প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   বিরুদ্ধবাদীদের প্রতি আমাদের কথা

বিরুদ্ধবাদীদের প্রতি আমাদের কথা

১০ জুন ২০১৫ ১২:৩৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

– মো: মসীহ উর রহমান, আমীর, হেযবুত তওহীদ

রসুলাল্লাহর মক্কা জীবন ছিল মো’মেনদের উপর চরম নির্যাতনের যুগ। এদিকে বেলালকে (রা:) মরুভূমিতে পাথরচাপা দিয়ে রাখা হোয়েছে, ওদিকে খাব্বাবকে (রা:) শোয়ানো হোয়েছে জ্বলন্ত কয়লার উপর। বর্শার আঘাতে শহীদ হোলেন সুমাইয়া (রা:), ইয়াসীর (রা:) হোলেন দ্বিখণ্ডিত। মহানবী তবু অটল, একের পর এক গোত্রের কাছে যাচ্ছেন কলেমার আহ্বান নিয়ে, প্রত্যাখ্যাত হোচ্ছেন, রক্তাক্ত হোচ্ছেন, ধিকৃত হোচ্ছেন সর্বত্র। অপবাদ, মিথ্যাচারে সত্যকে আচ্ছাদিত করা হোল। মহানবীর বিরুদ্ধে এমন মিথ্যা বানোয়াট কল্পকাহিনী সাজিয়ে পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হোল যা কোন সুস্থ বিবেকবান মানুষ চিন্তাও কোরতে পারবে না। সাধারণ মানুষ এই মিথ্যায় দারুন প্রভাবিত হোল। পুরো জাতিকে বন্দী কোরে রাখা হোল উন্মুক্ত গিরিসঙ্কটে, খাদ্যহীন, পানিহীন। শহীদ হোল অনেক দুধের শিশু। বিজয়ের কোন সম্ভাবনা নেই, আশার কোন আলো নেই, নির্যাতন থেকে রক্ষা করার কেউ নেই, এমন কি পক্ষে কথা বলারও কেউ নেই। ভরসা শুধু আল্লাহ। এমন কঠিন সময়ে আল্লাহ রসুলকে বোললেন কাফেরদের প্রতি এক সাংঘাতিক ঘোষণার নির্দেশ।
“(হে নবী আপনি বলুন) তোমরা যাদেরকে আল্লাহর শরীক কোরেছ (অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যাদের হুকুম, বিধান, আইন মানছো) তাদেরকে ডাক, অতঃপর আমার বিরুদ্ধে সম্মিলিতভাবে ষড়যন্ত্র কর এবং আমাকে কোনও বিশ্রাম দিয়ো না।” (সুরা আ’রাফ- ১৯৫)।
“(হে নবী আপনি বলুন) তোমরা সকলে আমার ক্ষতি করার জন্য প্রচেষ্টা চালাও; এবং আমাকে বিন্দুমাত্র অবকাশ ও বিশ্রাম দিয়ো না” (সুরা হূদ- ৫৫)
উপরোক্ত আয়াতগুলিতে আল্লাহ রব্বুল আলামীন তাঁর সত্য নবীর মাধ্যমে সকল মিথ্যা সমালোচনাকারী, ষড়যন্ত্রকারী, অপপ্রচারকারীদেরকে বোলেছেন, তোমরা যত পার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর, তোমাদের যত শুভাকাক্সক্ষী আছে, যত প্রভু আছে (অর্থাৎ যাদের আইন, বিধান, হুকুমের গোলাম তোমরা) তাদের ডাকো এবং তোমাদের সমস্ত শক্তি দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর, বিরতি দিয়ো না, বিশ্রাম দিয়ো না।
আল্লাহপাকের এই ঘোষণা দেবার অন্যতম কারণ হোল- তিনি জানেন যে, তিনি যেমন হক, সত্য, তেমনি তাঁর প্রেরিত নবী হক, সত্য, নবীর উপর তিনি যে দীন দিয়েছেন তাও হক, সত্য। সুতরাং তাঁর ঐ সত্যদীন, তাঁর নূর বা আলো খুব শীঘ্রই স্বমহিমায় উদ্ভাসিত হবেই, রসুল বিজয়ী হবেনই। কোন অপপ্রচার, কোন মিথ্যাচার, কোন ষড়যন্ত্রই এই সত্যকে সাধারণ মানুষের কাছ থেকে আড়াল কোরতে পারবে না। এ জন্যই আল্লাহপাক তাঁর প্রিয় নবীকে মিথ্যাবাদীদের মিথ্যাচারে কোনরূপ কান না দিয়ে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে বিচলিত না হোয়ে, অপপ্রচারকারীদের অপপ্রচারে হতাশ না হোয়ে সবরের সাথে সত্যদীন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে বোলেছেন। আল্লাহ ঘোষণা কোরেছেন,
“আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এ কথা সত্য হোয়েছে। তারা অবশ্যই সাহায্যপ্রাপ্ত হবে এবং আমার বাহিনীই বিজয়ী হবে। অতএব কিছু কালের জন্য তাদেরকে তুমি উপেক্ষা কর। তুমি তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে থাক; অচিরেই তাদের পরিণাম দেখতে পাবে।” (সুরা আস-সাফ্ফাত: ১৭১-১৭৫)
“আল্লাহ লিখে দিয়েছেন, আমি এবং আমার রসুলগণ অবশ্যই বিজয়ী হবো (সুরা মুজাদালাহ ২১)।
পরবর্তী ইতিহাস সাক্ষী, আল্লাহর রসুল বিজয়ী হোলেন, মিথ্যাবাদী, অপপ্রচারকারী, ষড়যন্ত্রকারীদের মুখ কালিমালিপ্ত হোল। অবশ্য যারা তওবা কোরে সত্য গ্রহণ কোরলো তারা তো পরিত্রাণ পেল কিন্তু যারা মিথ্যাকেই আঁকড়ে ধোরে থেকে মৃত্যুবরণ কোরল তারা পতিত হোল জাহান্নামে এবং কেয়ামত পর্যন্ত তারা হোল লা’নতের পাত্র।
১৩০০ বছরের কালপরিক্রমায় আবার আজকের পৃথিবীও জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত; শুধু মোসলেম নয় সমস্ত মানব জাতি আজ আল্লাহর সার্বভৌমত্ব পরিত্যাগ কোরে ইহুদি খ্রিস্টান ‘সভ্যতা’ দাজ্জালের পায়ে সাজদাবনত। তাই আজ সমগ্র পৃথিবী অন্যায়, অবিচার, মারামারি, যুদ্ধ, রক্তপাত, ক্ষুধা, দারিদ্র্য, নিরাপত্তাহীনতা এক কথায় চরম অশান্তিতে ডুবে আছে যা প্রাচীন আরবের আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানায়। এই চরম অশান্তির দাবানল থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য আল্লাহপাক অশেষ রহম কোরে যামানার এমাম, এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীকে সেই প্রকৃত ইসলাম বোঝালেন। মহামান্য এমামুযযামান আখেরী নবীর উম্মত হিসাবে সেই হারিয়ে যাওয়া সত্য আবার আমাদের মাঝে তুলে ধোরেছেন। সেই সত্য নিয়ে আল্লাহর অশেষ করুণায় হেযবুত তওহীদ দাঁড়িয়েছে পৃথিবীর সকল মিথ্যা, সকল অন্যায়, অবিচারের বিরুদ্ধে। গত ১৮ বছর ধোরে হেযবুত তওহীদ সকল আইন মান্য কোরে, কারও জান-মালের কোন ক্ষতিসাধন না কোরে, জ্বালাও-পোড়াও, ভাংচুর, অগ্নিসংযোগ ইত্যাদি ধ্বংসাত্মক কোন কাজে অংশগ্রহণ না কোরে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে এই সত্য মানুষের সামনে তুলে ধোরছে। সত্য প্রকাশ হোলে মিথ্যার মুখোশের আড়ালে ঢেকে থাকা কুৎসিত চেহারাগুলি প্রকাশ পেয়ে যাবে- এই ভয়ে গত ১৮ বছর ধোরে আমাদের বিরুদ্ধে এক শ্রেণির ধর্মব্যবসায়ী আলেম মোল্লা ও ধর্মবিদ্বেষী, ইহুদি খ্রিস্টান ‘সভ্যতা’ দাজ্জালের তল্পিবাহক মিডিয়া আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যাচার, ষড়যন্ত্র কোরে আসছে। ধর্মজীবী মোল্লারা বলে, হেযবুত তওহীদ খ্রিস্টান, কাফের হোয়ে গেছে, ইসলাম বিদ্বেষী মিডিয়া বলে তার ঠিক বিপরীত কথা, হেযবুত তওহীদ জঙ্গি। সাধারণ মানুষ এদের বিপরীতমুখী অপপ্রচারে প্রভাবিত হোয়ে কখনও হেযবুত তওহীদকে খ্রিস্টান বোলছে, কখনও জঙ্গি বোলছে এবং নির্যাতন কোরে প্রশাসনের হাতে তুলে দিচ্ছে। প্রশাসনও ‘প্রথাসিদ্ধভাবে’ আমাদের কোন কথা না শুনেই রিমান্ডের নামে অমানুষিক নির্যাতন চালাচ্ছে, বিনা অপরাধে মাসের পর মাস আটকিয়ে রাখছে। এসব অপপ্রচারের কারণে আমাদের জান-মালের অনেক ক্ষয়ক্ষতি হোয়েছে, আমাদের অনেকের বাড়িঘর ভষ্মীভূত কোরে দেওয়া হোয়েছে, অনেকের বাড়িঘর, দোকানপাট লুটপাট কোরে নেওয়া হোয়েছে, পাকা ফসল কেটে নেওয়া হোয়েছে অনেক সদস্যের, বিষ দিয়ে পুকুরের মাছ মেরে ফেলা হোয়েছে, সংঘবদ্ধভাবে আক্রমণ কোরে মেরে আহত ও পঙ্গু কোরে দেওয়া হোয়েছে, এমনকি একজন নারী ও একজন পুরুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা পর্যন্ত কোরেছে। ঠিক মক্কাতে রসুল ও তাঁর উম্মাহকে যে পরিস্থিতিতে পড়তে হোয়েছিল, আজ হেযবুত তওহীদেরও সেই অবস্থা। চারিদিকে অপবাদ, অপপ্রচার, নির্যাতন, যুলুম। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের পক্ষে কথা বলারও কেউ নেই। আমাদের একমাত্র সান্ত্বনা, আল্লাহর রসুলের জীবন, আমার সহায় একমাত্র আল্লাহ। আমরা আল্লাহর ঐ কথাগুলির উপরে বিশ্বাস রাখি যে, আল্লাহ ও তাঁর রসুল শেষ পর্যন্ত জয়ী হবেন অর্থাৎ মিথ্যার মেঘ কাটবে, সত্য উদ্ভাসিত হবে। তাই এত নির্যাতন সত্ত্বেও আমরা একদিনের জন্যও আমাদের বালাগ বন্ধ কোরি নি। দুনিয়ার এই অশান্তিময় অবস্থা থেকে মানবজাতির মুক্তির একমাত্র পথ আল্লাহ দয়া কোরে আমাদের কাছে দিয়েছেন, এই মহামূল্যবান আমানত নিয়ে ঘরে বোসে থাকলে হবে না, মানুষের কাছে তা তুলে ধোরতে হবে।
১৮ বছর এভাবেই কেটে গেল। ধীরে ধীরে সাধারণ মানুষ ও প্রশাসন আমাদের সম্পর্কে অনেকটাই জানতে পারছে। ইতোপূর্বে যারা হেযবুত তওহীদকে ভুল বুঝেছিল, এর সদস্যদেরকে নির্যাতন কোরেছিল তাদের অনেকেই ভুল বুঝতে পেরে দুঃখপ্রকাশ কোরছে। হেযবুত তওহীদের প্রচারিত মহাসত্যগুলি মানুষ জেনে ফেলায় কায়েমী স্বার্থবাদী, মিথ্যাচারী, ষড়যন্ত্রকারীদের চোখের ঘুম যেন হারাম হোয়ে গেছে; তারা আবার আমাদের বিরুদ্ধে আটঘাট বেঁধে অপপ্রচারে নেমেছে। এরা হোচ্ছে মূলত ধর্মজীবী মোল্লাশ্রেণী এবং ইসলাম-বিদ্বেষী গণমাধ্যমগুলি, প্রকৃত ইসলামের কথা শুনলে যাদের মাথা থেকে পা পর্যন্ত যেন জ্বলে যায়। সাধারণ সময়ে এই শ্রেণিদু’টি একে অপরের বিরোধী, কিন্তু হেযবুত তওহীদের বিরুদ্ধে তারা একাট্টা। এই উভয়পক্ষের কমন ইন্টারেস্ট হোল, এরা দু’দলই মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, আর হেযবুত তওহীদের প্রচারিত সত্যের শর এদের উভয়ের মর্মস্থল ভেদ কোরে চোলে যায়। এটাই তাদের মর্মবেদনার কারণ। হেযবুত তওহীদের প্রচারিত এই সত্যগুলি যদি সর্বত্র গৃহীত হোয়ে যায়, তখন তাদের এই মিথ্যার সওদাগরি বন্ধ হোয়ে যাবে। তাই তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে জোটবদ্ধ।
আমরা তাদেরকে সাফ জানিয়ে দিতে চাই- তাদের এই ষড়যন্ত্রে আমরা এতটুকুও বিচলিত নই, তাদের মিথ্যাচারে আমরা শঙ্কিত নই। আমরা আল্লাহর নির্দেশনা অনুযায়ী সবরের সাথে সত্যের পথে, সত্য ধারণ, সত্য প্রকাশ ও সত্য প্রতিষ্ঠার সংগ্রাম কোরেই যাব এনশাল্লাহ। আল্লাহর ঘোষণা স্মরণ কোরিয়ে দিয়ে তাদেরকে বোলতে চাই- আমাদের বিরোধিতায় তারা তাদের সামর্থ্যরে সবটুকু বিনিয়োগ কোরুক, যত খুশি ষড়যন্ত্র কোরতে থাকুক, তাদের যত শক্তি আছে, যত শুভাকাক্সক্ষী আছে সবাইকে একত্র কোরে আমাদেরকে ধ্বংস কোরে দেওয়ার চেষ্টা কোরুক, এবং বিরতিহীনভাবে এই চেষ্টা কোরে যাক; আমাদেরকে একটুও বিরাম বা অবকাশ দেওয়ার প্রয়োজন নেই। তারা জেনে রাখুক, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, এবং তিনিই আমাদের জন্য যথেষ্ট (হাসবুনাল্লাহ)। আল্লাহপাক এক মহান মো’জেজা ঘোটিয়ে জানিয়ে দিয়েছেন, “হেযবুত তওহীদ হক, হেযবুত তওহীদের এমাম তাঁর মনোনীত ও হক এবং হেযবুত তওহীদ দিয়েই আল্লাহ সমস্ত পৃথিবীতে তাঁর সত্যদীন প্রতিষ্ঠিত কোরবেন।” সুতরাং অপপ্রচারকারী ষড়যন্ত্রকারীদের মিথ্যার জাল ছিন্ন কোরে সমস্ত পৃথিবীময় আল্লাহ তাঁর নূর, আলো উদ্ভাসিত কোরবেনই এনশাল্লাহ। আর তারাই মহাকালের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন, নমরুদ, ফেরাউন আর আবু জাহেলের মত। ইতিহাস আবর্তিত হয়, এটাই প্রাকৃতিক নিয়ম।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। উদ্বোধনের তারিখ নির্ধারণের পর…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!
জন্ম থেকেই দুই হাত নেই, তবু থেমে নেই শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার জীবনসংগ্রাম। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের পাঠদান করে চলেছেন তিনি। এবার তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য। সোমবার (১২ অক্টোবর) তিনি এ তথ্য…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!
ঘরে পড়ে ছিল স্ত্রীর নিথর দেহ। শোক বুকে নিয়েই ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে যান স্বামী রোমান মোল্যা (৬০)। তবে নামাজ শেষে…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক