প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   পিনাকল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ...

পিনাকল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগে পিনাকল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। খেলায় যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে উত্তরা নবরবি স্পোর্টিং ক্লাব।

.

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় রাজধানীর উত্তরায় ১৪ নং সেক্টরে আহলিয়া মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।ঢাকা স্পোর্টস ইউনিয়নের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের চেয়ারম্যান এবং হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ

আরও পড়ুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো  এম আর হাসান

.

খেলায় উত্তরা নবরবি স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব। প্রথম থেকেই তীব্র উত্তেজনার মধ্য দিয়ে ম্যাচের শরু হয়। সময় যত যাচ্ছিল ম্যাচটি আরো রোমাঞ্চকর হয়ে উঠছিল। আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনা চরমে ওঠে খেলার প্রথমার্ধেই। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের অর্ধ মিনিটের মাথায় ফরহাদের এসিস্টে জুবায়েরের শটে গোল করে এগিয়ে নিয়ে যায় যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাব। কানায় কানায় পূর্ণ মাঠে বেড়ে যা উত্তাপ। যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাবের দর্শকরা উচ্ছ¡াসে ফেটে পড়ে। তবে হাল ছাড়েনি উত্তরা নবরবি স্পোর্টিং ক্লাবের খেলোয়াররা। এক গোলে পিছিয়ে যাবার পর তাদের ক্ষীপ্রতা যেন বেড়ে যায় বহুগুন। মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায় প্রতিপক্ষের ব্যারাকে। দর্শকরাও উৎসাহ দিতে থাকে খেলোয়ারদের। ৫৪ মিনিটে গোল করে ১-১ সমতায় ফেরে উত্তরা নবরবি স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে লড়াইটা আরো স্নায়ুক্ষয়ী হয়ে ওঠে। দুই দলের দ্বৈরথ যেন আগুন ঝরাচ্ছিল মাঠ জুড়ে। দুই দলই প্রচÐ ক্ষিপ্রতার সাথে বলকে প্রতিপক্ষের জাল ভেদ করতে মরিয়া। দর্শকরা উৎকণ্ঠায়। এরপর ঠিক ৬১ মিনিটের মাথায় দ্বিতীয় গোলে দেখা পায় উত্তরা নবরবি স্পোর্টিং ক্লাব। ২-১ গোলে এগিয়ে যায় উত্তরা নবরবি স্পোর্টিং ক্লাব। শুরু হয় যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাবের খেলোয়ারদের মরণপণ লড়াই। শেষ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করেও তারা আর সমতায় ফিরতে সক্ষম হয় না। রেফারির বাঁশির সাথে সাথে হারের গøানি নিয়ে মাঠ ছাড়তে হয় যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাবের। চ্যাম্পিয়নের গৌরব অর্জন করায় উচ্ছ্বাসে ফেটে পড়ে উত্তরা নবরবি স্পোর্টিং ক্লাবের খেলোয়ার আর সমর্থকরা।

.

উত্তরা নবরবি স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, সমাজ থেকে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চা কমে যাওয়ার কারণে আমাদের যুব সমাজ মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, অপ-রাজনীতি, ডিজিটাল ডিভাইস আসক্তিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। তাই সুস্থ সবল যুব সমাজ গঠনে খেলাধুলার আয়োজন করতে হবে। এছাড়াও বর্তমান বিশ্ব পরিস্থিতি মোকাবেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখতে খেলাধুলার বিকল্প নেই।

.

বিশিষ্ট ক্রীড়াবিদ শহীদুল ইসলামের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রিয়াল তালুকদার, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা, দৈনিক দেশেরপত্রের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, আহলিয়া ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মীরপুর ডায়নামিক ক্লাবের সভাপতি আব্দুল হক বাবুল প্রমুখ।

খেলা শেষে পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা ও রানারআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হয়। এরপর উপস্থিত অতিথিবৃন্দ উত্তরা নবরবি স্পোর্টিং ক্লাবের খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাবের খেলোয়ারদের হাতে রানারআপ ট্রফি তুলে দেন।

.

তুমুল প্রতিযোগিতামূলক এই ম্যাচটি উপভোগ করতে হাজার দর্শক ভীর জমায়। এসময় জন¯্রােতে পরিণত হয় উত্তরা আহলিয়া মাঠ। তুমুল প্রতিযোগিতাপূর্ণ এই ম্যাচটি বাসার ছাদে উঠেও উপভোগ করতে দেখা যায় অনেক দর্শকদের।

Previous slide
Next slide

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে, আবেগের স্থান নেই: আইনমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে, আবেগের স্থান নেই: আইনমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

লালমনিরহাটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধি: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে সকল শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভা করেছে ‘সবার জন্য…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

শ্রীলঙ্কার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ, পাকিস্তানের বাঁচা-মরার লড়াই!

শ্রীলঙ্কার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ, পাকিস্তানের বাঁচা-মরার লড়াই!
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে আজকের দুটি ম্যাচ ঘিরে তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ সমীকরণ। প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ম্যাচে লঙ্কানরা জয় পেলে ভুটানের বিদায়…
 ৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

গোলের ক্ষুধা নিয়ে হামজার অপেক্ষায় বাংলাদেশ!

গোলের ক্ষুধা নিয়ে হামজার অপেক্ষায় বাংলাদেশ!
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও একাদশ সাজানো ও গোল করার ক্ষেত্রে এখনো চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ দল। চোটের কারণে অধিনায়ক তপু বর্মনের অনিশ্চয়তা,…
 ৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ!

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ!
তিন দিনের সফরে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ। সফরকালে তিনি ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

সংবাদকর্মীকে হেনস্থা ও জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ!

সংবাদকর্মীকে হেনস্থা ও জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ!
জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, অভিনয়…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলেকে আড়াই কোটি টাকার বিএমডব্লিউ উপহার বাবার!

নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলেকে আড়াই কোটি টাকার বিএমডব্লিউ উপহার বাবার!
পরীক্ষায় ভালো ফল করায় ছেলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন এক ব্যবসায়ী বাবা। ভারতের…
 ৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়, এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি!

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়, এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি!
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক কীর্তি গড়েই চলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার টানা দ্বিতীয় মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট…
 ৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না: প্রভা

আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না: প্রভা
যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি ঢালিউড অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন

৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির!

৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির!
দেশের ৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক নাগরিকদেরও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধনের…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা…
 ৭ নভেম্বর ২০২৬    খুলনা

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক হলরুমে দিবসটি…
 ৭ নভেম্বর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন
জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তন চত্বরে এক যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর