প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   এই হজ কি প্রকৃত উম্মতে...

এই হজ কি প্রকৃত উম্মতে মোহাম্মদীর হজ?

১৭ আগস্ট ২০১৮ ০৯:১৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

শাকিলা আলম
ইসলামী জীবনব্যবস্থায় হজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত। বর্তমানের মুসলিম নামধারী এই জাতিটির নামাজ, রোজা, যাকাত ইত্যাদির মতো হজ সম্পর্কেও আকিদা বিকৃত হয়ে গিয়েছে। তাদের বিকৃত আকিদার হজ আজ সম্পূর্ণরূপে একটি আধ্যাত্মিক ব্যাপার, আল্লাহর সান্নিধ্য অর্জন করার পথ। তাই যদি হবে তাহলে আল্লাহ তো সর্বত্র আছেন, সৃষ্টির প্রতি অণু পরমাণুতে আছেন; তবে তাঁকে ডাকতে, তাঁর সান্নিধ্যের জন্য এত কষ্ট করে দূরে যেতে হবে কেন? শুধ্ ুতাই নয়, তিনি বলেছেন- নিশ্চয়ই আমি তোমাদের অতি সন্নিকটে (সূরা আল বাকারা ১৮৬), তারপর আরো এগিয়ে গিয়ে বলেছেন, আমি তোমাদের গলার রগের চেয়েও সন্নিকটে (সুরা ক্বাফ ১৬)। যিনি শুধু নিকটেই নয় একেবারে গলার রগের চেয়েও নিকটে, তাঁকে ডাকতে, তাঁর সান্নিধ্যের আশায় এত দূরে যেতে হবে কেন? যদি বলেন কাবা আল্লাহর ঘর তাই সেখানে যাওয়া, তাহলে প্রশ্ন হচ্ছে ঘরের মালিকই যখন আমাদের সাথে আছে তখন বহু দূরের পাথরের ঘরে যাবার দরকার কি? আজকে হজের যে আকিদা অর্থাৎ “আল্লাহর ঘরে গিয়ে তাঁকে ডাকা” তাহলে আরো একটি প্রশ্ন থেকে যায় যে, একা একা যেয়ে তাঁকে ভালোভাবে ডাকা যায় নাকি সম্পূর্ণ অপরিচিত জায়গায়, অপরিচিত পরিবেশে লক্ষ লক্ষ মানুষের ভিড়ের ধাক্কাধাক্কির মাঝে তাকে ভালোভাবে মন নিবিষ্ট করে ডাকা যায়? ইসলামের উদ্দেশ্য, উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া অর্থাৎ সামগ্রিক রূপ যাদের মস্তিষ্ক থেকে বিদায় নিয়েছে, এক কথায় যাদের আকিদা বিকৃত হয়ে গেছে তাদের কাছে এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। দীন অর্থ জীবনব্যবস্থা। যে আইন কানুন, দ-বিধি মানুষের সমষ্টিগত, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রণ করবে সেটাই হচ্ছে দীন বা জীবনব্যবস্থা। এটা আল্লাহর সৃষ্টিও হতে পারে আবার মানুষের মস্তিষ্কপ্রসূতও হতে পারে। আল্লাহ প্রদত্ত দীন হচ্ছে ভারসাম্যযুক্ত। সেই দীনের প্রতিটি আদেশ নিষেধও হয়ে থাকে ভারসাম্যযুক্ত। তাতে যেমন রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদির ব্যবস্থা আছে তেমনি আত্মার উন্নতির, পরিচ্ছন্নতারও ব্যবস্থা আছে। যেমন হজ। নির্জনে বলে আল্লাহকে ডাকায় বেশি মনসংযোগ, নিবিষ্টতা হওয়া সত্ত্বেও হজের আদেশ হচ্ছে লক্ষ লক্ষ মানুষের কোলাহলে জনতার সাথে একত্র হয়ে তাঁর সামনে হাজির হওয়া। কারণ আগেই বলেছি ইসলাম আল্লাহর সৃষ্ট দীন কাজেই এর প্রতিটি আদেশ নিষেধ ভারসাম্যযুক্ত। কোনো নির্দেশই একতরফা অর্থাৎ আত্মার ধোয়া মোছা, পরিষ্কার পবিত্রতা নয়। শেষ ইসলামের প্রথম এবং মুখ্য দিকটা হচ্ছে রাষ্ট্রীয়, জাতীয়, ব্যক্তিগত দিকটা গৌণ যদিও ভারসাম্যযুক্ত। বর্তমানের মুসলিম নামধারী জাতির আকিদার সাথে না মিললেও চূড়ান্ত সত্য হচ্ছে এই যে, মুসলিমদের ইহজীবন এবং পরজীবনের, দেহের এবং আত্মার কোনো বিভক্তি থাকতে পারে না। মুসলিম জাতির সমস্ত কর্মকা- হচ্ছে এক অবিচ্ছিন্ন এবাদত। জামাতে নামাজের উদ্দেশ্য হলো মুসলিম পাঁচবার তাদের স্থানীয় কর্মকা-ের কেন্দ্র মসজিদে একত্র হবে, তাদের স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা পরামর্শ করবে। তারপর সপ্তাহে একবার বৃহত্তর এলাকার জামে মসজিদে জুমার নামাজে একত্র হয়ে ঐ একই কাজ করবে। তারপর বছরে একবার আরাফাতের মাঠে পৃথিবীর সমস্ত মুসলিম জাতির নেতৃত্বস্থানীয়রা, একত্র হয়ে জাতির সর্বরকম সমস্যা, বিষয় নিয়ে আলোচনা করবে, পরামর্শ করবে, সিদ্ধান্ত নেবে। এভাবে স্থানীয় পর্যায় থেকে ক্রমশ বৃহত্তর পর্যায়ে বিকাশ করতে করতে জাতির কেন্দ্রবিন্দু মক্কায় একত্রিত হবে। একটি মহাজাতিকে ঐক্যের সুদৃঢ় বন্ধনে বেঁধে রাখার কী সুন্দর প্রক্রিয়া।
কিন্তু বর্তমানের এই জাতি সেই ঐক্যের বন্ধন ধোরে রাখতে পারে নি। এক সময় এই দীনের অতি বিশ্লেষণ করে, সূক্ষ্মাতিসূক্ষ্ম মাসলা মাসায়েল উদ্ভাবন করে জাতিকে ছিন্ন বিচ্ছিন্ন করে একে এক মৃতপ্রায় জাতিতে পরিণত করে দেওয়ার পরও এর সব রকম কর্মকা-ের কেন্দ্র মসজিদ ও কাবাই ছিল, কারণ তখনও এই দীনকে জাতীয় পর্যায়ে আর ব্যক্তি পর্যায়ে বিভক্ত করা হয় নি। সামগ্রিক জীবনই এই দীনের দ্বারা পরিচালিত হতো। তারপর যখন ঐ ঐক্যহীন ছিন্ন বিচ্ছিন্ন জাতিটিকে আক্রমণ করে ইউরোপীয় জাতিগুলো দাসে পরিণত করে শাসন এবং শোষণ করলো তখন এই জাতির জাতীয় এবং ব্যক্তিগত জীবনে ভাগ করা হলো যার ফলে রাষ্ট্রীয় এবাদত জুমা, হজ পরিণত হয়েছে উপাসনাতে, শুধু আত্মশুদ্ধির প্রক্রিয়ায়। এখনকার হাজীরা আর তাদের আঞ্চলিক সমস্যার সমাধানকল্পে নিজ নিজ অঞ্চলের প্রতিনিধি হয়ে কেন্দ্রীয় এমামের কাছে যান না তারা আজকে হজ করতে যান শুধুই মাত্র পরকালীন মুক্তির আশায় যে উদ্দেশ্যে ইসলাম আসার আগে মক্কার মোশরেকরা হজ করত। তাদের এই হজ যে আল্লাহ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন তা বোঝার ক্ষমতাও আজ এদের নেই। এই জাতি বুঝতে পারছে না যে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের যতই চেষ্টা করছে ততই তারা আল্লাহর লা’নত ডেকে আনছে কারণ জাতীয় জীবন থেকে আল্লাহর হুকুমকে সরাসরি প্রত্যাখ্যান করে তারা ইহুদি খ্রিস্টান সভ্যতার হুকুমকে তসলিম করে নিয়েছে, যার ফলে তারা মূলত কাফের মোশরেকে পরিণত হয়েছে। তাদের পরিচয় আজ তারা নিজেরাই জানে না। সমস্ত পৃথিবীতে শান্তি আনা যাদের দায়িত্ব সেই তারাই এখন সমস্ত পৃথিবীতে অশান্তিতে দিনানিপাত করছে। সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ দেওয়ার লোভ সংবরণ করতে পারছি না। কয়েক বছর আগে ভারতের উত্তর প্রদেশের মুজাফফর নগরে হিন্দু মুসলিম দাঙ্গায় ৩৭ জনেরও অধিক লোক নিহত হয়েছে। সেখানে দীর্ঘকাল অস্থিতিশীল অবস্থা বিরাজ করেছে। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছিল যে কেন্দ্রীয় সরকার সেখানে সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছিল। মূলত এই ধরনের ঘটনাকে ভারতে, মিয়ানমারে দাঙ্গা বলে চালিয়ে দিলেও আসলে সেগুলো সারা পৃথিবীতে চলমান মুসলিম নিধনেরই অংশ, এর পেছনে মূল উদ্দেশ্য রাজনৈতিক। যাই হোক, দাঙ্গা পরিস্থিতিতে ঐ এলাকার মুসলিমদের কী করা উচিত ছিল? নিশ্চয়ই শান্তি ফিরিয়ে আনার জন্য যথাসম্ভব চেষ্টা করা উচিত ছিল। উভয়পক্ষকে সহিংসতা পরিহার করানোর আপ্রাণ চেষ্টা করা উচিত। কিন্তু না, সেখানকার অতি মুসলিমরা এই দুনিয়াদারি কর্মকা-ে না ঢুকে তারা যাচ্ছেন হজ করতে, আত্মার ময়লা পরিষ্কার করতে, নিষ্পাপ হতে। আর সেই হাজীদের বিদায় দিতে গিয়ে ঐ উত্তর প্রদেশের তরুণ মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব হজযাত্রীদেরকে উপদেশ দিয়ে বলেছিলেন, “আপনারা মক্কায় গিয়ে এখানকার দাঙ্গা পরিস্থিতির উন্নতির জন্য দোয়া করবেন।” কি হাস্যকর! মনে হয় যেন তারা দোয়া করলেই আল্লাহ আসমান থেকে সশস্ত্র মালায়েক বাহিনী পাঠিয়ে দিবেন যারা দাঙ্গাবাজদের মেরে ধরে থামিয়ে দেবেন আর অবস্থার উন্নতি হয়ে যাবে। যে কাজের ভার আল্লাহ মুসলিমদেরকে দিয়েছেন সেই কাজের দায়ভার আবার তারা আল্লাহর কাছে ফেরত পাঠিয়ে নিজেরা যাচ্ছেন হজে। এই লক্ষ লক্ষ হাজীদের দোয়া যে আল্লাহ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন তার প্রমাণ বর্তমানে সারা পৃথিবীতে মুসলিম নামক জাতিটির শতাব্দীর পর শতাব্দী ধরে চলমান করুণ দুর্দশা ও দাসত্বের জীবন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর