প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   জাতি ধ্বংসের কারণ এই তর্ক...

জাতি ধ্বংসের কারণ এই তর্ক বাহাসের ইসলাম

২ এপ্রিল ২০১৮ ০৮:৫৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

হোসাইন মোহাম্মদ সেলিম
১৭৮১ সনে কলকাতায় ব্রিটিশরা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর ১৪৬ বছর ২৬ জন খ্রিষ্টান প্রিন্সিপাল সেখানে এই মুসলিম জাতিকে ইসলাম শিখিয়েছে। এ ইতিহাস অনেকেই জানেন না। এই খ্রিষ্টান প-িতদেরকে বলা হত ওরিয়েন্টালিস্ট। তারা কি আমাদেরকে প্রকৃত ইসলাম শিক্ষা দিয়েছে? না। তারা আমাদেরকে সেই ঐক্যের ইসলাম, সাম্যের ইসলাম শিক্ষা দেয় নাই। তারা কোন ইসলাম শিক্ষা দিয়েছে? সেই তেরো শ’ বছর থেকে চলে আসা সূক্ষ্মাতিসূক্ষ্ম, ক্ষুদ্রাতিক্ষুদ্র, গুরুত্বহীন-অনর্থক বিষয় নিয়ে মাসলা-মাসায়েল, তর্ক-বাহাসের ইসলাম। বড় বড় হাতি তাদের পেছন দিয়ে চলে যায় খবর নেই, তারা আছেন মশা মাছি নিয়ে।
কয়েকদিন আগে দেখলাম এক লোক মাসলা জানতে চেয়েছেন যে ইলেকট্রিক র‌্যাকেট দিয়ে মশা মারা জায়েজ কিনা? তো মুফতি সাহেব উত্তর দিয়েছেন, আগুনে যে কোনো জীবকে পুড়িয়ে হত্যা করা নিষিদ্ধ। তাই বৈদ্যুতিক র‌্যাকেট দিয়ে মশা মারা হারাম। ভালো কথা, সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে আপনারা এখানে এসেছেন যে মশা মারা জায়েজ কি নাজায়েজ? আমি আপনাদেরকে বলতে চাই, আমি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ধর্মব্যবসার বিরুদ্ধে সংগ্রাম করি বলে আমার বাড়িতে চারবার হামলা চালিয়ে আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। আমার ভাইদেরকে জীবন্ত আগুন দিয়ে পুড়িয়েছেন। জবাই করে হত্যা করেছেন। চোখ তুলে নিয়েছেন। পেট্রোল দিয়ে তাদের দেহকে জ্বালিয়ে দিয়েছেন। রগ্, পায়ের রগ্ কেটে দিয়েছেন। সেটা কোন জায়েজ নাকি নাজায়েজ? ধর্মের সেন্টিমেন্ট ব্যবহার করে পেট্রোল, বোমা জ্বালিয়ে শত শত মানুষকে তারা হত্যা করেছেন। সেটা জায়েজ না কি নাজায়েজ? এত ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন, সারাদিন আমাকে হুমকি দিচ্ছেন আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, আর আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে মশা পোড়ানোর মাসলা জিজ্ঞাসা করছেন? এই হচ্ছে আমাদের আকিদা। বুঝাতে পারলেন তারা কোথায় গিয়েছেন? ঈসা (আ.) বলেছিলেন, আলেমগণ আস্ত উট গিলে ফেলেন, অথচ শরীয়তের মাসলা-মাসায়েল দিয়ে আপনারা মশাও ছাঁকেন।
একদিন আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) হজ করতে গেলেন। ইরাকের এক হাজি জিজ্ঞাসা করলেন যে, আব্দুল্লাহ ইবনে ওমর (রা.), আপনি বলুন তো, হজের অবস্থায় মাছি মারা জায়েয না নাজায়েয? এটার কাফ্ফারা কী হবে? আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বললেন, যে ইরাকিরা রসুলাল্লাহ্র কলিজার টুকরা হোসাইনকে হত্যা করেছে, সেই ইরাকিরা আজকে মাছি মারার কাফ্ফারা জিজ্ঞাস করে! হায় আল্লাহ! ইসলামটাকে তারা এখানে এনে দাঁড় করিয়েছেন।
এখন কী উপায় হবে আমাদের? কে রক্ষা করবে আমাদের? আমাদের একটা কোনো অভিন্ন সিদ্ধান্ত নাই। জঙ্গিবাদ যখন দেশে আক্রমণ করল, আমাদের আলেমরা এক জায়গায় বসতে পারলেন না। কিছু আলেম ফতোয়ার বই বের করলেন, আর হাজার হাজার আলেম বিরোধিতা করলেন। ইসলামিক ফাউন্ডেশন কোনো ফতোয়া দিলে অন্য আলেমরা মানেন না। কী হবে এই জাতির? কে দিকনির্দেশনা দিবে? কে নেতৃত্ব দেবে? কে বাঁচাবে? কে রক্ষা করবে? কে? কঠিন বিপদে পড়েছি আমরা। আল্লাহ রাব্বুল আ’লামীন এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ রব্বুল আ’লামীন অতীব দয়া করে পথ পাঠিয়েছেন। আলহাম্দুলিল্লাহ। সেই পথ আজ আপনাদের সামনে উত্থাপিত হলো। এই প্রস্তাব আমি দিয়ে গেলাম। আপনারা বিবেচনা করবেন, চিন্তা করবেন, ভাববেন। সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে, সালাহ কায়েম করে গভীর রজনীতে মহান রব্বুল আ’লামীনের শানে সেজদা করে কান্নাকাটি করে বলবেন, আল্লাহ সোবাহানুতা’আলা, এত পথ! এত মত! এত ফেরকা! এত মায্হাব! আল্লাহ কোন পথ ঠিক? হেযবুত তওহীদ বলছে, সবাই ভুল, হেযবুত তওহীদ ঠিক। আল্লাহ, তুমি আমাদেরকে পথ দেখাও। যদি হেযবুত তওহীদ ঠিক হয়, আল্লাহ হেযবুত তওহীদের সঙ্গে ঐক্যবদ্ধ কর। আর হেযবুত তওহীদ যদি ভুল হয়, দুনিয়া থেকে তাদেরকে বিনাশ করে দাও।
আমাদের এমামুয্যামানও প্রথম প্রথম এই দোয়া করতেন। কিন্তু যখন দেখা যাচ্ছে, হাজার প্রতিবন্ধকতা, অপমান, অপদস্থতা হওয়া সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষ আজ হেযবুত তওহীদের সঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছেন। তখন আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম। এই সত্য পথ, এই হক্ব পথ, আলহাম্দুলিল্লাহ, আল্লাহর শোকর। আপনারা যারা সিদ্ধান্তে আসতে পারবেন না আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন। তবে জেনে রাখুন, এই হচ্ছে সত্য, হক্ব, মুক্তির পথ, এই হচ্ছে সেরাতুল মোস্তাকীম। আর কোন পথ নাই। পুরো জাতিকে এখন, পুরো মানবজাতিকে এখন এক কথার উপরে ঐক্যবদ্ধ হতে যে, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না।
যে ইসলাম মানবজাতিকে ঐক্যবদ্ধ করেছিল, যে ইসলাম মানবজাতির মধ্যে সাম্য প্রতিষ্ঠা করেছিল, শত্রুকে ভাই বানিয়েছিল, যে ইসলাম অর্থ পৃথিবীর মানুষের অভাব দূর করে দিয়েছিল, জ্ঞানে-বিজ্ঞানে, সামরিক শক্তিতে বিশ্বের শিক্ষকের আসনে আসীন করেছিল। আল্লাহর রসুলের সেই ইসলাম হারিয়ে গিয়েছে। আজকে আমরা হিরার টুকরা পকেটে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছি। আল্লাহ আমাদেরকে পথ ও পথ প্রদর্শক দিয়েছিলেন, সিরাতুল মোস্তাকীম দিয়েছিলেন। আমরা সেই পথ হারিয়েছি। এখন জাতিকে রক্ষা করতে হলে, মাটিকে রক্ষা করতে হলে, ধর্মকে রক্ষা করতে হলে সেই তওহীদে এখন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো পথ নাই, কোনো উপায় নাই।
[১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ সোমবার ঢাকার উত্তর বাড্ডায় অনুষ্ঠিত একটি আলোচনা সভায় হেযবুত তওহীদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম কর্তৃক প্রদত্ত ভাষণের খ-াংশ। সম্পাদনায় মো. রিয়াদুল হাসান। বক্তব্যের পরবর্তী অংশ দেখুন আগামীকাল।]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক