প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইউক্রেন জুড়ে শুরু রুশ মিসাইল...

ইউক্রেন জুড়ে শুরু রুশ মিসাইল হামলা

১৮ নভেম্বর ২০২২ ১২:১৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

ইউক্রেনে অভিযান শুরুর ২৬৭তম দিনে এসে কিয়েভ, ওডেসা ও ডিনিপ্রোসহ বেশ কয়েকটি শহরে উপর্যুপরি মিসাইল হামলা শুরু করেছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, দেশজুড়ে বিভিন্ন শহরে হামলা করছে রাশিয়ান সেনারা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, কিয়েভ, ওডেসা ও ডিনিপ্রোর বিভিন্ন শহরে রাশিয়া নতুন করে হামলা শুরু করেছে। কথিত অভিযানে ধারাবাহিক এ হামলার মাধ্যমে ইউক্রেনের অবকাঠামোগত শক্তিকে পঙ্গু করে দিতে চাচ্ছে ভ্লাদিমির পুতিনের সেনারা।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

USA IRAN

কিয়েভের ওপর দিয়ে পরপর দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র (মিসাইল) হামলা চালানো হয়েছে। কর্মকর্তারা বলছেন, হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতি স্পষ্ট। তবে কতজন নিহত বা আহত হয়েছেন তারা তা জানাতে পারেননি। কেন্দ্রীয় শহর ডিনিপ্রো ও ওডেসার ব্ল্যাক সি হাব কর্তৃপক্ষও রুশ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ওডেসার আঞ্চলিক গভর্নর ম্যাকসিম মার্চেনকো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, তাদের অবকাঠামোগুলো রুশ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণাঞ্চলীয় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশরা। ইউক্রেনের সমগ্র ভূখণ্ড এখন বড় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে।

সম্ভাব্য আরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় গভর্নর ম্যাকসিম বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরে আসার পরামর্শ দিয়েছেন।

কিয়েভ, ওডেসা ও ডিনিপ্রোর বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হামলায় ইউক্রেনের গ্যাস উৎপাদন কেন্দ্রগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে জ্বালানি কোম্পানি নাফটোগাজ।

নাফটোগাজ’র মুখপাত্র বলেছেন, কিছু গ্যাস উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত, কিছু ধ্বংস হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওলেক্সি চেরনিশভ বলেছেন, পূর্ব ইউক্রেনের গ্যাস উৎপাদক উক্রগাজভিডোবুভানিয়ার অবকাঠামোয় বড় ধরনের আক্রমণ চালিয়েছে রাশিয়া।

তিনি বলেন, ধ্বংস হয়ে যাওয়া বেশ কিছু অবকাঠামোর কথা আমরা জানি। অন্যান্য স্থানগুলোও বিভিন্ন মাত্রায় ক্ষতির সম্মুখীন হয়েছে।

জাপোরিঝিয়ায় রুশ হামলায় দুজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। ওডেসায় তিনজন ও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে হামলার ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল জানিয়েছেন, কিয়েভ, ওডেসা ও ডিনিপ্রোয় হামলা করে রাশিয়া জয় পেতে চায়। তাদের লক্ষ্যবস্তুতে রয়েছে ডিনিপ্রোর বিশাল পিভডেনমাশ ক্ষেপণাস্ত্র কারখানা।

ডেনিস বলেন, এই মুহূর্তে কিয়েভের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ছে। এখন তারা আমাদের গ্যাস উৎপাদনে (সুবিধা) বোমা হামলা চালাচ্ছে। তারা ডিনিপ্রো ও পিভডেনমাশে হামলা চালিয়ে আমাদের দুর্বল করে দিতে চায়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ