প্রচ্ছদ    আন্তর্জাতিক   এড়িয়ে চলায় তরুণীকে হাত পা...

এড়িয়ে চলায় তরুণীকে হাত পা বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারলেন সহপাঠী

২৫ ডিসেম্বর ২০২৩ ০৩:১১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

এক সময়ের স্কুল সহপাঠীর হাতে নৃশংসভাবে খুন হয়েছেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর এক তরুণী। জন্মদিনে চমকে দেওয়ার কথা বলে নির্জন এলাকায় নিয়ে হাত-পা বেঁধে তাকে পুড়িয়ে মেরেছে ওই সহপাঠী। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তামিলনাড়ুর মাদুরাই এলাকায়। হত্যাকাণ্ডের শিকার তরুণী আর নন্দিনী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ ডিসেম্বর জন্মদিন ছিল আর নন্দিনীর। ব্যক্তিগত জীবনে অযাচিত হস্তক্ষেপ করায় সহপাঠী ট্রান্স-পুরুষ ভেট্রিমারানের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তার। কোনও বন্ধু কিংবা অন্যান্য সহপাঠীদের সঙ্গে গল্প কিংবা আড্ডা দিতে বারণ করতেন ভেট্রিমারান। এ নিয়ে দু’জনের মাঝে প্রায়ই বাগ-বিতণ্ডা হতো। আর এই অযাচিত হস্তক্ষেপ মেনে নিতে না পারায় দূরত্ব মেনে চলতেন নন্দিনী।

কিন্তু গত ২৩ ডিসেম্বর নন্দিনীর জন্মদিনে তাকে চমকে দেওয়ার কথা বলে তামিলনাড়ুর থালামবারের পোনমার এলাকায় ঘুরতে নিয়ে যান ভেট্রিমারান। সেখানেই তাকে ‍নৃশংসভাবে কুপিয়ে ও জ্যান্ত পুড়িয়ে মারেন তিনি। সহানুভূতিশীল হওয়ায় পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই তরুণীকে জীবন দিয়ে মূল্য চোকাতে হয়েছে। তবে এক সময়ের স্কুল সহপাঠী তাকে এভাবে হত্যা করতে পারেন, তা বিশ্বাসই করতে পারছেন না নন্দিনীর পরিবারের সদস্যরা।

আরও পড়ুন

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

এনডিটিভি বলছে, লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হওয়া ভেট্রিমারান গত শনিবার সন্ধ্যায় নন্দিনীর জন্মদিনে চমকে দেবেন বলে তাকে জানান। পরে তাকে থালামবার থানার পোনমারের নির্জন এক এলাকায় নিয়ে যান। পুলিশ বলছে, তারপরে তার চোখ বাঁধেন ভেট্রিমারান। ‘‘চমক’’ হিসেবে তার হাত ও পায়ে শিকল বেঁধে তার ঘাড় ও কব্জি কেটে ফেলেন। এরপর পেট্রোল ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ভেট্রিমারান।

এ সময় তার কান্না শুনে আশপাশ দিয়ে চলাচল করা পথচারীরা পুলিশের কাছে ফোন করেন। পরে সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সের করে তামিলনাড়ুর ক্রোমপেট সরকারি হাসপাতালে নেওয়া হয়। আহত অবস্থায় ভেট্রিমারানের মোবাইল নম্বর পুলিশকে দিয়েছিলেন নন্দিনী।

তামিলনাড়ু পুলিশের এক কমকর্তা বলেন, ভেট্রিমারানকে ফোন করা হলে নন্দিনীকে শনাক্ত করার জন্য আসেন এবং হাসপাতালে কিছু সময় অবস্থানও করেন তিনি। পরে সেখান থেকে উধাও হয়ে যান তিনি। রোববার ভেট্রিমারানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি।

ভেট্রিমারানের আসল নাম পন্ডি মহেশ্বরী। ২৬ বছর বয়সী ভেট্রিমারান মাদুরাইয়ের একটি স্কুলে নন্দিনীর সাথে পড়তেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। মহেশ্বরী লিঙ্গ পরিবর্তন করে পুরুষে রূপান্তরিত হওয়ার পর মানবিক দিক বিবেচনা করে তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করে চলেছিলেন নন্দিনী। মাদুরাইয়ের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে নিয়মিত যোগাযোগ করতেন ভেট্রিমারান। এড়িয়ে চলতে শুরু করলে নন্দিনীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি।

পুলিশের অপর এক কর্মকর্তা বলেছেন, অন্য ছেলে বন্ধুদের সাথে কথা বলতে দেখলে তা নিয়ে নন্দিনীর ওপর খবরদারি করতেন ভেট্রিমারান। এ নিয়ে দুজনের মাঝে তর্ক-বিতর্কও হয়।

২৩ ডিসেম্বর নন্দিনীর জন্মদিনের সন্ধ্যায় ভেট্রিমারান আর ঝগড়া করবেন না বলে প্রতিশ্রুতি দেন। জন্মদিন উপলক্ষ্যে তার জন্য চমক রয়েছে বলে সাক্ষাৎ করতে চান ভেট্রিমারান।

সাক্ষাতের শুরুতে নন্দিনীকে নতুন পোশাক উপহার দেন তিনি। পরে তাকে তাম্বারামের কাছে একটি অনাথ আশ্রমে নিয়ে গিয়ে দানও করেন। বাড়িতে ফেরার পথে নন্দিনীকে পোনমারের নির্জন এলাকায় নিয়ে যান ভেট্রিমারান। সেখানে তাকে ‘‘চমক’’ দেওয়ার কথা বলে প্রথমে চোখ বাঁধেন। পরে তার হাত-পা বাঁধেন তিনি। এরপরই নৃশংস হয়ে ওঠেন ভেট্রিমারান। ধারালো অস্ত্র দিয়ে ওই তরুণীর ঘাড় ও হাতের কব্জি কাটেন তিনি। পরে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

পড়াশোনা শেষে চেন্নাইয়ে গিয়েছিলেন নন্দিনী। সেখানকার একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। চেন্নাইয়ের কান্নাগি নগর এলাকায় তার এক চাচার বাসায় থাকতেন তিনি। অন্যদিকে, ভেট্রিমারান মাপ্পেদুতে বসবাস করলেও নন্দিনীর সাথে নিয়মিত যোগাযোগ করতেন।

নন্দিনীর বাবা এনডিটিভিকে বলেছেন, নন্দিনী যদি আমাদের বলত কোনও সমস্যা আছে, তাহলে আমরা তাকে সাহায্য করতাম। কিন্তু সে আমাদের কিছু জানায়নি। কেবল সহানুভূতিশীল হওয়ার কারণে নন্দিনীকে তার জীবন দিতে হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা