প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   রোহিঙ্গা সঙ্কট: কার কী ভূমিকা?

রোহিঙ্গা সঙ্কট: কার কী ভূমিকা?

১ অক্টোবর ২০১৭ ০২:৫২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সুলতানা রাজিয়া:
রোহিঙ্গা সঙ্কট নিরসনে আজ পর্যন্ত কাউকে শক্ত অবস্থান নিতে দেখা যায় নি। জাতিসংঘ বিশাল ভূমিকা পালন করতে পারত। কিন্তু কার্যক্ষেত্রে নিন্দা আর উদ্বেগ প্রকাশ করা ছাড়া এই সংগঠনটি বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। মুসলিম জাহানের স্বার্থ রক্ষার্থে গঠিত হয়েছিল ওআইসি, আরব লীগ ইত্যাদি। তারাও নিন্দা জ্ঞাপন করেই দায়িত্বের ইতি টেনেছে। তুরস্ক, ইন্দোনেশিয়া ইত্যাদি কয়েকটি মুসলিমপ্রধান রাষ্ট্র থেকে ঘনঘন মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হচ্ছে বটে, কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হচ্ছে না। মিয়ানমার সরকার কারো নিন্দা, উদ্বেগ আর আহ্বানের পরোয়া করছে বলে মনে হচ্ছে না। রোহিঙ্গাদের উপর নির্যাতন একদিনের জন্যও তারা বন্ধ রাখে নি। ফলে প্রতিদিনই রোহিঙ্গারা গণহত্যার শিকার হচ্ছে, লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে।
বাংলাদেশ এখন সরাসরি এই সঙ্কটের একটি বিরাট অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য দেশগুলো যেভাবে নিন্দা প্রকাশ করেই অমানবিক অত্যাচারের বিরুদ্ধে দায়িত্বের ইতি টানতে পারছে বাংলাদেশ তা পারছে না। বাংলাদেশ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে কূটনৈতিকভাবে বিষয়টিকে মোকাবেলা করতে। কিন্তু তাতে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এর কারণ আমাদের সরকার আন্তর্জাতিক অঙ্গনে যাদের কাছেই ছুটে যাচ্ছে বা যাদের কাছে সহযোগিতার আশা করা হচ্ছে, তাদের সকলেরই কোনো না কোনো স্বার্থ রয়েছে মিয়ানমারের মাটিতে। সেই স্বার্থ রক্ষার্থে তারা মিয়ানমার সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, তার জন্য বর্বরোচিত গণহত্যাকে সমর্থন দিতেও কসুর করছে না।
ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেতজ লিখেছে, দেশটির সরকার মিয়ানমারের সেনাবাহিনীকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। হার্ভার্ড ইউনিভার্সিটিরি এক গবেষণায় বলা হয়েছে, রাখাইনে হত্যাযজ্ঞ চলছে এবং ইসরায়েল সরকার মিয়ানমারের সেনাবাহিনীকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। ২০১৬ সালের আগস্ট মাসে ইসরায়েলের সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একটি ছবি প্রকাশ করা হয়েছিল। ছবিটি ছিল ইসরায়েলের নির্মিত কর্নার শর্ট রাইফেলস হাতে প্রশিক্ষণের। ছবির সঙ্গে ছিল এক বিবৃতি, যাতে উল্লেখ করা হয়েছে মিয়ানমার অভিযানে এসব অস্ত্রের ব্যবহার শুরু করেছে। (সূত্র : বাংলা ট্রিবিউন : ৬-৯-২০১৭)
এতদঞ্চলের অন্যতম পরাশক্তি চীন। রোহিঙ্গা সঙ্কট নিরসনে এই একটি দেশই যথেষ্ট ছিল। কিন্তু চীনের অবস্থান বিবেকবান মানুষমাত্রকেই হতাশ করেছে। দেশটি রোহিঙ্গা নিধনযজ্ঞের বিরুদ্ধে ‘টু’ শব্দটিও উচ্চারণ করছে না। সরাসরি মিয়ানমারকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে গেলেই চীন ও রাশিয়া তাতে ভেটো দিচ্ছে। ভারতও মিয়ানমারের পক্ষে নিজের অবস্থান সুস্পষ্ট করেছে। মিয়ানমার গণহত্যা শুরু করলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিয়ানমার সফরে যাবার সিদ্ধান্ত নেন। ভারত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে অন্তত চাপের মধ্যে রাখবে এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু ঘটল তার উল্টোটা। সেখানে গিয়ে নরেন্দ্র মোদী যে বিবৃতি প্রদান করেছেন তাতে বোঝা যায়, তিনি মিয়ানমারের পক্ষেই আছেন এবং তার কারণ আর কিছু নয় ভারতের জাতীয় স্বার্থ।
চীন ও ভারত উভয় দেশই যার যার জাতীয় স্বার্থের কারণে মিয়ানমারকে সমর্থন দিয়ে যাচ্ছে। সবচেয়ে জনবহুল এই দেশ দুইটির মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানে মিয়ানমার। দুই দেশেরই দরকার প্রাকৃতিক সম্পদ, আর মিয়ানমারে তা যথেষ্টই আছে। নতুন সরকারের অধীনে বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসায়ে আগ্রহী। জমির চাহিদাও প্রচুর। বিদেশি ফার্মগুলো যাচ্ছে, জমিদখল চলছে আর সর্বস্ব হারাচ্ছেন জমি-মালিকরা। জমি ব্যবসা চলছে রমরমা। রোহিঙ্গাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া গেলে তাতে সবারই লাভ। ইতোমধ্যেই চীন ও ভারতের অনেক প্রতিষ্ঠান মিয়ানমারে বিনিয়োগ করেছে। তাছাড়া আঞ্চলিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় ভারত ও চীন উভয়েরই মিয়ানমারকে দরকার। এদিকে মিয়ানমারের সাথে সামরিক সম্পর্ক গড়ে তুলেছে উত্তর কোরিয়া। এসব দরকষাকষিতে মিয়ানমার নিজেদের দাম বাড়িয়ে নিয়েছে এতটাই যে, দেশটির এতবড় বর্বরোচিত গণহত্যাও কেউ দেখেও দেখছে না।
অন্যদিকে পাশ্চাত্য শক্তির প্রয়োজন সামরিক ও অর্থনৈতিক প্রভাববলয়ের জন্য চীন-ভারতের মতো শক্তিধর দেশের সংযোগস্থল এবং মালয়েশিয়া-ইন্দোনেশিয়ার মতো প্রভাবশালী মুসলিম দেশের সমুদ্রপথে মধ্যপ্রাচ্যের ইসরায়েলের মতো নতুন এক রাষ্ট্রের গোড়াপত্তন করে স্থায়ী আসন গেড়ে বসা। তাদের স্বপ্ন বাস্তবায়নে এ অঞ্চলকে ঘিরে তাদের মিশনারি চক্র, মিডিয়া চক্র ও কূটনৈতিক চক্র দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। মিয়ানমারের তথাকথিত ‘গণতান্ত্রিক সরকারকে’ আস্থায় রেখে যুক্তরাষ্ট্র তার স্বার্থ আদায় করে নিতে চায়। তাদের স্ট্রাটেজি পরিষ্কার- চীনকে ঘেরাও করা। আর তার জন্য মিয়ানমারের বিকল্প নেই। তাই এককালে মিয়ানমারের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা জারি রাখলেও বর্তমানে তেমন কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিবে না, তার পশ্চিমা মিত্রদেরও এ ধরনের পদক্ষেপ নিতে দেবে না।
অর্থাৎ রোহিঙ্গাদের জীবনে আজ যে দুর্বিসহ বিপর্যয় নেমে এসেছে তাতে যেন কারোই বিশেষ কোনো ক্ষতি নেই, বরং মিয়ানমার সরকারসহ বহু দেশ তা দ্বারা লাভবান হচ্ছে, পরাশক্তিগুলোও নিজেদের স্বার্থ খুঁজে নিচ্ছে। জান-মালের ক্ষয়ক্ষতি কেবল রোহিঙ্গাদের, আর নিরাপত্তার সঙ্কট বাংলাদেশের।

যোগাযোগ:
০১৭১১০০৫০২৫, ০১৯৩৩৭৬৭৭২৫
০১৭৮২১৮৮২৩৭, ০১৬৭০১৭৪৬৪৩

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ের বিষয়ে হাইকোর্টের নির্দেশের একটি অংশ স্থগিত করেছেন সুপ্রিম…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রদূতকে তলব করে মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও এ-সংক্রান্ত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মের নামে গোঁড়ামি, কুসংস্কার ও ধর্মব্যবসার বিরুদ্ধে নারীদের সচেতন করতে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হলো এক নারী সমাবেশ। অরাজনৈতিক আন্দোলন ‘হেযবুত তওহীদ’-এর আয়োজনে আজ দুপুরে নাটোরের…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন!

আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন!
রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি প্রশাসন। সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে এ…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

ফেনীতে ৯ বোতল বিদেশি মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফেনীতে ৯ বোতল বিদেশি মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
ফেনী প্রতিনিধি:ফেনীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৯ বোতল বিদেশি মদসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মাদক ব্যবসার সঙ্গে…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত
‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকাল…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিনিধিদল

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিনিধিদল
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (EUST) পরিদর্শন করেছে যুক্তরাজ্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার…
 ১৮ অক্টোবর ২০২৬    রংপুর

সাগরে ভাসছে আইফোন-সুগন্ধি, সংগ্রহে হরমুজে জেলেদের ভিড়!

সাগরে ভাসছে আইফোন-সুগন্ধি, সংগ্রহে হরমুজে জেলেদের ভিড়!
ইরানের উপকূলে পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে ভেসে থাকা পণ্য সংগ্রহ করতে হরমুজ প্রণালিসংলগ্ন এলাকায় নেমেছেন শত শত জেলে। ডুবে যাওয়া সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ল্যাপটপ নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেয়ে ফেললেন, বিএনপি নেতার পোস্ট!

ল্যাপটপ নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেয়ে ফেললেন, বিএনপি নেতার পোস্ট!
জয়পুরহাটে জুলাইযোদ্ধাদের মধ্যে বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ এবং সার ডিলারশিপ বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!
৫৯ বছরের বয়সের ব্যবধান। একজনের বয়স ৮০, অন্যজনের মাত্র ২১। এত বড় বয়সের ব্যবধান সত্ত্বেও ইতালীয় এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক। ব্যতিক্রমী এই…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!
‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা।…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়াশরুম দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!
লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় এনে দেওয়ার…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত