প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের...

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি!

২৯ এপ্রিল ২০২৬ ০৯:৪০ পিএম
ওবায়দুল হক বাদল | সাংবাদিক ও কলামিস্ট

জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাব করা হয়েছে; যেখানে সরকারি দল থেকে ১২ জন এবং বিরোধী দল থেকে পাঁচজনকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
এ ঘটনা আমাদের কাছে নতুন নয়। সংবিধান সংশোধন আমাদের রাজনৈতিক ইতিহাসে প্রায় নিয়মিত এক প্রক্রিয়ায় পরিণত হয়েছে। স্বাধীনতার ৫৫ বছরে ইতোমধ্যে ১৭ বার সংবিধান সংশোধন হয়েছে। প্রতিবারই আশা জাগানো হয়েছে, এবার পরিবর্তন আসবে, এবার স্থিতিশীলতা আসবে, এবার জনগণ স্বস্তি পাবে। মানুষ আশায় বুক বেধেছে, স্বপ্ন দেখেছে এবং প্রতিবারই হতাশ হয়েছে।
৭১ এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর জুলাই বিপ্লব -এই দীর্ঘ পথচলায় এ দেশের মানুষ স্বপ্ন বিসর্জন দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে, সাধারণ মানুষও রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু এত ত্যাগের পরও বাস্তবতা কী বলছে?
মানুষ শান্তির দেখা পায়নি। মানুষ স্বস্তিতে নেই। মানুষের নিরাপত্তাহীনতা কাটেনি। অন্যায়, অত্যাচার, যুলুম, নির্যাতন বন্ধ হয়নি। হত্যা, খুন, ধর্ষণ, দুর্নীতি কমেনি বরং ভয়ংকরভাবে বাড়ছে, বেড়েই চলেছে। সমাজে অস্থিরতা যেন নিত্যদিনের সঙ্গী। হুজুগ আর গুজব এখন মহামারীর রূপ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে গ্যাং ভায়োলেন্স সৃষ্টি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়িয়ে পরিকল্পিত হামলার পরিবেশ তৈরি করা হচ্ছে, এবং প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করা হচ্ছে।
রাষ্ট্রব্যবস্থার এই দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। বিচারহীনতার সংস্কৃতি যেন অদৃশ্য এক শক্তি হয়ে সমাজকে গ্রাস করছে। গত আড়াই মাসে ৪৬৪টি হত্যা ও ৬৬৬টি ধর্ষণ মামলার এই পরিসংখ্যান কেবল সংখ্যা নয়, বরং রাষ্ট্রীয় ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি। অন্যদিকে আদালতে প্রায় ৪৭ লক্ষ মামলা ঝুলে আছে। বছরের পর বছর বিচার না পেয়ে মানুষ হতাশ, ক্ষুব্ধ।
অভ্যূত্থান হচ্ছে, বিপ্লব হচ্ছে, নির্বাচন হচ্ছে; একটার পর একটা সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু কাক্সিক্ষত শান্তি ও নিরাপত্তা যেন অধরাই থেকে যাচ্ছে। মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন বারবার ভেঙে যায়।
সীমাহীন দুর্নীতির দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেয়। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই সরকার নিয়ে মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছিল। কিন্তু সেই আশায়ও গুড়ে বালি। এই সরকারের আমলে মব-সংস্কৃতি বিস্তার লাভ করে, ভিন্নমতাবলম্বীরা আতঙ্কে জীবনযাপন করে, দুই শতাধিক মাজারে হামলার ঘটনা ঘটে এবং বহু মানুষ মব সহিংসতার শিকার হয়ে মৃত্যুবরণ করে। এমনকি সেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠছে এখন।
এই প্রেক্ষাপটে প্রশ্ন জাগে- আর কত আমরা একই চক্রে ঘুরপাক খাবো? আর কত পরীক্ষা-নিরীক্ষা চলবে ব্রিটিশ খ্রিস্টানদের রেখে যাওয়া এই রাষ্ট্রব্যবস্থা, সিস্টেম নিয়ে? আর কত অধঃপতনের পর আমাদের বোধোদয় হবে? এক্সপেরিমেন্ট করে করে আর কত সর্বনাশ করব জাতির? আর কত রক্ত ঝরলে, আমরা বুঝব যে এই সিস্টেম দিয়ে আর হবে না। আমাদের স্বপ্ন আর কতবার দুঃস্বপ্নে পরিণত হলে, আমাদের প্রত্যাশা আর কত হতাশায় পর্যবসিত হলে আমাদের ঈমান আসবে যে এই ব্যবস্থা আসলেই ব্যর্থ?
বাস্তবতা হলো- আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, আমলাতন্ত্র ও শিক্ষাব্যবস্থা এখনো ব্রিটিশ ঔপনিবেশিক কাঠামোর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এই কাঠামো তৈরি হয়েছিল আমাদের শোষণ ও নিয়ন্ত্রণের জন্য, জনগণের কল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নয়। ৪৭ সালে তারা আমাদের নামমাত্র স্বাধীনতা দিয়ে গেছে বটে কিন্তু তাদের সেই গোলাম তৈরির সিস্টেম রেখে গেছে। আর আমরা এখনো তাদের দেওয়া সিস্টেমের মধ্যে থেকে স্বাধীনতা খুঁজছি, মুক্তি খুঁজছি, শান্তি খুঁজছি।
আমাদের বুঝতে হবে সমস্যা ব্যক্তিতে নয়। সমস্যা সিস্টেমে। এই সিস্টেমে ফেরেশতা এসে রাষ্ট্রের হাল ধরলেও আযাজিল হয়ে নেমে আসতে হবে। কারণ রাস্তাটাই এমন। আপনি যত ভালো চালকই হন না কেন রাস্তা বাঁকা হলে আপনি সোজা গাড়ি চালাতে পারবে না, এক্সিডেন্ট অবশ্যম্ভবি।
“বিদ্যমান এই মানবসৃষ্ট আইন-বিধান আমাদের শান্তি দিতে পারেনি, পারবে না। সংবিধান যত সংস্কর করুন না কেন, যতই সংশোধন করুন না কেন মানুষের তৈরি সিস্টেমে জীবনবিধানে শান্তি আসবে না। প্রয়োজন আমূল পরিবর্তন এবং মানুষকে যিনি সৃষ্টি করেছেন বিশ্বজগতের পরিচালক সেই আল্লাহর দেওয়া সিস্টেম, তওহীদভিত্তিক শাশ্বত জীবনব্যবস্থাই মানুষকে মুক্তি দিতে, ন্যায়-শান্তি-সুবিচার ফিরিয়ে দিতে সক্ষম।
দেশের হাল যারা ধরেছেন, সেই নাবিকদের উদ্দেশে তাই কবি ফররুখ আহমেদের কবিতার ছন্দে ছন্দ মিলিয়ে প্রশ্ন রেখেই শেষ করতে হয় -সংবিধান আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি?

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক