প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মানবজাতির বাঁচার একমাত্র পথ

মানবজাতির বাঁচার একমাত্র পথ

২২ মে ২০১৫ ০৪:৪৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

শফিকুল আলম উখবাহ্‌ :
মানুষ এতটাই আত্মাহীন ও আত্মকেন্দ্রীক হয়ে পড়েছে যে, যে যাকে যেভাবে পারছে প্রতারণা কোরে, পদপিষ্ঠ করে নিজের স্বার্থ চরিতার্থ করছে। আমাদের চারপাশে এমন একটি বিষয় বা জিনিসও অবশিষ্ট নেই যাতে মিথ্যা মিশ্রিত নেই। বাতাস, পানি পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে। ন্যূনতম মনুষ্যত্ব না থাকায় তারা খাদ্যে বিষ মেশাচ্ছে, ঔষধে পর্যন্ত ভেজাল দিচ্ছে। মানুষ এমন এক দানবে পরিণত হয়েছে যে চার বছরের শিশুও তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। দুর্বলের ওপর সবলের অত্যাচারে, দরিদ্রের ওপর ধনীর বঞ্চনায়, শোষণে, শাসিতের ওপর শাসকের অবিচারে, সরলের ওপর ধুর্তের প্রতারণায় পৃথিবী আজ মানুষের বাসের অযোগ্য হয়ে পড়েছে। শান্তি রক্ষার জন্য বিভিন্ন সংস্থা তৈরি কোরে, বিভিন্ন নামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আধুনিক অস্ত্র-শস্ত্র ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। একটার পর একটা আইন কোরে, জীবন-ব্যবস্থা পরিবর্তন করে যাচ্ছে কিন্তু কিছুতেই বন্ধ করা যাচ্ছে না হত্যা, ধর্ষণ, বেকারত্ব, রাজনৈতিক হানাহানি, দারিদ্র্য, সন্ত্রাস ও যুদ্ধের তাণ্ডব। একটি সমস্যারও সমাধান হচ্ছে না, বরং দিন দিন নতুন নতুন সমস্যায় আক্রান্ত হচ্ছে মানুষ। বিভিন্ন ধর্মগ্রন্থে মানব সভ্যতার এই ভয়াবহ বিপর্যয়ের কথা বলা হয়েছে। আল্লাহর রসুল বলেছেন, এমন অশান্তি (ফেতনা-Great Tribulation) সৃষ্টি হবে যে মানুষ মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে থাকাকে বেশী পছন্দ করবে (হাদিস-মুসলিম), মানুষ মানুষকে বিনা কারণে হত্যা করবে, যে নিহত হবে সে জানবে না কেন সে মরলো, আবার যে হত্যা করবে সেও জানবে না কেন সে হত্যা করলো। হত্যাকারী ও নিহত উভয়েই জাহান্নামে প্রবেশ করবে (হাদিস-মুসলিম)। বৌদ্ধধর্মে বলা হয়েছে, ‘মারণাস্ত্র, রোগ এবং ক্ষুধার্ত মানুষের সংখ্যা প্রচুর হবে [Ruling Your World by Sakyong Mipham, pg. 44] সনাতন ধর্মে এই সময়কে বলা হয়েছে ‘ঘোর কলি।’ দুনিয়াময় ছড়িয়ে পড়া এই নৈরাজ্য ও হানাহানির চূড়ান্ত রূপকেই বাইবেলে বলা হয়েছে( Armageddon, Apocalypse (Revelation 16:12-16) ইত্যাদি। এই সব ভবিষ্যদ্বাণী নিয়ে অনেক বড় বড় বই লেখা হয়েছে, আমাদের প্রশ্ন হচ্ছে এ বিপদ থেকে উত্তোরণের উপায় কী?
নিশ্চিত ধ্বংসের পথে ধাবমান মানবজাতিকে রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ। যিনি মানুষের স্রষ্টা, একমাত্র তিনিই জানেন কিভাবে মানুষ এই অনিবার্য ধ্বংস থেকে রক্ষা পেতে পারে। সেই উপায়টি হচ্ছে আল্লাহর তওহীদ ভিত্তিক সত্যদীন যা রসুলাল্লাহর হাতে গড়া উম্মতে মোহাম্মদী অর্ধেক পৃথিবীতে প্রতিষ্ঠা করে মানবজাতিকে অতুলনীয় শান্তি ও নিরাপত্তার স্বর্ণযুগ উপহার দিয়েছিলো। সেই প্রকৃত ইসলাম গত ১৩০০ বছরের কালপরিক্রমায় বিকৃত হতে হতে বর্তমানে একেবারে বিপরীতমুখী হয়ে গেছে। তথাকথিত আলেম শ্রেণি এই বিকৃত ইসলামটিকে তাদের রুটি রুজির মাধ্যম বানিয়ে নিয়েছেন। অখণ্ড উম্মতে মোহাম্মদী ফেরকা, মাজহাব, মাসলা মাসায়েল ইত্যাদির কূটতর্ক নিয়ে নিজেদের মধ্যে মারামারি, হানাহানিতে লিপ্ত হয়ে হাজারো ভাগে বিভক্ত হয়ে আছে; আরেকটি অংশ ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষকে ইসলামের বিষয়ে বীতশ্রদ্ধ করে তুলেছে। জাতির বৃহত্তম অংশটি শুধুমাত্র তাদের ব্যক্তিগত জীবনে ঐ বিকৃত ধর্মের আনুষ্ঠানিকতা করে যাচ্ছে। এর কোনটাই আল্লাহ, রসুলের প্রকৃত ইসলাম নয়, কেননা ইসলাম শব্দের আক্ষরিক অর্থই শান্তি। অর্থাৎ যারা ইসলামের অনুসারী হবে তারা শান্তিতে থাকবে। কিন্তু বাস্তব অবস্থা ঠিক এর বিপরীত।
“এই অশান্তিময় অবস্থা ও আসন্ন বিপদ থেকে রক্ষা পেতে সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহকে জীবনের একমাত্র ইলাহ, হুকুমদাতা হিসাবে মেনে নেওয়া ছাড়া আর বিকল্প নাই।” এটাই বাঁচার একমাত্র পথ।
এই পথ যদি আমরা গ্রহণ করি তবে শেষ হবে এই শ্বাসরুদ্ধকর বিশ্বব্যবস্থার। অন্ধকারের পর্দা ভেদ করে উদিত হবে এক নতুন সভ্যতা। সেই সভ্যতার রূপরেখা বাস্তবায়িত হলে বিশ্বে থাকবে না কোন মারামারি, অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, এক কথায় অশান্তি। সাদা-কালো, তামাটে সমস্ত বনি আদম হবে একটি জাতি, এক পরিবার। একটি মানুষ ইচ্ছা করলে পৃথিবীর যে কোন স্থানে ভ্রমণ করতে পারবে, কেউ তাকে বাধা দিবে না। পৃথিবীর সকল অনিয়ম দূর হয়ে প্রকৃতির সর্বত্র যেমন শৃঙ্খলা বিরাজিত তেমনি মানবজীবনের সর্ব অঙ্গনে চূড়ান্ত শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। প্রাকৃতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যশীল করে আল্লাহ এই জীবন-ব্যবস্থাটি প্রণয়ন করেছেন, তাই এই দীনের এক নাম দীনুল ফেতরাহ বা প্রাকৃতিক দীন। আগুন-পানি ইত্যাদি প্রাকৃতিক উপাদানগুলি যেমন পৃথিবীর সকল মানবজাতির জন্য অবশ্য প্রয়োজন এবং সবার উপযোগী, তেমনি এই জীবনব্যবস্থাও পৃথিবীর সর্বত্র প্রযোজ্য, প্রয়োগযোগ্য, গ্রহণযোগ্য ও শান্তিদায়ক। এজন্যই আখেরী নবী মোহাম্মদ (দ:) এর উপাধি আল্লাহ দিয়েছেন রহমাতাল্লিল আলামীন। তাঁর উপর নাযিলকৃত জীবন-ব্যবস্থা গ্রহণ করার ফলে সমস্ত পৃথিবী হবে আল্লাহর রহমতে পরিপূর্ণ। সেই রহমতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহর রসুল বলছেন, আল্লাহ পৃথিবীকে এমন ন্যায় ও শান্তিতে পরিপূর্ণ করে দিবেন ঠিক ইতঃপূর্বে পৃথিবী যেমন অন্যায় ও অশান্তিতে পরিপূর্ণ ছিলো (হাদিস-আবু দাউদ)। কোন দুইজন ব্যক্তির মধ্যেও কোন শত্রুতা থাকবে না (হাদিস-মুসলিম)। ইঞ্জিলে বলা হয়েছে নেকড়ে ও ভেড়া একত্রে বিচরণ করবে (Isaiah 11:6). আর সনাতন ধর্মে একে বলা হচ্ছে সত্যযুগের পুনরাবর্তন (বিষ্ণু পুরাণ)। প্রশ্ন হতে পারে, একদিকে আমরা বলছি ভয়াবহ ধ্বংস অনিবার্য আরেক দিকে জানাচ্ছি নতুন সভ্যতার সুসংবাদ, এর অর্থ কী? এর অর্থ হলো মানবজাতির সামনে এখন দু’টিই নিশ্চিত ভবিষ্যৎ। একটি হলো, নিজেদের কাজের ফলে যে ধ্বংস তারা নিজেদের জন্য ডেকে এনেছে তাতে তারা পতিত হবেই – যা কেবল সময়ের ব্যাপার। দ্বিতীয়তঃ এই ধ্বংস থেকে বাঁচার জন্য একটা উপায় আল্লাহ দিয়েছেন, যারা এই উপায়টি গ্রহণ করে নেবে তারা রক্ষা পাবে। আর যারা তা গ্রহণ করবে না তারা স্বাভাবিকভাবেই ধ্বংস হয়ে যাবে। যারা বেঁচে যাবে তাদের হাতেই গড়ে উঠবে বর্ণিত শান্তিময় নতুন সভ্যতার পৃথিবী।
পরিশেষে বলতে চাই, জীবনব্যবস্থা (System of life) তো অনেক পরিবর্তন ও প্রয়োগ করে দেখা হলো কিন্তু ফল কি হলো তা এখন সবাই দেখতে পাচ্ছেন। এখন বাকি আছে চূড়ান্ত ধ্বংস-আর এই ধ্বংসের হাত থেকে উদ্ধারের কথাই আমরা বলছি। তাই অন্ততঃ বাঁচার জন্য আল্লাহর সত্যদীন গ্রহণ করে নিন। মানবজাতিকে বাঁচতে হলে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম, সত্যদীন গ্রহণ করতেই হবে, আর তা না হলে চূড়ান্তভাবে ধ্বংস হতেই হবে। এখন শুধু অপেক্ষা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সামাজিক মাধ্যমে ২১ লাখ অনুসারী, নির্বাচনে পেলেন মাত্র ৩৩ ভোট!

সামাজিক মাধ্যমে ২১ লাখ অনুসারী, নির্বাচনে পেলেন মাত্র ৩৩ ভোট!
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ২১ লাখের বেশি, অথচ নির্বাচনে ভোট পেয়েছেন মাত্র ৩৩টি! ভারতের রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে সরপঞ্চ পদে প্রতিদ্বন্দ্বিতা করে এমনই ফল পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের…
 ২৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, জামায়াত নেতার চার পদে অব্যাহতি!

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, জামায়াত নেতার চার পদে অব্যাহতি!
চট্টগ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইলকে সাংগঠনিক চারটি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় তদন্তে অভিযোগের সত্যতা…
 ২৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

‘আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই’: শফিকুর রহমান

‘আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই’: শফিকুর রহমান
আওয়ামী লীগের নির্দোষ কর্মীরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে অপরাধে জড়িত ব্যক্তিদের…
 ২৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ভারতে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা থেকে বাদ প্রায় ১ কোটি নাম!

ভারতে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা থেকে বাদ প্রায় ১ কোটি নাম!
ভারতের কর্ণাটক রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর খসড়া তালিকার তুলনায় ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি কমেছে। খসড়া তালিকা থেকে ১ কোটি ৭ লাখের বেশি…
 ২৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের প্রতারণায় যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া: জাতিসংঘ

বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের প্রতারণায় যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া: জাতিসংঘ
বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ দিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। উচ্চ…
 ২৭ অক্টোবর ২০২৬    জাতীয়

দেশেই আছেন রুমি, পাল্টা মামলায় চাইলেন আগাম জামিন

দেশেই আছেন রুমি, পাল্টা মামলায় চাইলেন আগাম জামিন
দেশ ছেড়ে চলে যাওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে দেশেই রয়েছেন টঙ্গীর মাদরাসায় যৌন নিপীড়নের অভিযোগে আলোচিত শিশুটির বাবা শাহজালাল রুমি। তাঁর বিরুদ্ধে দায়ের করা মারধর, হত্যাচেষ্টা…
 ২৭ অক্টোবর ২০২৬    রাজধানী

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান!

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান!
বাংলাদেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। জাপানের টোকিওতে…
 ২৭ অক্টোবর ২০২৬    জাতীয়

যুবদলের কর্মসূচিতে রাজধানীজুড়ে যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী!

যুবদলের কর্মসূচিতে রাজধানীজুড়ে যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী!
রাজধানীতে সকাল থেকে ধীরগতিতে চলেছে যানবাহন। দুপুরের দিকে যানজট তীব্র আকার ধারণ করায় বিভিন্ন সড়কে ভোগান্তিতে পড়েন নগরবাসী। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর…
 ২৭ অক্টোবর ২০২৬    রাজধানী

৩৯৬টি কবর খুঁড়ে বিদায়, অপূর্ণ রয়ে গেল হাফেজ শিকদারের ৪০০ ছোঁয়ার স্বপ্ন!

৩৯৬টি কবর খুঁড়ে বিদায়, অপূর্ণ রয়ে গেল হাফেজ শিকদারের ৪০০ ছোঁয়ার স্বপ্ন!
অন্যের শেষ ঠিকানা তৈরি করতে জীবনের দীর্ঘ সময় পার করেছেন পটুয়াখালীর কুয়াকাটার হাফেজ শিকদার। বিনা পারিশ্রমিকে নিজ হাতে খনন করেছেন ৩৯৬টি কবর। স্বপ্ন ছিল ৪০০টি…
 ২৭ অক্টোবর ২০২৬    বরিশাল

আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে, সরকারকে বিব্রত ও ভীত করবে: রিজভী

আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে, সরকারকে বিব্রত ও ভীত করবে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সস্তা বাহবা ও কৃতিত্ব নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্য দেশের ক্ষতি করবে…
 ২৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি শুধু ভোট নেওয়ার জন্য রাজনীতি করে না, বরং সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং শ্রেণি-ধর্ম নির্বিশেষে সবার পাশে…
 ২৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথে!

এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথে!
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে তিনি একক প্রার্থী হওয়ায় প্রার্থিতা…
 ২৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাপান সফরের অংশ হিসেবে দেশটির চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৪টা…
 ২৭ অক্টোবর ২০২৬    জাতীয়

গলাচিপায় পটকা বিস্ফোরণে তরুণের বাঁ হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন!

গলাচিপায় পটকা বিস্ফোরণে তরুণের বাঁ হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন!
পটুয়াখালীর গলাচিপায় লক্ষ্মীপূজা উপলক্ষে পটকা ফোটাতে গিয়ে বিস্ফোরণে অমিত হাজারি (১৮) নামে এক তরুণের বাঁ হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর হাতের টিস্যু ও…
 ২৭ অক্টোবর ২০২৬    বরিশাল

কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি…
 ২৭ অক্টোবর ২০২৬    রংপুর