প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ঝুঁকিতে তরুণ প্রজন্ম!

ঝুঁকিতে তরুণ প্রজন্ম!

১৭ সেপ্টেম্বর ২০২১ ০৮:১৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

জিনাত ফেরদাউস

শিশু-কিশোর ও তরুণদের মানসিক বিকাশ চরমভাবে ব্যাহত হচ্ছে অনলাইন গেমস পাবজি ফ্রি ফায়ার ইত্যাদির কারণে। মোবাইল ডিভাইস ও ইন্টারনেট সহজলভ্য হয়ে যাওয়ায় এবং স্কুল-কলেজ দীর্ঘদিন বন্ধ থাকায় লাখ লাখ শিশু কিশোর অনলাইন গেমসে আসক্ত হয়ে পড়েছে। তাদের মানসিক বিকাশ চরমভাবে ব্যাহত হচ্ছে, এমনকি অনলাইন গেমসের জের ধরে খুন-খারাবির মত ঘটনাও ঘটছে। পরিস্থিতি আঁচ করতে পেরে মহামান্য হাইকোর্ট নির্দেশ জারি করেছিল পাবজি ফ্রি ফায়ারসহ ক্ষতিকর গেমসগুলো বাংলাদেশে বন্ধ করার। কিন্তু সেটাও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কার্যকরী করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। সরকারিভাবে পাবজি, ফ্রি ফায়ার বন্ধ করলেও বিকল্প পদ্ধতিতে শিশু কিশোররা গেমসগুলো চালিয়ে যেতে পারছে সহজেই।
অনলাইন গেমসের আসক্তি ভয়াবহ পর্যায়ে
আসক্তি বলতে বোঝায় সাময়িক প্রশান্তির জন্য মানুষ বারবার যার দ্বারস্থ হয় এবং নির্দিষ্ট সময়ের পরে তার ভেতরে সেটার জন্য আবারও চাহিদা তৈরি হয়। আসক্তি বহুরকম হতে পারে- যেমন যৌনতা, জুয়া, শপিং, ইন্টারনেটে গেমস খেলা, মাদক ইত্যাদি। বিশেষজ্ঞদের মতে- ইন্টারনেটে পাবজি, ফ্রি ফায়ারসহ বহু গেমসের প্রতি শিশু কিশোররা আসক্ত হয়ে পড়ছে, যা মাদকাসক্তির মতই তরুণ সমাজকে বিপথে চালিত করার হুমকি তৈরি করেছে।
এমনকি পাবজি, ফ্রি-ফায়ার ইত্যাদি গেমসের কারণে খুনের ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে। এই অনলাইন গেমগুলো এখন প্রায় মাদক দ্রব্যের মতো কাজ করছে। অনেকে এগুলোকে ‘ডিটিজাল ড্রাগস’ আখ্যা দিচ্ছেন। লাখ লাখ ছেলে মেয়ে এসব গেমসে আসক্ত হয়ে গেছে এবং তাদের নিয়ে পারিবারিক ও সামাজিক নানা জটিলতার সৃষ্টি হচ্ছে।
গত দু’মাসে অনলাইনে গেম খেলাকে কেন্দ্র করে বহু অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা পত্রিকায় এসেছে, যা চিন্তাশীল মহলকে উদ্বিগ্ন করে তুলেছে। যেমন, পাবজি গেম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে নবম শ্রেণির ছাত্র খুন হবার ঘটনা কিংবা পাবজি গেম খেলা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর বাবাকে ছুরিকাঘাতের ঘটনা। শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও এই গেম ভয়াবহ পরিণতি ডেকে এনেছে।
গত ২৯ আগস্ট ভারতের পাঞ্জাবে পাবজি খেলার নেশায় বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে ১৬ লক্ষ টাকা খরচ করেছে ১৭ বছর বয়সী এক কিশোর। লকডাউনে অনলাইন ক্লাস করবে বলে মায়ের মোবাইল ব্যবহার করত সে। স্মার্টফোনে কার্ড ও ব্যাংক ডিটেইলস সেভ থাকায় টাকা তুলতে সমস্যা হয়নি তার। অথচ সেই টাকাটি তার বাবার চিকিৎসার জন্য রাখা হয়েছিল। এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া ভারতের মধ্যপ্রদেশের একটি ঘটনাও সবার দৃষ্টি কেড়েছে। মধ্যেপ্রদেশের ছাতারপুর জেলায় অনলাইনে মোবাইলে গেমস খেলে ৪০ হাজার টাকা খুইয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ১৩ বছর বয়সী এক কিশোর। মোবাইলের একাউন্ট থেকে টাকা নেওয়ার মেসেজ পেয়ে ছেলেকে ফোন করে বকাবকি করেন কিশোরের মা। যা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ওই কিশোর।
এসব ঘটনা প্রমাণ করে এসব অনলাইন গেমসের আসক্তি কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। কোমলমতি ছেলে মেয়েদেরকে এসব অনলাইন গেমস এমন এক নেশার জগতে নিয়ে গিয়েছে যেখানে ন্যায়-অন্যায়, ভালো-মন্দ বোঝার ক্ষমতা তাদের থাকছে না।
২০০৮ সালের জুন মাসে শিশু-কিশোরের এই সমস্যার উপর দীর্ঘদিন জরিপ করে বিশ্ব স্বাস্থ সংস্থা গেমিং অ্যাডিকশনকে মনঃস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। অনেকে বলছেন এটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে। ইদানীং দেখা যায় গেমস আসক্তির ফলে তাদের মাথা ব্যথা এবং কম বয়সেই চোখের সমস্যা দেখা দিচ্ছে। এমনকি গেমিংয়ের শিকার হচ্ছে ৩-৪ বছরের শিশুরাও। তাদের হাতে মোবাইল না দিলে হিংসাত্মক হয়ে উঠছে তাদের স্বভাব।
অনলাইন গেমস যেসব সমস্যা ডেকে এনেছে
১. অনলাইন গেমসে আসক্তির ফলে বাবা মায়ের সাথে শিশু কিশোরদের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে।
২. শিশু কিশোররা বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে গেমস খেলছে। মিথ্যা বলার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
৩. ঘণ্টার পর ঘণ্টা মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় খাবার গ্রহণ অনিয়মিত হয়ে যাচ্ছে। যার ফলে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু কিশোররা।
৪. রাত জেগে মোবাইলের স্ক্রিনে বহুক্ষণ তাকিয়ে থাকায় ঘুমের ব্যাঘাত ঘটছে এবং সেটার খারাপ প্রভাব পড়ছে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর।
৫. পড়ালেখায় মনোযোগ আসছে না।
৬. স্কুল-কলেজের পাঠ্যপুস্তকের বাইরে গল্প, কবিতা, পত্র-পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি পড়ার অভ্যাস তৈরি হচ্ছে না ছাত্র-ছাত্রীদের।
৭. বিভিন্ন ধরনের সাইবার অপরাধের সাথে জড়িত হয়ে আইনি ঝামেলায় পড়ে যাচ্ছে অনেকে।
৮. পাবজি, ফ্রি ফায়ারসহ বিভিন্ন অনলাইন গেমস শিশু কিশোরদের মধ্যে এক ধরনের আগ্রাসী ও হিংস্র মনোভাব সৃষ্টি করে দিচ্ছে।
৯. গেমের মাধ্যমে শিশু-কিশোররা নিজের অজান্তেই বিভিন্ন ধরনের অপরাধের কায়দা-কৌশল শিখছে।
১০. সবচেয়ে বড় যে ক্ষতিটা হচ্ছে তাহলো- শিশু কিশোররা শৈশবের দুরন্তপনা, খেলাধূলা, ছোটাছুটি ইত্যাদি স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে সরে যাচ্ছে। অপ্রাকৃতিক ও অস্বাস্থ্যকর জীবনযাপনের দিকে ঝুঁকে পড়ছে।
সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে
পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকর অনলাইন গেমস বন্ধের তাগিদ অনুভব করে রাষ্ট্রীয়ভাবেও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু তা কতটা ফলপ্রসূ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে।
গত ২৪ জুন দেশীয় সব অনলাইন প্ল্যাটফর্মে টিকটক, বিগোলাইভ, লাইকি, পাবজি এবং ফ্রি ফায়ারের মত গেমস ও অ্যাপসগুলো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার। এরপর গত ১৬ই আগস্ট বাংলাদেশে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকর সব অনলাইন গেমস আগামী তিন মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। এই নির্দেশ বাস্তবায়নের জন্য গত ২৫ আগস্ট বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি দেশে অনলাইন গেমস পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ করে দেয়। কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এখনও শিশু কিশোররা আগের মতই পাবজি ও ফ্রি ফায়ার খেলতে পারছে এমনটা জানা গেছে। অনেকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে গেমগুলো খেলতে পারছে, আবার অনেকে ভিপিএন ছাড়াই আগের মতই গেমগুলো খেলতে পারছে, এমন খবর পাওয়া যাচ্ছে।
তাহলে সমাধান কী?
ক্ষতিকর অনলাইন গেমস ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে তরুণদের জড়িত হওয়ার হার বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা কয়েকটি বিষয়ে খুব জোর দিচ্ছেন। তারা বলছেন-
১. ডিভাইসের আসক্তি থেকে বের করার জন্য শিশু কিশোরদেরকে বাস্তব জীবনে খেলাধূলার অনুকূল পরিবেশ তৈরি করে দিতে হবে। খেলাধূলাকে ঐচ্ছিক বা অপ্রয়োজনীয় বিষয় মনে করা চলবে না। খেলাধূলাকেও লেখাপড়ার মতই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দেখতে হবে। একটা সময় ছিল যখন তরুণরা কাবাডি, ফুটবল, ক্রিকেট, মোরগ লড়াই ইত্যাদি খেলায় মেতে থাকত। মেয়েদের বৌচি, কানামাছি, পুতুল বৌ, ফুল টোক্কা, বরফ পানি, এক্কা দোক্কা, রুমাল চুরি, রস কস, চার গুটি, চেয়ার খেরা সহ আরো কত খেলাধুলার নাম পাওয়া যায় যেগুলো হারিয়ে যেতে বসেছে। এসব খেলাধুলায় অংশগ্রহণ করলে শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবে ও সামাজিকভাবেও শিশু কিশোররা প্রভূত উপকার পেতে পারে। যেমন- একদল ছেলে মেয়ে যখন একসাথে খেলবে তখন সেখানে একে অপরের সাথে চেনা-পরিচয় তৈরি হবে, সামাজিক মেলামেশার জন্য যেসব গুণ দরকার হয় সেগুলো তাদের চরিত্রে তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে, একে অপরের প্রতি দায়বদ্ধতা তৈরি হবে, সংঘবদ্ধভাবে জীবনযাপনের শিক্ষা তারা অবচেতন মনেই পেয়ে যাবে। তাছাড়া সরাসরি খেলাধূলায় অংশগ্রহণ করলে সাহস বৃদ্ধি পায়, কথা বলারও যোগ্যতা তৈরি হয়। সবার সাথে মেলামেশা করার দক্ষতা এভাবেই একটি শিশুর মধ্যে কোমল বয়সেই তৈরি হয়ে যায়।
২. দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সরকারকে। যদি সত্যিই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বখে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হয় তাহলে এখনই শিশু কিশোরদের স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধূলাকে শিক্ষার মতই গুরুত্ব দিতে হবে। খেলার মাঠগুলো দখলমুক্ত করতে হবে সবার আগে। নতুন নতুন খেলার মাঠ তৈরি করে দিতে হবে ছেলে মেয়েদের জন্য। আর শিক্ষাব্যবস্থাকেও এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধূলার জন্য সময় দিতে পারে। এই যে ছেলে মেয়েরা পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে অনলাইন ও অফলাইনের বিভিন্ন ক্ষতিকর বিষয়ে যুক্ত হয়ে যাচ্ছে, এটাকে কিন্তু শিক্ষাব্যবস্থার ব্যর্থতা হিসেবেও চিহ্নিত করা যায়। এতে বোঝা যায় আমাদের শিক্ষাব্যবস্থা শিশু কিশোরদের সামনে বড় কোনো লক্ষ্য হাজির করতে পারছে না। মহৎ কোনো উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের সামনে উপস্থাপন করতে পারছে না, যে উদ্দেশ্য অর্জনের জন্য ছেলে মেয়েরা এদিক ওদিক মনোযোগ না দিয়ে একনিষ্ঠভাবে প্রচেষ্টা চালাতে থাকবে।
৩. তবে সবচেয়ে বড় ভূমিকা অভিভাবকদেরকে পালন করতে হবে। সন্তানের প্রতি অভিভাবকের দায়িত্ব অনেক। ইদানীং দেখা যায় ছেলে মেয়েদেরকে পড়াশোনায় ব্যস্ত রাখাকেই অভিভাবকরা একমাত্র দায়িত্ব বলে মনে করেন। ভালো ফলাফল বা ভালো কলেজ-ভার্সিটিতে ভর্তির জন্য সবসময় একটা বাড়তি চাপের মধ্যে ছেলে মেয়েদেরকে ফেলে রাখা হয়, অথচ সবার আগে বিবেচনা করা দরকার শিশু-কিশোরদের মানসিক বিকাশ, বুদ্ধিবৃত্তিক উন্নতি যাতে ঠিকমত হয়। তার জন্য সর্বপ্রথম শিশু-কিশোরদেরকে আনন্দঘন পরিবেশ তৈরি করে দিতে হবে। তাদেরকে খেলাধূলা, ভ্রমণ, বন্ধু-বান্ধবদের সাথে মেলামেশা, গান-কবিতা-অভিনয়-লেখালেখি-অঙ্কন ইত্যাদি বিভিন্ন বিষয়ে উৎসাহ প্রদান করতে হবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে শিশু-কিশোররা হলো অনুকরণ-প্রবণ। অনেক বাবা-মা সারাদিন বাসার বাইরে থেকে বা অফিস থেকে বাসায় ফিরেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, বা টিভিতে সিরিয়াল দেখায় ব্যস্ত হয়ে পড়েন। এটা সন্তানদের একাকীত্ব বাড়িয়ে তোলে এবং এক পর্যায়ে সে তার নিঃসঙ্গতা ঘোঁচানোর জন্য ডিভাইসকেই বন্ধু বানিয়ে ফেলে, যা পরবর্তীতে আসক্তির পর্যায়ে চলে যায়।

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর