প্রচ্ছদ    আন্তর্জাতিক   মস্কোর আদেশ মানতে নারাজ, রাশিয়ার...

মস্কোর আদেশ মানতে নারাজ, রাশিয়ার হাতে খেরসনের মেয়র আটক

২৯ জুন ২০২২ ০৫:৪৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দরনগরী খেরসনের মেয়র ইহোর কোলিখায়েভকে আটক করেছে রাশিয়া। ইউক্রেনীয় এই অঞ্চলটি বর্তমানে রুশ নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে খেরসনের স্থানীয় কর্মকর্তা বলেছেন, মস্কোর আদেশ মানতে অস্বীকার করায় রুশ নিরাপত্তা বাহিনী মঙ্গলবার (২৮ জুন) খেরসন শহরের মেয়রকে অপহরণ করেছে। বুধবার (২৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। কৃষ্ণসাগরের বন্দর শহর খেরসন রাশিয়া-অধিভুক্ত ক্রিমিয়া উপদ্বীপের ঠিক উত্তর-পশ্চিমে অবস্থিত। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেনে সামরিক আগ্রাসনের প্রথম সপ্তাহেই রাশিয়া এটি দখল করে এবং এরপর স্থানীয় জনসংখ্যার একটি বড় অংশ এই অঞ্চল ছেড়ে চলে গেছে।
খেরসন অঞ্চলের মস্কো-নিযুক্ত ডেপুটি প্রধান একেতেরিনা গুবারেভা মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে, খেরসনের মেয়র ইহোর কোলিখায়েভকে কমান্ড্যান্টের (সামরিক পুলিশ) কার্যালয় থেকে আটক করা হয়েছে।’ এদিকে ইহোর কোলিখায়েভের উপদেষ্টা হ্যালিনা লায়াশেভস্কা বলেছেন, ইউক্রেনের রাশিয়ান দখলদারদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার করার পরে মেয়রকে অপহরণ করা হয়েছে। লায়াশেভস্কা তার ফেসবুক পেজে বলেছেন, ‘আজ সকালে খেরসনের মেয়র ইহোর কোলিখায়েভ শহরের ইউটিলিটি সংশ্লিষ্ট একটি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে সিটি কাউন্সিলের অবশিষ্ট কর্মচারীরা কাজ করেন।’
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাকে সশস্ত্র ন্যাশনাল গার্ড এবং সম্ভবত এফএসবি’র মাধ্যমে আটক করা হয়।’ খেরসন অঞ্চলে মস্কো-নিযুক্ত আরেকজন ডেপুটি কিরিল স্ট্রেমাসভ গত সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ’কে বলেন, ইউক্রেনকে ‘ডিনাজিফিকেশন প্রক্রিয়া’ বা ‘নাৎসীবাদ মুক্ত’ করার যে কাজ রাশিয়া করছে তার অনেক ক্ষতি করেছেন খেরসনের মেয়র ইহোর কোলিখায়েভ।
অবশ্য ইহোর কোলিখায়েভ অপহরণ বা আটকের খবর রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এছাড়া ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকেও এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এর আগে পুরো খেরসন অঞ্চল দখলে নেওয়ার পর গত এপ্রিল মাসের শেষের দিকে সেখানকার আঞ্চলিক প্রশাসনের এবং একইসঙ্গে সিটি কাউন্সিলের নতুন প্রধান নিয়োগ করে রাশিয়ার সেনাবাহিনী।
একইদিন খেরসনের গভর্নর হেন্নাদি লাহুতা জানান, দখলকারীরা খেরসন সিটি কাউন্সিলের পুরো প্রাঙ্গণ দখল করে নিয়েছে। পরে সেখান থেকে ইউক্রেনের সকল প্রতীক ও চিহ্ন সরিয়ে দেয় এবং নিজস্ব রক্ষীদের নিযুক্ত করে রুশ সেনারা। এরপরই খেরসন অঞ্চলে গত ১ মে থেকে রুশ মুদ্রা রুবলে লেনদেন চালু করে মস্কো। অবশ্য রাশিয়ার মুদ্রার পাশাপাশি ইউক্রেনীয় মুদ্রা রিভনিয়াও আপাতত সেখানে চালু রয়েছে। এছাড়া সমগ্র খেরসন অঞ্চলে রাশিয়ার রেডিও ও টেলিভিশন সম্প্রচার চলছে। উল্লেখ্য, গত মার্চ মাসের প্রথম সপ্তাহে ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দরনগরী খেরসন দখল করে নেয় রাশিয়া। এছাড়া প্রথম বড় কোনো ইউক্রেনীয় শহর হিসেবে সেসময় খেরসন দখল করেছিল রুশ সেনারা। এর প্রায় দুই মাসের মাথায় এপ্রিলের শেষ সপ্তাহে খেরসনের পুরো অঞ্চলটি দখলে নেয় রাশিয়া।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা