প্রচ্ছদ    খেলাধুলা   ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে সেরা দশে...

ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে সেরা দশে সাকিব, ছুঁয়েছেন ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের ডাবলও

১২ জুলাই ২০২৩ ০২:৫০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে তৃতীয় ও শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা। পুরো সিরিজে দলের সামগ্রিক পারফরম্যান্স আশানুরূপ না হলেও সাকিব আল হাসান বল হাতে ঠিকই ছন্দে ছিলেন। এর প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও। আফগানদের বিপক্ষে ৩ ম্যাচে ৪ উইকেট পেয়েছেন সাকিব। এর মধ্যে প্রথম ওয়ানডেতে মাত্র ৯ রানে ১টি, দ্বিতীয় ম্যাচে ৫০ রানে ২টি এবং তৃতীয় ম্যাচে ১০ ওভারে মাত্র ১৩ রান খরচে নিয়েছেন ১টি উইকেট। আর রাতে আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন সাকিব। 
বুধবার প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী, তিন ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি স্পিনার। তার রেটিং পয়েন্ট ৬১৮। যথারীতি শীর্ষে আছেন অজি পেসার জশ হ্যাজেলউড। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তবে এক ধাপ নিচে গেছেন আফগান স্পিনার রশিদ খান। তার অবস্থান চারে।
শুধু তাই নয়, এবার অসামান্য এক অর্জন যুক্ত হয়েছে সাকিবের ক্যারিয়ারে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ১৪ হাজার রান ও ৬০০+ উইকেটের মাইলফলকও গড়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। 
গত মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে টাইগারদের লক্ষ্য তাড়ায় বড় ভূমিকা রাখেন সাকিব, খেলেন ৩৯ বলে ৩৯ রানের ইনিংস।  
অসাধারণ ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১৪ হাজারতম রানের দেখা পান সাকিব। ১৫তম আফগান পেসার আব্দুল রহমানের বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাজিক ফিগার স্পর্শ করেন সাকিব। ৪১৬টি আন্তর্জাতিক ম্যাচে তার রানসংখ্যা এখন ১৪ হাজার ১০। তার ঝুলিতে উইকেট আছে ৬৭৪টি। এমন ডাবলের কীর্তি আর কোনো অলরাউন্ডারের নেই।
সাকিব অবশ্য এর আগে প্রথম খেলোয়াড় হিসেবে আরও দুইটি ডাবলের মাইলফলক গড়েছেন। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ১২ হাজারি ক্লাবের প্রবেশ করেন। তবে তখন তার তিন ফরম্যাট মিলিয়ে উইকেটসংখ্যা ছিল ৫৮৩টি। ওই বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১৩ হাজার রান ও ৬০০ উইকেটের ডাবলের কীর্তিও গড়েন সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও উইকেটের ডাবলে সাকিবের কাছাকাছি আছেন কেবল জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি অলরাউন্ডার ২৫ হাজার ৫৩৪ রান করেছেন, যা অলরাউন্ডারদের মধ্যে সর্বোচ্চ। তবে তিন ফরম্যাট মিলিয়ে তার উইকেটসংখ্যা ৫৭৭টি। সাকিব ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট ও ১১ হাজার রানের ডাবল আছে কেবল ক্যালিস ও পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির দখলে।
২০২১ সালের ১৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ক্যালিসের ৫৭৭ উইকেটের রেকর্ড ভাঙেন সাকিব। এরপর ১২ হাজার ও ৬০০ উইকেট এবং ১৩ হাজার ও ৬০০ উইকেটের ডাবল ক্লাবে সাকিব একাই অবস্থান করছেন। ফলে স্বাভাবিকভাবেই ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের ডাবলেও তিনিই প্রথম।  
আর বোলারদের র‍্যাংকিংয়ে তিনে উঠে এসেছেন অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। এছাড়া শীর্ষ দশে আরও দুইটি জায়গায় পরিবর্তন এসেছে। পাঁচ থেকে ছয়ে নেমে গেছেন মুজিব উর রহমান এবং পাঁচে উঠে এসেছেন কিউই পেসার ম্যাট হেনরি। অন্যদিকে শীর্ষ বিশের বাইরে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। ২ ধাপ পিছিয়ে তার অবস্থান এখন ২২-এ। এছাড়া বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ৫ ধাপ এগিয়ে আছেন ৪৫তম স্থানে এবং তাইজুল ইসলাম ৯ ধাপ এগিয়ে আছেন ৫৬তম স্থানে।
ব্যাটারদের র‍্যাংকিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। দুই এবং তিনে আছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন এবং পাকিস্তানের ফখর জামান। চারে পাকিস্তানের আরেক ব্যাটার ইমাম-উল-হক এবং পাঁচে আছেন ভারতের শুভমান গিল। এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল (৩৩)। অন্যদিকে এক ধাপ এগিয়ে তার পরের স্থানে উঠে এসেছেন সাকিব (৩৪)। এছাড়া ৩ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৮তম স্থানে আছেন টাইগার ওপেনার লিটন দাস।
অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের আগের মতোই শীর্ষে আছেন সাকিব আল হাসান। দুই, তিন ও চারে আছেন যথাক্রমে- মোহাম্মদ নবি (আফগানিস্তান), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) এবং রশিদ খান (আফগানিস্তান)।  
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ের বিষয়ে হাইকোর্টের নির্দেশের একটি অংশ স্থগিত করেছেন সুপ্রিম…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রদূতকে তলব করে মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও এ-সংক্রান্ত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মের নামে গোঁড়ামি, কুসংস্কার ও ধর্মব্যবসার বিরুদ্ধে নারীদের সচেতন করতে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হলো এক নারী সমাবেশ। অরাজনৈতিক আন্দোলন ‘হেযবুত তওহীদ’-এর আয়োজনে আজ দুপুরে নাটোরের…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন!

আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন!
রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি প্রশাসন। সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে এ…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

ফেনীতে ৯ বোতল বিদেশি মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফেনীতে ৯ বোতল বিদেশি মদসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
ফেনী প্রতিনিধি:ফেনীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৯ বোতল বিদেশি মদসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মাদক ব্যবসার সঙ্গে…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত
‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকাল…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিনিধিদল

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিনিধিদল
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (EUST) পরিদর্শন করেছে যুক্তরাজ্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার…
 ১৮ অক্টোবর ২০২৬    রংপুর

সাগরে ভাসছে আইফোন-সুগন্ধি, সংগ্রহে হরমুজে জেলেদের ভিড়!

সাগরে ভাসছে আইফোন-সুগন্ধি, সংগ্রহে হরমুজে জেলেদের ভিড়!
ইরানের উপকূলে পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে ভেসে থাকা পণ্য সংগ্রহ করতে হরমুজ প্রণালিসংলগ্ন এলাকায় নেমেছেন শত শত জেলে। ডুবে যাওয়া সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ল্যাপটপ নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেয়ে ফেললেন, বিএনপি নেতার পোস্ট!

ল্যাপটপ নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেয়ে ফেললেন, বিএনপি নেতার পোস্ট!
জয়পুরহাটে জুলাইযোদ্ধাদের মধ্যে বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ এবং সার ডিলারশিপ বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!
৫৯ বছরের বয়সের ব্যবধান। একজনের বয়স ৮০, অন্যজনের মাত্র ২১। এত বড় বয়সের ব্যবধান সত্ত্বেও ইতালীয় এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক। ব্যতিক্রমী এই…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!
‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা।…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়াশরুম দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!
লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় এনে দেওয়ার…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত