প্রচ্ছদ    আন্তর্জাতিক   হামাস-ইসরায়েলের সম্ভাব্য সমঝোতায় যেসব শর্ত...

হামাস-ইসরায়েলের সম্ভাব্য সমঝোতায় যেসব শর্ত থাকছে

২১ নভেম্বর ২০২৩ ০৯:৩৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলি বাহিনীর যুদ্ধের দেড় মাস পেরোনোর পর এই প্রথম সমঝোতায় পৌঁছানোর পরিবেশ সৃষ্টি হয়েছে দু’পক্ষের মধ্যে। হামাসের চেয়ারম্যান ও রাজনৈতিক শাখার প্রধান ইসরমাইল হানিয়ে জানিয়েছেন, দু-পক্ষই একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে।

কী কী শর্ত অন্তর্ভুক্ত হতে পারে সম্ভাব্য সেই সমঝোতায়, তা এখনও চুড়ান্ত না হলেও হামাসের জ্যেষ্ঠ নেতা ইজ্জত আল রিশক এ সম্পর্কিত কিছু ইঙ্গিত দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে।

ইজ্জত আল রিশক বলেন, সম্ভাব্য সমঝোতা চুক্তিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা, ত্রাণ ও সহায়তা পণ্যবাহী ট্রাকগুলোকে প্রবেশ করতে দেওয়া এবং আহতদের চিকিৎসার জন্য বাইরের দেশে পাঠানোর মতো শর্তগুলো অন্তর্ভুক্ত করতে চায় হামাস।

আরও পড়ুন

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!

সম্ভাব্য এই সমঝোতায় ইসরায়েলের মূল মনযোগ হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিষয়টিতে। এই ইস্যুতে আগের অবস্থান ধরে রেখেছে হামাস। আর সেই অবস্থান হলো— ইসরায়েল যদি তাদের কারাগারে বন্দি হামাসের নেতাকর্মী ও ফিলিস্তিনিদের ছেড়ে দেয়, তাহলে হামাসও জিম্মিদের মুক্ত করবে।

আল রিশক আরও বলেন, কাতারের মধ্যস্থতায় গত কয়েক সপ্তাহ ধরে ইসরালের সরকারের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আলাপ আলোচনা চলছিল; কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু জেদ করেছিলেন— হামাসের সর্বস্তরে এবং ফিলিস্তিনের সব প্রতিবাদী পক্ষের সঙ্গে যেন এই ইস্যুতে আলোচনা ও তাদের মতামত জানতে চাওয়া হয়। তাই খানিকটা বিলম্ব হয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার ইসরায়েলের যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বৈঠকে হামাসের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আলোচনা হয়েছে এবং মন্ত্রিসভার সদস্যরা এ ইস্যুতে ইতিবাচক সাড়া দিয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলের বিমান বাহিনী। অক্টোবরের মাঝামাঝি থেকে এ অভিযানে যোগ দিয়েছে স্থল বাহিনীও।

অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা পৌঁছেছে ১৩ হাজার ৩০০ জনে। আর গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন।

স্থল বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ইসরায়েলের সেনা বাহিনীর ৬৮ জন সদস্য। এছাড়া এই যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন সাংবাদিক।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি: ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে যৌথভাবে প্রথম হয়েছেন বাংলাদেশের এহতিশামুল হক হিরা। ৯৭ নম্বর পেয়ে সিরিয়ার প্রতিযোগী আবদুল…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব হিসেবে রক্ষণশীল ভাষ্যকার কেটি জাকারিয়ার নাম ঘোষণা করেছেন। ট্রাম্পের প্রতি তাঁর দীর্ঘদিনের সমর্থন ও আনুগত্যের প্রশংসা…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!
দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে আসা ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের দুই জ্যেষ্ঠ সদস্যকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করেছে পুলিশ। প্রধান…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু ও সংখ্যাগুরু হিসেবে বিভাজন নয়, বরং সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদার ভিত্তিতে সব নাগরিকের পরিচয় হবে বাংলাদেশি—এমন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

আন্দোলন শুরুর আগেই পরাজয় মেনে নিয়েছেন মোদি: অভিজিৎ দীপকে

আন্দোলন শুরুর আগেই পরাজয় মেনে নিয়েছেন মোদি: অভিজিৎ দীপকে
আন্দোলন শুরু হওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরাজয় মেনে নিয়েছেন বলে দাবি করেছেন ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের গণগ্রেপ্তার…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ২ ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ!

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ২ ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ!
রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা…
 ১০ অক্টোবর ২০২৬    ঢাকা

ধস্তাধস্তির পর ধানক্ষেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হ*ত্যা, গ্রেপ্তার সিএনজিচালক!

ধস্তাধস্তির পর ধানক্ষেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হ*ত্যা, গ্রেপ্তার সিএনজিচালক!
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৩) হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে বাড়ি ফেরার পথে সিএনজিচালক সুমনের অটোরিকশায় ওঠার…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা, ভবনে ফাটল, বিদ্যুৎ বিচ্ছিন্ন!

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা, ভবনে ফাটল, বিদ্যুৎ বিচ্ছিন্ন!
পানামার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বিস্তীর্ণ এলাকা। এতে বিভিন্ন স্থাপনায় ফাটল ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির ছয়টি প্রদেশে…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ইট ভাঙা, কৃষিকাজ আর মানুষের সহযোগিতায় পড়াশোনা, আজ বিসিএস ক্যাডার মাখন!

ইট ভাঙা, কৃষিকাজ আর মানুষের সহযোগিতায় পড়াশোনা, আজ বিসিএস ক্যাডার মাখন!
শৈশবে বাবা-মায়ের বিচ্ছেদ, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারানো, আর অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই—জীবনের শুরুটা ছিল আমিনুল হক মাখনের জন্য কঠিন। কখনো ইট ভেঙেছেন, কখনো…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়