প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   নামাজ নয় তওহীদ জান্নাতের চাবি

নামাজ নয় তওহীদ জান্নাতের চাবি

৩১ মার্চ ২০১৮ ০৯:৫২ এএম
বজ্রশক্তি ডেস্ক

মুস্তাফিজ শিহাব

ইসলামে স্তম্ভ পাঁচটি। এগুলো হচ্ছে কলেমা, ঈমান বা তওহীদ, সালাহ বা নামাজ, সওম বা রোজা, হজ ও যাকাত। সর্বপ্রথম কলেমা হচ্ছে ইসলামে প্রবেশের মূল। এরপর বাকিগুলো হচ্ছে আমল। কিন্তু আমাদের সমাজে বর্তমানে একটি ভুল ধারণা প্রতিষ্ঠিত রয়েছে যে নামাজ জান্নাতের চাবি। এ কথাটি আল হাদিস হিসাবে উল্লেখ করা হয়ে থাকে, অনেকে এমন কি ভুল করে এটিকে আল কোর’আনের বাণী বলেও লিখে থাকেন। আমরা ইসলামের বিষয়ে যখন কোন কথা বলবো তখন আমাদের উচিত কোর’আন, হাদিসের পাশাপাশি যুক্তিকেও প্রাধান্য দেয়া। কারণ আল্লাহর রসুল স্বয়ং বলেছেন- এ দীনের ভিত্তি হচ্ছে যুক্তি (কিতাবুল শেফা, ভলিউম ১, পৃষ্ঠা ৮৭)।

সালাহ ইসলামে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু সালাহর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তওহীদ। কোর’আনে মহান আল্লাহ ৮০ বারের বেশি সালাহ এর কথা বলেছেন কিন্তু তিনি কখনও বলেন নি যে সালাহ না করলে জান্নাত দিবেন না বা জান্নাতের মূল শর্ত সালাহ। আল্লাহ পবিত্র কোর’আনে যতগুলো আয়াতে সালাহর কথা বলেছেন তার প্রতিটি তিনি বলেছেন তাদের যারা তওহীদকে মেনে নিয়ে মো’মেন হয়েছেন। আমি এখানে দুইটি আয়াত দিয়ে উদাহারণ দিচ্ছি। “আপনি বলে দিন তাদের যারা মো’মেন হয়েছে, তারা যাতে সালাহ কায়েম রাখে ও আমার দেয়া রিযিক থেকে প্রকাশ্যে ব্যয় করে সেদিন পর্যন্ত যেদিন কোন কেনা-বেচা নেই আর কোন বন্ধুত্বও নেই (সুরা ইবরাহিম ১১)।” এছাড়াও আল্লাহ অপর জায়গায় বলেছেন, “হে মো’মেনগণ, তোমাদের জন্য সওম ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য (সুরা বাকারাহ ১৮৩)।” কোর’আনে মো’মেনদেরকে নির্দেশ করে এমন প্রচুর আয়াত রয়েছে। নামাজ কে জান্নাতের চাবি বলা হলেও জান্নাতে যাওয়ার শর্তে আল্লাহ স্পষ্ট তওহীদকে নির্দিষ্ট করেছেন। আল্লাহ কোর’আনে বলেন, “হে মো’মেনগণ আমি কি তোমাদের এক উত্তম বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে? তোমরা আল্লাহ ও তাঁর রসুলের উপর ঈমান আনবে ও আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করবে, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝ (সুরা সফ ১০,১১)।” অপর জায়গায় আল্লাহ বলেন, “আল্লাহ মো’মেনদের থেকে তাদের জান-মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে (সুরা তওবা ১১১)।” স্পষ্ট যে আল্লাহ জান্নাতে প্রবেশের যে কয়টি শর্ত দিচ্ছেন সে সকল শর্তেই আল্লাহ তওহীদ ও সর্বাত্মক সংগ্রাম এ দুটোকে অধিক প্রাধান্য দিচ্ছেন। তাই কোর’আনের বিধানগুলো যদি আমি দেখি তবে এটা স্পষ্ট হয় যে জান্নাতের চাবি বা শর্ত সালাহ হতে পারে না।

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

এবার হাদিসে আসি। বুখারি শরিফের প্রসিদ্ধ একটি হাদিস, “ওয়াহিব ইবনে মুনাব্বিহ (র.) থেকে বর্ণিত, তাকে জিজ্ঞেস করা হল, লা ইলাহা ইল্লাল্লাহ কী জান্নাতে চাবি নয়? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই।” আল্লাহর রসুল বলেছেন, “যে হৃদয়ে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মোহাম্মদ (স.) তাঁর রসুল, আল্লাহ তাঁর জন্য জাহান্নাম হারাম করে দিবেন (ওবায়দাহ বিন সোয়ামেত (রা.) ও আনাস (রা.) থেকে বুখারী ও মুসলিম)।” অপর জায়গায় আল্লাহর রসুল স্পষ্ট বলেছেন, “জান্নাতের চাবি হচ্ছে তওহীদ (মুয়াজ বিন জাবাল (রা.) থেকে আহমদ)।” এরকম আরো অনেক হাদিস রয়েছে যেখানে আল্লাহর রসুল তওহীদকে জান্নাতের মূল হিসেবে আখ্যা দিয়েছেন। এ প্রসঙ্গে বেশ কিছু ঘটনাও রয়েছে। “আল্লাহর রসুল একদিন বললেন, যে ব্যক্তি বলল আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই সে জান্নাতে যাবে। এ কথা শুনে আবু যার (রা.) বলেন যদি সে চুরি ও ব্যাভিচার করে তবুও জান্নাতে যাবে? রসুলাল্লাহ জবাব দিলেন, হ্যাঁ। সাহাবী বিস্মিত হয়ে আবার জিজ্ঞেস করলেন, চুরি ও ব্যভিচার করলেও জান্নাতে যাবে? রসুল জবাব দিলেন, হ্যাঁ সে চুরি করলেও, ব্যভিচার করলেও এমনকি আবু যরের নাক মাটিতে ঘষে দিলেও (বুখারী ও মুসলিম)।” ইবনে ইসহাক বলেন: আবদুল্লাহ ইবনে আবু বকর আমাকে জানিয়েছেন যে, তাঁর কাছে এ মর্মে বর্ণনা করা হয়েছে রসুলুল্লাহ (স.) যখন মুয়াজকে (রা.) দূত হিসেবে পাঠান তখন কতিপয় উপদেশ দেন ও তাঁর অঙ্গীকার গ্রহণ করেন। তিনি বলেন, “সহজভাবে ইসলামের দাওয়াত পেশ করবে, কঠিনভাবে নয়। তাদের মনে আশার আলো জাগাবে, বীতশ্রদ্ধ করে দেবে না। আহলে কিতাবের একটি গোষ্ঠির সাক্ষাৎ পাবে। ওরা জিজ্ঞেস করবে যে জান্নাতে চাবি কি? তুমি তাদের বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ- এ সাক্ষ্য প্রদানই জান্নাতে চাবি (সীরাতে ইবনে হিশাম, পৃষ্ঠা ৩৩০)।” অতএব হাদিস মতেও যদি আমি দেখি তবে এটা স্পষ্ট হয়ে যায় যে জান্নাতে যাওয়ার একমাত্র উপায়, জান্নাতে যাওয়ার চাবি, হচ্ছে তওহীদ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ।

এবার দেখা যাক এই ধারণাটি যুক্তির নিরিখে কতটুকু টেকসই। আল্লাহ যুগে যুগে প্রত্যেক সম্প্রদায়ের জন্য নবী-রসুল প্রেরণ করেছেন (সুরা ইউনুস ৪৭)। প্রতিটি নবী রসুল তাঁদের সম্প্রদায়ের জন্য একটি বাণীই নিয়ে এসেছিলেন আর তা হচ্ছে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। যেমন- আদম (আ.) এর সময় কলেমা ছিল ‘লা ইলাহা ইল্লাল্লাহু আদম শাফিউল্লাহ’, মুসা (আ.) এর সময় ছিল ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ’, ইবরাহীম (আ.) এর সময় ছিল, ‘লা ইলাহা ইল্লাল্লাহু ইবরাহীম খালিলুল্লাহ’ এবং সর্বশেষ আমাদের রসুলের সময় ছিল, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলাল্লাহ’। প্রতিটি সম্প্রদায়ের ক্ষেত্রেই মূল মন্ত্র ছিল ঐ একটিই, তওহীদ। শুধু সময়ের পরিবর্তনে রসুলের নামে পরিবর্তন এসেছে। একটি ছোট বাক্স খুলতে চান বা বিরাট বড় রাজ প্রাসাদের সিংহদরজা, আপনার চাবি প্রয়োজন পড়বেই। তাহলে চাবির গুরুত্ব অত্যন্ত বেশি। যদি সালাহ জান্নাতের চাবি হয় তবে পূর্ববর্তী উম্মাহর উপর বর্তমানের সালাহ ছিল না। তাহলে কী আল্লাহ তাদের জান্নাতে ঢুকাবেন না? প্রথম নবী আদম (আ.) থেকে শেষ নবী মুহাম্মদ (স.) পর্যন্ত সকল নবীর মাধ্যমেই আল্লাহ যে মূলমন্ত্র প্রেরণ করেছেন অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সেটিই জান্নাতের চাবি হওয়া উচিত। মক্কায় আল্লাহর রসুল নবুয়্যাত লাভের ১১ বছর পর সালাহ এর বিধান আসে। তাহলে এই সালাহ আসার আগে কী আল্লাহর রসুলের কোন সাহাবী ইন্তেকাল করেন নি? তারা কী তবে জান্নাতে যাবেন না? অবশ্যই যাবেন কারণ তারা তওহীদকে মেনে নিয়েছিলেন। সর্বশেষ যুক্তি যদি আমি দেই তবে বলবো, ধরুন আপনার কাছে একজন অমুসলিম এসে বললো যে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। তবে আপনি তাকে প্রথমে কোনটি বলবেন? কলেমা পড়তে নাকি সালাহ করতে?

পরিশেষ ‘অজু নামাজের চাবি আর নামাজ জান্নাতের চাবি’- বলে যে হাদিসটি আমাদের সমাজে প্রচলিত রয়েছে সেটি জয়িফ হাদিস। উক্ত হাদিসটি মুসনাদে আহমদ শরীফ, তিরমিজি ও মিসকাত শরিফে রয়েছে। কিন্তু হাদিসটি জইফ কারণ এর সনদে দুজন দুর্বল রাবি রয়েছেন যারা হচ্ছেন, সুলাইমান বিন করম ও আবু ইয়াহিয়া আল-কাত্তাত (আলবানি, মিসকাত হা/২৯৪ এর টিকা দ্রষ্টব্য)। আল্লাহর রসুল নিজে যেখানে বলেছেন যে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ হচ্ছে জান্নাতের চাবি সেখানে সালাত কে জান্নাতের চাবি বলার কোন কারণ থাকে না। আল্লাহর রসুল কখনই একটি বিষয়ের উপর দুইটি ভিন্ন মতামত দিতে পারেন না। কলেমা বা তওহীদ এই দীনের ভিত্তি এবং সালাত হচ্ছে এ দীনের খুঁটি। দুইটি একদম ভিন্ন দুটি বিষয়। একটি ঈমান যা ছাড়া ইসলামে আসা অসম্ভব আরেকটি আমল। উদাহরণস্বরূপ বলতে পারি পরীক্ষায় পাশ করার জন্য আপনার ন্যূনতম ৩৩ নম্বর দরকার এরপর আপনি যা পাবেন তা আপনার মান বৃদ্ধি করবে আপনাকে তালিকায় উপরে নিতে সহায়তা করবে। তেমনি তওহীদ হচ্ছে সর্ব প্রথমে যা আপনাকে ইসলামের অন্তর্ভুক্ত করবে ও পুরস্কারস্বরূপ জান্নাতে ঢুকার জন্য পাশ নম্বর দিবে এরপর হচ্ছে সালাহ, সওম, যাকাত, হজ যেগুলো আপনার জান্নাতের স্তর বৃদ্ধিতে সহায়তা করবে। তাই আমাদের এখন জান্নাতের মূল চাবিকে হাতে নিতে হবে। তওহীদ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এ কথার উপর নিজেদের পারিবারিক, সামাজিক মোটকথায় সার্বিক জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে। তবেই আমরা হব মো’মেন, আমরা হব সফলকাম।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি