প্রচ্ছদ    আন্তর্জাতিক   গাজায় মানবিক বিরতির যে শর্ত...

গাজায় মানবিক বিরতির যে শর্ত দিল ইসরায়েল

৫ নভেম্বর ২০২৩ ০৩:১৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান যুদ্ধে মানবিক বিরতির সম্ভাবনার জন্য ইসরায়েল উন্মুক্ত রয়েছে। তবে এতে অবশ্যই জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক রিজেভ এই মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, আমাদের দৃষ্টিকোণ থেকে যুদ্ধে বিরতি সংক্রান্ত যেকোনও চুক্তিতে জিম্মিদের মুক্তির বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৬০ জিম্মি নিহত হয়েছেন বলে হামাসের দাবির বিষয়ে মার্ক রিজেভের কাছে জানতে চেয়েছিলেন বিবিসির সংবাদদাতা লিসে ডৌসেত। ইসরায়েলি প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ এই উপদেষ্টা বলেছেন, ‘‘আমি এটা নিশ্চিত করতে পারছি না… এটা হামাসের মনস্তাত্ত্বিক প্রচারণার অংশ বলে আমার ধারণা।’’

‘‘তারা চায় আমরা তাদের ওপর হামলা চালানো বন্ধ করি। যে কারণে তারা বলছে, আমরা নিজেদের লোকজনকে হত্যা করছি। তারা চায় আমরা এটা বিশ্বাস করি। কিন্তু আসলে এটা সত্য নয়।’’

আরও পড়ুন

প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস-মাস্কের তীব্র বিদ্রুপ!

প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস মাস্কের তীব্র বিদ্রুপ!

ত্রাণবাহী লরির মাধ্যমে গাজায় জ্বালানি প্রবেশ করতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে মার্ক রিজেভ বিবিসিকে বলেছেন, ইসরায়েল গাজায় খাদ্য, ওষুধ এবং পানির সীমাহীন প্রবেশের বিষয়ে রাজি হয়েছে।

‘‘জ্বালানি অনেক বেশি সংবেদনশীল। কারণ জ্বালানি হাসপাতালের জেনারেটর সচল করতে পারে— যা একটি ভাল বিষয়। কিন্তু একই সাথে হামাসের সামরিক যানবাহনকেও— বিশেষ করে জ্বালানির মাধ্যমে হামাস ইসরায়েলের দিকে রকেট ছোড়ার মেশিন সচল করতে পারে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা শুরু করা গাজার ক্ষমতাসীন সশস্ত্রগোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্যে উপত্যকাজুড়ে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় উপত্যকায় এখন পর্যন্ত ৯ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। যাদের অর্ধেকেরও বেশি নারী এবং শিশু। আর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৫০০ জনের বেশি।

ইসরায়েলে হামলা চালানোর দিন (৭ অক্টোবর) ২৪২ জনের বেশি ইসরায়েলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে জিম্মি করেছে হামাস। ইসরায়েলের নির্বিচার হামলায় এই জিম্মিদের অন্তত ৬০ জন মারা গেছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

রয়টার্স বলছে, ইসরায়েলের সামরিক বাহিনীর আল্টিমেটামের পর গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণের দিকে পালিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছেন অনেকে। বেসামরিক নাগরিকদের উত্তরাঞ্চল থেকে চলে যাওয়ার নির্দেশ দিলেও পথে ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করছে। হামলা থেকে রেহাই পাচ্ছেন না গাজার শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিরাও।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ওসমান হাদির কবর নিয়ে রাজনীতি, বিএনপিকে নিশানা করে পাটওয়ারীর পোস্ট!

ওসমান হাদির কবর নিয়ে রাজনীতি, বিএনপিকে নিশানা করে পাটওয়ারীর পোস্ট!
শহীদ শরিফ ওসমান হাদির রাজনৈতিক লড়াই ও তার কবরকে কেন্দ্র করে বিএনপি এবং দলটির শরিকদের একাংশের রাজনীতির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক…
 ১০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস-মাস্কের তীব্র বিদ্রুপ!

প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস-মাস্কের তীব্র বিদ্রুপ!
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অনুমতি পেতে বিলম্ব হওয়ায় দেশটির শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানিকে ব্যঙ্গ করেছেন ইলন মাস্ক। আম্বানিকে ভারতের ‘আসল বস’ আখ্যা দিয়ে তাকে…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

গ্রেপ্তারের পর তরুণ শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন নানা পাটেকর!

গ্রেপ্তারের পর তরুণ শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন নানা পাটেকর!
বলিউড তারকা শাহরুখ খানের জীবনের কঠিন এক সময়ে পাশে দাঁড়িয়েছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর। নব্বইয়ের দশকে এক সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়ে বিপাকে পড়েছিলেন…
 ১০ অক্টোবর ২০২৬    বিনোদন

ওমরাহ পালন করে আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী কেয়া পায়েল!

ওমরাহ পালন করে আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী কেয়া পায়েল!
পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ওমরাহ পালনের পর কাবা শরিফের সামনে থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজের…
 ১০ অক্টোবর ২০২৬    বিনোদন

দেশে চাহিদার চেয়ে বেশি খাদ্য মজুদ, রমজানে সংকট হবে না: খাদ্যমন্ত্রী

দেশে চাহিদার চেয়ে বেশি খাদ্য মজুদ, রমজানে সংকট হবে না: খাদ্যমন্ত্রী
দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তাঁর দাবি, পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় আসন্ন রমজানে খাদ্যপণ্যের সংকটের আশঙ্কা নেই। একই…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর!

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর!
মানববর্জ্য, রান্নাঘরের উচ্ছিষ্ট ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রযুক্তি বাণিজ্যিকভাবে…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

দিল্লিতে ধর্না দিতে গিয়ে আটক মমতা ব্যানার্জী!

দিল্লিতে ধর্না দিতে গিয়ে আটক মমতা ব্যানার্জী!
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শনিবার (১০ অক্টোবর) নয়াদিল্লির…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আক্কেলপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আক্কেলপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুরে রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে আতাহার আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) ভোরে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে…
 ১০ অক্টোবর ২০২৬    রাজশাহী

শিগগিরই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

শিগগিরই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী এবং শিগগিরই তিনি সৌদি আরব সফরে যাবেন বলে জানিয়েছেন…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি: ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে যৌথভাবে প্রথম হয়েছেন বাংলাদেশের এহতিশামুল হক হিরা। ৯৭ নম্বর পেয়ে সিরিয়ার প্রতিযোগী আবদুল…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব হিসেবে রক্ষণশীল ভাষ্যকার কেটি জাকারিয়ার নাম ঘোষণা করেছেন। ট্রাম্পের প্রতি তাঁর দীর্ঘদিনের সমর্থন ও আনুগত্যের প্রশংসা…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!
দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে আসা ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের দুই জ্যেষ্ঠ সদস্যকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করেছে পুলিশ। প্রধান…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু ও সংখ্যাগুরু হিসেবে বিভাজন নয়, বরং সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদার ভিত্তিতে সব নাগরিকের পরিচয় হবে বাংলাদেশি—এমন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়