প্রচ্ছদ    আন্তর্জাতিক   রাশিয়া ও ন্যাটোর মধ্যে সম্ভাব্য...

রাশিয়া ও ন্যাটোর মধ্যে সম্ভাব্য সংঘর্ষ নিয়ে পশ্চিমাদের হুংকার পুতিনের

১৮ মার্চ ২০২৪ ০৬:৫১ এএম
বজ্রশক্তি ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

 

টানা দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসন বন্ধের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না এবং এই পরিস্থিতিতে সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার সংঘাতের শঙ্কাও অনেকে প্রকাশ করছেন। এই অবস্থায় রাশিয়া ও ন্যাটোর মধ্যে সম্ভাব্য সংঘর্ষ নিয়ে পশ্চিমাদের হুংকার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সতর্ক করে বলেছেন, রাশিয়া-ন্যাটো সংঘর্ষ হলে ৩য় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে থাকবে বিশ্ব।

আরও পড়ুন

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

সোমবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের অর্থ হচ্ছে এই গ্রহ তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে এক ধাপ দূরে থাকবে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার পশ্চিমাদের সতর্ক করে দিয়েছেন। তবে তিনি বলেছেন, এই ধরনের কোনও দৃশ্য খুব কম লোকই দেখতে চায়। রাশিয়ার আগ্রাসনের জেরে দুই বছর আগে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে পশ্চিমের সাথে মস্কোর সম্পর্কের গভীরতম সংকটের সূচনা করেছে। এরপর থেকে পুতিন প্রায়ই পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে এসেছেন। যদিও তিনি বলেছেন, তিনি কখনোই ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন অনুভব করেননি।

এছাড়া পুতিন বেশ কয়েকবার সতর্ক করে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনে যুদ্ধের জন্য সৈন্য পাঠালে সেটি পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত মাসে বলেছিলেন, তিনি ভবিষ্যতে ইউক্রেনে স্থল সেনা মোতায়েনের বিষয়টি উড়িয়ে দিতে পারছেন না। ম্যাক্রোঁর এই বক্তব্য থেকে অনেক পশ্চিমা দেশই নিজেদের দূরে সরিয়ে রেখেছে। তবে অন্যরা, বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলো ফরাসি প্রেসিডেন্টের কথার প্রতি সমর্থন প্রকাশ করেছে।

ম্যাক্রোঁর মন্তব্য এবং রাশিয়া ও ন্যাটোর মধ্যে সংঘর্ষের ঝুঁকি ও সম্ভাবনা সম্পর্কে রয়টার্স জানতে চাইলে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আধুনিক বিশ্বে সবকিছুই সম্ভব।’

 

গত ১৫-১৭ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ছয় বছরের মেয়াদের জন্য পুনরায় পুতিনই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বলে প্রত্যাশা করা হয়েছিল। প্রত্যাশা অনুযায়ী নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এবারের নির্বাচনে প্রায় ৮৭ শতাংশ ভোট পড়েছে তার পক্ষে। সোভিয়েত-পরবর্তী রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় জয়ের পর পুতিন সাংবাদিকদের বলেন, ‘এটা সবার কাছে পরিষ্কার, এটি (রাশিয়া-ন্যাটো সংঘর্ষ) হবে এমন কিছু যা তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে এক ধাপ দূরে। আমার মনে হয় খুব কমই কেউ এতে আগ্রহী হবে।’

পুতিন আরও বলেছেন, ন্যাটোর সামরিক কর্মীরা ইতোমধ্যেই ইউক্রেনে উপস্থিত রয়েছে। যুদ্ধক্ষেত্রে ইংরেজি এবং ফরাসি উভয় ভাষাতেই কথা বলা হচ্ছে বলে রাশিয়া দেখতে পেয়েছে। তিনি বলেন, ‘এতে ভালো কিছু নেই, প্রথমত তাদের জন্য, কারণ তারা সেখানে প্রচুর সংখ্যায় মারা যাচ্ছে।’ গত ১৫-১৭ মার্চের নির্বাচনের আগে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ বাড়িয়ে দেয়। পূর্ব ইউরোপের এই দেশটি সীমান্ত অঞ্চলে গোলাবর্ষণ করে এবং এমনকি রাশিয়ার সীমানা ভেদ করে রুশ ভূখণ্ডের ভেতরে হামলার চেষ্টা করার জন্য প্রক্সি যোদ্ধাদেরও ব্যবহার করেছে।

এমন অবস্থায় ইউক্রেনের খারকিভ অঞ্চল দখলে নেওয়ার জন্য প্রয়োজনীয়তা মনে করেন কিনা জানতে চাইলে পুতিন বলেন, হামলা অব্যাহত থাকলে রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য ইউক্রেনের ভূখণ্ডের বাইরে একটি বাফার জোন তৈরি করবে রাশিয়া।

পুতিন বলেছেন, ‘আজকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা মাথায় রেখে আমি (এই ধারণাটি) বাদ দিচ্ছি না, আমরা যখন উপযুক্ত মনে করব তখন কিয়েভের শাসনাধীন অঞ্চলগুলোতে একটি নির্দিষ্ট ‘স্যানিটারি জোন’ তৈরি করতে বাধ্য হবো।’ অবশ্য রাশিয়ার এই প্রেসিডেন্ট এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে বিদেশি অস্ত্রশস্ত্র পৌঁছাতে বাধা দেওয়ার জন্য এই ধরনের একটি অঞ্চল যথেষ্ট বড় হতে পারে।

পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে লাখ লাখ সৈন্য পাঠিয়েছিলেন। আর সেটি একদিকে ইউক্রেনীয় বাহিনী এবং অন্যদিকে রাশিয়াপন্থি ইউক্রেনীয় এবং রাশিয়ান প্রক্সিদের মধ্যে পূর্ব ইউক্রেনে আট বছরের সংঘর্ষের পরে দেশটিতে পূর্ণ-মাত্রায় যুদ্ধের সূত্রপাত করে। পুতিন বলেন, তিনি চান ম্যাক্রোঁ ইউক্রেনের যুদ্ধকে আরও বাড়িয়ে তোলার চেষ্টা করা বন্ধ করে শান্তি খোঁজার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। তার ভাষায়, ‘মনে হচ্ছে ফ্রান্স এক্ষেত্রে একটি ভূমিকা পালন করতে পারে। এখনও সব কিছু হারিয়ে যায়নি।’

পুতিন বলেন, ‘আমি এটা বারবার বলেছি এবং আমি আবারও বলব। আমরা শান্তি আলোচনার পক্ষে।’

তার ভাষায়, ‘যদি তারা সত্যিই, গুরুত্ব সহকারে দীর্ঘমেয়াদে দুই রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ, ভালো প্রতিবেশী-সুলভ সম্পর্ক গড়ে তুলতে চায় এবং তাহলে তারা যেন পুনরায় অস্ত্রসজ্জার জন্য কেবল দেড় থেকে দুই বছরের বিরতি না নেয়।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা