প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   গৌড়ের সুলতানদের বংশধর পন্নী পরিবার

গৌড়ের সুলতানদের বংশধর পন্নী পরিবার

৫ ডিসেম্বর ২০২২ ০২:০০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

বাংলার ইতিহাসে যে কয়টি বংশ শাসক হিসেবে সুপরিচিত হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে টাঙ্গাইলের করটিয়ার পন্নী জমিদার বংশ। পন্নী জমিদার বংশের ইতিহাস সুপ্রাচীন এবং এখন পর্যন্ত সমাদৃত। হেযবুত তওহীদ আন্দোলনের প্রতিষ্ঠাতা এমাম এমামুয্যামান জনাব মোহাম্মাদ বায়াজীদ খান পন্নীর ধমনীতেও এই পন্নী জমিদার বংশের রক্তই প্রবাহিত ছিল। দৈনিক দেশেরপত্রের পাঠকদের জন্য আলহাজ্ব কাজী নুরুল ইসলাম এডভোকেট-এর টাঙ্গাইলের হাজার বছরের ইতিহাস বই থেকে জনদরদী বিখ্যাত এই পন্নী পরিবারের সংক্ষিপ্ত ইতিহাস উপস্থাপন করছি।
নওয়াব সুলেমান খান পন্নী ছিলেন করটিয়ার জমিদারদের পূর্বপুরুষ। ঢাকা-টাঙ্গাইল রাস্তার ধারে এক মনোরম পরিবেশে শত শত বছরের ইতিহাস বুকে নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী করটিয়ার জমিদার বাড়ি। সাদামাটা বাড়িগুলোই প্রমাণ করে যে এক জনদরদী, মানব প্রেমিক ও প্রজাবৎসল বিশাল হৃদয়ের জমিদার পরিবার বাস করত এখানে। আজ যদিও ম্লান হয়ে গেছে সে বাড়িগুলো, তবু তার ইতিহাস ও ঐতিহ্য লেখা রয়েছে প্রতিটি ইটের পাঁজরে পাঁজরে।
সে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিচ্ছবি করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয়ের কাছেই এ জমিদার বাড়ি। কলেজটি করটিয়ার বিখ্যাত জনদরদী, দেশপ্রেমিক জমিদার ওয়াজেদ আলী খান পন্নীর (চাঁদ মিয়ার) দ্বারা প্রতিষ্ঠিত। মহান হৃদয়ের এ মানুষটিকে আজও এ দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে। শুধু তাই নয় স্কুল, মাদ্রাসা, মসজিদ সবই করেছে এই পরিবার।
এই ঐতিহ্যবাহী পরিবারের ইতিহাস অনেক লম্বা। এখনও এ পরিবারের সদস্যরা নিজেদের ইতিহাস-ঐতিহ্যকে ধরে রেখেছে। যা অনেক রাজ-পরিবারেও নেই। শত শত রাজ পরিবার বিলুপ্ত হয়ে মিলিয়ে গেছে মাটির গর্ভে, কিন্তু এই পরিবার এখনও ধরে রেখেছে তার অভিযাত্রা।
করটিয়া জমিদার বংশ বিখ্যাত আফগান পাঠান বংশোদ্ভূত। মুসলিম শাসনের সোনালি যুগে আরব পারস্য, তাতার হতে বহু মুসলমান বিভিন্ন দেশে পাড়ি জমায়। ঠিক তেমনি এদেশেও তারা চলে আসে। কোন কোন রাজ-পরিবারের সদস্যরা পরাজিত হয়ে পালিয়ে অথবা কোন কোন রাজার সুবেদার হয়ে এদেশে এসে রাজত্ব কায়েম করেছেন। হয়তো আর যাননি এ দেশ হতে। প্রতিষ্ঠিত করেছেন পরিবারিক ব্যবস্থা। এমনই এক পরিবার হচ্ছে পন্নী পরিবার। এই জমিদার পরিবারকে কখনো পন্নী বা কখনো কররানী বলা হয়ে থাকে। এই পন্নী পরিবার জনগণের সুখে দুঃখে সমহারে জড়িত থেকেছে বলেই জনগণ তাদেরকে চিরকাল স্মরণ করবে।
১৫৪৬ খ্রিষ্টাব্দে শেরশাহের মৃত্যুর পর দেওয়ান সুলায়মান খাঁ বাংলায় বিদ্রোহ করে। দেওয়ান সুলায়মান খাঁকে দমন করার জন্য বিহারের শাসনকর্তা তাজ খান পন্নী এবং সেনাপতি দরিয়া খাঁ বাংলাদেশে এসে সুলায়মান খাঁ কে পরাজিত ও হত্যা করেন। এই যুদ্ধে সুলায়মান খাঁ এর পুত্র ইতিহাসখ্যাত ঈশা খাঁ ও ইসমাইল খাঁ বন্দী হয়ে ক্রীতদাস হিসেবে মঙ্গোলিয়ার বণিকদের কাছে বিক্রি হন।
১৫৬৩ খ্রিষ্টাব্দে তাজ খান পন্নী বাংলা ও বিহারের রাজপদে অভিষিক্ত হন এবং দিল্লীর অধীনতা স্বীকার করে বাংলায় মূলত স্বাধীনভাবেই রাজত্ব করতে থাকেন। তাজ খান পন্নী এই সময় নিহত সুলেমান খাঁর ভাই কুতুব খাঁকে তার দরবারে উচ্চপদে নিয়োগ দেন। কুতুব খাঁ উচ্চপদে আসীন হয়েই অনেক খোঁজাখুজির পর সেই সুদূর মঙ্গোলিয়া থেকে দুই ভাতিজা ঈশা খাঁ ও ইসমাইল খাঁকে অনেক অর্থ ব্যয় করে স্বদেশে ফিরিয়ে আনেন।
পরবর্তীকালে পিতৃব্য কুতুব খাঁর সাহায্যে ঈশা খাঁ পূর্ব বাংলার এক বিস্তৃত জনপদের শাসনভার প্রাপ্ত হন। ঈশা খাঁ নারায়ণগঞ্জের উত্তর পূর্ব দিক খিজিরপুর নামক স্থানে বাসস্থান নির্মাণ করেন। বীর কুল শ্রেষ্ঠ ঈশা খাঁ তাজ খান পন্নীর সাহায্য ও সহানুভূতিতে নিজের ভাগ্যকে গড়ে তুলেন। করটিয়ার জমিদার পরিবারের পূর্বপুরুষদের সাহায্য সহানুভূতি না পেলে হয়তো ঈসা খাঁ কে সারাজীবন কৃতদাস রূপে সেই সুদূর মঙ্গোলিয়ায় জীবন কাটাতে হতো।
১৫৬৪ খ্রিষ্টাব্দে নওয়াব তাজ খান পন্নীর মৃত্যু হলে তাঁর ছোট ভাই সুলেমান খান কররানী বাংলা বিহারের মসনদে বসেন। তিনি উড়িষ্যাও জয় করেন। নওয়াব সুলেমান খান কররানী বাদশাহ আকবরের নিকট উপঢৌকন পঠিয়ে তাঁর সাথে সন্ধি স্থাপন করেন। সুলেমান খান কররানী গড়বাড়ির গড়গড়ি নামক এক ব্রাহ্মণের সুন্দরী কন্যা অলকাকে বিবাহ করেন। এই গড়গড়ির নাম অনুসারেই গ্রামের নাম গড়বাড়ি হয়েছে বলে অনেকে মনে করেন। এই কন্যার গর্ভেই বায়েজীদ খান পন্নী এবং দাউদ খান পন্নীর জন্ম হয়।
সুলেমান খান কররানী টাঙ্গাইলের সখিপুরের উত্তরে তার বাসস্থান নির্মাণ করেন। আজও তার নাম অনুসারে সেই জায়গার নাম কররানী চালা নামেই পরিচিত। সেই বাসস্থানের পাশেই নাপিত ও ধোপাদের বাসস্থান নির্মাণ করে দিয়েছিলেন বলেই তার পাশেই ধোপা বা ধুপীর চালা আজও বিদ্যমান। মালিরা ফুল তুলে মালা গেঁথে তার দরবারে পৌঁছাত। তাদেরকে যে গ্রামে উপহার দেওয়া হয় সেই গ্রামের নামকে আজও ফুলমালীর চালা বলে।
পিতার মৃত্যুর পর বায়েজীদ খান পন্নী ১৫৭২ খ্রিষ্টাব্দে বাংলা বিহার ও উড়িষ্যার মসনদে বসেন। বায়েজীদ খান পন্নী সিংহাসনে বসে বেশি দিন রাজ্য ভোগ করতে পারেন নি। ক্ষমতালোভী ভগ্নিপতি হাঁসু খাঁ তাকে নির্মমভাবে হত্যা করে। বায়েজীদ খাঁ মসনদে বসার আগে তার নাবালক পুত্র সাঈদ খাকে স্ত্রীসহ বায়েজীদপুরে বা বাজিতপুর রেখে রাজধানী তাড়ায় চলে যান। সুলায়মান খান কররানী পাহাড়ি এলাকায় রাজধানী করেছিলেন বলেই তার নাম অনুসারে এখনও সেই জায়গার নাম কররানী চালা নামে পরিচিত। সেখানে প্রচুর ইট পাটকেলের স্তূপ ইতিপূর্বে দেখা গেলেও এখন আর দেখা যায় না।
বায়েজীদ খান পন্নী পশ্চিম এলাকায় যুদ্ধে ব্যস্ত থাকায় কোচ রাজা চিলা রায় বায়েজীদ খাঁর রাজধানী আক্রমণ করে দখল করে নেন। তখন বায়েজীদ খাঁ পন্নী ফিরে এসে চিলা রায়কে পরাস্ত ও বন্দী করে চিলা পুকুর পারে বায়েজীদ খাঁ পন্নীর আবাস ভূমিতে আটক রাখেন বলে উক্ত পুকুররের নাম চিলা পুকুর হয়েছে। বায়েজীদ খান পন্নীর মৃত্যুর পর তার সহোদর ভ্রাতা দাউদ খান পন্নী হাঁসু খাঁকে হত্যা করে সিংহাসনে বসেন। তিনি সিংহাসনে বসেই মোঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। বাদশাহ আকবরের সেনাপতি খানে খানম মোনায়েম খাঁ এবং রাজা তোডরমল্লের সাথে যুদ্ধে দাউদ খান পরাজিত হন। পরবর্তীকে তোডরমল্ল মহামারীতে মৃত্যু বরণ করলে দাউদ খান পন্নী আবারও আক্রমণ করে তার রাজত্বের কিছু অংশ দখল করেন। পরর্বতীতে বাদশাহ আকবর নিষ্ঠুর খানে জাহান হোসেন কুলি খাঁকে সেনাপতি করে বাংলায় পাঠান।
সেনাপতি হোসেন কুলি খাঁর নিকট যুদ্ধে দাউদ খাঁ পরাজিত ও নিহত হন। আকবরকে খুুশি করার জন্য ১৫৭৬ সনে হোসেন কুলি খাঁ গলাকেটে দাউদ খাঁর মস্তক দিল্লিতে পঠিয়ে দেন এবং দাউদ খাঁর স্ত্রী ও কন্যা দালিয়াকে বন্দী করে আগ্রায় নেওয়া হয়। বাদশাহ আকবর তাদেরকে সসম্মানে তাদেরকে ভাতার ব্যবস্থা করে আগ্রায় থাকার ব্যবস্থা করেন।
এদিকে বাদশাহ আকবর পাঠানদের সাথে সমঝোতায় আসার জন্য চেষ্টা করছিলেন। কাকে দিয়ে সমঝোতা করা যায় তাই ভাবছিলেন। হঠাৎ তার মনে পরে বায়জীদ খাঁ পন্নীর ছেলে সাঈদ খাঁ পন্নীর কথা। তাঁর বিশ্বাস তাঁর মাধ্যমেই সমঝোতা করা সম্ভব। তাই তিনি সেনাপতি দেলোয়ার খাঁকে সংবাদ পাঠালেন সাঈদ খাঁ পন্নীকে স্বশরীরে দিল্লীতে পাঠানোর জন্য।
দেলোয়ার খাঁ বায়েজীদপুরে আসার পূর্বেই বায়েজীদপুরে খবর এসে যায় যে মুঘল সেনাপতি স্বসৈন্যে বায়েজীদপুরে আসছে। তাদের ভয়ে চাকর চাকরানী সৈন্য সামন্ত সব পালিয়ে গেলে অন্ধকার ঘরে একা সাইদ খান পন্নী পায়চারী করছেন। এমন সময় তার শিক্ষাগুরু বাবা আদম কাশ্মিরীর সুযোগ্য শিষ্য মাস্তান শাহ এসে অনেক সান্তনা দিয়ে বললেন, “বাবা সাইদ, যৌবনকাল মানব জীবনের অমূল্য সম্পদ। এ সম্পদ অবহেলায় নষ্ট করা ঠিক হবে না। জেদের বশবর্তী হয়ে তুমি যদি মুঘলদের হাতে জীবন দাও তবে কি লাভ হবে। কাজেই নিজেকে বাঁচিয়ে জনসাধারনের জন্য কিছু করাই উচিত।” তখন সাইদ খাঁ তার শিক্ষা ও দীক্ষাগুরু বাবা আদম কশ্মিরীর শাহান শাহ (রহ.)-র সুযোগ্য শিষ্য মাস্তান শাহর হাত ধরে দিল্লির ফতেহপুর সিক্রিতে তাপস শ্রেষ্ঠ সেলিম শাহ চিশতির আশ্রমে আসেন। সাঈদ খাঁ সেখানেই থেকে যান। সেলিম শাহ চিশতি বাদশাহ আকবরের গুরু। বাদশাহ আকবরের সাথে সাঈদ খাঁ পন্নীর সেলিম শাহ চিশতির দরবারেই মুলাকাত হয়। বাদশাহ আকবর তার সাথে মত বিনিময় করে আগ্রায় নিয়ে তার চাচাত বোন শাহাজাদী দলিয়ারের সাথে বিয়ে দিয়ে ঘোড়াঘাট ও সরকার বাজুহারের জায়গীর দান করেন।
সাঈদ খাঁ পন্নী দেশে ফিরে এসে আটিয়ায় তার বাসস্থান নির্মাণ করেন। এভাবে উড়িষ্যার স্বাধীন নবাব সুলায়মান খাঁর বংশধর বহু চড়াই উৎরাই পড়ি দিয়ে অবশেষে মুঘল সম্রাট আকবরের সুবেদার নিয়ে আটিয়ায় বাসস্থান স্থাপন করে। বসবাস করতে থাকেন। আমির সাঈদ খান পন্নীর মৃত্যুর পর যারা কৃতিত্বের সাথে জমিদারী পরিচালনা করেন তাদের বংশ পরিচয় নিম্নে দেওয়া হলো:
আমীর সাঈদ খান পন্নীর মৃত্যুর পর তার উত্তরসূরি পূর্বপুরুষদের গৌরব রেখা সকলেই কৃতিত্বের সাথে জমিদারী পরিচালনা করেছেন।
বংশ লতিকায় দেখা গেছে আটিয়ার মূল জমিদারী নানাভাবে বিভক্ত হয়ে পাকুল্লা, ধনবাড়ি ও দেলদুয়ার জমিদার পরিবারকে সম্পর্কাম্বিত করে রেখেছে। প্রকৃতপক্ষে আটিয়ার জমিদার অথাৎ বর্তমান করটিয়ার পন্নী পরিবারই হচ্ছে প্রাচীন ঐতিহ্যশালী খান্দানী জমিদার। পূর্বে যে সাঈদ খাঁর ঘটনা বহুল কাহিনী উল্লেখ করা হয়েছে, তাঁরই প্রকৃত উত্তরাধিকার হচ্ছে করটিয়ার পন্নী বংশধর। ষোড়শ সপ্তদশ শতাব্দী থেকে দীর্ঘ সাড়ে তিনশত বছরের প্রাচীন ঐতিহ্য বহন করছেন পন্নী বংশ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা
গাজীপুর প্রতিনিধি: ফিজিওথেরাপিস্ট হয়েও নামের আগে ‘ডাক্তার’ এবং নিজের পরিচয়ে ‘অধ্যক্ষ’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে গাজীপুরের কোনাবাড়ীর এক ব্যক্তির বিরুদ্ধে। বিভিন্ন রোগে…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর…
 ১০ নভেম্বর ২০২৬    খুলনা

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!
গাজীপুর প্রতিনিধি: মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ…
 ১০ নভেম্বর ২০২৬    বিনোদন

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত
সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসে নিটার ইসলামিক সোসাইটির (NIS) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘NITER Islamic Conference 2026’। রবিবার ও সোমবার…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:আর নয় বিদ্বেষ সবার জন্য বাংলাদেশ এই শ্লোগান কুড়িগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা করে অরাজনৈতিক সংগঠন সবার জন্য বাংলাদেশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা একই মালিকের দুটি পরিত্যক্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে মানববন্ধন

এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে দেশের…
 ৯ নভেম্বর ২০২৬    ঢাকা

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শো’কে প্রা’ণ গে’ল বড় ভাইয়ের!

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শো’কে প্রা’ণ গে’ল বড় ভাইয়ের!
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর তাঁকে দেখে শোকে বড় ভাইয়েরও…
 ৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন!
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে…
 ৯ নভেম্বর ২০২৬    ঢাকা