প্রচ্ছদ    জাতীয়   নবায়নযোগ্য জ্বালানির চেয়ে দেশে জীবাশ্ম...

নবায়নযোগ্য জ্বালানির চেয়ে দেশে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ছে

১৮ ডিসেম্বর ২০২২ ১১:৪০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার: ক্রমাগত বেড়েই চলেছে দেশে জীবাশ্ম জ্বালানি তেলের ব্যবহার। ওই অনুপাতে আশানুরূপভাবে বাড়ছে না নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। ২০২১-২২ অর্থবছরে দেশের কৃষিখাতে ১১ লাখ ৫০ হাজার ৮৭৭ মেট্রিক টন জ্বালানি তেল ব্যবহৃত হয়েছে। যা মোট ব্যবহৃত জ্বালানি তেলের ১৬ দশমিক ৬৪ ভাগ। আর আসন্ন ২০২২-২০২৩ সালের কৃষি সেচ মৌসুমে ডিজেল ১৩ লাখ ৯৭ হাজার ১২৯ মেট্রিক টন ও লুব অয়েল ৪৫ হাজার ৯৭১ মেট্রিক টন জ্বালানি তেল প্রয়োজন হবে। তাছাড়া চাহিদা মেটাতে দেশে আগামী ১০ বছরে ২৯ লাখ ৩৮ হাজার টন ডিজেলের আমদানি বাড়াতে হবে। সরকার কৃষি সেচে সৌর বিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেয়ার মধ্যে কৃষিতে তেলের চাহিদা বেড়ে যাচ্ছে। জ্বালানি বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, জীবাশ্ম-জ্বালানির ওপর থেকে সারাবিশ্ব যখন ক্রমেই নির্ভরতা কমাচ্ছে চাচ্ছে, তখন এদেশে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ছে। মূলত অনিশ্চিত জ্বালানি নিরাপত্তা, পরিবেশ দূষণ এবং তেলভিত্তিক ভূ-রাজনীতির কারণেই বিশ্বের বেশিরভাগ দেশ জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসছে। যদিও এখনো জীবাশ্ম-জ্বালানিই বিশ্বের মোট জ্বালানি চাহিদার বেশিরভাগ পেট্রোলিয়াম তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসভিত্তিক জ্বালানি যোগান দিচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত কপ-২৭ (জলবায়ু সম্মেলন) সম্মেলনেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে চুক্তি করার দাবি উঠেছে।  যেখানে স্পষ্টভাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার না বাড়ানোর কথা বলা হচ্ছে। আর তার লক্ষ্য হচ্ছে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহারের পরিবর্তে ‘ক্লিন এনার্জি’ বা পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানো।


সূত্র জানায়, আগামী ২০৩০ সালের পর্যন্ত দেশে জ্বালানি তেলের যে চাহিদা নিরূপণ করা হয়েছে তাতে দেখা যায় ২০২১-২২ অর্থবছরে ৩৯ লাখ ৬১ হাজার ৬৩৫ টন ডিজেল আমদানি করা হয়েছে। যা ২০৩০-২০৩১ অর্থবছরে বেড়ে ৬৯ লাখ টন হবে।  ২০২১-২২ অর্থবছরে জেট ফুয়েল আমদানি করা হয় ৪ লাখ ১০ হাজার ৯৮২ মেট্রিক টন। যা ১০ বছরে বেড়ে হবে ৬ লাখ ৯০ হাজার টন। ২০২১-২২ অর্থবছরে অকটেন আমদানি করা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৫১৪ টন, যা ১০ বছরে উন্নীত হবে ৬ লাখ ৩০ হাজার টন। ২০২১-২২ অর্থবছরে ফার্নেস অয়েল আমদানি করা ৩ লাখ ১৬ হাজার ৮৬ টন; যা ১০ বছর পর হবে অর্থবছরে ৫ লাখ টন। মেরিন ফুয়েল ২০২১-২২ অর্থবছরে আমদানি করা হয়েছে ১৬ হাজার ৫০৬ টন; যা বেড়ে ২০৩০-৩১ অর্থবছরে দাঁড়াবে ২ লাখ ৩০ হাজার টন। তবে নতুন রিফাইনারি না হলে অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি ১৫ হাজার মেট্রিক টনের ঘরেই ঘোরাফেরা করবে। তবে সরকার সম্প্রতি বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানি, পরিবহন এবং খুচরা বিক্রির অনুমতি দিয়েছে। এর ফলে যদি দেশে কোনো নতুন তেল পরিশোধনাগার গড়ে ওঠে তাহলে বিদ্যমান চিত্র বদলে যাবে। যদিও পৃথিবীতে জ্বালানি ব্যবহারের ধরনে পরিবর্তন আসছে। আগামী ২০ বছরের মধ্যে বিশ্ব নতুন জ্বালানিতে অভ্যস্ত হয়ে উঠলে রিফাইনারিগুলোকে তখন বেকার বসে থাকবে।


সূত্র আরো জানায়, এদেশে পরিবহন এবং সেচে জীবাশ্ম জ্বালানি তেলের সব চাইতে বেশি ব্যবহার হয়। তবে সরকারের তরফ থেকে গ্রিন এনার্জির ওপর জোর দেয়া হচ্ছে। ওই লক্ষ্যে সৌর, বায়ুর মতো নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করে তা সংরক্ষণ এবং ব্যবহারে গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ জীবাশ্ম জ্বালানির দূষণ বেশি। সেজন্যই সারা বিশ্ব এনার্জি ট্রানজিশন করে রিনিউয়েবলে যাচ্ছে। আর নাতিশীতোষ্ণ দেশ হয়েও যদি এদেশে রিনিউয়েবল না বাড়িয়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ে তাহলে রিনিউয়েবলে যে সম্ভাবনা আছে সেটা নষ্ট হয়ে যাবে। ফলে দেশে লাগাতার দূষণের মাত্রা বাড়তেই থাকবে।
এদিকে এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল জানান, জীবাশ্ম জ্বালানির একটি সীমিত সম্পদ। বিশ্বের বেশিরভাগ দেশ তা আমদানি করে থাকে। ফলে হুমকির মুখে থাকে জ্বালানি নিরাপত্তা। কিন্তু নবায়নযোগ্য জ্বালানি সম্পদ দেশীয় সম্পদ এবং আনলিমিটেড রিসোর্স। যা জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তা দেবে। দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার কথা চিন্তা করলে দেশের উচিত ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়া আর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনা।
অন্যদিকে সম্প্রতি এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ক্লিন এনার্জির বিস্তারে সরকার পরিকল্পনা অনুসারে অগ্রসর হচ্ছে। আগামী ২০৩০ সালের মধ্যে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি হতে উৎপাদন করা হবে। এমনিতেই বাংলাদেশ কার্বন ইমিশন কম করে। সরকারের পক্ষ থেকে আগামী ২০৩০ সালের মধ্যে ১৫ ভাগ পর্যন্ত কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি