প্রচ্ছদ    খেলাধুলা   ট্যাক্সি ড্রাইভার থেকে পাকিস্তানের সেনসেশন

ট্যাক্সি ড্রাইভার থেকে পাকিস্তানের সেনসেশন

৩ জানুয়ারি ২০২৪ ০৭:৫৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া প্রতিবেদক:
পাকিস্তান ক্রিকেটে বদলি খেলোয়াড় হিসেবে দলে এসে উত্থানের জন্ম দেওয়া যেন নিত্যনৈমিত্তিক ব্যাপারই হয়ে দাঁড়িয়েছে। এশিয়া কাপে শাহিন শাহ আফ্রিদি ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলে দলে সুযোগ পান নাসিম শাহ। এরপর বলতে গেলে নতুন এক বোলিং সেনসেশনেই পরিণত হন তিনি। সেই নাসিম শাহের অসুস্থতায় আবার দলে সুযোগ মিলে যায় তরুণ অলরাউন্ডার আমের জামালের। গেল বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী ম্যাচে অভিষিক্ত জামালের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে দুর্দান্ত জয় পায় পাকিস্তান।

টি-টোয়েন্টির পর আমের জামালের টেস্ট অভিষেকটা হলো অস্ট্রেলিয়ার মাটিতে চলমান সিরিজে। পার্থে অভিষেক টেস্টেই করলেন বাজিমাত। অভিষেক টেস্ট খেলতে নেমে ক্ষুরধার বোলিংয়ে প্রথম ইনিংসে ১১১ রানে ৬ উইকেট নিয়ে ফিরিয়ে আনেন ৫৯ বছর আগের স্মৃতি। তার আগে টেস্ট অভিষেকে অস্ট্রেলিয়ায় ৫ উইকেট নেওয়ার কীর্তি ছিল পাকিস্তানের আর কেবল একজনের। এ ছাড়া সব দেশ মিলিয়ে সফরকারী বোলার হিসেবে অভিষেকে অস্ট্রেলিয়ায় ৬ উইকেট নেওয়ার কীর্তি আছে আর কেবল একজন বোলারের।

চলমান সিরিজে দল সাফল্য না পেলেও দ্যুতি ছড়াচ্ছেন অভিষিক্ত আমের জামাল। চার ইনিংসে হাত ঘুরিয়ে তুলে নিয়েছেন ১২ উইকেট। এ ছাড়া ব্যাটিংটাও একেবারে মন্দ বলা যাবে না। তৃতীয় টেস্টে দলের বিপর্যয়ের মুহূর্তে ব্যাট করতে নেমে প্রথম টেস্ট ফিফটি হাঁকালেন। শেষ পর্যন্ত খেললেন ৮২ রানের ক্যারিয়ার সেরা দারুণ এক ইনিংস। তার ব্যাটে ভর করে তিনশো পেরোয় পাকিস্তানের সংগ্রহ।

আরও পড়ুন

৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস!

৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস!

ট্যাক্সি ড্রাইভার থেকে পাকিস্তানের সেনসেশন

২৭ বছর বয়সে দেশের হয়ে টেস্ট জার্সি গায়ে তোলা আমের জামালের উঠে আসার গল্পটা এত সহজ ছিল না। একটা সময় সংসার চালানোর জন্য গাড়ির স্টিয়ারিং হাতে তুলে নিয়েছিলেন। কিন্তু ক্রিকেটের প্রতি টানটা একবিন্দু কমেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টে দলের হারের পরও নজরকাড়া পারফরম্যান্সের পর নিজের সংগ্রামের গল্প জানান আমের জামাল।

অভিষেক টি-টোয়েন্টিতেই নায়ক বনে গিয়েছিলেন আমের জামাল।
পাকিস্তান ক্রিকেটের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রকাশিত ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, ‘অনেকে আমাকে ক্রিকেট খেলা বন্ধ করে দিতে বলেছিল। সবাই বলতো আমি যে ক্রিকেট খেলি তাতে কোনো আশা নেই। আর আমি বরাবর বলতাম, আশা সব সময় থাকে। তার জন্য শুধু এগিয়ে যেতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। বাকিদের থেকে বেশি পরিশ্রম করতে হবে।’

একটা সময় পরিবারের পুরো দায়িত্ব ছিল আমের জামালের কাঁধে। সংসারের খরচের জোগান দিতে ট্যাক্সি চালাতেও বাধ্য হয়েছিলেন তিনি। তার কথায়, ‘সংগ্রামই আমাকে জীবনে সময়ানুবর্তী হতে সাহায্য করেছে। সব জিনিসকে আরও মূল্য দিতে শিখিয়েছে।’

২০১৪-১৫ মৌসুমে পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছিলেন আমের জামাল। কিন্তু তারপর আর সেই অর্থে সুযোগ পাচ্ছিলেন না। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানকার ঘরোয়া ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছিলেন। এরপর দেশের হয়ে অনূর্ধ্ব-২৩ দলে খেলার আশাও দেখেছিলেন আমের। কিন্তু তা পূরণ হয়নি। অস্ট্রেলিয়া থেকে পাকিস্তানে ফেরেন। কিন্তু অনূর্ধ্ব-২৩ দলে আর সুযোগ পাননি।

ভোর ৫টা থেকে অনলাইনে রাইড বুকিং নিতেন আমের জামাল। এরপর ১০টা সাড়ে দশটা অবধি গাড়ি চালাতেন। তারপর ১১টা থেকে ১টা পর্যন্ত বোলিং অনুশীলন করতেন। তারপর আবার ২টা থেকে ৭টা অবধি বাকি রাইড পূর্ণ করতেন। এই সব ম্যানেজ করে চলত ফিল্ডিং ও অল্প ব্যাটিং প্র্যাক্টিসও। দুপুরে একবার খেতেন। আর রাতের খাবার কোনো সময় বাড়িতে তো কখনও আবার বাইরে যা জুটত, তা দিয়েই কাজ চালিয়ে নিতেন।

এরপর পরিবারের আর্থিক অনটনের কারণে ব্যাংক থেকে লোন নিয়ে একটি ট্যাক্সি নেন এবং সেটি চালানো শুরু করেন। সময় মতো ট্যাক্সি চালানোর ফাঁকে আমের জামাল ক্রিকেট অনুশীলনও করতেন। তিনি জানান, ভোর ৫টা থেকে অনলাইনে রাইড বুকিং নিতেন তিনি। এরপর ১০টা সাড়ে দশটা অবধি গাড়ি চালাতেন। তারপর ১১টা থেকে ১টা পর্যন্ত বোলিং অনুশীলন করতেন। তারপর আবার ২টা থেকে ৭টা অবধি বাকি রাইড পূর্ণ করতেন। এই সব ম্যানেজ করে চলত ফিল্ডিং ও অল্প ব্যাটিং প্র্যাক্টিসও। দুপুরে একবার খেতেন। আর রাতের খাবার কোনো সময় বাড়িতে তো কখনও আবার বাইরে যা জুটত, তা দিয়েই কাজ চালিয়ে নিতেন। পরিশ্রমই সাফল্যের মন্ত্র মেনেছিলেন আমির। আশা ছিল, একদিন পরিশ্রমের মূল্য পাবেন। তা পেয়েছেন তিনি। আমেরের কথায়, পাকিস্তান ক্রিকেট দলে জায়গা পাওয়া তার কাছে একটা বড় স্বপ্ন ছিল। এই স্বপ্নটা পূরণ করার জন্য তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন।

বলতে গেলে আমের জামাল পুরোদস্তুর একজন অলরাউন্ডার। বোলিংয়ের পাশাপাশি ভালো ব্যাটিংও করেন তিনি। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি জাতীয় দলেও বেশ কবার ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন। তার পেস বোলিংয়ের সাথে স্লগ ওভারে ব্যাটিং, এই প্যাকেজটা দারুণভাবে মিলে যায় পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের সাথে। আমির জামালের হাত ধরে পাকিস্তান ক্রিকেটে বহু বছর পর যেন আব্দুল রাজ্জাকেরই ছায়া ভেসে উঠছে। আমের জামাল পূর্বসূরীকে ছাড়িয়ে যাবেন নাকি হাওয়ায় মিলিয়ে যাবেন সেটাই আপাতত দেখার পালা। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৭০০ বছরের ঐতিহাসিক আল্লাহর মসজিদ!

৭০০ বছরের ঐতিহাসিক আল্লাহর মসজিদ!
প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ’। নির্মাণের সঠিক সময় জানা না গেলেও স্থাপনাটিকে ঘিরে…
 ১৫ অক্টোবর ২০২৬    বরিশাল

উত্তরায় টানা তৃতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ!

উত্তরায় টানা তৃতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ!
বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস!

৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস!
লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা, মাঠে বদলি হওয়া নিয়ে অসন্তোষ আর সমর্থকদের দুয়ো—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এর…
 ১৫ অক্টোবর ২০২৬    খেলাধুলা

আজ দেবীর বোধন, কাল থেকে শুরু দুর্গোৎসব!

আজ দেবীর বোধন, কাল থেকে শুরু দুর্গোৎসব!
দেবীর বোধনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পুরাণ অনুসারে, অকালবোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সকালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যেও তেল পরিবহনের ব্যয়…
 ১৫ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই!

পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই!
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাই আর নেই। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

ওরা আমাকে বেচে দিয়েছে, কান্নায় ভেঙে পড়লেন মনামী!

ওরা আমাকে বেচে দিয়েছে, কান্নায় ভেঙে পড়লেন মনামী!
বিগ বস বাংলার ঘরে ক্যাপ্টেন্সি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রতিযোগিতার শুরুতে নন্দিনী দত্তের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও এবার সেই বন্ধুত্বেই ফাটল ধরেছে বলে অভিযোগ অভিনেত্রী…
 ১৫ অক্টোবর ২০২৬    বিনোদন

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?  ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!
স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। পরিবার নিয়ে মিথ্যা তথ্য প্রচার…
 ১৪ অক্টোবর ২০২৬    বিনোদন

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে!

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে!
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বুধবার (১৪ অক্টোবর)…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!
জন্ম থেকেই দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাঁর অদম্য ইচ্ছাশক্তি। পা দিয়ে লিখে পড়াশোনা শেষ করার পর নিজের সঞ্চয়…
 ১৪ অক্টোবর ২০২৬    জাতীয়

তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল…
 ১৪ অক্টোবর ২০২৬    সারাদেশ

কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা

কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রংপুরের কাউনিয়া উপজেলায় চলছে উৎসবের আমেজ। পূজামণ্ডপগুলোতে প্রতিমা তৈরি এবং রংতুলির আঁচড়ে দেবী দুর্গাসহ…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সরদার…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার
সংবিধান সংশোধনের জন্য সরকার যে প্রক্রিয়া গ্রহণ করেছে, তার সঙ্গে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কারণে সংবিধান সংশোধন কমিটিকে দলটি কোনো পরামর্শ দেবে না…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর