প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   পৃথিবী আজ নরককুণ্ড

পৃথিবী আজ নরককুণ্ড

৮ নভেম্বর ২০১৭ ১১:৩৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হোসাইন মোহাম্মদ সেলিম: আজকে যে পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি তাকে উপলব্ধি করতে হবে। নরককুণ্ড ষোলো হাজার পরমাণু বোমা বানিয়ে রাখা হয়েছে কাকে মারার জন্য? মানুষকে মারার জন্য। সম্প্রতি পারমাণবিক বোমা নিক্ষেপের জন্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বানিয়েছে রাশিয়া, তার নাম দেওয়া হয়েছে শয়তান ২। এর থেকে কী আশা করেন? সারা পৃথিবীকে ধ্বংস করে ফেলার জন্য প্রস্তুত তারা। সীমান্তে সীমান্তে সংঘর্ষ, জাতিতে জাতিতে রক্তপাত, পরাশক্তিধর রাষ্ট্রগুলো কেউ কাউকে সমীহ করছে না, অস্ত্রের ভাষায় হুমকির ভাষায় কথা বলছে। জাতিসংঘ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। পৃথিবীকে ধ্বংস করার জন্য আমরা সমস্ত আয়োজন করেছি। আমেরিকা, জাপান, চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, কোথায় অন্যায়, অবিচার হচ্ছে না? কেবল বস্তুগত উন্নতি হয়েছে। কাঁচা রাস্তা পাকা হয়েছে। কিন্তু আত্মিকভাবে মানুষের কোনো উন্নতি হয় নাই, পৃথিবীকে তারা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। পৃথিবী আজ নরককুণ্ড। নরককুণ্ডে বসবাস করে, মানুষকে উদ্ধারের কোনো পথ না খুঁজে, হে মানুষ তোমরা মসজিদ ভর্তি করছো, গীর্জা ভর্তি করছো, মন্দির ভর্তি করছো, আল্লাহকে ঈশ্বরকে ভগবানকে পাবার আশায়? কখনই পাবে না।
আবার তাকিয়ে দেখুন পৃথিবীর মুসলমান জনগোষ্ঠীর দিকে। একজন মুসলমান হিসেবে আমাদেরকে এটা নিয়েও ভাবতে হবে। আমি আল্লাহকে ভালোবাসি, আমার রসুলকে ভালোবাসি, আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন সেটা বিশ্বাস করি। আমাদের স্র্রষ্টা কয়জন? একজন। রসুল কয়জন? একজন। উম্মতে মোহাম্মদী আমরা কয়খ- ছিলাম? অখ- ছিলাম। আমরা হচ্ছি এক আল্লাহর অনুসারী, এক রসুলের উম্মত, এক জাতি। একশ পঞ্চাশ কোটি সংখ্যা আমাদের। আমাদের লক্ষ লক্ষ আলেম, মুফতি, মাহাদ্দিস, মুফাসসির, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার। কিন্তু সর্বত্র আমরা নির্যাতিত হই, মার খেয়ে মরি। আমরা কাশ্মীরে মার খাই, মিয়ানমারে মার খাই, চীনে মার খাই, বসনিয়ায় মার খাই, ফিলিস্তিনে মার খাই। কেন? আমি প্রশ্ন করতে চাই- এর কারণ কী? যাদেরকে আল্লাহ বিজয়ের অঙ্গীকার করেছেন তারা দুনিয়াজোড়া মার খাবে কেন? কয়েক মাস আগে ছয় লক্ষ মুসলমানকে তাদের নিজেদের বাড়িঘর থেকে বের করে দিল। তারা কী পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে তার খবর আপনারা জানেন। আমার কথা বিশ্বাস না করলে খবরের কাগজ পড়ে দেখুন। রোগের উৎপত্তি নিয়ে কথা বলতে হবে, গোড়া খুঁজতে হবে। কেবল ভাসাভাসা কথা বললে হবে না। রোগ হলে ডাক্তাররা রোগের উৎপত্তিস্থল খোঁজার চেষ্টা করেন। মুসলিমদের আজকের পরিণতির পেছনেও উৎপত্তিস্থল খুঁজতে হবে। মুসলমানদের অবস্থা তো এমন ছিল না, আজ এমন হলো কেন? আমাদের ইসলাম তো এমন ছিল না, আজ কেন ইসলামের নামে হানাহানি, সন্ত্রাস, রক্তারক্তি, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা?
গতকাল খবর পেলাম ইয়েমেন থেকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সৌদি আরব সেটা আকাশেই ধ্বংস করে দিয়েছে। দোষ দেওয়া হয়েছে ইরানকে। সৌদির নেতৃত্বে সুন্নিরা, ইরানের নেতৃত্বে শিয়ারা জোট করেছে। একজোট আরেক জোটের বিরুদ্ধে যুদ্ধের তরবারি শান দিচ্ছে। আমাদেরকে কে রক্ষা করবে? বাঙালি মুসলমানকে বুঝতে হবে- আমাদেরকে রক্ষা করবেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। অন্য কেউ রক্ষা করবে না। ইরানও না, সৌদি আরবও না। তারা নিজেরাই কেউ আমেরিকাকে আর কেউ রাশিয়াকে সাহায্যকর্তা হিসেবে গ্রহণ করে নিয়েছে।
সারা পৃথিবীতে দুর্বলের উপর সবলের যে অত্যাচার শুরু হয়েছে তা থেকে রক্ষা পাবার একটাই শর্ত- আমাদেরকে মো’মেন হতে হবে। মো’মেন হবার দুইটি শর্ত। এক নম্বর হচ্ছে- লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দেওয়া। আর দ্বিতীয় হচ্ছে- মানুষের কল্যাণে নিজের জান-মাল উৎসর্গ করা।
আজকে সব জায়গায় কেবল স্বার্থপরতার শিক্ষা দেওয়া হয়, ভোগের শিক্ষা দেওয়া হয়, ত্যাগের শিক্ষা দেওয়া হয় না। কিন্তু নিজের জীবন-সম্পদকে আল্লাহর রাস্তায় অর্থাৎ মানুষের কল্যাণে উৎসর্গ করতে না পারলে কোনো লাভ নেই। ধ্বংস হয়ে গেলেও আল্লাহর সাহায্য পাবেন না।
একটি আদর্শিক আন্দোলনের বিরুদ্ধে অনেক ধরনের অপপ্রচার থাকতে পারে। যারা সেই আদর্শের বিরোধী তারা নানা কথা রটিয়ে বেড়ায়। আমাদের বিরুদ্ধেও অনেক অপপ্রচার আছে। ধর্মব্যবসায়ী একটি শ্রেণি এবং ইসলামবিদ্বেষী গণমাধ্যম আমাদের ব্যাপারে অনেক মিথ্যা ছড়িয়েছে। কিন্তু সময়ের পরিক্রমায় মানুষ জানতে পারছে হেযবুত তওহীদ আসলে কী, হেযবুত তওহীদের বক্তব্য কী, হেযবুত তওহীদের লক্ষ্য-উদ্দেশ্য কী। অনেকে আমাদের অর্থের উৎস জানতে চান। তাদের জন্য বলি- আমরা আমাদের কষ্টের উপার্জিত টাকা দিয়ে আন্দোলন পরিচালনা করি। যদি বিশ্বাস না হয় আমাদের সাথে চলুন। আমাদের সাথে থাকুন। আমরা যা খাই খাবেন, আমাদের সাথে থাকবেন। তারপর নিজের চোখেই দেখবেন সবকিছু। আমাদের সবকিছু দিনের আলোর মত পরিষ্কার। কোনো অর্থনৈতিক স্বার্থ বা রাজনৈতিক অভিপ্রায় নেই আমাদের। মানুষের মুক্তির জন্য আমাদের এই পথচলা। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সত্যের উপর অটল থেকে পথ চলতে পারি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি