প্রচ্ছদ    আন্তর্জাতিক   ঘুমের ওষুধ দিচ্ছেন মা, সন্তানের...

ঘুমের ওষুধ দিচ্ছেন মা, সন্তানের খিদে ভোলাতে

১৯ ডিসেম্বর ২০২৩ ০৩:১৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

‘‘আমার ছোট্ট মেয়েটার জন্য শেষবার দুধ কিনতে পেরেছিলাম দু’মাস আগে। এখন ওর দুধের বোতলে চা ঢেলে রাখি। কখনও বা চায়ে পাউরুটি ডুবিয়ে মেয়েটাকে খাওয়াই,’’ বলছিলেন আফগানিস্তানের রাজধানী কাবুলের পূর্ব শহরতলির বাসিন্দা সোহেলা নিয়াজী।

পাহাড়ের ওপর ইট দিয়ে তৈরি বাড়ির মেঝেতে বসে তার কথাগুলো বললেন ওই মা। তার বাড়িতে যাওয়ার কোনও রাস্তা নেই। সেখানে পৌঁছাতে খাড়া, কাদা-ভর্তি পথের ওপর দিয়ে হেঁটে যেতে হয়। পাশ দিয়েই বয়ে যাচ্ছে নর্দমার নোংরা পানি। স্বামীকে হারিয়েছেন সোহেলা। তার ছয় সন্তান রয়েছে। যাদের মধ্যে কনিষ্ঠতম হল ১৫ মাসের এক কন্যা সন্তান। বাচ্চাটির নাম হুসনা ফাকেরি।

যে চায়ের কথা সোহেলা উল্লেখ করছিলেন সেটা আফগানিস্তানের ঐতিহ্যগত পানীয়। সবুজ পাতা এবং গরম পানি দিয়ে তৈরি এই চা। এতে কোনও দুধ বা চিনি থাকে না। এই চায়ে শিশুর পুষ্টির কোনও উপাদান নেই।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

USA IRAN

সোহেলা সেই এক কোটি মানুষের একজন, যাদের কাছে গত এক বছর যাবৎ ইউনাইটেড নেশনস ওয়ালর্ড ফুড প্রোগ্রাম বা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পক্ষ থেকে আসা জরুরি অনুদান বন্ধ হয়ে গেছে। এটা আফগানিস্তানে আনুমানিক বিশ লাখ নারী পরিচালিত পরিবারের জন্য বড় ধাক্কা।

ছয় সন্তানের ওই মা জানিয়েছেন, তালেবান শাসনকালে তিনি বাইরে কাজ করতে যেতে পারেন না। কাজেই পরিবারের সদস্যদের জন্য খাবারের যোগানও দিতে পারেন না তিনি।

‘‘এমন অনেক রাত গেছে, যখন আমাদের খাওয়ার মতো কিছুই ছিল না। সন্তানদের বলেছি, এত রাতে কার কাছেই বা চাইতে যাব আমি? পেটে খিদে নিয়েই এক সময় তারা ঘুমিয়ে পড়েছে।’’

‘‘আর ওরা জেগে উঠলে নিজেকে প্রশ্ন করেছি, ‘আমার কী করা উচিত এখন!’ কোনও প্রতিবেশি কিছু খাবার নিয়ে এলেই, বাচ্চারা ‘আমাকে দাও, আমাকে দাও’ বলে চিৎকার করে ওঠে। আমি শান্ত করার জন্য তাদের মধ্যে খাবার ভাগ করে দেওয়ার চেষ্টা করি,’’ বলেন তিনি।

অভুক্ত কন্যা সন্তানকে শান্ত করতে, ‘ঘুম পাড়ানি’ ওষুধও দিয়েছেন তিনি। ‘‘যাতে মেয়েটা ঘুম থেকে জেগে উঠে দুধ না চায়, তাই এটা দিয়ে থাকি আমি। কারণ, ওকে দেওয়ার মতো দুধ আমার নেই। ওষুধ দেওয়ার পর ও এক সকাল থেকে পরদিন সকাল অব্দি ঘুমায়। মাঝে মাঝে আমি পরীক্ষা করে দেখি ও বেঁচে আছে নাকি মারা গেছে,’’ বলেছিলেন সোহেলা নিয়াজী।

মেয়েকে যে ওষুধটা তিনি দিচ্ছেন, সে বিষয়ে জিজ্ঞাসা করে জানা যায় এটা একটা সাধারণ অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টি-অ্যালার্জি ওষুধ, যার পার্শ্ব প্রতিক্রিয়া হল ঘুম পাওয়া। চিকিৎসকরা জানিয়েছেন, যদিও এই ওষুধটা ট্রানকুইলাইজার এবং অ্যান্টি-ডিপ্রেসেন্টগুলোর চেয়ে কম ক্ষতিকারক এবং অনেক আফগান বাবা-মা তাদের ক্ষুধার্ত ছেলে-মেয়েদের দিয়ে থাকেন। তবে মাত্রাতিরিক্ত খেলে এটা শ্বাসকষ্টের কারণ হতে পারে।

সোহেলা নিয়াজী জানিয়েছেন, তার স্বামী একজন বেসামরিক নাগরিক। ২০২২ সালে পাঞ্জশির প্রদেশে তালেবান বাহিনী ও তাদের বিরোধীদের মধ্যে লড়াইয়ে গুলিবিনিময়ের সময় নিহত হন তিনি। স্বামীর মৃত্যুর পরে তিনি ইউনাইটেড নেশনস ওয়ালর্ড ফুড প্রোগ্রামের পাঠানো অনুদানের ওপর (বিশেষত ময়দা, তেল ও বিনস) ওপর ভীষণভাবে নির্ভর হয়ে পড়েন।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, তারা মাত্র তিরিশ লাখ মানুষকে খাদ্য সরবরাহ করতে সক্ষম; যা তীব্র খিদের সঙ্গে লড়াই করা মানুষের এক চতুর্থাংশের চেয়েও কম। ছয় সন্তান-সহ ওই নিরুপায় মা এখন সম্পূর্ণভাবে আত্মীয় বা প্রতিবেশিদের কাছ থেকে আসা সাহায্যের ওপর নির্ভরশীল।

পনেরো মাসের ওই শিশুকন্যা বেশ অপুষ্টির শিকার। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের ৩০ লাখেরও বেশি শিশু হুসনার মতো অপুষ্টির শিকার। দেশটিতে অপুষ্টিতে ভোগা শিশুদের এক চতুর্থাংশ চরম অপুষ্টির শিকার। জাতিসংঘ বলছে, আফগানিস্তানে এযাবৎকালের সবচেয়ে খারাপ পরিস্থিতি এটা।

যে সময়ে অপুষ্টি ওই দেশের শিশুদের বিপর্যস্ত করছে, ঠিক সে সময়েই স্বাস্থ্য পরিষেবাকে ভেঙে পড়ার হাত থেকে যে অনুদানটা বাঁচিয়ে রেখেছিল, সেটাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আফগানিস্তান পুনরায় তালেবানের দখলে আসার পর ২০২১ সাল থেকে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) আফগানিস্তানের স্বাস্থ্যকর্মীদের বেতন দিত। আর একই সঙ্গে ৩০টিরও বেশি হাসপাতালে ওষুধ ও খাবারও সরবরাহ করেছিল তারা।

কিন্তু এখন চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সম্পদ তাদের নেই এবং আফগানিস্তানের বেশিরভাগ স্বাস্থ্যকেন্দ্র থেকে বিদেশি অনুদান প্রত্যাহার করা হয়েছে। সেখানকার একমাত্র শিশু হাসপাতাল, কাবুলের ইন্দিরা গান্ধী শিশু হাসপাতালও ওই তালিকায় আছে।

‘‘এখন সরকার চিকিৎসক ও নার্সদের বেতন দেয় এবং তাদের প্রত্যেকের বেতন অর্ধেক করে দেওয়া হয়েছে,’’ জানান চিকিৎসক মোহাম্মদ ইকবাল সাদিক। তিনি ওই শিশু হাসপাতালের পরিচালক, যাকে তালেবানরা নিয়োগ করেছে।

হাসপাতালটি তার আউটপেশেন্ট বিভাগও বন্ধ করে দিয়েছে। হাসপাতালে ভর্তি করাতেই হবে, একমাত্র সেসব রোগীদেরই পরিষেবা দেওয়া হচ্ছে। অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসার জন্য বরাদ্দ ওয়ার্ডটি ভর্তি। অনেক সময় একই বেডে একাধিক শিশুকে রাখতে হয়।

শিশু বিভাগের এক কোণের একটি বেডে সুমাইয়া সোজা হয়ে বসে আছে। তার বয়স ১৪ মাস। কিন্তু ওজন নবজাতক শিশুর মতো। তার ছোট্ট মুখটা বয়স্কদের মতো কুঁচকে গেছে। তার পাশেই রয়েছে মুহম্মদ শফি। ১৮ মাস বয়সে তার ওজন যা হওয়া উচিত তার ঠিক অর্ধেক। মুহম্মদ শফির বাবা ছিলেন একজন তালেবান যোদ্ধা। যার মৃত্যু হয় এক সড়ক দুর্ঘটনায়। মুহম্মদ শফি তার মাকে হারিয়েছে অসুস্থতার কারণে।

তার বেডের পাশ দিয়ে যাওয়ার সময় তার বৃদ্ধা নানী হায়াত বিবি আমাদের কাছে আসেন। তার কথা বলতে চান আমাদের। হায়াত বিবি জানিয়েছেন, তালেবানরা তার নাতিকে হাসপাতালে নিয়ে আসতে সাহায্য করেছে। কিন্তু এরপর কী হবে সেটা তিনি জানেন না।

‘‘আমি আল্লাহর রহমতের ওপর নির্ভর করছি। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমি একেবারে দিশেহারা,’’ হায়াত বিবি বলেন। কেঁদে কেঁদে তার চোখ ফুলে উঠেছে। ‘‘আমার নিজের কিছু সমস্যা আছে। মাথায় এত ব্যথা, যে মনে হয় এখনই ফেটে যাবে,’’ বলেন তিনি।

আমরা তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদকে জিজ্ঞেস করেছিলাম, অনুদান আনার জন্য আন্তর্জাতিক স্তরে তারা কী কথাবার্তা বলছেন। তিনি বলেন, যে দেশগুলো অনুদান পাঠায়, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সেই কারণে অনুদান কমেছে। কোভিড এবং ইউক্রেনের যুদ্ধ বিশ্বকে এই দুই বড় বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে। তাই তাদের কাছ থেকে সাহায্য আশা করতে পারি না। আর কথা বলেও কোনও সাহায্য পাব না।

জাবিহউল্লাহ মুজাহিদের মতে, আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। আমাদের অর্থনীতি স্থিতিশীল হয়েছে এবং আমরা খনির ইজারা দিচ্ছি যা হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে। তবে আমি এ কথা বলছি না যে সহায়তা বন্ধ করা উচিত। কারণ আমাদের সামনে এখনও অনেক প্রতিবন্ধকতা রয়েছে।

কিন্তু তিনি কি বুঝতে পারছেন, যে তালেবানের নীতিগুলোও সমস্যার কারণ এবং দাতা দেশগুলো এমন একটা দেশকে অর্থ দিতে চায় না যেখানে সরকার নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে?

জবাবে জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, যদি সাহায্যকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তা হলে ‘আফগানিস্তান ইসলামিক আমিরাত’র নিজস্ব মূল্যবোধ রয়েছে এবং যে কোনও মূল্যে তারা তা রক্ষা করবে। অতীতে আমাদের মূল্যবোধ রক্ষার জন্য আফগানরা অনেক ত্যাগ স্বীকার করেছে এবং অনুদান হ্রাসের বিষয়টিও তারা মানিয়ে নেবে।

জাবিহউল্লাহ মুজাহিদের মন্তব্য কিন্তু অনেক আফগানকেই সান্ত্বনা দিতে পারবে না। কারণ আফগানিস্তানের দুই-তৃতীয়াংশ মানুষ জানে না এরপর তাদের খাবার কোথায় থেকে আসবে।

আমরা কাবুলের রাস্তায় একটি ঠাণ্ডা, আর্দ্র, এক কক্ষের বাড়িতে একজন নারীর সাথে দেখা করি। যিনি বলেছেন, তালেবানরা তাকে রাস্তায় ফল, শাকসবজি, মোজা এবং অন্যান্য জিনিস বিক্রি করতে বাধা দিয়েছে। তাকে একবার আটক করা হয়েছে বলেও অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী। যুদ্ধের সময় তার স্বামী নিহত হন। চার সন্তান রয়েছে তার।

নিজের পরিস্থিতির কথা বলতে গিয়ে ভেঙে পড়েন তিনি। অসহায়ভাবে বেশ কয়েক মিনিট ধরে কাঁদতে থাকেন। তার কথায়, কাজ করার এবং সৎ ভাবে বেঁচে থাকার জন্য জীবিকা নির্বাহের অনুমতি দেওয়া উচিত ওদের (তালেবানদের)। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা অন্যায় কিছু করছি না। শুধুমাত্র বাচ্চাদের খাবারের ব্যবস্থা করার জন্য আমরা উপার্জন করতে যাই। আর ওরা আমাদের এভাবে হেনস্থা করে।

বাধ্য হয়ে ১২ বছরের ছেলেকেও কাজে পাঠাতে হয় তাকে। ওই নারী বলছিলেন, আমি এক তালেবান ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, কাজ না করতে দিলে আমি সন্তানদের কী খাওয়াব? উত্তরে সে বলেছিল, প্রয়োজনে বিষ খাওয়াও কিন্তু ঘরের বাইরে বেরোবে না!

একই সঙ্গে তিনি এটাও বলেছেন, দুবার তালেবান সরকার আমাদের আর্থিক সাহায্য করেছিল। কিন্তু তা প্রয়োজনের ধারকাছ দিয়েও যায় না। তালেবানদের কাবুল দখলের আগে, সরকারি ব্যয়ের তিন-চতুর্থাংশ আসত বিদেশি অনুদান থেকে। পূর্ববর্তী সরকারকে ওই অর্থ সরাসরি দেওয়া হতো। ২০২১ সালের আগস্টে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল যা অর্থনীতিকে বিপর্যস্ত করে।

সাহায্যকারী সংস্থাগুলো একটি সাময়িক কিন্তু গুরুত্বপূর্ণ সাহায্য সরবরাহ করতে এগিয়ে এসেছিল। কিন্তু তারাও আর নেই। একই অবস্থা আমরা বিগত কয়েক বছর ধরে বারবার দেখে চলেছি। আফগানিস্থানের ভয়াবহ পরিস্থিতির কথা বর্ণনা করা কঠিন। লাখ লাখ মানুষ শুকনো রুটি আর পানির ওপর নির্ভর করে বেঁচে আছে। তাদের অনেকেই হয়তো সামনের শীতকালটুকুও পার করতে পারবেন না! বিবিসি বাংলা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর