প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইসলামে বৈরাগ্যবাদ নেই

ইসলামে বৈরাগ্যবাদ নেই

১১ মে ২০১৮ ১২:৫৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আদিবা ইসলাম
মহান আল্লাহ আখেরী নবীর মাধ্যমে যে দ্বীন বা জীবনব্যবস্থা পাঠিয়েছেন সেটা ভারসাম্যযুক্ত জীবনব্যবস্থা। এই ভারসাম্য হচ্ছে দুনিয়া ও আখেরাতের ভারসাম্য, দেহ ও আত্মার, শরিয়াত ও মারেফতের ভারসাম্য। এই দ্বীন সহজ-সরল, কোনো রকম আধিক্য বা বাড়াবাড়ির স্থান আল্লাহ রাখেননি। কারণ দ্বীনের কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করার অর্থ দ্বীনের বিকৃত হয়ে যাওয়া, যেমনটা অতীতের জনগোষ্ঠীগুলোর ক্ষেত্রে হয়েছিল। এই দ্বীন নিয়ে বাড়াবাড়ির ফলে দ্বীনের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, জাতির উদ্দেশ্য হারিয়ে গেছে এবং জাতি ধ্বংস হয়ে গেছে। শেষ ইসলামের ক্ষেত্রেও যেন তেমনটা না ঘটতে পারে সেজন্য আল্লাহর রসুল সদা সতর্ক থেকেছেন এবং যখনই দ্বীনের কোনো বিষয়ে কাউকে বাড়াবাড়ি করতে দেখেছেন তখন কঠোর ভাষায় সাবধান করে দিয়েছেন। তেমনি একটি ঘটনা ঘটে মদীনায়।
একদিন রসুলাল্লাহ এমনভাবে কেয়ামতের বর্ণনা দিলেন যে, জনগণের মন তাতে বিগলিত হয়ে গেল। তাঁদের চোখ থেকে অশ্রুর ধারা প্রবাহিত হলো। রসুলাল্লাহর দশজন বিশিষ্ট সাহাবী উসমান বিন মা’আজুনের ঘরে একত্রিত হলেন। তাদের মধ্যে ছিলেন আবু বকর (রা.) সহ আলী বিন আবু তালেব (রা.), আব্দাল্লাহ ইবনে মাসউদ (রা.), আব্দাল্লাহ বিন উমর (রা.), আবু যার গেফারী (রা.), সালিম মওলা আবু হোযায়ফা (রা.), মেকদাদ বিন আসওয়াদ (রা.), সালমান ফারসী (রা.), মাকল বিন মাকরু (রা.) এবং গৃহকর্তা উসমান বিন মা’আজুন (রা.)। তাঁরা সিদ্ধান্ত নিলেন আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে সংসার-ধর্ম ত্যাগ করবেন। সাধু সন্নাসী ও সুফীদের মত জিন্দেগী যাপন করবেন, ছিন্নবস্ত্র পরিধান করবেন। সর্বদা দিনের বেলা সওম রাখবেন। সারা রাত এবাদত বন্দেগী করবেন। বিছানায় ঘুমাবেন না। গোশত, চর্বি এবং পুষ্টিকর কোন খাদ্য গ্রহণ করবেন না। বন-জঙ্গল, পাহাড়-পর্বত এবং গুহার মধ্যে বসবাস করবেন।
তাঁদের এই সিদ্ধান্তের খবর রসুলাল্লাহর নিকট পৌঁছলে তিনি উসমান বিন মা’আজুনের (রা.) ঘরে এলেন। উসমান তখন ঘরে ছিলেন না। রসুলাল্লাহ উসমান বিন মা’আজুনের (রা.) স্ত্রী খাওলা বিনতে আবু উমাইয়াকে বিষয়ের সত্যতা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। খাওলা নিজ থেকে কিছ্ইু বললেন না। ঘটনাটি চেপেও গেলেন না। জবাবে বললেন, রসুলাল্লাহর নিকট যখন সংবাদ পৌঁছেছে তখন তা কি করে মিথ্যা হতে পারে?
রসুলাল্লাহ কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে গেলেন। খানিক বাদেই উসমান বিন মা’আজউন ঘরে ফিরে এলেন। তিনি শুনলেন আল্লাহর রসুল এসেছিলেন, তাঁর খোঁজ করেছেন। খবর শুনে উসমান আর দেরী করলেন না। তৎক্ষণাৎ সঙ্গীদের নিয়ে রসুলাল্লাহর দরবারে রওয়ানা হলেন। রসুল তাঁদেরকে বিষয়ের সত্যতা জিজ্ঞাসা করলে তারা বললেন, ইয়া রসুলাল্লাহ আমরা তেমন সিদ্ধান্ত নিয়েছি শুধুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, অন্য কিছু নয়।
আল্লাহর রসুল বললেন, “তোমাদের উপর তোমাদের নফ্সের হক রয়েছে। নফল সওম রাখো এবং (কোন কোন সময়) তা থেকে বিরত থাকো। রাতের বেলা কখনো তাহাজ্জুদের সালাহ কায়েমে করো এবং কখনো ঘুমাও। আমি তাহাজ্জুদের সালাহ কায়েম করি এবং ঘুমাইও। কোন কোন সময় সওম রাখি। আবার কোন কোন সময় সওম ত্যাগও করি। গোশত খাই, চর্বিও খেয়ে থাকি। স্ত্রীদের নিকটও যাই। যে আমার সুন্নাহ- তরিকা ত্যাগ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।’’
রসুলাল্লাহর কাছে এই ধরনের সতর্কবাণী শুনে তারা সাবধান হয়ে গেলেন। কিন্তু আল্লাহর রসুল ক্ষান্ত হলেন না। কারণ তিনি জানেন, এই বৈরাগ্যবাদ মুসা (আ.) এবং ঈসা (আ.) এর উম্মাহদেরকে আসমানী দীনের পথ থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। এর সাথে উম্মাহর জীবন-মরণ জড়িত। কাজেই ভবিষ্যতেও যাতে উম্মাহর মধ্যে এই বৈরাগ্যবাদী ধ্যান-ধারণা গজিয়ে উঠতে না পারে সে ব্যাপারে উম্মাহকে আরও বিষদভাবে সতর্ক করার প্রয়োজনীয়তা বোধ করলেন তিনি। সাহাবায়ে কেরামদের মসজিদে সমবেত হওয়ার ঘোষণা দেওয়া হলো। এরপর সমবেত লোকজনের উদ্দেশ্যে তিনি বললেন, ‘‘লোকজনের কি হলো তারা নিজেদের জন্য স্ত্রীলোক, আহার্য্য, সুগন্ধি এবং দুনিয়ার পছন্দনীয় জিনিস নিষিদ্ধ করেছে? আমি তোমাদেরকে সংসারবিমুখ পাদ্রী এবং রাহিব-সন্ন্যাসী হওয়ার জন্য হুকুম করতে পারি না। আমার দীনের মধ্যে গোশ্ত (পুষ্টিকর খাদ্য) বর্জন, স্ত্রীলোক ত্যাগ এবং দরবেশ-সন্নাসীদের খান্কা ও আখ্ড়া গ্রহণ করার নিয়ম নেই। এবং সওম আমার উম্মতের এবাদত বন্দেগীর সফর আর জেহাদ হলো তাদের বৈরাগ্যবাদ-সংসার ত্যাগ। আল্লাহর এবাদত করো। তাঁর সাথে কাউকেও শরীক করো না। হজ্ব ও উমরাহ পালন করো, যাকাহ প্রদান করো এবং সিয়াম পালন করো। দীনের কাজে দৃঢ়পদ থাকো, আল্লাহ তোমাদেরকে সুদৃঢ় করে দিবেন। তোমাদের পূর্ববর্তীগণ আধিক্য ও বাড়াবাড়ির জন্য ধ্বংসপ্রাপ্ত হয়েছে। যখন তারা (দীনের ব্যাপারে) বাড়াবাড়ি করল তখন আল্লাহও তাদের উপর কঠিন অবস্থা আরোপ করলেন। তাই এখন তারা রাহিবদের খান্কা ও আখ্ড়ায় বেঁচে আছে মাত্র (দ্বীন তাদের হাতে নেই)। আল্লাহর বাণী স্মরণ রেখো- ‘হে মো’মেনগণ! আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছেন তা তোমরা হারাম কর না। সীমালঙ্ঘন কর না। এ ধরণের লোককে আল্লাহ পছন্দ করেন না। (সুরা মায়েদাহ ৮৭)’’ তথ্যসূত্র: ‘বিশ্বনবী মোহাম্মদ (সা.) এর ভাষণ’ গ্রন্থ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

একসময়ের প্রাণচাঞ্চল্য আজ নীরব: আক্কেলপুরের জাফরপুর রেলস্টেশনে দুর্ভোগে এলাকাবাসী

একসময়ের প্রাণচাঞ্চল্য আজ নীরব: আক্কেলপুরের জাফরপুর রেলস্টেশনে দুর্ভোগে এলাকাবাসী
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর রেলস্টেশন একসময় ছিল আশপাশের গ্রামের মানুষের যাতায়াত ও জীবিকার অন্যতম কেন্দ্র। ট্রেনের অপেক্ষায় যাত্রীদের ভিড়, স্টেশন ঘিরে হোটেল ও দোকানপাটের ব্যস্ততা…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

সংবাদ প্রকাশের জেরে আমার দেশ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

সংবাদ প্রকাশের জেরে আমার দেশ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
গাজীপুর সংবাদদাতা:সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এস এম…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

গাইবান্ধায় ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধা পৌর এলাকার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৪…
 ১৮ অক্টোবর ২০২৬    রংপুর

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা, ধামরাইয়ে মন্দির পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা, ধামরাইয়ে মন্দির পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন কমিটির নেতাকর্মী ও রাজনৈতিক দলগুলো মাঠপর্যায়ে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনকে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!
গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত
জুলাই সনদ ছাড়া রাষ্ট্র পরিচালনাকে ফিটনেসবিহীন গাড়িতে ওঠার সঙ্গে তুলনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন,…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি
যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে ছয় দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া সাত…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার খবর সামনে এসেছে। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয়েছে তার। তবে গ্রিন…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা এবং জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও লেটার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জাপানি বিনিয়োগকারীরা। এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে দ্রুত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!
সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বরসংবলিত প্লেট লাগাতে হবে। বাংলাদেশ সড়ক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়