প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আইয়ুব আনসারী (রা.) এর বাসভবনে...

আইয়ুব আনসারী (রা.) এর বাসভবনে রসুলাল্লাহর ভাষণ

১০ মে ২০১৮ ০২:৫৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আদিবা ইসলাম
আইয়ুব আনসারী (রা.) এর বাসভবনে রসুলাল্লাহর ভাষণ। তারা যখন মক্কা থেকে হিজরত করে মদীনায় চলে এলেন তখন তাদের অনেকেই নিঃস্ব ও সহায়-সম্বলহীন ছিলেন। শুধু আল্লাহর রসুলের আহ্বান পেয়েই অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা পা বাড়ান। মদীনায় এসে তাদেরকে যথারীতি মদীনাবাসীর উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। এমতাবস্থায় মদীনাবাসীর আন্তরিক সাহায্য-সহযোগিতা তাদের জন্য অনিবার্য হয়ে ওঠে। তখন আল্লাহর রসুল তাঁর ভাষণে স্বচ্ছল মো’মেনদেরকে উৎসাহ দিতে থাকেন যেন তারা দরিদ্র ভাইদের পাশে দাঁড়ান।
আল্লাহর রসুল জানতেন সদ্য তওহীদ গ্রহণকারী গোত্রগুলো কিছুদিন পূর্বেও নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ-সংঘাতে ডুবে ছিল। নিজ গোত্রের স্বার্থে অন্য গোত্রে হামলা, হত্যা, লুট, মারামারি, কাটাকাটি ছিল ঐ সময়ের স্বাভাবিক ঘটনা। এরকম একটি পরিবেশে রসুলাল্লাহ যখন জাতি, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলকে এক তওহীদের পতাকাতলে ঐক্যবদ্ধ করলেন তখন স্বভাবতই রসুলাল্লাহর সামনে অন্যতম চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াল বিভিন্ন গোত্রের মধ্যে বিরাজমান পূর্বশত্রæতা ও বিদ্বেষ দূর করে সবার মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির চেতনা জাগ্রত করা। ফলে আল্লাহর রসুল সমবেত জনতার উদ্দেশ্যে এমন কিছু হৃদস্পর্ষী বক্তব্য উপস্থাপন করলেন যাতে করে শত্রুও ভাই হয়ে যায়, একজনের দুঃখ সবাইকে সমানভাবে ব্যথীত করে তোলে। এই চেতনা জাগ্রত করার লক্ষ্যে আল্লাহর রসুল আইয়ুব আনসারী (রা.) এর বাসভবনে যে ভাষণ দান করেন তা নিচে তুলে ধরা হলো-‘হে মানুষ! তোমাদের রব বলেন: নিজের সম্পদ নেক কাজে ব্যয় কর এবং নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ কর না। অর্থাৎ দান-খয়রাত করে অন্যের প্রতি দয়া প্রদর্শন করা হয়েছে এ কথা বলে দান বরবাদ কর না। মনে রেখো, যে মঙ্গলজনক কাজ তুমি করবে আল্লাহ তা জানেন। যে তার বিষয়-সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে তার জন্য তার রবের কাছে মহান প্রতিদান রয়েছে। সে নেকী থেকে বঞ্চিত হবে না। তার জন্য কোন ভয়-ভীতি নেই এবং সে চিন্তিতও হবে না।
হে উপস্থিত জনমণ্ডলী! তোমরা কি মনে কর আল্লাহ তোমাদের মুখাপেক্ষী? কখনও নয়। তিনি অভাবহীন এবং বে-নেয়ায । তোমরা যা উপার্জন কর তা তোমাদের ফায়দার জন্য। যে নিজের মাল অপরকে দেখানোর জন্য ব্যয় করে সে হতভাগ্য। সে কেয়ামতের দিনের উপর বিশ্বাসী নয়। আমি তোমাদেরকে অবহিত করছি যে, দানশীল এবং ত্যাগী মানুষ হক সুবানাহুতা’আলার নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী ও জাহান্নাম থেকে দূরে অবস্থান করছে। স্বার্থপর ব্যক্তি আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে এবং জাহান্নামের নিকটবর্তী।
হে উপস্থিত জনতা! আমি যা জানি এবং দেখি, তোমরা তা দেখো না এবং জানো না। মনে রেখো, প্রত্যেকদিন ভোরবেলা দু’জন মালায়েক নাযিল হন। একজন বলেন, হে আল্লাহ! দানশীল এবং ত্যাগী মানুষের সম্পদে বরকত দান কর ও অপরজন বলেন, হে মহাপবিত্র আল্লাহ! স্বার্থপর এবং বখিলের সম্পত্তি বিনষ্ট কর। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে, মানুষের জীবনের আমল এবং কর্তব্য-কাজের মধ্যে ত্যাগ ও সৎপথে ব্যয় উত্তম আমল। যে সত্ত¡ার হাতে আমার প্রাণ, তাঁর নামে শপথ করছি যে, ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার কাছে থাকলেও তা তিন রাতের মধ্যে খরচ হয়ে গেলে আমি খুব খুশি হব এবং চাইব যে আমার হাতে কিছুই যেন অবশিষ্ট না থাকে। আমি জানি, ধন সম্পত্তি ব্যয় করা মানুষের জন্য লাভজনক এবং সঞ্চিত করে রাখা অত্যন্ত ক্ষতিকর। কিন্তু প্রয়োজনবোধে সঞ্চিত করে রাখা নিন্দনীয় নয়। আল্লাহর রাস্তায় তাদের জন্য প্রথম ব্যয় করা শুরু কর যাদের ভরণপোষণ তোমাদের কর্তব্য। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আল্লাহর রাস্তায় তোমরা যে অর্থ-সম্পদ ব্যয় কর তা কখনও বৃথা যায় না বরং তা তোমাদের সম্পদ বৃদ্ধি করে, যদিও তোমরা তা উপলব্ধি করতে পারো না। দুনিয়ার ফায়দা ব্যতীত আখেরাতের সওয়াবও তাতে রয়েছে।
হে মানুষ! এ দুনিয়া পরীক্ষা ক্ষেত্র এবং কর্মস্থলও বটে। তোমরা যেরূপ কাজ করবে সেরূপ ফল লাভ করবে। যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের জন্য ইজ্জত ও শান্তি। যাদের আনুগত্যের মস্তক আল্লাহর হুযুরে অবনত, যাদের জীবনের অধিকাংশ সময় আল্লাহর এবাদতে নিয়োজিত এবং যারা নিজের প্রয়োজনের চেয়ে মো’মেন ভাইদের প্রয়োজনকে অগ্রাধিকার দান করে, তাদের মত নেক লোককে মহাপবিত্র আল্লাহ কঠিন অবস্থা ও ব্যর্থতার মধ্যেও খুশি ও আনন্দিত রাখেন। ধ্বংস ও দুর্যোগের মধ্যেও চিন্তিত ও নিরাশ হতে দেন না। যে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক, সে আসমানী বরকত থেকে বঞ্চিত। তার সুনিশ্চিত হওয়া দরকার যে তার ঈমান অসম্পূর্ণ এবং সে অনন্ত সৌভাগ্যের অধিকারী নয়।
হে উপস্থিত জনতা! যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজের মাল খরচ করে বা নিজের প্রাণ উৎসর্গ করে, সে কোন অবস্থাতেই লোকসানের মধ্যে থাকে না। সে প্রেমিকের স্থান হাসিল করে এবং তার মর্যাদা উন্নীত হয়। কেননা আল্লাহর মহব্বতে নিজেকে বিলীন করে দেয়া বা তাঁর কলেমাকে (সার্বভৌমত্ব) সমুন্নত করার জন্য নিজের প্রাণকে মৃত্যুর হাতে সঁপে দেয়া সবচেয়ে উত্তম কাজ। এসব কিছু কঠিন কাজ নয়। দুনিয়াতে এমন লোক রয়েছে যারা প্রমাণ করেছে, মানুষ হিম্মত করলে কি না করতে পারে! আত্মত্যাগ ও করবানী করার মধ্যে অনেক ক্ষেত্রে যথেষ্ট কষ্ট স্বীকার করতে হয়। কিন্তু এ কষ্টের মধ্যে আরাম নিহিত। বিপদে পতিত হলে বা যে কোন রকম দুর্যোগের সম্মুখীন হলে মো’মেনদের ধৈর্য ধারণ করা উচিৎ। এটাও ত্যাগ। অতীতের সকল উম্মতকেই পরীক্ষা করা হয়েছে। আল্লাহর কানুন হল, তিনি মো’মেনদের বিভিন্নভাবে পরীক্ষা করেন। কখনও ভয়ভীতি, কখনও উপবাস, কখনও মালের লোকসান, কখনও বা প্রাণের ক্ষতির দ্বারা পরীক্ষা করে থাকেন। যখন বান্দা এসব পরীক্ষায় পুরোপুরি উত্তীর্ণ হয় তখন তার মর্যাদা উন্নীত হয়। এটা সম্পূর্ণ সত্য যে, পরীক্ষায় তারাই কৃতকার্য হয় যারা ত্যাগী এবং তারাই ব্যর্থ হয় যারা স্বার্থবাদী এবং আল্লাহ তাদের জন্য আযাব তৈরি করে রেখেছেন। মুসাফিরদের সাহায্য করা, মিসকীন, এতিম ও অক্ষমদের সাহায্য করা এবং প্রয়োজনে প্রতিবেশীদের সাহায্য করাও আত্মত্যাগ ও সৎকার্য্যে ব্যয়ের অন্তর্গত।
হে মো’মেনগণ! আমি তোমাদেরকে হেদায়াত করছি যে, তোমরা ত্যাগের মনোভাব অর্জন কর এবং স্বার্থপরতা থেকে নিজেদেরকে মুক্ত রাখো। স্বার্থপরতা পূর্ববর্তী কওমদের বরবাদ করেছে। একথা স্মরণ রাখো যে, ঈমান ও আত্মত্যাগ এ কওমের সর্বপ্রথম মঙ্গল এবং স্বার্থপরতা ও দয়াহীনতা সর্বপ্রথম অমঙ্গল।
[ভাষণটি ‘বিশ্বনবী মোহাম্মদ (সা.) এর ভাষণ’ বই থেকে সংগৃহীত]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর