প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   গাজার মৃত্যুপুরীতে ফ্যাকাশে ঈদ

গাজার মৃত্যুপুরীতে ফ্যাকাশে ঈদ

৩১ মার্চ ২০২৫ ১১:০৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হাসান মাহ্দী:
ঈদ শব্দের অর্থ আনন্দ, আর এর শাব্দিক অর্থ হলো বারবার ফিরে আসা। এ দিনটি প্রতি বছর পুনরায় ফিরে আসে, তাই একে ঈদ বলা হয়। আল্লাহ তা’আলা এ দিনকে তাঁর বান্দাদের জন্য বিশেষ অনুগ্রহ ও নেয়ামতের দিন হিসেবে নির্ধারণ করেছেন। তিনি তাদের প্রতি দয়া করে বারবার নি’আমাত দান করেন এবং ইহসান করেন। রমজান মাসে সারাদিন পানাহার ও অন্যান্য নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার পর, ঈদের দিনে পানাহার ও বৈধ আনন্দের অনুমতি প্রদান করা হয়, এদিন সওম (রোজা) রাখাও নিষিদ্ধ মুসলমানদের জন্য। মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করে এদিনে, যা রমজানের ঈদ নামে পরিচিত। শাওয়াল মাসের ১ তারিখে পালিত এই আনন্দঘন দিনে মুসলিমরা একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করে, পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এবং দরিদ্রদের জন্য সদকাতুল ফিতর প্রদান করে, জন্য এদিন ঈদুল ফিতর নামেও অভিহিত। ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও উদারতারও প্রতীক।

এটি ধনী-গরিব নির্বিশেষে সকল মুসলিমের জন্য খুশির বার্তা বয়ে আনে। কিন্তু গাজা উপত্যকায় নেই ঈদের কোনো আনন্দ, শুধুই শোকের করুণ ছায়া। আঠারো মাস ধরে ইসরায়েলের নির্মম হামলা খামেনি আজও, প্রতিটি মুহূর্তে মৃত্যুর বিভীষিকা গ্রাস করছে ফিলিস্তিনিদের। যেখানে জীবন প্রতিদিন ধ্বংসের মুখোমুখি, সেখানে স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখাই বৃথা। বিশ্বের কোটি কোটি মুসলিম যখন ঈদের উল্লাসে মাতোয়ারা, গাজাবাসীর জন্য এটি শুধুই বেদনার আরেক নাম। নতুন জামা কেনা কিংবা সুস্বাদু খাবারের আয়োজন-এসব তাদের কাছে এখন স্বপ্নের মতো অদৃশ্য। অনেক পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে নিঃস্ব হয়েছে, ত্রাণের সামান্য রেশনই যাদের শেষ ভরসা। কিন্তু ইসরায়েল এখন সেটিও বন্ধ করে দিয়ে, ক্ষুধার্ত শিশুদের মুখে ঠেলে দিয়েছে পচা আবর্জনা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা প্রিয়জনদের আর্তনাদ, মৃত্যুভয়ে কাঁপতে কাঁপতে স্রষ্টার নাম স্মরণ- এই হলো গাজাবাসীর ঈদের বাস্তবতা। ইসরায়েলের বর্বরোচিত আগ্রাসন আজ এক অস্তিত্ব সংকটের যুদ্ধে রূপ নিয়েছে, যেখানে টিকে থাকাই এক অসম লড়াই।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৬২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হাজার হাজার মানুষ এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। এছাড়া ১৯ জানুয়ারি কার্যকর হওয়া এক অস্থায়ী যুদ্ধবিরতির পর সেটিও লঙ্ঘন করে ইসরাইলি সেনাবাহিনী রোজার মধ্যেই আবার গাজায় বিমান হামলা শুরু করে। এই হামলায় এখন পর্যন্ত ৮৩০ জন নিহত হয়েছে। এমনকি ইসরায়েলের বর্বরতা মৃতদেরও রেহাই দিচ্ছে না-গোরস্থান ধ্বংস করে সমাধি নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে। ঈদের দিনেও থেমে থাকেনি ইসরায়েলের হত্যাকাণ্ড। সর্বশেষ খবর অনুযায়ী ঈদুল ফিতরের দিন ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৯ জন নিহত হয়েছে, যাদের মধ্যে পাঁচজন শিশু।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

এছাড়া গাজায় ১৯ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত, অনেকেই একাধিকবার তাদের বাসস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন। গাজার স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলমান আগ্রাসনে ইসরায়েলি বাহিনী ২,০০,০০০-এর বেশি বাড়িঘর ধ্বংস করেছে এবং আরও ১,০০,০০০ বাড়ি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে গাজায় প্রায় ৯০ শতাংশ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিসংখ্যান আমাদের অনুভূতিকে অবশ করে দিতে পারে, কিন্তু এর গভীরে রয়েছে একটি নির্মম বাস্তবতা। এই মানবসৃষ্ট সংকটকে ইসরায়েল আরও একধাপ এগিয়ে নিয়েছে। সম্প্রতি তারা মানবিক সহায়তা আটকে দিয়ে আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করছে। গাজায় ইসরায়েল খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির প্রবেশ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, ফলে ৯০% গাজার মানুষ চরম খাদ্যসংকটে ভুগছে।

একদিকে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ ঈদের আনন্দে মাতোয়ারা, অন্যদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ঈদের সব আশা-আনন্দ। গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় ১,২৪৪টি মসজিদের মধ্যে ৮৩৪টি সম্পূর্ণ ধ্বংস হয়েছে, আর ২৭৫টি এতটাই ক্ষতিগ্রপ্ত যে সেখানে নামাজ পড়ার কোনো উপায় নেই। ঈদের নামাজ আদায়ের জায়গা পর্যন্ত হারিয়েছে গাজাবাসী-এ কেমন ঈদ? এমতবস্থায় আরব বিশ্বের ভজামি এই মুহূর্তে আরও স্পষ্ট। একদিকে তারা ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে, অন্যদিকে শুধু মুখে মুখে নিন্দা জানিয়ে নিজেদের দায় এড়াচ্ছে। ঈদের অন্যতম শিক্ষা হলো ভ্রাতৃত্ব কিন্তু গাজার মুসলিমদের বেলায় যেন সব শিক্ষাই পদদলিত। যখন ফিলিস্তিনিরা ধ্বংসের মধ্যে দিয়ে ঈদ কাটাচ্ছে, তখন মুসলিম নেতারা বিলাসবহুল ঈদ আয়োজনে ব্যস্ত। গাজায় ঈদ মানে ক্ষুধার্ত শিশুর চোখে অশ্রু, বিধ্বস্ত বাড়ির ধুলোয় মিশে যাওয়া ঈদের নতুন জামা, আর ধ্বংসস্তূপের নিচে ফেলে আসা প্রিয়জনের স্মৃতি। এই ঈদ তাদের জন্য আনন্দ নয় বরং অস্তিত্বের লড়াই। অথচ মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা দেখে মনে হয়, গাজার আর্তনাদগুলো যেন কারও কানেই পৌঁছাচ্ছে না।

এর বাইরে পশ্চিমা বিশ্বের নগ্ন ভণ্ডামি তো আছেই। তাদের এই সিলেক্টিভ মোরালিটি (selective morality) আজ আর লুকানোর জায়গা নেই। যারা মানবাধিকার, গণতন্ত্র ও আন্তর্জাতিক আইনের মোড়কে বিশ্বজুড়ে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। ইসরায়েলকে অস্ত্র, অর্থ ও রাজনৈতিক ছাড়পত্র দিয়ে ফিলিস্তিনি নিধনে সরাসরি সহায়তা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলো ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের মারাত্মক অস্ত্র সরবরাহ করছে। অথচ মুখে মুখে তারা “শান্তির পক্ষে” বলে বুলি আওড়ায়! তাছাড়া, তাদের নিয়ন্ত্রিত মিডিয়া যেন এক কল্পিত বাস্তবতা তৈরি করেছে- যেখানে ফিলিস্তিনিদের ন্যায্য সংগ্রামকে “সন্ত্রাস” বলে চিত্রিত করা হয়, আর ইসরায়েলের বর্বর হামলাকে “আত্মরক্ষার অধিকার” বলে সাজানো হয়। গাজার শিশুদের রক্ত যখন রাস্তায় গড়িয়ে পড়ে তখন তা “সংঘাতের দুর্ভাগ্যজনক ফল” বলে উড়িয়ে দেওয়া হয়। অথচ আন্তর্জাতিক আদালত ইতোমধ্যে ইসরায়েলের কর্মকাণ্ডকে “গণহত্যার সম্ভাব্য অভিযোগ” হিসেবে চিহ্নিত করেছে।

এই নিষ্ঠুর দ্বিচারিতা কি সত্যিই বিশ্ব দেখছে না, নাকি ক্ষমতার জোরে ন্যায়বিচারকে স্তব্ধ করে দেওয়া হয়েছে? আজ যদি ফিলিস্তিনের মাটিতে এই অন্যায় মেনে নেওয়া হয়, তবে আগামীকাল আপনাদের ওপরও একই নৃশংসতা চাপিয়ে দেয়া হবে না তার কি গ্যারান্টি? গাজার সংকট কোনো সাধারণ সংঘাত নয়-এটি ১৮ বছরের নির্মম অবরোধ, যা পর্যায়ক্রমে গণহত্যায় রূপ নিয়েছে। একে “জটিল সংঘাত” বলে আখ্যায়িত করা আসলে ইসরায়েলের যুদ্ধাপরাধকে বৈধতা দেওয়ার কূটচাল মাত্র। সমাধান স্পষ্ট: অবিলম্বে যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার, যুদ্ধাপরাধীদের বিচার এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা।

কিন্তু প্রশ্ন হলো- কে এগিয়ে আসবে? এই জাতি যে আজ হাজারো ভাগে বিভক্ত। মুসলিম বিশ্ব কেন এমন নেতৃত্বশূন্য? কোথায় সেই সাহসী নেতা, যিনি জাতির বিভেদ ভুলে সমগ্র উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন? যিনি শোষিত মানুষের মুক্তির জন্য আপোসহীন কণ্ঠস্বর হবেন? ইতিহাস সাক্ষী, ইসলামের প্রাথমিক যুগে মুসলিম জাতি কখনই নেতৃত্বের অভাবে পড়েনি। বিপুল জনসংখ্যা ও সম্পদের অধিকারী বহুধাবিভক্ত জাতির (আসলে একটি জনসংখা মাত্র) আজ প্রয়োজন একজন দূরদর্শী, অকুতোভয় নেতা- যিনি নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবেন। ন্যায় ও সত্যের মাধ্যমে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করবেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা
ফেনী প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ফেনী জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্তোরাঁয় এই সভার…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান
সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিত করতে সচিবালয় থেকে সরাসরি সারাদেশে একযোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে রংপুরের…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা
গাজীপুর সংবাদদাতা:কেয়া কসমেটিকসসহ বিভিন্ন সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে গাজীপুরের একটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!
বাবার জীবদ্দশায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে জানাজা ও দাফনে আপত্তি জানান মেয়ে। এ নিয়ে কয়েক ঘণ্টা ধরে চলে পারিবারিক বিরোধ ও সমঝোতার…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!
‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। সোমবার…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!
ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। ভারতীয় দুই যুবকের আগমনের খবর…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণ এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন মধ্য-পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকছুদুর…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    বিনোদন

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। এর ফলে এসব দেশে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক…
 ১২ অক্টোবর ২০২৬    প্রযুক্তি

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারপ্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের…
 ১২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!
ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক