প্রচ্ছদ    রাজনীতি   আ.লীগের আয়োজনে নির্বাচনে ইসলামী আন্দোলন...

আ.লীগের আয়োজনে নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করবে না

১২ নভেম্বর ২০২৩ ১০:৪৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আগেও ঘোষণা করেছি, আবারও ঘোষণা করছি। বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালে যদি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তাহলে সেই নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করবে না।

আজ রোববার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় মুফতি রেজাউল করীম বলেন, সরকার তো ২০১৪ বা ২০১৮ সালের মতো পাতানো নির্বাচনের চিন্তা বা চেষ্টা করবেই। সে হিসেবে সরকার বিভিন্নভাবে বিভিন্ন দলকে নির্বাচনে নেওয়ার ব্যাপারে চেষ্টা করতেই পারে। বিএনপিকেও নির্বাচনে নেওয়ার চেষ্টা করতে পারে। তবে আমাদের অবস্থান স্পষ্ট। এ সরকার ক্ষমতায় থাকাকালে কোনো পাতানো নির্বাচনে ইসলামী আন্দোলন যাবে না।

আরও পড়ুন

বায়তুল মোকাররমে খতিবের অপসারণ দাবি ঘিরে উত্তেজনা!

বায়তুল মোকাররমে খতিবের অপসারণ দাবি ঘিরে উত্তেজনা!

সংবাদ সম্মেলনে নতুন চার দফা কর্মসূচি ঘোষণা করেন তিনি। সেগুলো হলো:

১. নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণা করতে চাইলে ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করা হবে।

২. তফসিল ঘোষণার পরের দিন সারা দেশে প্রতিটি জেলা এবং মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।

৩. আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন।

৪. জাতীয় সংকট নিরসনে সব রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আগামী ২০ নভেম্বর ঢাকায় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে ও পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

অন্যান্য রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনারা সমর্থন দিয়েছেন। এই অবস্থায় বিএনপির সঙ্গে থাকা সমমনা দলগুলোর সঙ্গে এক মঞ্চে এসে আন্দোলনে যাওয়ার সম্ভাবনা আছে কি না? জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে সচেতন নাগরিকসহ সবাই ঐক্যমত পোষণ করেছেন। আমরাও করেছি। আমরা মহাসমাবেশ করেছি। আমরা শান্তিপূর্ণ সব কর্মসূচিতে একমত। আমরা যেহেতু আগামী ২০ নভেম্বর সংলাপ করার ঘোষণা করেছি, তাই সংলাপের পরই পরবর্তী করণীয় কী হবে তা ঠিক করা হবে।’

গ্রেপ্তার হতে পারি, আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না

বিরোধী রাজনৈতিক দলগুলোর অনেক নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। নিজে গ্রেপ্তারের আশঙ্কা করছেন কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘আশঙ্কা তো আছেই। আশঙ্কা তো উড়িয়ে দিতে পারি না। তারা কখন কোথায় কার ওপরে খড়গ নামাচ্ছে বলা তো যাচ্ছে না।’

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আল্টিমেটাম আর গণমিছিলেই কি সরকারের একতরফা তফসিল নির্বাচন ঠেকানো সম্ভব বলেন মনে করেন? জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আমরা শান্তিপ্রিয় একটা নিবন্ধিত রাজনৈতিক দল। আমরা ভাঙচুর, অগ্নিসংযোগ বা কোনো ধরনের অশান্তি তৈরি পারে এমন কর্মসূচিতে বিশ্বাসী নই। কিন্তু সরকার যে ধরনের কাজ করছে তা অমানবিক ও অনৈতিক। আমরা পরিষ্কার করে বলছি যে, শান্তিপূর্ণভাবে চাপ প্রয়োগ এবং কঠিন পরিস্থিতি তৈরি করতে সব কিছুই করব।’

সরকার এখন পর্যন্ত ইসলামী আন্দোলনসহ বিরোধী কোনো রাজনৈতিক দলের দাবি তোয়াক্কা করেনি। তফসিল যদি হয়ে যায়, নির্বাচন পর্যন্ত যদি যায় তাহলে আপনাদের পদক্ষেপ কী হবে? জানতে চাইলে মুফতি রেজাউল করীম বলেন, ‘আমরা তো সংলাপের কর্মসূচি দিয়েছি। জাতীয় সংকট নিরসনে সব রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আগামী ২০ নভেম্বর ঢাকায় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

সরকারকে ‘ফেরাউন’ ও ‘জালেম’ আখ্যা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, ‘জনদাবি যারা উপেক্ষা করে তারা তো জালেম। বাংলাদেশে কিন্তু গণবিস্ফোরণ ঘটেছে। এই সরকার জালেম ও অগণতান্ত্রিক। তারা কোনো নিয়মনীতির তোয়াক্কা করছে না।’

পরে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘জালেমের জুলুমের মাত্রা ছাড়িয়ে গেলে তারা নিজেরাই ধ্বংস হয়। ফেরাউনও ধ্বংস হয়েছে। আমরা সেই দিনটার অপেক্ষাতেই আছি।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা