টাঙ্গাইলে আবেদা খানম গার্লস হাইস্কুল এন্ড কলেজের ৮৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) টাঙ্গাইলের কলেজের খেলার মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাবেক সংসদ সদস্য মৌলভী মোর্শেদ আলী খান পন্নী।
দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

বিদ্যালয়ের অধ্যক্ষ আহসান হাবিবের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়দার আলী খান পন্নী ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী মাখদুমা পন্নী, জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুল আহসান, করটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম বদরুদ্দোজা বদর এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান।
আগত অতিথিদের ফুল দিয়ে ও ব্যাজ পড়িয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতা স্কুলটির ঐতিহ্যবাহী আয়োজনগুলোর মধ্যে অন্যতম। শিক্ষার্থীরা অতিথিদের বরণ, জাতীয় সংগীত আবৃতি ও পতাকা উত্তোলন, প্যারেড ও দিনব্যাপী প্রতিযোগিতার বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।















