প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মৌসুমী বাতাসের মতো জনতার ‘মন’...

মৌসুমী বাতাসের মতো জনতার ‘মন’ দিক পাল্টায়!

১৫ ডিসেম্বর ২০১৭ ১১:১৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

মসীহ উর রহমান:
আমি যদিও রাজনীতি করি না কিন্তু বাংলাদেশের জনগণকে নিয়েই তো কাজ করি, তাই এদেশের মানুষের মনস্তত্ত্ব আমাকে মাঝে মধ্যে ভাবিয়ে তোলে। গতকালকে সরকারের প্রতি বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়ার আহ্বান ছিল এমন যে, “নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন মানুষ কী চায় (প্রথমআলো)।”
তিনি খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে, মানুষ আসলে বিএনপি-কেই চায়। অভিযোগ রয়েছে পরিবহন বন্ধ করে দিয়ে কৃত্রিম সংকট তৈরি করে সমাবেশস্থলে হাজার হাজার মানুষকে আসতে দেওয়া হয় নি, তথাপি জনসভা যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। বোঝা গেল, যদি সবকিছু স্বাভাবিক থাকতো তাহলে গোটা রাজধানী লোকে লোকারণ্য হয়ে যেত।
একই রকম দৃশ্য দেখেছিলাম বারো বছর আগে। যখন বিএনপির শাসনামলে সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজির বিরুদ্ধে বাংলাদেশের নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছিল। শেখ হাসিনার জনসভা মানেই জনসমুদ্র, তখন তিনিও আত্মবিশ্বাস নিয়ে কথা বলতেন যে, জনগণ কী চায়, মানে আওয়ামী লীগকেই চায়। সত্যিই তাই হলো, নির্বাচনে তিনি ভীষণভাবে বিজয়ী হলেন। যে লোকটা কোনোদিন ইউপি চেয়ারম্যান হবে কিনা সন্দেহ সেও নৌকা প্রতীক নিয়ে এমপি হয়ে গেল। সংসদে নৌকা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল, আর অন্যদিকে বলা চলে বিএনপির ভরাডুবি হলো।
সে সময়ে বিএনপির বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সবই এখন আওয়ামী লীগের বিরুদ্ধে আনা হচ্ছে। তাহলে জনগণ আসলে কী চায় আমি বুঝলাম না। তারা কি মৌলিক কোনো পরিবর্তন চায়? নাকি তারা উপায়ন্তর না পেয়ে কড়াই থেকে চুল্লিতে, আবার চুল্লি থেকে কড়াইতে আসা-যাওয়া করছে? নাকি আসলে জনগণ কোনো ফ্যাক্টরই না, যারা রাজনীতির ব্যবসা করছেন তারাই জনগণের নাকে রশি বেঁধে এভাবে গরুর মতো ঘোরাচ্ছেন? ভাবে মনে হয়, জনগণের সামনে অপশন মাত্র দুইটা- হয় গলায় দড়ি দিয়ে মরবে নয় বিষ খেয়ে মরবে।
যুক্তরাষ্ট্রের জনগণের মনস্তত্ত্ব নিয়ে গেল নির্বাচনের সময় ব্যাপক গবেষণা হয়েছে। সেখানে বলা হয়েছে বর্তমান বিশ্বপরিস্থিতিতে মার্কিন জনগণ এমন একজন মাস্তান প্রেসিডেন্ট চাচ্ছিল যিনি অন্যান্য সকল পরাশক্তির দাপটকে দমন করে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বকে অক্ষুন্ন রাখবেন। এ কারণে অনেকেই হিলারিকে সমর্থন করে নি। ভাবা হয়েছিল নারীরা হিলারিকে সমর্থন দেবেন, কিন্তু বাস্তবে দেখা গেল অধিকাংশ নারী ট্রা¤পকে সমর্থন দিয়েছে।
একইভাবে ব্রিটেন ফ্রান্স জার্মানী ভারতের জনগণের মনস্তত্ত্ব নিয়েও বেশ আলোচনা আমরা দেখতে পেয়েছি। ভারতের জনগণের মধ্যে অধিকাংশই ধর্মীয় চেতনায় জাগ্রত রাস্ট্র চায় এবং উপমহাদেশে নয় কেবল, বিশ্বের বুকেও ভারতের ধর্মীয় শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। এ কারণেই তারা শত বছরের ধর্মনিরপেক্ষ কংগ্রেসকে জরাজীর্ণ, দুর্নীতিগ্রস্ত হিসাবে চিহ্নিত করে বহু অঘটনঘটনপটিয়সী হিন্দুত্ববাদী মোদিকে বিপুল সমর্থন দিয়ে ক্ষমতায় আনেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্বে জার্মান জাতির উচ্চাভিলাস ও মনস্তত্ত্ব এমনভাবে কাজ করেছিল যে তারা হিটলারের নেতৃত্বের অধীনে সারা দুনিয়াকে ধরাশায়ী করবে। হিটলার ভালো কি মন্দ সেই বিবেচনার বোধও তারা হারিয়ে ফেলেছিল। যুদ্ধের একটা পর্যায়ে কে জার্মানির শত্রু আর কে মিত্র সেই হিতাহিত জ্ঞানটাও তাদের হারিয়ে গিয়েছিল। যার ফলে জার্মান সেনারা মিত্র দেশ রাশিয়ার লেলিনগ্রাদ আক্রমণ করে বসেছিল, এবং বৈরী আবহাওয়ায় ধরাশায়ী হয়েছিল। পরবর্তী ইতিহাস সবারই জানা- লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে সমগ্র জাতি ধ্বংস্তূপে পরিণত হয়েছিল। কাজেই জাতির মনস্তত্ত্ব পর্যবেক্ষণ খুব গুরুত্বপূর্ণ বিষয়।
কিন্তু এখন বাংলাদেশের জনগণের মনস্তত্ত্ব আমাকে ভাবিয়ে তুলছে। এদেশে যেভাবে মৌসুমী বায়ু উত্তর দিকে যায়, আবার উত্তরের হিমশীতল বায়ু দক্ষিণ দিয়ে যায়- এই বায়ু প্রবাহ বাংলার মানুষের মনস্তত্ত্বের উপরও আধিপত্য প্রতিষ্ঠা করেছে কিনা আমার সন্দেহ আছে। যেভাবে তারা কিছুদিন যেতে না যেতেই অতীতকে বেমালুম ভুলে যায় সেটা তাদেরকে স্মৃতিভ্রংশ বা অ্যামনেশিয়া রোগী বলেও ভ্রম সৃষ্টি হয়।
ইতিবাচক পরিবর্তন চাওয়া অবশ্যই উত্তম, গতিশীলতাই প্রাণ। কিন্তু প্রশ্ন হচ্ছে কীসের পরিবর্তন ঘটিয়ে কী আনব, সেটা কেন আনব তার চূড়ান্ত লক্ষ্য ও পরিণতি কী হবে সেটা বিবেচনা করাই কি মানসিক সুস্থতার পরিচয় নয় কি? আমি যখন দেখব যে, যিনিই লঙ্কায় যাচ্ছেন তিনিই রাবন বনে যাচ্ছেন তখন আমাকে ভাবতে ব্যবস্থার পরিবর্তন নিয়ে। কিন্তু আমাদের জনগণ সেই ব্যবস্থা পরিবর্তন না করে সরকার পরিবর্তনকেই রাজনীতির লক্ষ্য বানিয়ে নিয়েছে যা কস্মিনকালেও তাদেরকে কাঙ্ক্ষিত অর্জন এনে দিতে পারবে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক