প্রচ্ছদ    জাতীয়   নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে...

নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর ১২তম ওফাত দিবস পালিত

১৯ জানুয়ারি ২০২৪ ০১:৪৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর ১২তম ওফাত দিবস। এ উপলক্ষে শুক্রবার (১৯ জানুয়ারি ২০২৪) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাধীন গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে গোড়াইয়ে এমামুযযামানের কবর জিয়ারত, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ নানা কর্মসূচি পালিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর জামাতা ও হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, এমামুযযামান একজন ক্ষণজন্মা মহাপুরুষ ছিলেন, যার আগমনে পৃথিবীতে বিরাজিত অন্ধকার দূর হয়ে আলোকবর্তিকা ফিরে পেয়েছে। মানুষ যখন হতাশায় নিমজ্জিত, পথহারা, দিশেহারা, হাজারও ফেরকা-মাযহাবে বিভক্ত, পথের দিশা পাচ্ছিল না; ধর্মব্যবসা উগ্রবাদীদের আস্ফালনে সমাজ অন্ধকারাচ্ছন্ন ঠিক এমন একটি মুহূর্তে আলোকবর্তিকা ও হেদায়াতের বাণী নিয়ে আবির্ভূত হন যামানার এমাম এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নী। তিনি এমন একজন মহাপুরুষ ছিলেন যাঁর জীবনে একটা মিথ্যা কথা বলার রেকর্ড নেই, নৈতিক স্খলনের নজির নেই। যিনি জীবনের শেষ দিন পর্যন্ত নিজে রোজকার করে জীবিকা নির্বাহ করেছেন। তাঁর মত একজন মহামানবের আগমনে মানবজাতি ধন্য। যেকারণে দেশ-বিদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের আবেগ অনুভূতির স্থানে পরিণত হচ্ছে গোড়াই কবরস্থান।

আরও পড়ুন

আজ দেবীর বোধন, কাল থেকে শুরু দুর্গোৎসব!

আজ দেবীর বোধন, কাল থেকে শুরু দুর্গোৎসব!


তিনি আরও বলেন, বর্তমান হতাশাগ্রস্ত মানবজাতির উত্থান ঘটাতে হলে জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নী কর্তৃক উত্থাপিত প্রস্তাবনার উপর ঐকমত্য হবার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এমামুযযামানের সহধর্মিনী ও হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, বড় জামাতা ও হেযবুত তওহীদের আন্তর্জাতিক প্রচার বিভাগের সম্পাদক মশিউর রহমান, জ্যৈষ্ঠ কন্যা ও কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের প্রধান উম্মত তিজান মাখদুমা পন্নী, কনিষ্ঠপুত্র সাইফ আল মুসান্না খান পন্নী, বিশিষ্ট শিল্পপতি ও বাংলাদেশ ব্রিকস অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ হায়দার খান, সমাজসেবক লুৎফর রহমান বাবু, সমাজসেবক শহীদুল ইসলাম, এডভোকেট উথান খান, হেযবুত তওহীদের সমন্বয়কারী নিজাম উদ্দিন, হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ, টাঙ্গাইল জেলা সভাপতি সাজ্জাদ কাদির খান সোহেল, সমাজসেবক ওমর খান প্রমুখ।


সভায় সভাপতিত্ব করেন পন্নী পরিবারের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক ওমর আলী খান পন্নী। সভায় এমামুযযামান বায়াজীদ খান পন্নীর কনিষ্ঠ কন্যা হেযবুত তওহীদের  নারী বিষয়ক সম্পাদক ও দৈনিক দেশেরপত্রের সম্পাদক  রুফায়দাহ পন্নীর স্মৃতিচারণমূলক ভিডিও বক্তব্য প্রচারকালে উপস্থিত সকলে আবেগ আপ্লুত হয়ে পড়েন।অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।


আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও ঐতিহ্যবাহী গোড়াই মাজারে শায়িত জনাব বায়াজীদ খান পন্নীর কবর সহ গোড়াই মাজারে বায়াজীদ খান পন্নীর পিতা মেহেদী আলী খান পন্নী, পিতামহ হায়দার আলী খান পন্নী, মঈন খান পন্নী ও অন্যান্য স্বজনদের কবর জিয়ারত করেন অতিথি সহ অন্যরা। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত তার পরিবারের সদস্য ও শুভাকাঙ্খীবৃন্দ আবেগআপ্লুত হয়ে পরেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৭০০ বছরের ঐতিহাসিক আল্লাহর মসজিদ!

৭০০ বছরের ঐতিহাসিক আল্লাহর মসজিদ!
প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ’। নির্মাণের সঠিক সময় জানা না গেলেও স্থাপনাটিকে ঘিরে…
 ১৫ অক্টোবর ২০২৬    বরিশাল

উত্তরায় টানা তৃতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ!

উত্তরায় টানা তৃতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ!
বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস!

৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস!
লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা, মাঠে বদলি হওয়া নিয়ে অসন্তোষ আর সমর্থকদের দুয়ো—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এর…
 ১৫ অক্টোবর ২০২৬    খেলাধুলা

আজ দেবীর বোধন, কাল থেকে শুরু দুর্গোৎসব!

আজ দেবীর বোধন, কাল থেকে শুরু দুর্গোৎসব!
দেবীর বোধনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পুরাণ অনুসারে, অকালবোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সকালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যেও তেল পরিবহনের ব্যয়…
 ১৫ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই!

পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই!
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাই আর নেই। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

ওরা আমাকে বেচে দিয়েছে, কান্নায় ভেঙে পড়লেন মনামী!

ওরা আমাকে বেচে দিয়েছে, কান্নায় ভেঙে পড়লেন মনামী!
বিগ বস বাংলার ঘরে ক্যাপ্টেন্সি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রতিযোগিতার শুরুতে নন্দিনী দত্তের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও এবার সেই বন্ধুত্বেই ফাটল ধরেছে বলে অভিযোগ অভিনেত্রী…
 ১৫ অক্টোবর ২০২৬    বিনোদন

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?  ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!
স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। পরিবার নিয়ে মিথ্যা তথ্য প্রচার…
 ১৪ অক্টোবর ২০২৬    বিনোদন

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে!

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে!
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বুধবার (১৪ অক্টোবর)…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!
জন্ম থেকেই দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাঁর অদম্য ইচ্ছাশক্তি। পা দিয়ে লিখে পড়াশোনা শেষ করার পর নিজের সঞ্চয়…
 ১৪ অক্টোবর ২০২৬    জাতীয়

তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল…
 ১৪ অক্টোবর ২০২৬    সারাদেশ

কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা

কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রংপুরের কাউনিয়া উপজেলায় চলছে উৎসবের আমেজ। পূজামণ্ডপগুলোতে প্রতিমা তৈরি এবং রংতুলির আঁচড়ে দেবী দুর্গাসহ…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সরদার…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার
সংবিধান সংশোধনের জন্য সরকার যে প্রক্রিয়া গ্রহণ করেছে, তার সঙ্গে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কারণে সংবিধান সংশোধন কমিটিকে দলটি কোনো পরামর্শ দেবে না…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর