প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   “তওহীদভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে এগিয়ে...

“তওহীদভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে”

২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠায় ছাত্র-ছাত্রী ও তরুণদের ভূমিকার উপর আলোকপাত করে হবিগঞ্জে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা শহরের সাইফুর রহমান টাউন হলে ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা” শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে হবিগঞ্জের সাইফুর রহমান টাউন হলে শনিবার এক ভিন্নধর্মী আমেজ বিরাজ করছিল। সকাল ৯টা থেকেই সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সদস্য ও শুভানুধ্যায়ী শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকেন। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বেলা বাড়ার সাথে সাথে টাউন হল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্র ও তরুণ সমাজকে তাদের করণীয় সম্পর্কে সচেতন করা।

সিলেট বিভাগ ছাত্র ফোরামের সভাপতি ইমরান হাসান মারজানের সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সভাপতি ফাহমিদা সুলতানা লিপির সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ফোরামের উপদেষ্টা সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগ হেযবুত তওহীদের সভাপতি আলী হোসেন, ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলাম এবং হবিগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি অ্যাডভোকেট এম.এ. আব্দুল মোত্তালিব।

আরও পড়ুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো  এম আর হাসান

সম্মেলনে বক্তারা বলেন, মানবজাতি আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। বিশ্বজুড়ে অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, জুলুম, শোষণ এবং বিভেদ চরম আকার ধারণ করেছে। মানবজাতি আজ নিজেদের তৈরি বিভিন্ন মতবাদ ও ব্যবস্থা দ্বারা পরিচালিত হওয়ায় শান্তি হারিয়ে ফেলেছে।

তারা বলেন, ধর্মকে আজ তার মূল উদ্দেশ্য অর্থাৎ মানবসমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা থেকে সরিয়ে কেবল ব্যক্তিগত উপাসনা ও আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। এই সুযোগে ধর্মব্যবসায়ী ও উগ্রবাদী গোষ্ঠীগুলো ধর্মকে ব্যবহার করে সমাজে বিভেদ, বিদ্বেষ ও সংঘাত সৃষ্টি করছে, যা মানবজাতির শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে।

প্রধান আলোচক সাইফুর রহমান বলেন, “এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো স্রষ্টার সার্বভৌমত্ব অর্থাৎ তওহীদভিত্তিক জীবনব্যবস্থা অনুসরণ করা। মানবরচিত সকল ব্যবস্থা প্রত্যাখ্যান করে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা গ্রহণ করলেই কেবল চলমান সংকট ও সংঘাতের অবসান ঘটবে এবং মানবজীবনে প্রকৃত শান্তি ফিরে আসবে।”

কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলাম বলেন, “যুগে যুগে তরুণদের হাত ধরেই সমাজের সকল অন্যায় ও অসত্যের বিরুদ্ধে পরিবর্তন সূচিত হয়েছে। তাদের আত্মত্যাগ ও কোরবানির বিনিময়েই নির্মিত হয়েছে নতুন সভ্যতা। আজও আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে তরুণ ও ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” তিনি উপস্থিত শিক্ষার্থীদের এই মহৎ সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন নারী নেত্রী ফাহমিদা সুলতানা লিপি, হবিগঞ্জ ছাত্র ফোরামের সভাপতি নুসরাত জাহান হৃদি, সুনামগঞ্জের সভাপতি তাহমিনা আক্তার এবং সিলেটের সভাপতি ফারহানা সুলতানা মিলি সহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা। সম্মেলন শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীরা তওহীদভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নিজেদের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত
সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসে নিটার ইসলামিক সোসাইটির (NIS) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘NITER Islamic Conference 2026’। রবিবার ও সোমবার…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:আর নয় বিদ্বেষ সবার জন্য বাংলাদেশ এই শ্লোগান কুড়িগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা করে অরাজনৈতিক সংগঠন সবার জন্য বাংলাদেশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা একই মালিকের দুটি পরিত্যক্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে মানববন্ধন

এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে দেশের…
 ৯ নভেম্বর ২০২৬    ঢাকা

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শো’কে প্রা’ণ গে’ল বড় ভাইয়ের!

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শো’কে প্রা’ণ গে’ল বড় ভাইয়ের!
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর তাঁকে দেখে শোকে বড় ভাইয়েরও…
 ৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন!
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে…
 ৯ নভেম্বর ২০২৬    ঢাকা

লিখিত অভিযোগ দিয়েও রক্ষা হলো না সপ্তম শ্রেণির ছাত্রীর, বাল্যবিয়ের আয়োজন

লিখিত অভিযোগ দিয়েও রক্ষা হলো না সপ্তম শ্রেণির ছাত্রীর, বাল্যবিয়ের আয়োজন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির এক মেধাবী ছাত্রীকে জোরপূর্বক বিয়ে দেওয়ার আয়োজন করেছে তার পরিবার।…
 ৯ নভেম্বর ২০২৬    বরিশাল

‘গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে?’ প্রশ্ন রাশেদ খাঁনের

‘গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে?’ প্রশ্ন রাশেদ খাঁনের
জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে দলটির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, জামায়াতের সঙ্গে এনসিপির…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে…
 ৯ নভেম্বর ২০২৬    খুলনা

কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১

কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে…
 ৯ নভেম্বর ২০২৬    রংপুর

নিটোরের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিটোরের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
এস. এম. জাহিদুল, ঢাকা:জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, চলতি…
 ৯ নভেম্বর ২০২৬    ঢাকা

রাজধানীতে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ!

রাজধানীতে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ!
রাজধানী ঢাকায় বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়। একই…
 ৯ নভেম্বর ২০২৬    রাজধানী