প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মানুষের তৈরি রাষ্ট্রব্যবস্থায় ‘শরিয়াহ আইন’

মানুষের তৈরি রাষ্ট্রব্যবস্থায় ‘শরিয়াহ আইন’

১ এপ্রিল ২০২৫ ০৮:২৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শরীফ খান:
এখন শুরুতে যেটা বলেছি যে আমাদের দেশেও আল্লাহর দেওয়া শরিয়াহ আইন মাঝে মধ্যে চালু করার দাবি ওঠে। কিন্তু রাজ্য প্রতিষ্ঠার আগে রাজপথের ম্যাপ ও ট্রাফিক আইন চালু করার দাবি অবান্তর তেমনি আল্লাহর তওহীদভিত্তিক দীন প্রতিষ্ঠা না করে শরিয়াহ আইন চালু করার দাবিও তেমনি অবান্তর।

বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোতে কখনও কখনও ব্যভিচার, নারী নির্যাতন, হত্যা ইত্যাদির ক্ষেত্রে শরিয়াহ আইন কার্যকর করার দাবি তোলা হয়। এই দাবির উদ্দেশ্য হচ্ছে আইনের কঠোরতা প্রকাশ করা। বর্তমানে আফগানিস্তান, সৌদি আরব, ইরানসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ এবং আফ্রিকার কিছু অঞ্চলে শরিয়াহ আইন আংশিক বা সম্পূর্ণভাবে কার্যকর রয়েছে। সেসব জায়গায় শরিয়াহ আইন হিসাবে মূলত বিভিন্ন মাজহাবের ইমামদের মতামতকে (Legal opinion) কার্যকর করা হয়। শরিয়াহ আইন সম্পর্কে বিশ্বময় ব্যাপক নেতিবাচক ধারণা রয়েছে। এমনকি শরিয়াহ আইন কথাটি অধিকাংশ মানুষের কাছে ভীতিকর। শরিয়াহ আইনে শাস্তি কার্যকর করার পদ্ধতিগুলোকে অমানবিক, নৃশংস, মধ্যযুগীয় ইত্যাদি বলে অপপ্রচার চালানো হয়। প্রকৃতপক্ষে শরিয়াহ এবং দীন এই দুটো ব্যাপারে ধারণা আমাদের মুসলমান সমাজে অনেকের মধ্যেই স্পষ্ট নেই।

‘শরিয়াহ’ শব্দটি মূলত হিব্রু শব্দ “sara” থেকে এসেছে, যার অর্থ ‘পথ’ বা ‘অনুসরণের পথ’। অনেক গবেষকের মতে শব্দটি প্রাচীন আরবি শব্দ থেকে উদ্ভূত যার অর্থ ‘নির্ধারিত পথ’। কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন ‘শরিয়াহ’ শব্দের আদি অর্থ ছিল ‘জলের উৎসের পথ’। মরুভূমির কঠিন পরিবেশে পানি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। যে নালা দিয়ে পানি তার উৎস থেকে প্রবাহিত হয়ে পশুদের পানের জন্য নির্দিষ্ট স্থানে যায় সেই নালাকে বলা হত শরিয়াহ। তাই স্রষ্টা থেকে আগত জীবন পরিচালনার বিধানকেও পানির পথের সঙ্গে তুলনা করা হয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী তথা দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে এই পানি প্রবাহিত হওয়ার সরু নালাকে বলা হয় ঝোরা, ছড়া, ছড়ি, জোরা ইত্যাদি যা সেমেটিক ভাষার ‘শরাহ’ শব্দেরই অপভ্রংশ বলে অনুমান করা যায়। ব্যবহারিক বাংলা অভিধানেও এর সমর্থন মেলে। এতে ছড়া শব্দের অর্থ করা হয়েছে পাহাড়-পর্বতের অভ্যন্তর থেকে নির্গত পানির ধারা বা ঝরনা; ক্ষীণতোয়া পাহাড়ি নদী (মাগুরছড়া)। আর ছড়ি অর্থ ছড়ার চেয়ে ছোট পাহাড়ি ঝরনা (খাগড়াছড়ি)। সংস্কৃত শব্দ সরিৎ (পানি) থেকে ছড়ি শব্দের উদ্ভব। আর সংস্কৃত ও সেমেটিক ভাষাগুলোর মধ্যে ভাষার বিনিময় ঘটতেই পারে।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

কোর’আনে ‘শরিয়াহ’ এবং এর সমার্থক ‘শির’আহ’ শব্দ দুটি মাত্র একবার করে ব্যবহৃত হয়েছে, যেখানে এগুলোকে ‘সঠিক পথ’ বা ‘জীবন পরিচালনার বিধান’ হিসেবে ব্যবহার করা হয়েছে। ইসলামের পরিভাষায় শরিয়াহ মানে হলো আল্লাহর দেওয়া নীতিমালা, বিধান ও আইনসমূহ যা মুসলমানদের জীবন পরিচালনা করার জন্য নির্ধারিত। পবিত্র কোর’আনের অন্তত চারটি আয়াতে (সুরা বাকারা ২:১৩০, সুরা মায়েদা ৫:৪৮, সুরা শুরা ৪২:১৩, সুরা জাসিয়া ৪৫:১৮) এই শব্দটি বিভিন্ন রূপভেদে এসেছে। সুরা শুরার১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্যে দীনের ক্ষেত্রে সে পথই নির্ধারিত করেছেন, যার আদেশ দিয়েছিলেন নূহকে, যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহীম, মুসা ও ঈসাকে এই মর্মে যে, তোমরা দীনকে প্রতিষ্ঠিত কর এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না।

এখানে আল্লাহ পরিষ্কার বলেছেন, ‘শারাআলাকুম’ অর্থাৎ তোমাদেরকে শরিয়াহ দিয়েছি। আবার বলেছেন দীনকে প্রতিষ্ঠা কর। তাহলে স্পষ্টতই বোঝা গেল এখানে দুটো বিষয়- একটা হচ্ছে শরিয়াহ, একটা হচ্ছে দীন। এ আয়াতে এবং আরো অনেক আয়াতে আল্লাহ শরিয়াহ নয়, দীন প্রতিষ্ঠার কথা বলেছেন। কিন্তু বর্তমানে শরিয়াহ আইন প্রতিষ্ঠাকেই দীন প্রতিষ্ঠা হিসাবে বোঝানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই দুইয়ের সম্পর্ক কী এবং এদের পার্থক্য কী?

সেটা বোঝার জন্য দীন সংক্রান্ত আয়াতগুলো আলোচনা করলেই পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ বলেছেন, আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র দীন হচ্ছে ইসলাম (সুরা ইমরান ৩:১৯)। তিনি তাঁর নবীকে দায়িত্ব দিয়েছেন হেদায়াহ এবং সত্য দীনকে অন্য সমস্ত দীনের উপরে প্রতিষ্ঠা করার জন্য (সুরা ফাতাহ ৪৮:২৮, সুরা সফ ৬১:৯, সুরা তওবা ৯:৩৩)। এখানে আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন – দীন। দীনের বাংলা প্রতিশব্দ হবে জীবনব্যবস্থা, জীবনপদ্ধতি (ঝুংঃবস ড়ভ ষরভব). দীন শব্দটি আরো বহু আয়াতে আছে, তবে এর তাৎপর্য বোঝার জন্য এ কয়েকটি আয়াতই যথেষ্ট।

ইসলাম একটা সামগ্রিক জীবনব্যবস্থা যার শুরুটা হবে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণার মধ্য দিয়ে যাকে আমরা বলি- তওহীদ, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে এলাহ (হুকুমদাতা, বিধাতা) হিসাবে না মানা। এটা হচ্ছে আল্লাহর দেওয়া দীনের ভিত্তি। এটাই হচ্ছে হেদায়াহ, সঠিক পথ নির্দেশনা (Guideline), যে পথের উপরে মানবজাতি চলবে। এই তওহীদের উপরে ভিত্তি করা আইন-কানুন, বিচারব্যবস্থা, অর্থব্যবস্থা, পরিবারব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, সমাজব্যবস্থা, বাণিজ্য ব্যবস্থাসহ যত নিয়ম নীতি পদ্ধতি আল্লাহ দিয়েছেন সেগুলো হচ্ছে দীন।

আল্লাহর এই দীনের দুটো ভাগ। একটা হচ্ছে জাগতিক ব্যবস্থা, একটা হচ্ছে আধ্যাত্মিকতা, অর্থাৎ শরিয়ত ও মারেফত। দীনের প্রতিটি বিষয়ের মধ্যেও এই দুটো ভাগ রয়েছে, জাগতিক ও আধ্যাত্মিক। আরেকভাবে বলতে গেলে একটি হচ্ছে দীনের উদ্দেশ্য, আরেকটি হচ্ছে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। দীনের উদ্দেশ্য হচ্ছে মানবজীবন থেকে সমস্ত অন্যায় অবিচার বিলুপ্ত করে ন্যায়বিচার, নিরাপত্তা, সমৃদ্ধি তথা শান্তি প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠার পথ হচ্ছে জেহাদ ও কেতাল, সংগ্রাম ও সশস্ত্র সংগ্রাম। এই সংগ্রামও দীনেরই অংশ। একইভাবে মানুষের আধ্যাত্মিক সংকট, চেতনা, অনুপ্রেরণা, আত্মিক সন্তুষ্টি, এ বিষয়গুলোর ব্যবস্থাপনা দীনের অন্তর্ভুক্ত। আবার রাষ্ট্র পরিচালনা, যুদ্ধ পরিচালনাও দীনের অন্তর্ভুক্ত। এই দীনের ব্যাপ্তি বিশাল। ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র- আত্মিক থেকে শুরু করে বৈশ্বিক সর্ব অঙ্গনের সকল সংকটের সমাধান নিয়ে দীন। আর শরিয়াহ হচ্ছে দীনের অন্তর্ভুক্ত বিধিবদ্ধ আইন-কানুন যেগুলো অপরিবর্তনীয়।

একটি উদাহরণ দিলে বিষয়টি হয়ত পরিষ্কার হবে। দীন যদি একটি রাজ্য হয় তাহলে সেই রাজ্যের রাস্তাগুলোর মানচিত্র ও সেগুলোতে চলাফেরার নিয়মকানুন হচ্ছে শরিয়াহ। যখন কোনো মানুষ সেই রাজ্যে প্রবেশ করবে তাকে সদা-সর্বদা মনে রাখতে হবে যে, এই রাজ্যের অধিকর্তা এমন এক সত্তা যিনি সবকিছু দেখেন, সবকিছু শোনেন। সর্বদা এই বিষয়টি স্মরণে রাখাই হচ্ছে জিকির। এটাই হচ্ছে দীনের মারেফত বা আধ্যাত্মিকতা। যে এই কথা সর্বক্ষণ মনে রাখবে সে কখনও পথ ছেড়ে বিপথে, গোমরাহিতে যাবে না, পথভ্রষ্ট হবে না, অন্যায় কাজে লিপ্ত হবে না।

সুরা শুরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ এ কথাটিই বলেছেন, আমি তোমাদের জন্য আমার বিধান বিধিবদ্ধ করে দিয়েছি (শার’আলাকুম)। পূর্বের কয়েকজন সম্মানিত রসুলের নাম উল্লেখ করে তিনি শেষ নবীকে (সা.) বলেছেন, কাজেই দীন প্রতিষ্ঠা করো, এতে মতভেদ করো না। অর্থাৎ ঐক্যবদ্ধ হয়ে আগে আল্লাহর রাজ্য (আল্লাহর দীন) প্রতিষ্ঠা কর। তারপর সেই রাজ্যে মানুষ কীভাবে চলবে তার বিধিবদ্ধ নিয়ম হচ্ছে শরিয়াহ। ধরা যাক নিয়ম দেওয়া হয়েছে, সন্ধ্যার পরে রাস্তায় কেউ নামবে না, সবাই ফুটপাথ দিয়ে হাঁটবে, ডানদিক দিয়ে গাড়ি চালাবে ইত্যাদি- এগুলো হচ্ছে শরিয়াহ। আল্লাহর দেওয়া দীন বা জীবনব্যবস্থা যেখানে প্রতিষ্ঠিত হবে সেখানে তাঁর দেওয়া নিয়ম-শৃঙ্খলাই মানতে হবে।

এখন শুরুতে যেটা বলেছি যে আমাদের দেশেও আল্লাহর দেওয়া শরিয়াহ আইন মাঝে মধ্যে চালু করার দাবি ওঠে। কিন্তু রাজ্য প্রতিষ্ঠার আগে রাজপথের ম্যাপ ও ট্রাফিক আইন চালু করার দাবি অবান্তর তেমনি আল্লাহর তওহীদভিত্তিক দীন প্রতিষ্ঠা না করে শরিয়াহ আইন চালু করার দাবিও তেমনি অবান্তর। সেজন্য আল্লাহ পরিষ্কার করে বলেছেন, আমি হেদায়াহ ও সত্যদীনসহ রসুলকে পাঠিয়েছি এই দীনটাকে প্রতিষ্ঠা করার জন্য। অন্য নবীদেরকেও একই আদেশ করেছি। দীন প্রতিষ্ঠার পর তোমরা আমার দেওয়া শরিয়াহ মোতাবেক ফায়সালা করবে, খেয়ালখুশির (হাওয়াউন) অনুসরণ করবে না, নফসের অনুসরণ করবে না। সুরা জাসিয়ার ২৩ নম্বর আয়াতে তিনি বলেছেন, “যারা নিজেদের হাওয়াউনের (কল্পনাপ্রসূত বিধান) অনুসরণ করে, তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তি নির্ধারণ করেছেন।”

তাই আগে আল্লাহর দেওয়া দীন প্রতিষ্ঠা তারপর শরিয়াহ অনুসরণ। দীন একটি বৃহৎ ধারণা। এর মধ্যে শুরুতেই আসে তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ একটি জাতি (উম্মাহ) গঠন (সুরা ইমরান ৩:১০৩)। সেই জাতির প্রতিটি সদস্য একজন নেতার (ইমাম) নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে, তাঁর আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে (সুরা নিসা ৪:৫৯)। এগুলো দীনের অতি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো বাদ দিয়ে শরিয়াহ প্রতিষ্ঠা অর্থহীন। যখন এমন একটি জাতি তৈরি করা যাবে তারপর সেই জাতির অভ্যন্তরীণ সমস্যা মিটানোর জন্য আইন-আদালত স্থাপন করা হবে। সেই আদালতের বিচারক নিয়োজিত হবেন রাষ্ট্রপ্রধানের নির্দেশে। সেই বিচারক যখন কোনো নাগরিককে তার অপরাধের দণ্ড দিবেন সেটা দিবেন আল্লাহর দেওয়া মানদণ্ড মোতাবেক, আর সেটাই হল শরিয়াহ। যতদিন রাষ্ট্রব্যবস্থা হবে পাশ্চাত্যের রীতি মোতাবেক, ততদিন সেখানে শরিয়াহ চালু করার কোনো মানে নেই। আর চালু করলেও ইসলামের যে উদ্দেশ্য, অর্থাৎ সামগ্রিক শান্তি, সেই উদ্দেশ্য হাসিল হবে না।

[লেখক: সাংবাদিক ও কলামিস্ট, যোগাযোগ: mdriayulhsn@gmail.com]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা
ফেনী প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ফেনী জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্তোরাঁয় এই সভার…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান
সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিত করতে সচিবালয় থেকে সরাসরি সারাদেশে একযোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে রংপুরের…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা
গাজীপুর সংবাদদাতা:কেয়া কসমেটিকসসহ বিভিন্ন সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে গাজীপুরের একটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!
বাবার জীবদ্দশায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে জানাজা ও দাফনে আপত্তি জানান মেয়ে। এ নিয়ে কয়েক ঘণ্টা ধরে চলে পারিবারিক বিরোধ ও সমঝোতার…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!
‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। সোমবার…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!
ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। ভারতীয় দুই যুবকের আগমনের খবর…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণ এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন মধ্য-পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকছুদুর…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    বিনোদন

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। এর ফলে এসব দেশে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক…
 ১২ অক্টোবর ২০২৬    প্রযুক্তি

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারপ্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের…
 ১২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!
ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক