প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   গণতান্ত্রিক দলগুলোর ধর্মব্যবসা

গণতান্ত্রিক দলগুলোর ধর্মব্যবসা

২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

মো. মশিউর রহমান

মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে চতুর মানুষেরা চিরকালই স্বার্থ হাসিল করেছে। এর মধ্যে ধর্মনেতারা অন্যদের থেকে এক কদম এগিয়ে থাকেন, কারণ তাদের শাস্ত্রবাক্য জানা থাকে। এর বাইরেও যারা রাজনৈতিক ক্ষমতার জন্য লালায়িত তারাও জনগণের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করেন সুবিধামত। আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলগুলোও যারা পালাক্রমে সরকার গঠন করে আসছে বিগত ৪৭ বছর ধরে, তারাও ধর্মকে ক্ষমতায় আরোহণের সিঁড়ি বানিয়ে ধর্মব্যবসায় লিপ্ত। ধর্মব্যবসায়ীদের সুযোগ-সুবিধা দিয়ে দলে ভেড়াচ্ছে। ক্ষমতাসীনরাও যখন ধর্মব্যবসা করে তখন দেশ থেকে ধর্মব্যবসা দূর করা কি আদৌ সম্ভব – এমন প্রশ্ন সচেতন মানুষ প্রায়শই করে থাকেন।
প্রশ্নটি অত্যন্ত বাস্তবসম্মত এবং দুঃখজনক। আমরা যদি একটু পেছন ফিরে চাই দেখন, আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম যখন হারিয়ে গেল তখন একদল স্বার্থান্বেষী গোষ্ঠী সে ইসলামটাকে রোজগারের বাহন হিসেবে ব্যবহার করছে, কুক্ষিগত করছে। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য তাদেরকে হাজার হাজার টাকা দিচ্ছে। কিন্তু আল্লাহকেও পায়নি, রসুলকেও পায়নি। দুঃখ লাগে, যারা আল্লাহর দীনকে প্রত্যাখ্যান করেছে, জাতীয় জীবনে ইসলাম চায় না তারাও পর্যন্ত ধর্মকে ব্যবহার করেছে। তারা প্রথমে ভেবেছে ধর্মের কাছে যাবে না। কিন্তু না চাইলেও বাস্তবতা হলো, বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে ধর্ম এখন প্রধান ইস্যু। ভারত এখন ধর্ম নিয়ে রাজনীতি করছে। একশ’ বছরের পুরনো কংগ্রেসকে পরাজিত করে ধর্মধারী অর্থাৎ ধর্মের দাবিদাররা এখন ক্ষমতায়। আজকে ফ্রান্সে, জার্মানিতে, ইংল্যান্ডে পর্যন্ত ধর্মকে ব্যবহার করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন মুসলমান বিদ্বেষ বক্তব্য দিয়ে, এখনও সেখানে বর্ণবাদী বিদ্বেষ ছড়ানো হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্যে ধর্ম নিয়ে যুদ্ধ হচ্ছে। একদল শিয়ার পক্ষে, আরেক দল সুন্নির পক্ষে। আমাদের দেশেও স্বাধীনতার পর ইসলামকে ব্যবহার করে, মানুষের ইমানকে হাইজ্যাক করে জাতিবিনাশী কর্মকা- ঘটানো হয়েছে।
কাজেই ওই সেক্যুলার দলগুলি যারা প্রকৃতপক্ষে গোড়া থেকে ধর্মকে প্রত্যাখ্যান করেছে তারা শুরুতে ধর্মের ধারে-কাছেও যাননি, এখন দেখেছেন ধর্ম প্রধান ইস্যু, এটাকে ফেলে দেয়া যায় না। আমরা যদি অবজ্ঞা করি বা এই মত পোষণ করি যে, ধর্ম তো একটা নিকৃষ্ট জিনিস। মূর্খ লোকেরা ধর্ম-কর্ম করে। আজকের এই আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যুগে ধর্ম চলে নাকি? একথা বলে অবজ্ঞা করে আর ফেলে রাখা যাচ্ছে না, কারণ এখন ধর্মই প্রধান ইস্যু। এই ধর্মীয়দলগুলি বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দিয়ে সারা দুুনিয়াতে, মিয়ানমারে ধর্মীয় ইস্যু সৃষ্টি করে দিয়ে বৌদ্ধধর্মের উগ্র অনুসারীদেরকে লেলিয়ে দিয়েছে মুসলমানদের বিরুদ্ধে। এটা ধর্মের শিক্ষা ছিল না যেটা আমি বাংলাদেশের প্রেক্ষিতে বলছি। কাজেই জনমনে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দাঙ্গা সৃষ্টি করা হচ্ছে, ওমুক সরকার নাস্তিক, অমুক ক্ষমতায় আসলে মন্দির হয়ে যাবে, অমুককে ভোট দিলে তুমি জাহান্নামে যাবে, ভোট আমাদেরকে দাও তুমি জান্নাতে যাবে, এটা ভোট নয় জান্নাতের টিকেট ইত্যাদি ইত্যাদি।
মানুষ আল্লাহকে পেতে চায় যতই পাপ করুক না কেন। আমি চট্টগ্রামে দেখেছি, সারাবছর অবৈধ ব্যবসা করে, বছর শেষে পীর সাহেবের মাজারে গিয়ে বিরাট গরু দিয়ে আসে। তার ধারণা গরু তাকে জান্নাতে নিয়ে যাাবে। এই ঈমানকে অস্বীকার করতে পারে নাই সরকারগুলো, রাজনৈতিকদলগুলো। তখন তারাও কৌশল পাল্টালেন। তারা ভাবলেন, আমরাও ধর্মকে কাজে লাগাব। নির্বাচন যখন আসে দেখবেন বহর নিয়ে হজ্ব করতে যায়, হজ্বের ছবি প্রচার করা হয়। মাজার থেকে শুরু হয় নির্বাচনী কার্যক্রম। মাহফিলগুলোতে হাজির হন টুপি মাথায়, মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক আগেই দখল। মাইক্রোফোনে বলতে থাকেন অতগুলো মসজিদ দিয়েছি, মাদ্রাসা দিয়েছি, মক্তব বসিয়েছি। দলে দলে মৌলভী সাহেবরা আসেন আর টাকা নিয়ে যান, এগুলো সব প্রচার করা হয় গণমাধ্যমে। আর এই মৌলভী সাহেবরা ঈমানকে বিক্রি করেছেন টাকার কাছে। চিন্তাও করেন না এ টাকা কোত্থেকে আসলো।
তাহলে এই যখন অবস্থা, যে ধর্ম এসেছে মানুষের কল্যাণের জন্য, যে দীন প্রতিষ্ঠিত হলে আমরা মুক্তি পাব সেই দীনকে একদিকে স্বার্থের জন্য ব্যবহার করছেন ধর্মব্যবসায়ীরা, আরেকদিকে ব্যবহার করছে ওই ধান্দাবাজ স্বার্থপরেরা। কিন্তু মানুষ ইসলাম পায়নি, ধর্মের মূল শিক্ষা পায়নি, আল্লাহ রসুলের ইসলামের মূল আকিদাও পায়নি। মধ্যখানে প্রতারিত হচ্ছে মানুষ। মুক্তিকামী জনতা মুক্তি পাচ্ছে না। এই অবস্থা থেকে আসলে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন ও জটিল। কিন্তু সত্য যখন এসে যায় তখন মিথ্যাকে বিতাড়িত হতেই হয়। আল্লাহকে, রসুলকে নিয়ে রাজনীতি চলে না। তাই আমার কথা হচ্ছে, সাবধান! আস্তিক বা নাস্তিক হোন, ধর্মনিরপেক্ষতাবাদী বা ডানপন্থী হোন, আর তথাকথিত ইসলামপন্থী হোন না কেন আপনার হদয়ের খবর আল্লাহ জানেন। কাজেই আল্লাহকে নিয়ে রাজনীতি করবেন না। আল্লাহকে ধারণ করুন, ইসলামের প্রকৃত শিক্ষাকে হদয়ে ধারণ করুন। তাহলেই সমাজ বাঁচবে, মানুষ বাঁচবে, মানবতা বাঁচবে।

[লেখক: সাংবাদিক ও সংগঠক; যোগাযোগ: ০১৬৭০১৭৪৬৪৩, ০১৭১১০০৫০২৫]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়