প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   প্রযুক্তির উন্নয়ন এবং আত্মিক অধঃপতন

প্রযুক্তির উন্নয়ন এবং আত্মিক অধঃপতন

২৪ আগস্ট ২০১৫ ০৬:৫০ এএম
বজ্রশক্তি ডেস্ক

ওবাইদুল হক বাদল:
ব্রিটেনের বিচার মন্ত্রণালয় ও জাতীয় পরিসংখ্যান বিভাগ কিছুদিন আগে এক ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে, প্রতিবছর ইংল্যান্ডে ৮৫ হাজার নারী ধর্ষণের শিকার হচ্ছে। এছাড়া আরও ৪ লাখ নারী যৌন হয়রানির শিকার হচ্ছে। পরিসংখ্যান থেকে আরও জানা যায়, ২০১২/১৩ সালে ৩৫ ভাগ যৌন অপরাধ ঘটেছে শিশুদের বিরুদ্ধে, যাদের বয়স ১৬ বছরের নিচে। পরিসংখ্যান থেকে জানা যায়, ব্রিটেনের ৯০ ভাগ নারীই পরিচিত লোকদের লালসার শিকার। শুধু খোদ ব্রিটেন নয় পশ্চিমা সভ্যতার ধারক-বাহক প্রায় দেশেই একই অবস্থা। আমেরিকার জাতীয় আইন বিভাগের এক পরিসংখ্যান থেকে জানা যায়, সেখানে প্রতি বছর ২ লক্ষ ৩৭ হাজার ৮৬৮ জন নারী ধর্ষিত হয়। উপরোক্ত পরিসংখ্যান যে কোন সুস্থ ও চিন্তাশীল মানুষকে উদ্বিগ্ন না করে পারে না। আর মানবজাতির জন্য এ এক বিরাট লজ্জা। এই অবস্থার কারণ হিসেবে বলা হয়েছে স্মার্ট ফোন ও ল্যাপটপে পর্নোগ্রাফির সহজলভ্যতা। ৫৪ ভাগ কিশোর পর্নোগ্রাফিতে মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছে। যান্ত্রিক প্রযুক্তি একদিকে যেমন জীবনকে সহজলভ্য করছে অন্যদিকে এর অপব্যবহার মানুষকে পশুবৎ আচরণ করতে বাধ্য করছে। কোন জিনিস ভালো কি মন্দ তা সম্পূর্ণ নির্ভর করে সেই জিনিসের ব্যবহারের ওপর। একটা অস্ত্র দিয়ে ডাকাতি বা খুন করা যায়, সেই অস্ত্রই খুনীর বিরুদ্ধে ব্যবহার করে অসহায়কে রক্ষা করা যায়। অস্ত্র নিজে দায়ী নয়, যে সেটাকে ব্যবহার করবে সে দায়ী। পাশ্চাত্য সভ্যতা বর্তমানে প্রযুক্তিকে ব্যবহার করছে অন্যায়ভাবে। রেডিও-টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি মানুষকে ভালো অনেক কিছুই শিক্ষা দিতে পারত কিন্তু এগুলি বর্তমানে মানুষকে হত্যা, সহিংসতা, বৈজ্ঞানিক পদ্ধতিতে অপরাধ, নগ্ন যৌনতা ইত্যাদি শিক্ষা দিয়ে তাকে পশুর পর্যায়ে নামিয়ে দিচ্ছে। এই যৌনতা, নগ্নতা, বেহায়পনা, শিশু নির্যাতন-এক কথায় সমস্ত রকম অশ্লীল কার্যকলাপ বন্ধের জন্য অনেক সভা-সেমিনার, সিম্পোজিয়াম, র‌্যালি, সমাবেশ, বিভিন্ন টিভি চ্যানেলে টকশো প্রভৃতি করা হচ্ছে, বিভিন্ন আইন প্রণয়ন করা হচ্ছে, প্রচলিত আইন কঠোর থেকে কঠোরতর করা হচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। পরিসংখ্যান বলছে দিন দিন তা আরো বৃদ্ধি পাচ্ছে। আলোচকগণের সামনে ভয়ঙ্কর রেকর্ড থাকা সত্ত্বেও তারা প্রচলিত মূল্যবোধের বাইরে কোন কথা বলেন না। প্রচলিত মূল্যবোধে কখনও বর্তমানের এ সমস্ত অশ্লীল কার্যকলাপ বন্ধ হবে না। তার প্রমাণ পরিসংখ্যান। অথচ আমরা যদি একটু পিছন দিকে তাকাই, যে সময় স্রষ্টার দেওয়া মূল্যবোধ পৃথিবীতে কার্যকর ছিল তখন যুবতী নারী গায়ে স্বর্ণের অলঙ্কার আচ্ছাদিত করে শত শত মাইল নির্ভয়ে অতিক্রম করত। বর্তমানে যা কল্পনাও করা যায় না। কল্পনা করা যাক বা না যাক, স্বীকার করা হোক বা নো হোক- এর পরিণতি থেকে আমরা রেহাই পাচ্ছি না। বাইরে আমরা খুবই চাকচিক্য চেহারা আর সুখী সুখী ভাব দেখালেও অন্তরের দিক থেকে চূড়ান্ত দৈন্যতায় ভুগছি। পৃথিবীর উন্নত দেশগুলোর আত্মহত্যার তালিকার দিকে তাকালেই আমরা এই বাস্তবতা টের পাই। মানুষ সাধারণত পরিসংখ্যান দেখে চোখ ছানাবড়া করে ফেলে, কিন্তু পরিবেশের সাথে মিশে থাকায় উপলব্ধি করে কম। যার কারণে মানুষের ঐ শক্তিটুকু ক্রমশ ভোঁতা হয়ে যায়। কিন্তু একটু গভীর দৃষ্টিতে তাকালে দেখা যাবে এই সভ্যতার ভেতরটা এতই ফাঁপা হয়ে গেছে যে সামান্য বাতাসেই এটি যে কোন সময় ধূলিস্মাৎ হয়ে যেতে পারে। বর্তমানে নৈতিকতাহীনতার এই নারকীয় অবস্থা থেকে মুক্তি পেতে হলে, সভ্যতাকে পুনর্গঠন করতে হলে প্রচলিত মূল্যবোধ ত্যাগ করে মানুষের সামনে স্রষ্টার দেওয়া মূল্যবোধ গ্রহণের বিকল্প কিছু নেই।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী!

রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী!
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ…
 ১২ নভেম্বর ২০২৬    জাতীয়

জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের ৩৩৩তম সহরায় উৎসব

জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের ৩৩৩তম সহরায় উৎসব
জয়পুরহাট প্রতিনিধি:‘স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়’ এই স্লোগান নিয়ে জয়পুরহাটে দুই দিনব্যাপী শুরু হয়েছে আদিবাসীদের ঐতিহ্যবাহী ৩৩৩তম সহরায় সাংস্কৃতিক উৎসব। সদর উপজেলার পালী…
 ১২ নভেম্বর ২০২৬    রাজশাহী

হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় আমির বাপ্পা আর নেই

হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় আমির বাপ্পা আর নেই
হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় আমির মো. এনামুল হক বাপ্পা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আজ দুপুর ২টা ২৪ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…
 ১২ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

হেযবুত তওহীদের প্রবীণ মোজাহেদ মোতালেব মিয়ার ইন্তেকাল

হেযবুত তওহীদের প্রবীণ মোজাহেদ মোতালেব মিয়ার ইন্তেকাল
টাঙ্গাইল প্রতিনিধি:হেযবুত তওহীদের টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া বিসিক শিল্পনগরীর প্রবীণ মোজাহেদ ও সংগঠনের সবার শ্রদ্ধাভাজন মো. মোতালেব মিয়া আর নেই। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা…
 ১২ নভেম্বর ২০২৬    ঢাকা

নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা!

নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা!
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা…
 ১২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিন হাতে তরুণীর অনশন!

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কাবিন হাতে তরুণীর অনশন!
কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিয়ের কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন ২১ বছর বয়সী এক তরুণী। এদিকে অভিযুক্ত যুবক এমদাদুল হক রিয়াদ ও…
 ১২ নভেম্বর ২০২৬    রংপুর

বিয়েবাড়ি সাজাতে গিয়ে প্রাণ গেল কিশোরের!

বিয়েবাড়ি সাজাতে গিয়ে প্রাণ গেল কিশোরের!
ভোলার মনপুরায় বিয়েবাড়িতে ঝাড়বাতি লাগানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে…
 ১২ নভেম্বর ২০২৬    বরিশাল

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগে জামায়াত আমিরের নিন্দা!

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগে জামায়াত আমিরের নিন্দা!
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগের নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
 ১২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আজ বিশ্ব জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী!

আজ বিশ্ব জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী!
তুরস্কে চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিনে…
 ১২ নভেম্বর ২০২৬    জাতীয়

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বাইক চালকের!

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বাইক চালকের!
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে এ…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা

কারাব’ন্দির পেটে মিলল অর্ধশতাধিক গ্যা’স লাইটার!

কারাব’ন্দির পেটে মিলল অর্ধশতাধিক গ্যা’স লাইটার!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক!

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক!
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!

হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!
সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়েছে বাংলাদেশ। শমিত সোমের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর হামজা চৌধুরীর দুর্দান্ত গোলে…
 ১১ নভেম্বর ২০২৬    খেলাধুলা

ভারতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত!

ভারতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত!
সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় ‘হেযবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশন’ এর উদ্যোগে দিনব্যাপী এক কর্মী সম্মেলন…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার: ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার: ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা প্রতিনিধি:দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখা, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা