প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আর্থিক সংকট: সমাধান কোন পথে

আর্থিক সংকট: সমাধান কোন পথে

১৭ নভেম্বর ২০২৩ ০৮:৫৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

ভয়াবহ অর্থনৈতিক সংকট আসন্ন। জনসাধারণ এই সংকট মোকাবেলায় কী প্রস্তুতি নিচ্ছেন? গত কয়েক দশক থেকে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির সবচেয়ে বিপজ্জনক দিকটি হচ্ছে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর কারণ বুঝতে ছোট একটি উদাহরণই যথেষ্ট। একটি বড় পুকুরে যদি এক লক্ষ পুঁটি মাছ থাকে আট দশটা রাক্ষুসে শোলমাছ আর তিন চারটা বোয়াল মাছ সেখানে ছেড়ে দিন। ব্যাস, ছয়মাস পরে সেখানে কয়টা পুটিমাছ বেঁচে থাকবে? অধিকাংশই চলে যাবে বোয়াল আর শোলমাছের পেটে। দু একটা পুঁটি যদি লুকিয়ে-চুরিয়ে বেঁচেও থাকে তবে এরই মধ্যে তারা প্রত্যেকে দু’ চারবার করে মৃত্যুর মুখদর্শন করে ফেলেছে।

বাংলাদেশে সেটাই হয়েছে। ভয়াবহ দুর্নীতি, অর্থপাচার, সুদভিত্তিক অর্থনীতি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো গজিয়ে ওঠা বহুজাতিক কোম্পানিগুলোর একচেটিয়া দখদারিত্ব দেশের পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে বিরাট একটি খাদের পাড়ে এনে দাঁড় করিয়েছে। যেভাবে আন্তর্জাতিক পরাশক্তিধর রাষ্ট্রগুলো একে অপরের বিরুদ্ধে অর্থনৈতিক ও বাণিজ্যিক লড়াই চালিয়ে যাচ্ছে সেটার প্রত্যক্ষ প্রভাব আমাদের উপর পড়বে। কারণ আমরা ঐ দেশগুলোর উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল। এই প্রযুক্তির যুগে আমাদের দেশে একটা সুঁই বানানোর প্রযুক্তি নেই, ইলেকট্রনিক প্রত্যেকটি যন্ত্রাংশ আমাদের আমদানি করতে হয়। বিপুল খাদ্যশস্য আমরা প্রতিবছর আমদানি করি। আমি অর্থনীতিবিদ নই, তবু মোটাদাগে আমাদের অর্থনীতির যে সংকটগুলো দৃশ্যমান আমি সেগুলোই তুলে ধরছি।

১. গত কয়েক দশকের তুলনায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার দরুন সস্তা শ্রমবাজার সংকুচিত হয়ে এসেছে। শ্রমিকরা আর সস্তায় শ্রম দিতে পারবে না। ফলে এদেশে বিনিয়োগকারী রাষ্ট্রগুলো সস্তা শ্রমের জন্য অন্যান্য দরিদ্র দেশের দিকে দৃষ্টি দেবে।

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

২. বিপুল জনগোষ্ঠীর মধ্যে প্রযুক্তিগত জ্ঞানের অধিকারী খুবই কম। ব্রিটিশদের প্রবর্তিত কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা থেকে কেবল কেরাণিই তৈরি হচ্ছে যারা সরকারি/বেসকারি প্রতিষ্ঠানে চাকরি করা ছাড়া আর কিছুই করতে সক্ষম নন। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রগুলো দিন দিন সংকুচিত হয়ে আসছে এবং অল্পদিনের মধ্যে সরকারি চাকরির সুযোগ প্রায় শূন্যের কোঠায় নেমে যাবে। কারণ ইতোমধ্যেই সরকারি অফিস আদালতে এমন বিপুল সংখ্যক লোককে নিয়োগ দেওয়া হয়েছে যাদের বলতে গেলে তেমন কোনো কাজই নেই। গল্পগুজব করে তারা মাসের শেষে বেতন তোলেন। কিন্তু এভাবে আর কতদিন। কথায় আছে, বসে খেলে রাজার ভাণ্ডারও খালি হয়ে যায়।

৩. দেশের পয়সাওয়ালারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নেই, রাজনৈতিক অস্থিরতা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, জানজট, আমলাতান্ত্রিক জটিলতা ইত্যাদি নানা অজুহাতে তারা এখন বিদেশমুখী।

৪. এক ইঞ্চি জমিও বাড়ে নি কিন্তু ক্রমবর্ধমান নগরায়ণের কারণে চাষযোগ্য জমির পরিমাণ প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। ফলে কৃষকরা জীবিকা হারাচ্ছে, বাড়ছে বেকারত্ব আর ওদিকে খাদ্য আমদানি করতে হচ্ছে প্রয়োজনীয় চাহিদা মেটাতে।

আমরা হেযবুত তওহীদ এমন একটি আন্দোলন যাকে আদর্শগত কারণেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে কাজ করতে হয়। আমরা প্রত্যন্ত গ্রামের কৃষক, অতিদরিদ্র দিন মজুর সাধারণ মানুষদের সঙ্গে কথা বলি, তাদের সঙ্গে মিশি, তাদের সঙ্গে খাই। তাদের সুখ-দুঃখ খুব কাছ থেকে দেখি, শুনি। কাজেই সাধারণ মানুষের উপর দিয়ে কী যে তপ্ত মরুর লু হাওয়া প্রবাহিত হচ্ছে তা আমরা যেভাবে জানি অনেকেই সেভাবে জানার সুযোগ পান না।

প্রায় প্রত্যেকটি কৃষক আজ ঋণের দায়ে জর্জরিত। হয় কোনো এনজিও থেকে, নয় কোনো ব্যাংক থেকে ঋণ নিয়ে সে প্রত্যেকদিন কিস্তির টাকা গুনছে। কিস্তির টাকা দিতে না পেরে কত দরিদ্র মানুষ যে সর্বহারা ভিখারীতে পরিণত হয়েছে, কতজন যে আত্মহত্যা করেছে তার হিসাব নেই। এক এনজিওর ঋণ শোধ করার জন্য আরেক এনজিও থেকে চড়া সূদে ঋণ নিচ্ছে মানুষ।

ক্ষুদ্র ব্যবসায়ীরা বৃহৎ ব্যবসায়ীদের কারণে পুঁজি হারিয়ে পথে বসছেন প্রতিদিন। সামান্য চাটনি, মাঠা, হলুদ-মরিচের গুড়া, কুলা, বসার পিঁড়ি, শলার ঝাড়ু পর্যন্ত উৎপাদন ও বাজারজাত করছে রাঘব বোয়াল শিল্পপতিরা। আমার এক সমাবেশে আলোচনা চলাকালে একটি চিঠি আমার হাতে আসে। যিনি লিখেছেন তাকে আমি চিনি না। তার হাতের লেখা বুঝতেও অনেকের অসুবিধা হবে। তিনি লিখেছেন: “এমাম ভাই, আসসালামু আলাইকুম। ভাই আমি অনেক দুঃখী। আমার সাত লক্ষ টাকা ঋণ। আমি চা বেচে খাই। আল্লাহ ছাড়া আমার আর কেউই নাই আমাকে দেখার। তাঁর পরই এমামের দোয়া চাই যেন আমি একদিন তওহীদে আসি। আমার দোকান চলে না ভাই। না খাওয়ার মতো আমি চার বছর যাবৎ। আপনার সাথের রিপন ভাই জানেন আমার অভাবের কথা। ভাই, আগে আল্লাহ, আপনি অসিলা। পথ দেখান। বেয়াদবি হলে মাফ করবেন।”

এমনই অবস্থা দেশের কোটি কোটি মানুষের। কোনো একটা বিপদ-আপদ হলে নিজের পকেট থেকে দশ হাজার টাকা খরচ করার সামর্থ্যও তাদের নেই। কয়েকদিন আগে আমাদের তিনটি বোন একটি অটোরিক্সায় করে যাচ্ছিলেন। পথে একটি তেলবাহী ট্রাক আর বাসের মধ্যে শুরু হয় পাল্লাপাল্লি। বাসটির ধাক্কা খেয়ে ছোট্ট সিএনজিটি পড়ে যায় রাস্তার পাশের পানিভর্তি খাদে। ডুবে যাওয়া সিএনজির ভিতর থেকে তাদেরকে টেনে বের করা হয়। তাদের একজনের অবস্থা গুরুতর খারাপ। একটি পা সম্পূর্ণ গুড়ো হয়ে গেছে, সারা শরীরেও ভয়াবহ সব আঘাত। তার স্বামীকে জিজ্ঞাসা করা হয় তিনি স্ত্রীর চিকিৎসাবাবদ কোনো খরচ দিতে পারবেন কিনা? তিনি বলেন, একটা ট্যাবলেট কেনার পয়সাও তার কাছে নেই। যেহেতু মেয়েটা হেযবুত তওহীদের তাই আমরা তো আর ফেলে দিতে পারি না। তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকা এনে ভর্তি করা হয়।

বলা হয় বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশ হচ্ছে, কতশত উন্নয়নের ফিরিস্তি আর মেগা মেগা প্রজেক্টের গালগল্প আমরা রোজ শুনি। সেই উন্নতি কিন্তু বাংলার আপামর জনগোষ্ঠীর উন্নতি নয়। কিছুদিন আগে বিবিসির একটি সংবাদে বলা হয়েছে, বাংলাদেশে অতি ধনীদের সংখ্যা হুড়মুড় করে বাড়ছে। অতি ধনী বলে তাঁদেরই বিবেচনা করা হয়েছে যাঁদের সম্পদের পরিমাণ তিন কোটি ডলার বা তার চেয়ে বেশি। অর্থাৎ বাংলাদেশি টাকায় যাঁদের সম্পদ ২৫০ কোটি টাকার বেশি। প্রতিবেদনে বলা হয়েছে যে ২০১২ সাল থেকে বাংলাদেশে অতি সম্পদশালীর বৃদ্ধির হার ১৭ দশমিক ৩ শতাংশ।

একদিকে এমন এমন ধনকুবেরে বাংলাদেশ ভরে যাচ্ছে যাদের অর্থের পরিমাণটাও আমাদের কল্পনায় আনার সামর্থ্য নেই, অপরদিকে তিনবেলা ভাতের যোগাড় করতে গলদঘর্ম অধিকাংশ মানুষ। এই বৈষম্য দিন দিন আরো বাড়বে চর্চিত সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনীতির ফলে। মেগা মেগা প্রজেক্টের অধিকাংশ অর্থই পাচার হয়ে যাচ্ছে বিদেশে। এক কিলোমিটার রাস্তা বানাতে চীনে যদি খরচ হয় ২৫ কোটি টাকা, আমাদের দেশে খরচ করা হয় ১২৫ কোটি টাকা। কিন্তু সেই রাস্তা টেকে না এক বছরও। সেই টাকা চলে যাচ্ছে অতি ধনীদের মারফত হয়ে বিদেশের ব্যাংকে। সেখানে গড়ে উঠছে তাদের প্রাসাদোপম সেকেন্ড হোম। এত চুরি, এত দুর্নীতির বোঝা কিন্তু বাটোয়ারা হয়ে যাচ্ছে ষোল কোটি সতের লক্ষ মানুষের মাথায়। ফলে আমাদের প্রতিটি শিশু জন্ম নিচ্ছে প্রায় পঞ্চাশ হাজার টাকা ঋণের বোঝা নিয়ে। এই ঋণ জাতিকে শোধ করতে হবে আরো না পরে, আরো না খেয়ে।

কিন্তু এই সংকটের দিকে কেউ নেত্রপাতও করছেন না। ভাবখানা এমন, এভাবে তো চলছে বছরকে বছর। এভাবেই চলবে। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। কিন্তু সব মিলিয়ে জাতি এখন চূড়ান্ত ধ্বংসের কিনারায় এসে গেছে। এখন চূড়ান্ত পতনটা বাকি। যে কোনো মুহূর্তে এই পতন ঘটবে। তাই রাশ টানাটা জরুরি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর