প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   উগ্রপন্থার বিকাশ ঘটল যেভাবে!

উগ্রপন্থার বিকাশ ঘটল যেভাবে!

১৪ মে ২০১৮ ১২:০২ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী
মুসলমানদের মধ্যে বর্তমানে যে উগ্র সাম্প্রদায়িক মনোভাব তৈরি হয়েছে, তার পেছনের ইতিহাস খুঁড়তে গেলে ঔপনিবেশিক যুগ থেকে শুরু করতে হয়। ঔপনিবেশিক যুগে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত প্রায় সমগ্র মুসলিম বিশ্বকেই সামরিক শক্তিবলে দখল করে, জোর করে কয়েকশ’ বছর শাসন-শোষণ করে এবং তা করতে গিয়ে লক্ষ লক্ষ মুসলমানের রক্ত ঝরায়, মুখের গ্রাস কেড়ে নেয়, অত্যাচার-উৎপীড়নের স্টিম রোলার চালায়। এরপর থেকে মুসলিমপ্রধান ভূখণ্ডগুলোর রক্তের দাগ আর শুকোয়নি। ইতিহাসের পাতা পুনঃপুনঃ রঞ্জিত হয়েছে কেবল মুসলমানের রক্তে।
ইহুদি, বৌদ্ধ, খ্রিষ্টান, হিন্দু যারাই এই জাতিকে হাতের কাছে পেয়েছে, এদেরকে নিশ্চিহ্ন করার উন্মত্ত নেশায় মেতে উঠেছে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো ঠুনকো অজুহাতে হামলা করে মুসলিমপ্রধান দেশগুলোকে গণকবর বানিয়ে ফেলেছে, কিন্তু জাতিসংঘসহ মানবাধিকারের ফেরিওয়ালারা সামান্য হস্তক্ষেপ করার প্রয়োজনবোধ করেননি, অত্যন্ত নিষ্ঠার সাথে তারা নিহতদের তালিকা শুধু হালনাগাদ করে গেছেন।
কত চিৎকার চেঁচামেচি, কত আহাজারি আর্তনাদ, কত নির্যাতিতের ফরিয়াদ! সব ব্যর্থ হয়েছে, বিচার চেয়েও পাওয়া যায়নি। জঙ্গলের হরিণ হত্যা করলে, খরগোশ হত্যা করলে বিচার পাওয়া যায়, মুসলমানদের পুরো দেশ ধ্বংস করে ফেললেও বিচার হয় না, গণহত্যার পর কাউকে কৈফিয়ত দিতে হয় না। এভাবে সমস্ত পৃথিবীর অবহেলা, বঞ্ছনা আর শত্রæতার কষাঘাতে জর্জরিত মুসলিমদের পিঠ আজ দেয়ালে ঠেসা পৃথিবীর বাতাস ভারি হয়ে গেছে নির্যাতিত মুসলমানের দীর্ঘশ্বাসে, কান পাতলেই বাতাসে নিষ্পাপ শিশুর আর্তচিৎকার শোনা যায়। মুসলিম নারীদের উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে এবং হচ্ছে তা ইতিহাসে নজিরবিহীন ঘটনা।
এই নির্মম চিত্র দেখে কার না হৃদয়ে রক্তক্ষরণ হয়? কার না হৃদয়ে বিক্ষোভের আগুন জ্বলে? এই বিক্ষুব্ধতা থেকেই জন্ম নিয়েছে ইসলামের নামে চরমপন্থা তথা সন্ত্রাসী কর্মকাণ্ড! পশ্চিমা সাম্রাজ্যবাদীদের সার্থকতা হচ্ছে তারা ওই বিক্ষুব্ধ মুসলমানের ঈমানকে অতি কৌশলে ইসলামের বিরুদ্ধেই কাজে লাগাতে সক্ষম হচ্ছে।
আফগানিস্তান ধ্বংসের পর তালেবান ও আল কায়েদার উত্থান হলো। বিশ্বের দেশে দেশে মাথাচাড়া দিল জঙ্গিবাদ। দ্বিতীয় দফায় ইরাক/সিরিয়া/লিবিয়া ধ্বংসের পর আইএসের উত্থান হলো। জঙ্গিবাদের পালে আবারও লাগল দমকা হাওয়া। এভাবে খেয়াল করলে দেখা যাচ্ছে, যেখানেই পশ্চিমা সাম্রাজ্যবাদ ঘাঁটি গাড়ে সেখানেই উগ্রপন্থার বিস্তার হয়, কেন হয়? এর কারণ বুঝতে পণ্ডিত হবার প্রয়োজন পড়ে না। জঙ্গিবাদী দলগুলোকে অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ দিয়ে তাজা রাখে কারা- তা এখন ওপেন সিক্রেট। সবাই জানেন ও বোঝেন। আর তাতে কার কী ফায়দা তাও পরিষ্কার।
জঙ্গিরা ভাবে তারা প্রতিশোধ নিচ্ছে। কিতাল করে আল্লাহ ও রসুলকে খুশি করছে। উম্মাহর বীর সন্তানের দায়িত্ব পালন করছে। আদতে তারা সাম্রাজ্যবাদীদের আগ্রাসী নীলনকশা বাস্তবায়নের সুযোগ করে দিচ্ছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হচ্ছে পুরো মুসলিম দুনিয়াকে। প্রথমে সন্ত্রাসের উত্থান ঘটানো, তারপর সন্ত্রাসবাদের অপবাদ দিয়ে মুসলিমদের জীবন বিপন্ন করে তোলা- একই দৃশ্যের মঞ্চায়ন হয়ে আসছে দেশে দেশে। সেই দেখে আরও হাজার হাজার তরুণ প্রতিশোধপরায়ণ হয়ে সন্ত্রাসের দিকে ধাবিত হচ্ছে, বাড়ছে লাশের সারি আর ধ্বংসের স্তুপ।
এদিকে সমস্তকিছুর দায়ভার পড়ছে ইসলামের ওপর, পবিত্র কোর’আনের ওপর। সাম্রাজ্যবাদীদের সফলতা এখানেই, তারা একই সাথে মুসলিমদের ধ্বংস করতে পারছে এবং ইসলামকেও বিতর্কিত করে তুলতে পারছে। যার ফলে রুদ্ধ হয়ে যাচ্ছে এই জাতির নবজাগরণের শেষ সম্ভাবনাটুকুও।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়