প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সন্ত্রাস-জঙ্গিবাদসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে বাংলার...

সন্ত্রাস-জঙ্গিবাদসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে বাংলার নারীদের জাগরণ অবশ্যম্ভাবী

১ মে ২০১৮ ১০:৪৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোখলেসুর রহমান সুমন
শত শত বছর ধরে বাংলার নারীদেরকে অন্ধত্বের চাদরে আবৃত করে রাখা হয়েছে। যে ইসলাম এসেছিল নারী জাতির মুক্তির বার্তা নিয়ে, যে ইসলাম অধিকারহারা, সম্মানহারা নারীদের দিয়েছিল অধিকার আর সম্মানের নিশ্চয়তা, সমাজের প্রতিটি কাজে পুরুষের পাশাপাশি অংশগ্রহণের সুযোগ, সেই মহান আদর্শের বিকৃত-বিপরীতমুখী ব্যাখ্যা দিয়ে নারীদের অবদমিত করে রাখা হয়েছে শতাব্দীর পর শতাব্দী। আজ বহুকাল পর এসে বাংলার নারীরা জানতে পারছে, ইসলাম তাদেরকে বন্দি করার জন্য আসে নি, ইসলাম এসেছে তাদের মুক্তি দিতে। আজ তারা জানতে পারছে, ধর্ম তাদের গলার ফাঁস নয়, বরং ধর্ম তাদের রক্ষাকবচ। এই প্রথম ধর্মের নামে যে অধর্ম নারীর উপর চাপিয়ে দেওয়া হয়েছিল তার প্রতিবাদ করা হচ্ছে ধর্মের সঠিক আদর্শ দিয়ে। আর জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসাসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে ধর্মের সেই প্রকৃত অনাবিল রূপটি মানুষের সামনে তুলে ধরছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। আলোচনা সভা, সেমিনার, গোলটেবিল বৈঠক, র‌্যালিসহ প্রতিটি অনুষ্ঠানে পুরুষের পাশাপাশি থাকছে নারীদের সমান অংশগ্রহণ। আর এক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের প্রখ্যাত পন্নী জমিদার পরিবারের সন্তান এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর কন্যা রুফায়দাহ পন্নী।
বাংলার নারীরা আজ দিশেহারা। একদিকে ধর্মের নামে চলছে অধর্ম যা তাদেরকে কিছুতেই উন্মুক্ত পৃথিবীতে বুক ভরে নিঃশ্বাস নিতে দেবে না। পরহেজগার নারীর যে ছবি আমাদের সামনে শত শত বছর ধরে তুলে ধরা হয়েছে সেখানে নারীদেরকে পর্দার অন্তরালে বন্দি না হয়ে উপায় নেই। তাদেরকে শেখানো হয়েছে, তারা থাকবে ঘরে, বাইরের পৃথিবীটা তাদের জন্য নয়। এভাবে অর্ধেক জনগোষ্ঠীর গৃহবন্দী হয়ে গেছে ফতোয়ার চোখরাঙানিতে।
অন্যদিকে সভ্যতার মুখোশধারী এক দানবীয় শক্তি মিছে মুক্তির প্রতিশ্রুতি দিয়ে নারীদেরকে বানিয়েছে পণ্য। আজ থেকে কয়েকশ বছর আগে যখন এই মুসলিমরা ইউরোপিয়ানদের দাসে পরিণত হলো তারা একটা পর্যায়ে নারীদের স্বাধীনতার কথা বলে তাদেরকে ঐ গৃহবন্দী অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করল। তারা এই জাতির নারীদের সামনে একটি বস্তুবাদী জীবনব্যবস্থা উপস্থাপন করল। অন্তঃপুরে বন্দিনী নারীরা জীবনের একটি উদ্দেশ্য খুঁজে পেল, তাদেরকে বোঝানো হলো এই জীবনটাই সব, একে উপভোগ কর। ভোগবাদী এ জীবনদর্শন তাদের সামনে শ্লীলতা, অশ্লীলতা বলে কোনো মানদণ্ড তুলে ধরল না। চরম বস্তুবাদী এই জীবনদর্শনের সংস্পর্শে এসে এদেশের নারীরাও তার দ্বারা প্রবলভাবে প্রভাবিত হলো। পশ্চিমারা তাদের পণ্য বাজারজাত করার জন্য বিজ্ঞাপনের আশ্রয় নিল। তারা বিরাট বিরাট করপোরেশন গড়ে তুলল। এখানে তারা নারীকে ব্যবসার অবলম্বন হিসাবে নিলো। সভ্যতার নামে, আধুনিকতার নামে নারীকে পণ্যে পরিণত করা হলো।
একদিকে ধর্মান্ধতার বিষাক্ত সাপের বিষ নিঃশ্বাস, অন্যদিকে মুক্তির নামে আত্মাহীন ভোগবাদী জড় সভ্যতার আগ্রাসন। মুক্তি মেলে নি বাংলার নারীদের, মেলেনি তাদের সম্মান আর অধিকার। এই প্রথম বাংলার নারীরা জানতে পারছে ধর্ম আর অধর্মের তফাৎ, জানতে পারছে তাদের অধিকারের প্রকৃত স্বরূপ। তারা জানতে পারছে, আল্লাহর রসুল তাদের অধিকারকে খর্ব করতে আসেন নি, বরং তিনি এসেছেন তাদের অধিকার প্রতিষ্ঠা করতে। আল্লাহর রসুল জাহেলি যুগের নারীদেরকে শালীন পোশাক পরিয়ে দিলেন। নারীরা সম্মানিতা হলো, শ্রদ্ধার পাত্রী হলো। অতঃপর তিনি তাদেরকে গৃহকোণ থেকে বের করে আনলেন, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করলেন। নারী প্রগতির এক বিস্ময়কর অধ্যায় তিনি রচনা করলেন। নারীদেরকে তিনি বাজার ব্যবস্থাপনার কাজে লাগিয়ে দিলেন। তলোয়ার নিয়ে মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে দেখতো কেউ দ্রব্যে ভেজাল দেয় কিনা। হাসপাতালে মেয়েরা, মসজিদে মেয়েরা, জুম্মার নামাজে মেয়েরা, হজ্বের ময়দানে মেয়েরা, জেহাদের মাঠে মেয়েরা, আহতদের সেবায় মেয়েরা, নিহতদের দাফনে মেয়েরা, কোথায় নেই তারা? সেই আইয়ামে জাহেলিয়াতের অবজ্ঞাত অবহেলিত উপেক্ষিত অত্যাচারিত নারীরা বোমার মত বিস্ফোরিত হয়ে গেল। যুদ্ধের মাঠে তারা শত্রুপক্ষের বাহিনীর মধ্যে তাণ্ডব ঘটিয়ে দিলেন। পুরুষরা যেখানে পেরে উঠে নি, সেখানে পর্যন্ত মেয়েরা অসম সাহসিকতার সাথে সম্মুখ যুদ্ধে বিজয় ছিনিয়ে আনলেন। ওহুদের মাঠে রসুল যখন কাফেরদের তীরে জর্জরিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন, অনেক সাহাবী যখন শহীদ হয়ে যান তখন উম্মে আম্মারা তলোয়ার হাতে এমনভাবে রসুলের চারপাশে লড়াই চালিয়েছেন যে, রসুল বলেছেন সেদিন যেদিকেই তাকাই শুধু উম্মে আম্মরাকেই দেখেছি। ডানে উম্মে আম্মারা- বামে উম্মে আম্মারা। খাওলা বিনতে আজওয়ার দুর্ধর্ষ রোমান সৈন্যদেরকে পরাজিত করে আপন ভাইকে মুক্ত করে নিয়ে এসেছেন। এ এক পশ্চাৎপদ জনগোষ্ঠীর জেগে উঠার গল্প, যে গল্প লুকিয়ে রাখা হয়েছিল এতদিন। আজ প্রথম তারা জানতে পারছে তাদের সত্যিকার ইতিহাস।
বাংলার প্রতিটি জনপদে নারীদের কাছে আজ তুলে ধরা হচ্ছে রসুলের সেই প্রকৃত আদর্শ, উম্মতে মোহাম্মদীর সঠিক ইতিহাস। তারা জানতে পারছে ধর্ম তাদের চার দেয়ালে বন্দি করতে আসে নি, এসেছে বুক ভরে নিঃশ্বাস নিয়ে পুরুষের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতিটি কাজে ভূমিকা রাখার অবারিত সুযোগ নিয়ে। তারা জানতে পারছে, দেশকে নিয়ে যখন ষড়যন্ত্র হয়, মাটি যখন আক্রান্ত হয় তখন সেই মাটিকে রক্ষা করার পবিত্র দায়িত্ব কেবল পুরুষের নয়, নারীদেরও। কারণ জাতি যদি আক্রান্ত হয় তাহলে নারীদেরকেই সবচেয়ে বেশি লাঞ্চিত হতে হয়। আজ জঙ্গিবাদের কালো থাবা আর সাম্রাজ্যবাদীদের ভয়াল আগ্রাসনে টাল-মাটাল গোটা বিশ্ব। এই বাংলার মাটিকে নিয়েও চলছে গভীর ষড়যন্ত্র। আমরা বিশ্বাস করি, নারী-পুরুষ নির্বিশেষে এ দেশের সকল শ্রেণি পেশার মানুষ যদি যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, এই মাটিকে রক্ষার শপথ নিয়ে এগিয়ে আসে তাহলে এখানে সাম্রাজ্যবাদীদের কোনো চক্রান্তই সফল হবে না। আর আজ একদল নিঃস্বার্থ মানুষ, একদল মহিয়সী নারী যেভাবে অগ্রগামী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, আমরা বিশ্বাস করি তাদের এই প্রচেষ্টা বৃথা যাবে না। ফতোয়ার চোখ রাঙানিকে উপেক্ষা করে এ দেশের নারীরা এগিয়ে আসবে তাদের পবিত্র মাটি রক্ষার সংগ্রামে। তারা বুঝে নেবে তাদের অধিকার, সেই সাথে বুঝে নেবে তাদের দায়িত্ব।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর