প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   যে দোয়া ধ্বনিত হয় আত্মার...

যে দোয়া ধ্বনিত হয় আত্মার গহীনে

৪ জুন ২০১৫ ১১:৩৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

প্রভু! লানৎ (অভিশাপ) উঠিয়ে নাও, বোধশক্তি দাও

হে প্রভু! তোমার এক প্রিয় বান্দা যামানার এমাম মানবজাতিকে তওহীদের দিকে আহ্বান কোরেছেন। আমরা অতি সাধারণ গোনাহগার মানুষ। আমাদের অক্ষমতা, সহায়সম্বলহীনতা, দুর্বলতার কথা তুমি জানো। আমরা পথহারা ছিলাম, গোমরাহ ছিলাম। সত্য কি জানতাম না। তোমার অসীম দয়ায় আমরা যামানার এমামের আহ্বানে সাড়া দিয়ে মহাসত্য গ্রহণ কোরেছি এবং শত দুর্বলতা সত্ত্বেও মানবজাতিকে সেই সত্য গ্রহণের জন্য আহ্বান কোরে যাচ্ছি। তুমি সব দেখ, সব শোন, তুমি সামিউম বাসীর। তুমি দেখতে পাচ্ছো আমাদের শত প্রচেষ্টা সত্ত্বেও এ জাতির কালঘুম ভাঙছে না। আমরা মুখে বোলে, বই লিখে, লিফলেট দিয়ে, সিডি দিয়ে অবশেষে পত্রিকার মাধ্যমে তোমার তওহীদের আহ্বান কোরে যাচ্ছি। তাদেরকে বোলছি যে, তোমরা আল্লাহর তওহীদ প্রত্যাখ্যান কোরে বহু আগেই ইসলাম থেকে বেরিয়ে গেছ। তোমাদের ইসব নামায, রোজা, হজ্ব, যাকাতসহ কোন এবাদতই কবুল হোচ্ছে না। তবুও তারা বারবার মসজিদে দৌড়াচ্ছে, তারা লক্ষ কোটি টাকা খরচ কোরে হজ্ব কোরতে যাচ্ছে, লক্ষ টাকা খরচ কোরে গরু কোরবানি দিচ্ছে।
প্রভু, আমরা তাদেরকে শতবার বুঝানোর চেষ্টা কোরছি যে তোমরা এই ইহুদি খ্রিস্টান ‘সভ্যতা’ দাজ্জালের তৈরি জীবন ব্যবস্থাকে মেনে নিয়ে যতই তোমরা নামাজ পড়, রোযা রাখ আল্লাহ সেটা কবুল কোরবেন না। তোমরা আগে মো’মেন হও, তারপর তোমরা যত ইচ্ছা আমল করো, যত খুশি আমল করো। কিন্তু আমাদের কোন কথাই যেন তাদের কর্ণগোচর হোচ্ছে না। আমাদের আর কি করার আছে প্রভু? আর কোন কথা বললে এরা ঘুরে দাঁড়াবে, তারা তাদের সাংঘাতিক ভুল বুঝতে পারবে? তুমি আমাদের অক্ষমতা ক্ষমা কর।
প্রভু, তুমি দেখতে পাচ্ছ এই সহজ সরল সত্যদীন তোমার প্রিয় নবী এবং তাঁর আসহাবগণ কত নির্যাতন নিপীড়ন সহ্য কোরে, কত রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা কোরে দিয়ে গেছেন। সমস্ত মানবজাতির মুক্তির জন্য একে প্রতিষ্ঠার ভার দিয়ে গেছেন আমাদের উপর, অথচ সেই মহা দায়িত্ব ত্যাগ কোরে ওরাসাতুল আম্বিয়া সেজে এক শ্রেণির আলেম মোল্লা নামধারী প্রতারক এই ইসলামকে বিক্রি কোরে খাচ্ছে। অপরদিকে পীর ও সুফী তরিকার ধর্মব্যবসায়ীরা মানুষকে ওজিফা, যেকের, মোরাকাবা, মোশাহেদায় ব্যস্ত রেখে আল্লাহর সত্যদীনের সামগ্রিক রূপ আড়াল কোরে রেখেছে। তুমিই বোলেছ যারা তোমার দীনের বিনিময়ে পার্থিব মূল্য হাসিল করে তারা আগুন ছাড়া কিছু খায় না (বাকারা ১৭৪)। তোমার এই কথা মানুষের কাছে প্রকাশ কোরে দেওয়ায় এই দীনব্যবসায়ীরা আগুন খাওয়া থেকে বিরত না হোয়ে উল্টো আমাদের উপর ক্ষিপ্ত হোয়ে গেছে। আমরা এই জাতিকে যতই সত্য পথের আহ্বান কোরছি, নায়েবে নবীর দাবিদার ধর্মব্যবসায়ী এইসব আলেম ও পীরসাহেবরা ততই তাদেরকে নিবৃত্ত করে রাখছে। আমরা যখন আমাদের বই এবং পত্র-পত্রিকায় প্রকৃত ইসলামের কথা বোলি, সাধারণ মানুষ দৌড়ে যায় আলেমদের কাছে। ধর্মজীবী আলেমরা জেনে শুনে আমাদের কথাগুলির বিকৃত ব্যাখ্যা করে, সত্য গোপন রাখে, আমাদের কাফের, খ্রিস্টান বোলে অপবাদ দেয়। আমাদের সামর্থ্য তুমি জানো, সবাই আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। সংখ্যায়ও অতি নগণ্য। আমাদের সামান্য যা সহায়-সম্পদ সম্পূর্ণ তোমার রাস্তায় নিয়োগ কোরেছি। তুমি ভুল ত্র“টি ক্ষমা করো। তুমি আমাদের উপর সন্তুষ্ট থাক, খুশি থাক। এই জন্য প্রয়োজনে আমাদের যদি না খেয়ে থাকতে হয় তবুও আমরা প্রস্তুত আছি। আমরা এই জাতির কাল ঘুম ভাঙ্গানোর জন্য নেমে পড়েছি।
প্রভু, তারা আজকে একশ ষাট কোটি। আজকে তারা নিজেরা নিজেরা মারামারি হানাহানিতে লিপ্ত, নিজেদেরকে নিজেরাই হত্যা কোরছে, তাদেরকে যতই বোলছি তোমাদের রসুল বোলেছেন, ‘এক মোসলেম আরেক মোসলেমকে হত্যা কোরলে উভয়েই জাহান্নামী’, কিন্তু তারা কিছুতেই ঐক্যবদ্ধ হোতে রাজি না। কিন্তু তারা অধিকাংশই তোমাকে বিশ্বাস করে। বিশ্বাস না কোরলে তারা এত নামাজ রোজা কোরত না। তাদেরকে আমরা এই যে বোলছি এই বিশ্বাস আর এইসব আমল দিয়ে জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ যে জীবন বিধান পাঠিয়েছেন তাঁর নবীর মাধ্যমে, এটা যদি তারা কার্যকরী না করে তাহোলে তারা মোসলেমই না, তারা জাহান্নামে যাবে। হে আল্লাহ! আমরা তাদের বোঝাতে পারছি না যে, তোমার সার্বভৌমত্ব না মানলে তাদের কোন আমল যে তুমি দেখবে না, সবকিছু ধূলিকণার মতো বিক্ষিপ্ত করে ফেলে দিবে। তাদের এই সহজ সরল কথাগুলি না বোঝার কারণ তোমার লা’নত (অভিশাপ)। তোমার দেওয়া এই লা’নতের কারণে তারা বুঝতে পারছে না, তাদের বোধশক্তি তুমি উঠিয়ে নিয়েছ কয়েকশ বছর আগে। আমাদের বিনীত আরজ, তুমি দয়া কোরে তোমার লা’নত এই জাতি থেকে উঠিয়ে নাও।
আমরা আমাদের সর্বস্ব দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষ এই জাতিকে সকল প্রকার অন্যায়-অত্যাচার, অশান্তি ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার জন্য গ্রামে গঞ্জে, হাটে বাজারে, নগরে-বন্দরে ছুটে বেড়াচ্ছি। আমরা সবাইকে বোঝাচ্ছি যে, এই চরম সময়ে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ হোয়ে দাজ্জালীয় বস্তুবাদী জীবনব্যবস্থা এবং ধর্মব্যবসায়ীদের কবল থেকে জাতিকে মুক্ত করতে না পারি তবে আমাদের ধ্বংস অনিবার্য। এই ধ্বংস থেকে মুক্তি পাবার একমাত্র পথ- ঐক্যবদ্ধ হওয়া। আমরা সবাই মিলে শপথ নিচ্ছি- আমরা আর নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, জ্বালাও-পোড়াও, অন্যায়-অত্যাচার করবো না। আমরা ঐক্যবদ্ধ হবো ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে। এমামুযযামানের মাধ্যমে তুমি আমাদেরকে যে সত্যের আলো দান করেছো, মুক্তির পথ দেখিয়েছ, আমাদেরকে এই শপথ রক্ষা করার ও এই মুক্তির পথে চলার তওফিক দান করো। তুমি আমাদের ঐক্যকে দৃঢ় থেকে দৃঢ়তর করে দাও।
হে প্রভু, মানুষের মনের উপর জোর চলে না, জোর কোরে মানুষের উপর কিছু চাপিয়েও দেওয়া যায় না। তাই বলা ছাড়া আমরা আর কীই বা কোরতে পারি? মানবজাতিকে আমরা যতই বোলছি তোমরা তেহাত্তর ফেরকায় বিভক্ত হোয়ে, শিয়া হোয়ে, সুন্নি হোয়ে, শাফেয়ী হোয়ে, হাম্বলি হোয়ে, হানাফি হোয়ে আহলে হাদিস হোয়ে কুফরি কোরছ, তোমাদের সমস্ত আমল বরবাদ। তোমরা এক তওহীদের পতাকাতলে ঐক্যবদ্ধ হও। কিন্তু তারা আমাদের কথা কতটুকু শুনবে সেটা তুমি জান। আজকে তোমার প্রিয় নবীর জন্মভূমি যে আরব, সেখানেই চোলছে ভাইয়ে ভাইয়ে হানাহানি, কাটাকাটি। সেখানে চোলছে ইহুদি-খ্রিস্টানদের ধ্বংসযজ্ঞ। রক্তের বন্যায় ভেসে যাচ্ছে মোসলেম দুনিয়া। ইহুদি খ্রিস্টানরা এ জাতিকে নিয়ে ইঁদুর বিড়াল খেলছে। এদেরকে আমরা এত বুঝাচ্ছি আসমানের নিচে সব চাইতে বড় নেয়ামত আল কোর’আন এই জাতির কাছে যার মধ্যে মানবজীবনের যাবতীয় সমস্যার সমাধানও তুমি দিয়ে রেখেছো, কিন্তু প্রকৃত আকীদা না থাকার কারণে সেই কোর’আনকে তারা প্রত্যাখ্যান কোরে সমস্যার সমাধানের জন্য দাজ্জালের অনুসরণ কোরছে।
প্রভু, তুমি এদের দৃষ্টিশক্তি, বোধশক্তি ফিরিয়ে দাও। একশ ষাট কোটি জনসংখ্যা বিরাট এক লাশের মতো পড়ে আছে আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত। তুমি যদি এদেরকে না জাগাও কারও পক্ষে সম্ভব না এদের জাগানো। এরা যে কালঘুমে ঘুমিয়েছে এখনই না জাগালে চূড়ান্ত ধ্বংস ছাড়া আর কোন পথ নেই। যখন এই মরা জাতির দিকে তাকাই তখন মনে হয় যেন কোনোই আশা নেই। কারণ যে জাতির উপর ভার ছিল অন্য সমস্ত জীবনবিধান বাতিল কোরে তোমার দেওয়া জীবনবিধান প্রতিষ্ঠা করার, আজ তারাই তোমার বিধান প্রত্যাখ্যান কোরে অন্যসব জীবনবিধান গ্রহণ কোরে দাজ্জালের পায়ে গড়াগড়ি যাচ্ছে। আবার আশাও জাগে যখন তোমার রসুলের কথা মনে পড়ে, যিনি বোলেছেন, ‘সে জাতি কী কোরে ধ্বংস হবে যার প্রথমে আমি, মাঝে মাহদী, শেষে ঈসা (আ:)?’ কাজেই আশাহত হই না। তোমার লা’নৎ উঠিয়ে নিলেই বিশালদেহী এই মরাজাতি আবার উঠে দাঁড়াবে। কাজেই প্রভু, তোমার অভিশাপ তুলে নাও।
আমরা তোমার সেই নূরের আশ্রয় চাই, যে নূর দ্বারা সকল অন্ধকার দূর হোয়ে যায়। এই জাতির প্রতি তুমি রহম করো। আমীন।
[প্রার্থনায়: আখেরী নবীর উম্মত, যামানার এমামের অনুসারী, হেযবুত তওহীদের সদস্য]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ
সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার নিজস্ব স্বকীয়তা নষ্ট করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয়…
 ১১ অক্টোবর ২০২৬    জাতীয়

কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়

কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে কাউনিয়া উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে এই…
 ১১ অক্টোবর ২০২৬    রংপুর

অধ্যক্ষকে পালাতে সহযোগিতার খবর অপপ্রচার দাবি করে গাইবান্ধায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

অধ্যক্ষকে পালাতে সহযোগিতার খবর অপপ্রচার দাবি করে গাইবান্ধায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর হাজি ওসমান গণি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে পালিয়ে যেতে সহযোগিতা করার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা ও দলের…
 ১১ অক্টোবর ২০২৬    রংপুর

ব্যাংকের টাকা চুরির অপরাধে গণ পরিষদের নেতা গ্রেফতার

ব্যাংকের টাকা চুরির অপরাধে গণ পরিষদের নেতা গ্রেফতার
ব্যাংকের টাকা চুরি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) কুমিল্লার…
 ১১ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পটুয়াখালীতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান

পটুয়াখালীতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় পটুয়াখালী সদর…
 ১১ অক্টোবর ২০২৬    বরিশাল

নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল

নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল
ঢাকা প্রতিনিধি:ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সাথে তাকে স্বপদে বহাল…
 ১১ অক্টোবর ২০২৬    ঢাকা