প্রচ্ছদ    ঢাকা   সালথায় ওরশের মেলায় চলছে অশ্লীল...

সালথায় ওরশের মেলায় চলছে অশ্লীল নৃত্য

২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:৫৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সাদ্দাম হোসেন:
সারাদেশে এসএসসি পরিক্ষা চলমান। এর মাঝেই ফরিদপুরের সালথায় শুরু হয়েছে হযরত শাহ সুফি মওলানা খাজা মদন হাজী আল কাদরি আল চিশতি (র:) এর ১৩৭ তম ওরশ শরীফ। ওরস শরীফকে কেন্দ্র করে প্রতি বছর হাজী বাড়ির আঙ্গিনায় তিনদিন ব্যাপী চলে জমজমাট মেলা। তবে অতীতের সব রেকর্ড ভেঙ্গে এ বছর চলছে অশ্লীল নৃত্যের রমরমা ব্যবসা। শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে চলেছে গভীর রাত পর্যন্ত। পাশাপাশি থেমে থেমে চলে মাদক ও জুয়া। অশ্লীল নৃত্য নিয়ে স্থানীয় ও আগত ভক্তবৃন্দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, হযরত শাহ সুফি মওলানা খাজা মদন হাজী আল কাদরি আল চিশতি (র:) একজন কামিল ও আল্লাহ ওয়ালা লোক ছিলেন। তার আধ্যাতিক জ্ঞান চারিদকে ছড়িয়ে পড়লে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে লোক আসতে থাকে। ভক্তদের কথা চিন্তা করে হযরত শাহ সুফি খাজা মদন হাজী বছরের মাঘী পূর্নিমাতে একটানা তিনদিন ওরশের ঘেষণা দেন।  এসময় বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এখানে আসে, জিকির-আইজকার, মিলাদ-কিয়াম ও ওয়াজ নছিহত সহ বিভিন্ন ধর্মীয় হুকুম আহকাম পালন করেন। ভক্তদের আগমনে হাজী বাড়ির মাঠে বসে বিশাল মেলা।

হযরত শাহ সুফি মওলানা খাজা মদন হাজী আল কাদরি আল চিশতি (র:) এর মৃত্যুর পর তার বংশধরেরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মেলায় খাদ্য সামগ্রি থেকে শুরু করে ঘর সাজানোর আসবাবপত্র, কসমেটিক সহ নানা রকম জিনিসপত্র পাওয়া যায়। তবে অতীতের সব রেকর্ড ভেঙ্গে মেলা কমিটি এবছর পুতুল নাচ বা ভূতের ঘরের শো নামে এক অশ্লীল নৃত্যের ব্যবস্থা করেছে। সেখানে ৫০/১০০ টাকা নিয়ে আধা ঘন্টা থেকে ১ঘন্টা ব্যাপী শো চলে। বিভিন্ন শো এর ফাঁকে ফাঁকে যুবতীদের দিয়ে করানো হয় অশ্লীল নৃত্য। উচ্চ শব্দে চলা এই নৃত্য দেখতে বাচ্চা থেকে বুড়ো সবাই ভীড় করে।

আরও পড়ুন

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

খোলা মেলা পোশাক আর অশ্লীল অঙ্গ ভঙ্গির এই শো তে কাউকে মোবাইলে ছবি বা ভিডিও করতে দেওয়া হয় না। উচ্চ শব্দে মেলার মাইক চালানোর কারনে এসএসসি পরিক্ষার্থীসহ স্থানীয় শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। অনেকেই আবার গোপনে শো দেখতে ভীড় করছে। মেলার আশপাশে  থেমে থেমে চলে জুয়া ও মাদকের আসর। পুলিশ আসলে সাময়িক বন্ধ থাকলেও পুলিশ গেলে আবার চলে। মেলার খরচ দেখিয়ে দোকানিদের থেকে স্টল ভেদে নেওয়া হচ্ছে টাকা। তাছাড়া লাইটিং এর জন্য বাতি প্রতি নেওয়া হচ্ছে ১০০ থেকে ৩০০ টাকা। টাকার পরিমান কম হলেই দোকানীদের সাথে খারাপ আচরণ করা হয়।

স্থানীয় বয়স্ক লোক আবুল বাসার মোল্যা জানান, হযরত শাহ সুফি খাজা মদন হাজী একজন কামিল পীর। অতীতে এই মেলায় এমন অশ্লীল কাজকর্ম করার সাহস কেউ করে নাই। এই অশ্লীলতার জন্য হাজী বাড়ির ইতিহাস ঐতিহ্য নষ্ট হচ্ছে। উচ্চ শব্দে মাইক চালানোর কারনে শব্দ দূষন হচ্ছে। এই পুতুল নাচের কারনে আমাদের উঠতি বয়সের সন্তানেরা অশ্লীলতা ও ইভটিজিং এর মত নষ্টামির দিকে ধাবিত হবে। তাছাড়া জুয়া ও মাদকের কারনে যুবসমাজ নষ্ট হচ্ছে। তারা ছোটখাটো আরও অপরাধে জড়িয়ে পড়ছে। আমি এসব অশ্লীলতা সহ ওরশ শরীফ ঘিরে সকল অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের আহবান জানাই।

হযরত শাহ সুফি মওলানা খাজা মদন হাজী আল কাদরি আল চিশতি (র:) এর বংশধর শাহ কামাল উদ্দিন বলেন, আমরা থানা সহ সবজায়গাতেই বলেছি, ওরশ উপলক্ষে কোন অশ্লীল নৃত্য বা বেআইনি কাজ চলবে না। যদি কেউ মাদক বা জুয়ায় জড়িয়ে পরে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি সবাইকে অনুরোধ জানাই। মেলা খাজনা বাবদ কিছু খরচ নেওয়া হয়। খরচ মিটিয়ে আমরা কিছু অর্থ নেই।

মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার মাতুব্বর বলেন, মেলার আশপাশের স্থানীয় লোকজন বেশি ভাল না। তাই আমরা ঐ মেলা বাজারে যাই না। তবে মেলায় অনেক কিছুই হচ্ছে, আমি জানতে পরেছি। আমি চাই সকল খারাপ কাজ বন্ধ হোক।

স্থানীয় ইউপি সদস্য উপজেলা কৃষকলীগ নেতা নুরআলম মাতুব্বর বলেন, মেলা ঘিরে জুয়া ও মাদকের ছড়াছড়ি। তাছাড়া টিন দিয়ে ঘিরে মেলা যে অশ্লীল নৃত্য তা মেনে নেওয়া যায় না। আমি মাননীয় ডিসি স্যার, এসপি স্যার আমাদের ইউএনও স্যসময় স্যার, ওসি স্যার ও স্থানীয় সাংবাদিক সমাজ সহ সংশ্লিষ্ট সবাই এই সকল বেআইনি কাজ বন্ধে এলাকাবাসির পক্ষ থেকে অনুরোধ জানাই।

মেলা আয়োজক কমিটির অন্যতম সদস্য রাজু আহমেদ উজ্জল বলেন, অশ্লীল নৃত্যের বিষয়ে আমি কিছু জানি না, তবে গতকাল মেলার পাশে জুয়ার আসর বসলে আমি দাবড়িয়ে দেই। মেলা অশ্লীল কাজসহ যেকোন বেআইনি কাজের বিপক্ষে আমি আছি। আয়োজক কমিটির আরেক সদস্য পি সদস্য কবির মোল্যা বলেন, মেলায় কোন অশ্লীল নৃত্য হয় না, এমনি জাদু দেখানো হয়। যদি কেউ ভুল করে থাকে তাহলে তা বন্ধ করা হবে। তারপরেও যদি চলে তাহলে পুলিশ প্রশাসন ও আমাদের জানাবেন।

সালথা থানা চার্জ অফিসার এসআই মোঃ শফিকুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়া মাত্রই নৃত্য বন্ধ করা হয়েছে। মেলা প্রাঙ্গণে সালথা থানা পুলিশের টিম পোশাকে ও সাদা পোশাকে দায়িত্বরত আছে। যেকোনো বেআইনি কাজ বন্ধে আমরা বদ্ধ পরিকর।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী বলেন, তাদেরকে জেলা প্রশাসক থেকে অনুমতি সাপেক্ষে মেলা আয়োজন করতে পারবে মর্মে জানানো হয়েছে। অনুমতি না থাকলে মেলা বন্ধ করে দেয়া হবে। মেলায় অশ্লীল বা বেআইনী কোন কিছু হলে আয়োজনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি: ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে যৌথভাবে প্রথম হয়েছেন বাংলাদেশের এহতিশামুল হক হিরা। ৯৭ নম্বর পেয়ে সিরিয়ার প্রতিযোগী আবদুল…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব হিসেবে রক্ষণশীল ভাষ্যকার কেটি জাকারিয়ার নাম ঘোষণা করেছেন। ট্রাম্পের প্রতি তাঁর দীর্ঘদিনের সমর্থন ও আনুগত্যের প্রশংসা…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!
দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে আসা ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের দুই জ্যেষ্ঠ সদস্যকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করেছে পুলিশ। প্রধান…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু ও সংখ্যাগুরু হিসেবে বিভাজন নয়, বরং সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদার ভিত্তিতে সব নাগরিকের পরিচয় হবে বাংলাদেশি—এমন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

আন্দোলন শুরুর আগেই পরাজয় মেনে নিয়েছেন মোদি: অভিজিৎ দীপকে

আন্দোলন শুরুর আগেই পরাজয় মেনে নিয়েছেন মোদি: অভিজিৎ দীপকে
আন্দোলন শুরু হওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরাজয় মেনে নিয়েছেন বলে দাবি করেছেন ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের গণগ্রেপ্তার…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ২ ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ!

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ২ ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ!
রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা…
 ১০ অক্টোবর ২০২৬    ঢাকা

ধস্তাধস্তির পর ধানক্ষেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হ*ত্যা, গ্রেপ্তার সিএনজিচালক!

ধস্তাধস্তির পর ধানক্ষেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হ*ত্যা, গ্রেপ্তার সিএনজিচালক!
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৩) হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে বাড়ি ফেরার পথে সিএনজিচালক সুমনের অটোরিকশায় ওঠার…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা, ভবনে ফাটল, বিদ্যুৎ বিচ্ছিন্ন!

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা, ভবনে ফাটল, বিদ্যুৎ বিচ্ছিন্ন!
পানামার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বিস্তীর্ণ এলাকা। এতে বিভিন্ন স্থাপনায় ফাটল ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির ছয়টি প্রদেশে…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ইট ভাঙা, কৃষিকাজ আর মানুষের সহযোগিতায় পড়াশোনা, আজ বিসিএস ক্যাডার মাখন!

ইট ভাঙা, কৃষিকাজ আর মানুষের সহযোগিতায় পড়াশোনা, আজ বিসিএস ক্যাডার মাখন!
শৈশবে বাবা-মায়ের বিচ্ছেদ, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারানো, আর অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই—জীবনের শুরুটা ছিল আমিনুল হক মাখনের জন্য কঠিন। কখনো ইট ভেঙেছেন, কখনো…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়