প্রচ্ছদ    আন্তর্জাতিক   শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ব বিমান পরিষেবা সংস্থা...

শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ব বিমান পরিষেবা সংস্থা কিনছে ভারত?

৩ নভেম্বর ২০২৩ ১১:১৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ব বিমান পরিষেবা সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন্স কিনে নিতে আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন ভারতীয় কোম্পানি। সংস্থটির কর্তৃপক্ষ নিজেই নিশ্চিত করেছে এ তথ্য।

শুক্রবার শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মহাপরিচালক সুরেশ শাহ ভারতীয় দৈনিক বিজনেসলাইনকে বলেন, ‘ভারতসহ বিভিন্ন দেশের এভিয়েশন ও নন এভিয়েশন কোম্পানি ইতোমধ্যে সংস্থাটি কেনার আগ্রহ জানিয়েছে।’

আরও পড়ুন

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি

সুরেশ জানান, বর্তমানে শ্রীলঙ্কার সরকারের হাতে এই পরিষেবা সংস্থার ৯৯ শতাংশ শেয়ার রয়েছে এবং আগামী বছর জুনের মধ্যে এসব শেয়ার বিক্রি করে দিতে চায় কলম্বো।

গত সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছিল, ভারতের টাটা সন্স, আদানি গ্রুপ এবং ইন্ডিগো এয়ারলাইন্সের মালিক ইন্টারগ্লোব এন্টারপ্রাইস শ্রীলঙ্কার এয়ারলাইন্স কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

সুরেশ শাহের মন্তব্যের পর এ ব্যাপারে বিস্তারিত জানতে এই তিন কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছিল বিজনেস লাইন। তবে টাটা গ্রুপের বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া ও আদানি গ্রুপ উভয়েই জানিয়েছে, এই মুহূর্তে তারা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ব্যাপারে আগ্রহী নয়। আর ইন্টারগ্লোব ইন্টারপ্রাইস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তবে ভারতীয় একাধিক কোম্পানি এ ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য না দিলেও শ্রীলঙ্কার সরকার ইতোমধ্যেই নিজেদের বিমান সংস্থার শেয়ার বিক্রির ব্যাপারটি নিয়ে প্রচার-প্রচারণা শুর করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত টিজারও প্রকাশ করেছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স।

সেই টিজারের মূল বক্তব্য হলো, বিমান পরিষেবার বাজারে ভারত তৃতীয় বৃহত্তম দেশ এবং যদি ভারতীয় কোনো কোম্পানি শ্রীলঙ্কান এয়ারলাইন্স কিনে নেয়, সেক্ষেত্রে শ্রীলঙ্কাও সেই বাজারে প্রবেশাধিকার পাবে।

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মালিকানায় মোট ২৩টি এয়ারবাস রয়েছে এবং মোট ৩৯ আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে এই সংস্থা।

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার অর্থনীতি প্রধানত পর্যটননির্ভর এবং আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, ভারতীয় পর্যটকনির্ভর। গত সেপ্টেম্বরে ২ লাখের বেশি ভারতীয় পর্যটক শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন। দেশটির সরকারি হিসেব অনুযায়ী, সেপ্টেম্বরে যত বিদেশি পর্যটক শ্রীলঙ্কায় এসেছেন— তার বিশ শতাংশই ভারতীয়।

গত মাসে ভারতীয় পর্যটকদের ভিসা ফ্রি প্রবেশাধিকার দিয়েছে শ্রীলঙ্কা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড
চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ লাখ টাকা মূল্যের ১০০ রোল চায়না কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি কাভার্ড ভ্যানসহ মো. নোমান (৩০)…
 ২৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করতে প্রস্তুত, জনগণকে এগিয়ে আসতে হবে: রাশেদ খাঁন

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করতে প্রস্তুত, জনগণকে এগিয়ে আসতে হবে: রাশেদ খাঁন
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তবে পরিস্থিতির উন্নয়নে স্থানীয়…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

রাজধানীর পল্লবীতে পার্ক করা বাসে আগুন দিল দুর্বৃত্তরা!

রাজধানীর পল্লবীতে পার্ক করা বাসে আগুন দিল দুর্বৃত্তরা!
রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্ক করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ১০টি আসন পুড়ে…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজধানী

শরীয়তপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
শরীয়তপুর প্রতিনিধি: “আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে শরীয়তপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর)…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন শিশুটির অভিভাবক…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজধানী

পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: মনিরুজ্জামান(পাবনা): উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সামাজিক বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে পাবনায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজশাহী

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির
দেশ, ধর্ম কিংবা ভাষা নয়—যেখানেই জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই মজলুমের পক্ষে নিজেদের অবস্থান থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির…
 ২৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!
ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গোল, অ্যাসিস্ট আর একের পর এক রেকর্ড গড়ে জিতেছেন রেকর্ড…
 ২৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষতা উন্নয়ন ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিদেশে যাওয়ার আগে কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক ও শিল্পকারখানার শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। একই সঙ্গে বেতন বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

গাজীপুরে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ১৭ লাখ টাকা উদ্ধার

গাজীপুরে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ১৭ লাখ টাকা উদ্ধার
গাজীপুর সংবাদদাতা:বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উত্তর…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে এলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও…
 ২৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফেনী সদরে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত

ফেনী সদরে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সদর উপজেলার ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণের লক্ষ্যে গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফেনী সদর উপজেলা পরিষদে এ সভা…
 ২৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত…
 ২৬ নভেম্বর ২০২৬    খুলনা

আক্কেলপুরে রায়কালী বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি মোকলেছুর, সম্পাদক রাশেদুজ্জামান

আক্কেলপুরে রায়কালী বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি মোকলেছুর, সম্পাদক রাশেদুজ্জামান
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী বাজার বণিক সমিতির নির্বাচনে মোকলেছুর রহমান (মোকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ভোটগ্রহণের মাধ্যমে…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজশাহী