প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সঙ্কটমুক্তির একমাত্র উপায় সঠিক আদর্শ

সঙ্কটমুক্তির একমাত্র উপায় সঠিক আদর্শ

১৬ জুলাই ২০১৭ ১১:০৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সরকারগুলোর মানসিকতা পশ্চিমা ধর্মহীন সমাজের সরকারগুলোর মতো হলে চলবে না। মনে রাখতে হবে- তারা নেতৃত্ব দিচ্ছেন এমন একটি জনগোষ্ঠীকে, হাজার হাজার বছর ধরে যারা ধর্ম দ্বারা পরিচালিত হয়ে আসছে, যাদের একটি অপরিবর্তিত ধর্মগ্রন্থ আছে, গৌরবগাঁথা ধর্মীয় ইতিহাস আছে, মহাবিপ্লব সৃষ্টিকারী একজন মহামানবের প্রচণ্ড গতিশীল জীবনের দৃষ্টান্ত আছে। তাদেরকে একটি মৌলিক ও গুরুতর প্রশ্নের সুস্পষ্ট মীমাংসা করতে হবে যে, ধর্মকে, কোর’আনকে কী করা হবে? ধর্মকে কি মুছে ফেলা হবে? তা সম্ভব নয়। গত কয়েক শতাব্দী ধরে ইউরোপীয় ধর্মহীন বস্তুবাদী সভ্যতার শিক্ষাব্যবস্থা, গণমাধ্যম, সাংস্কৃতিক আগ্রাসন, প্রচার মাধ্যমে বহু চেষ্টা হয়েছে ধর্মকে নির্মূল করে ফেলার। কিন্তু সফল না হবার কারণ:
১. স্রষ্টার রূহ: মানুষের ভেতরে স্রষ্টার রূহ অর্থাৎ পরমাত্মার অংশ রয়েছে। সে অবচেতন মনেই আপন স্রষ্টাকে অনুভব করে, যে কোনো কষ্টে, সংকটে তাঁর কাছে আশ্রয় চায়।
২. ধর্মগ্রন্থে সত্যের পরিচয়লাভ: আল্লাহর নাজেলকৃত ধর্মগ্রন্থগুলো এখনও মানুষের কাছে আছে যেগুলো স্রষ্টার অস্তিত্বের স্বাক্ষর বহন করছে। মানুষ সেগুলো ভক্তির সঙ্গে পড়ছে, জানছে, বিচার বিশ্লেষণ করছে। সেগুলোর মধ্যে সত্য খুঁজে পাচ্ছে, যা তাদের হৃদয়কে প্রশান্তিতে ভরে তুলছে, তাদের আত্মার গভীরে প্রভাব ফেলছে। সুতরাং ধর্মগ্রন্থগুলোই ধর্মের রক্ষাকবচ, এমতাবস্থায় মানবজাতিকে ধর্মহীন করে ফেলার চেষ্টা হবে অপ্রাকৃতিক, বাস্তবতা-বিবর্জিত, অমূলক চিন্তা।
৩. শান্তিময় অতীত ও ভবিষ্যদ্বাণী: অতীতে হাজার হাজার বছর মানুষকে শান্তি দিয়েছে ধর্ম। সেই অনুপম শান্তির স্মৃতি কিংবদন্তির ন্যায় বংশ পরম্পরায় প্রতিটি সমাজে সভ্যতায় বিরাজিত আছে, ইতিহাসের পাতা থেকে বাদ দিলেও লাভ নেই। সময়ের সেই বিশাল ব্যাপ্তির তুলনায় গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ ইত্যাদি ব্যবস্থাগুলো ক্ষুদ্রাতিক্ষুদ্র ভগ্নাংশ মাত্র এবং এগুলোর অভিজ্ঞতাও শান্তিময় নয়। অধিকাংশ মানুষ এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করে একমাত্র স্রষ্টার বিধানেই শান্তি আসা সম্ভব। কাজেই যুগের হাওয়া তাদেরকে যতই অন্য দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করুক, প্রচলিত ব্যবস্থাগুলোতে শান্তি না পেয়ে তারা ধর্মের দিকেই মুখ ফেরায়। উপরন্তু প্রতিটি ধর্মগ্রন্থেই ভবিষ্যদ্বাণী আছে যে, আবার ন্যায়ের শাসনে শান্তি ফিরে আসবে। এই বিশ্বাস থেকে অধিকাংশ মানুষ সত্য ধর্মের উত্থানই কামনা করে।
৪. ইসলামে জাতীয় জীবনবিধান রয়েছে: ইসলামের সঙ্গে খ্রিষ্টধর্মের বড় একটি তফাৎ হলো ইসলামের জাতীয় জীবন পরিচালনার ব্যবস্থা রয়েছে। তাই মুসলিমদের মধ্যে জাতীয় জীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠা করার চেষ্টা সব সময়ই হয়ে আসছে, এটা খুবই স্বাভাবিক। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে তাই ধর্মকে বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রব্যবস্থা সর্বতোভাবে স্বীকৃত হবে না যেটা ইউরোপ আমেরিকায় সম্ভব হয়েছে।
কাজেই ধর্মকে জাতীয় জীবন থেকে বাদ দেওয়ার চিন্তা পরিহার করে কীভাবে তা ইতিবাচক পথে ব্যবহার করা যায়, দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানো যায় অর্থাৎ রাষ্ট্রের সাথে ধর্মের সমন্বয় কিভাবে করা যায় সেটা নিয়ে ভাবার সময় এসেছে। আর যদি ধর্মকে অবজ্ঞা করে দূরে ঠেলে দেওয়া হয়, তাহলে মানুষের ধর্মবিশ্বাস বার বার স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বারা ভুল খাতে প্রবাহিত হয়ে জঙ্গিবাদ, ধর্মভিত্তিক অপরাজনীতি, ধর্মব্যবসা, সাম্প্রদায়িক দাঙ্গা, উন্মাদনা ইত্যাদি সৃষ্টি হয়ে জাতিবিনাশী কাজে ব্যবহৃত হতেই থাকবে। সবখানে বলি হবে সাধারণ নিরীহ নির্দোষ মানুষ।
এখানে প্রশ্ন আসা স্বাভাবিক- ইসলামের নামে বর্তমানে যে অন্ধত্ব ও কূপমণ্ডূকতা এই জাতির উপর চেপে বসেছে, ধর্মের নামে সেই অন্ধত্ব ও কূপমণ্ডূকতাকেই কি রাষ্ট্র গ্রহণ করে নিবে? না, আমাদের কথা সেটা নয়। প্রকৃত ইসলামে পশ্চাৎপদতার স্থান নেই, অন্ধত্বের স্থান নেই। যে কোর’আন একদিন জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-দীক্ষা, সামরিক ও অর্থনৈতিক সক্ষমতায় এই জাতিকে বিশ্বের শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিল সেই কোর’আন কখনও পশ্চাদপদতা, কূপমণ্ডূকতা, কুসংস্কার ও অন্ধত্ব শিক্ষা দিতে পারে না।
আবার ইসলামের যত রূপ দাঁড়িয়ে গেছে রাষ্ট্র এর মধ্যে কোনটা গ্রহণ করবে তাও বিরাট প্রশ্ন। আমাদের কথা হচ্ছে, ইসলামের প্রকৃত আদর্শকে গ্রহণ করতে হবে। আর সেই আদর্শটি দিতে প্রস্তুত হেযবুত তওহীদ। সরকার যখন আহ্বান করছে দলমত নির্বিশেষে সবাই মিলে এগিয়ে আসার জন্য, তখন আমরা জাতির কল্যাণে এগিয়ে এসেছি, কাজ করে যাচ্ছি। আমরা গত একুশ বছর ধর্মের নামে চলা যাবতীয় অধর্মের বিরুদ্ধে সোচ্চার রয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাঠ পর্যায়ে আদর্শিক লড়াই করার অভিজ্ঞতাও আমাদের রয়েছে।
জঙ্গিবাদে আক্রান্ত হয়েছিল আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইরাক ইত্যাদি দেশ। সে দেশগুলো এখন ধ্বংসস্ত‚পে পরিণত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, কোটি কোটি মানুষ উদ্বাস্তু হয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন। বাংলাদেশেও জঙ্গিবাদ হানা দিয়েছে, এই জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য বাংলাদেশকে কথিত ‘সহযোগিতা’ প্রদান করতে উদগ্রীব হয়ে উঠেছে আঞ্চলিক ও পাশ্চাত্যের পরাশক্তিধর সা¤্রাজ্যবাদী রাষ্ট্রগুলো। আমরা বলতে চাই, বাংলাদেশের সঙ্গে ঐ ধ্বংস হয়ে যাওয়া দেশগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে, এখানে মহান আল্লাহ এই জঙ্গিবাদের সঠিক সমাধান ও কার্যকরী আদর্শ প্রদান করেছেন যা দিয়ে আমরা এই অপশক্তিকে রুখে দিতে পারি। সেই আদর্শের বলে বলীয়ান হয়ে ইনশা’আল্লাহ ১৬ কোটি মানুষ যাবতীয় অন্যায়, অবিচার, অসত্যের বিরুদ্ধে ইস্পাতকঠিন ঐক্যপ্রাচীর গড়ে তুলে জাতিকে অশুভশক্তির কবল থেকে রক্ষা করবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজস্ব…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য