প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মানুষ সৃষ্টির উদ্দেশ্য ও আমাদের...

মানুষ সৃষ্টির উদ্দেশ্য ও আমাদের করণীয়

১ জুন ২০১৬ ০৩:১১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

নিজাম উদ্দিন

অসীম এই মহাবিশ্ব আল্লাহ কেন সৃষ্টি করলেন? এবং অসীম সৃষ্টির বুকে পৃথিবী নামক গ্রহে কেনই বা মানুষ নামের প্রাণি সৃষ্টি করলেন? প্রথমেই প্রশ্ন দিয়ে শুরু করলাম। লেখাটির উদ্দেশ্যই হলো এই প্রশ্নটির উত্তর বের করা। কারণ ছোট্ট এই প্রশ্নটির ভেতরেই লুকায়িত রয়েছে অনেক কিছুর জবাব।
মানুষ সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিলেন যে, মানুষ হলো তাঁর অগণিত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্টি (আশরাফুল মাখলুকাত)। কিন্তু আমরা অধিকাংশই জানি না যে, কেন মানুষ সর্বশ্রেষ্ঠ। সূর্যের উদ্দেশ্য হলো- পৃথিবীকে আলোকিত করে রাখা, উত্তাপ ছড়ানো। গাছের উদ্দেশ্য হলো- ফল দেওয়া, অক্সিজেন সরবরাহ করা ইত্যাদি। একটি ঘড়ির উদ্দেশ্য হলো সঠিক সময় নির্ণয় করা। কাজেই আমরা যে মানুষ, আমাদের পৃথিবীতে আসার নিশ্চয়ই একটি উদ্দেশ্য আছে। অনেকেই মনে করেন আমরা পৃথিবীতে এসেছি অন্যান্য প্রাণির মতো বেঁচে থাকার জন্যই। তবে যেহেতু আখেরাতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, সুতরাং নামাজ-রোজা, জিকির-আসগর, ধ্যান-জ্ঞান ইত্যাদি করে কোনো রকমে জীবনটা পার করে দিলেই জীবনের উদ্দেশ্য অর্জন হয়ে যাবে। তারা সবাই মনে করছে উপার্জন, সংসারের ভরণপোষণ করে আর মসজিদে, মন্দিরে, সীনাগগে, প্যাগোডায় প্রার্থনা করে তাদের জীবন পার করে দেওয়াই হচ্ছে তাদের জীবনের উদ্দেশ্য। এটা করেই তারা জান্নাত বা স্বর্গে যেতে চান। কিন্তু তাদের এ ধারণা মোটেও সঠিক নয়।
কোর’আনের সুরা বাকারার ৩০ নং আয়াতে আল্লাহ বলেন, ‘যখন তোমার প্রতিপালক মালায়েকদেরকে বললেন, ‘আমি পৃথিবীতে আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করছি।’ তারা বললো, ‘আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? আমরাই তো আপনার প্রশংসা, গুণকীর্তন ও পবিত্রতা ঘোষণা করি।’ তিনি বললেন, নিশ্চয়ই ‘আমি যা জানি, তোমরা তা জান না।’ সুতরাং আল্লাহ বললেন যে, তিনি মানুষকে তাঁর খলিফা হিসাবে সৃষ্টি করেছেন। তাহলে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে সে আল্লাহর খলিফা অর্থাৎ প্রতিনিধি, ইংরেজিতে যাকে বলে জবঢ়ৎবংবহঃধঃরাব.
আমাদের দেশে, বিভিন্ন দেশের এম্বেসি আছে সেখানে যার যার রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধি বা রাষ্ট্রদূত নিযুক্ত থাকেন। আমাদের এই দেশে যখন ব্রিটিশ রাজত্ব ছিল তখন ব্রিটিশ রাজতন্ত্রের পক্ষ থেকে এখানে যিনি দায়িত্ব পালন করতেন অর্থাৎ ভাইসরয় তিনি ছিলেন ব্রিটিশ রাজা বা রাণীর খলিফা বা প্রতিনিধি। অর্থাৎ, সরকারের যে কাজ, সরকারের পক্ষ থেকে নিয়োজিত প্রতিনিধিরও সেই কাজ। ঠিক একইভাবে আল্লাহর যে কাজ তাঁর প্রতিনিধি হিসেবে মানুষেরও সেই একই কাজ। মানুষ যখন পৃথিবীতে আল্লাহর ঐ কাজ সম্পাদন করবে তখনই কেবল তারা আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে সাব্যস্ত হবে। সুতরাং এখন জানা দরকার যে, স্রষ্টার কাজ কী?
আল্লাহ হলেন তাঁর অসীম এই সৃষ্টিজগতের শাসনকর্তা। তিনি তাঁর নিজের তৈরি শৃঙ্খলা, নিয়ম-নীতি মোতাবেক এই মহাসৃষ্টিকে শাসন করছেন। তিনি চাইলেন পৃথিবীতে নিজে শাসন করবেন না, এজন্য মানুষকে তাঁর পক্ষ থেকে খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করলেন। অর্থাৎ মানুষের কাজ হলো সে আল্লাহর হয়ে পৃথিবীতে শাসন করবে। কেমন করে করবে? আল্লাহ যেমন নিজের তৈরি আইন-কানুন, নিয়ম-নীতি মোতাবেক মহাবিশ্ব শাসন করছেন, তেমনি পৃথিবীর শাসনের জন্য তিনি নিজে শাসন করলে যে আইন-কানুন, নিয়মনীতি দিয়ে শাসন করতেন সেই আইন-কানুন, নিয়ম-নীতি তাঁর খলিফাকে দিয়ে বললেনÑ এইগুলি অনুযায়ী তোমরা আমার মত করে তোমাদের শাসনকার্য্য পরিচালনা করবে। এটাই হলো তোমাদের ইবাদত যে জন্য তোমাদের আমি সৃষ্টি করেছি।
এখন দেখা যাক, যদি আমরা আল্লাহর খেলাফত করি তাহলে আমাদের অর্থাৎ মানবজাতির কী লাভ। আমরা কেন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব বা খেলাফতের কাজ করব? আল্লাহ যখন খলিফা বা মানুষ সৃষ্টি করেন তখন ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে, সে মানুষকে দিয়ে পৃথিবীতে ফাসাদ ও সাফাকুদ্দিমা করাবে অর্থাৎ অন্যায়, অবিচার, রক্তপাত, যুদ্ধ ইত্যাদি করাবে। আর আল্লাহ বললেন, আমি মানুষকে হেদায়াহ বা সঠিক পথনির্দেশ পাঠাবো যে পথে চললে সে শান্তিতে থাকবে, ন্যায় ও সুবিচারের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহর প্রেরিত জীবনব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, ইসলাম অর্থ শান্তি। যারা আল্লাহর পাঠানো সহজ সরল পথে, সেরাতুল মোস্তাকীমে থাকবে তাদেরকে দিয়ে ইবলিস পৃথিবীতে অশান্তি সৃষ্টি করাতে পারবে না। কাজেই আল্লাহর প্রতিনিধি বা খলিফার কাজই হলো ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহর পক্ষ থেকে তাঁর হুকুম প্রতিষ্ঠা করে সর্ব প্রকার অন্যায়, অবিচার, রক্তা-রক্তির হাত থেকে মানুষকে রক্ষা করে সমস্ত দুনিয়ায় সুখ-শান্তি বজায় রাখা।
আমাদের কাছে মহান আল্লাহর অভিপ্রায়ও সেটাই। আল্লাহ চান তাঁর এই প্রিয় সৃষ্টি আদম যাদেরকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, যাদের মধ্যে আল্লাহ তাঁর নিজের রূহ ফুঁকে দিয়েছেন সেই মানবজাতি যেন সুখে থাকে, শান্তিতে থাকে। মানুষের এই সুখে থাকা, শান্তিতে থাকাই হলো আল্লাহর অভিপ্রায়। এখন সুখ শান্তিতে থাকার জন্য মানুষকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো তাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক তাদের সামগ্রিক জীবন পরিচালিত করতে হবে। তবেই মানবজাতি শান্তিতে থাকবে। এটাই হচ্ছে আল্লাহর প্রতিনিধি হিসাবে মানুষের মূল কাজ, মূল দায়িত্ব। একজন ডাক্তারের যেমন কাজ হলো চিকিৎসা করা, একজন শিক্ষকের কাজ হলো ছাত্র-ছাত্রী পড়ানো তেমনি একজন খলিফার কাজ হলো পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে তাঁর হুকুম কার্যকরী করা।
অথচ আজ যদি আমরা দুনিয়ার পরিস্থিতির দিকে তাকাই, কী দেখবো? আমরা নামাজ, যাকাত, হজ্ব ও রোযা পালন করে মনে করছি আমরা খুব ইবাদত করছি। এগুলো মানুষের মূল ইবাদত নয়। তাহলে এগুলো কী? এগুলো হচ্ছেÑ আল্লাহর দেয়া জীবন-ব্যবস্থায় মানুষের জীবনের সর্বপ্রকার অঙ্গনের, ভাগের সমাধান ও ব্যবস্থা দেওয়া আছে; আল্লাহ বলেছেনÑ তোমাদের জন্য দীন আমি সম্পূর্ণ ও পরিপূর্ণ করে দিয়েছি (সুরা মায়েদা-৩)। তাঁর দীনকে স্থায়ী ও স্থিতিশীল রাখার জন্য ও কখনও এটার ওপর কোন আক্রমণ আসলে তাকে প্রতিহত করার জন্য যে ঐক্য, শৃংখলা, আনুগত্যপূর্ণ ও অন্যায়বিরোধী চরিত্রের মানুষের প্রয়োজন সেই চরিত্রের মানুষ সৃষ্টির জন্য সালাতের বা নামাজের ব্যবস্থা রেখেছেন। অর্থ ও সম্পদের যাতে অসম বণ্টন না হয়, অবিচার না হয় সেজন্য যাকাতের ব্যবস্থা রেখেছেন। সমস্ত পৃথিবীতে দীনের কোথায় কী অবস্থা, কী সমস্যা, কোথায় কী করা প্রয়োজন এবং হাশরের দিনে আল্লাহর কাছে জীবনের কাজের হিসাব দেবার মহড়া বা জবযবধৎংধষ এর জন্য বাৎসরিক হজ্বের ব্যবস্থা রেখেছেন। মানুষের আত্মার পরিচ্ছন্নতা উন্নতির জন্য ব্যবস্থা রেখেছেন সাওমের।
প্রকৃত ইবাদত হচ্ছে আল্লাহর দেয়া জীবনব্যবস্থা মোতাবেক তাঁর পক্ষ হয়ে শাসন করা। সেই ইবাদত থেকে এই জনসংখ্যা আজ শুধু লক্ষ কোটি মাইল দূরে নয়, একেবারে বিপরীতমুখী। দাজ্জাল তথা ইহুদি-খ্রিষ্টান বস্তুবাদী সভ্যতার সার্বভৌমত্ব মেনে নিয়ে আমরা আল্লাহর অবাধ্যতা করছি। এবং দাজ্জালের তৈরি জীবন-ব্যবস্থা জীবনে প্রয়োগ করে দাজ্জালকে উপাসক হিসাবে মানছি।
এখন হেযবুত তওহীদ মানুষকে প্রকৃত ইসলামের দিকে, আল্লাহর তওহীদভিত্তিক সত্যদীনের দিকে আহ্বান করছে। মানুষ সৃষ্টির উদ্দেশ্য পূরণ করার জন্য ডাকছে। আসুন আমরা আল্লাহর হুকুমের উপর ঐক্যবদ্ধ হই, সার্বিক জীবনে আল্লাহর হুকুম তথা আল্লাহর উলুহিয়াত প্রতিষ্ঠা করি। তবেই আমরা প্রকৃত মুমিন-মুসলিম হতে পারব এবং আখেরাতে জান্নাতে যেতে পারব।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!
৫৯ বছরের বয়সের ব্যবধান। একজনের বয়স ৮০, অন্যজনের মাত্র ২১। এত বড় বয়সের ব্যবধান সত্ত্বেও ইতালীয় এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক। ব্যতিক্রমী এই…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!
‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা।…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়াশরুম দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!
লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় এনে দেওয়ার…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া রিসোর্টের ম্যানেজার…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাকে আগামীর বাংলাদেশের…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু শুধু নিজের গানের জাদুতে জয় করেছিলেন কোটি শ্রোতার হৃদয়, স্বপ্ন দেখিয়েছিলেন নতুন প্রজন্মের সংগীতশিল্পীদেরও। জীবদ্দশায় গিটার হাতে মঞ্চ মাতানো…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
পেশাগত দক্ষতা, উৎকর্ষ সাধন এবং যুদ্ধ ও শান্তিকালে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সাভার…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর