প্রচ্ছদ    রাজনীতি   তৃণমূল বিএনপিতে যোগদান দিলেন যারা

তৃণমূল বিএনপিতে যোগদান দিলেন যারা

৮ নভেম্বর ২০২৩ ১০:১৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রেপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের অর্ধশত নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন। আগামী নির্বাচনে ৩০০টি আসনেই তৃণমূল বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপার্সন শমসের মুবিন চৌধুরী।

আজ বুধবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপিতে যোগদান ও আলোচনা সভা’য় এ ঘোষণা দেওয়া হয়। দলটিতে যোগদান করা নেতাকর্মীদের মধ্যে রয়েছেন কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সাংবাদিক ও আইনজীবী।

ঘোষণা অনুযায়ী দলে যোগদান করেছেন, সাবেক জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম, জাপা চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা কর্নেল অবসরপ্রাপ্ত সাব্বির আহমেদ, সাবেক জাতীয় পার্টির নেত্রী ডা. আইভীর সরকার, ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক নেত্রকোনার মোহাম্মদ আলী, সাবেক ছাত্রলীগ নেতা সন্তোষ সারমা, এলডিপি থেকে আসা লস্কর হারুনুর রশিদ, সাভারের অ্যাডভোকেট মাহবুব হাসান তুষার, জয়পুরহাটের মাসুদ রেজা, নরসিংদীর নাজমুল শিকদার, শাহাদাত হোসেন, নেত্রকোনার শওকত তালুকদার, শহিদুল ইসলাম, টাঙ্গাইলের শরিফুজ্জামান খান, মানিকগঞ্জের শেখ শাহিনুর রহমান, পটুয়াখালীর এনায়েতুল ইসলাম, জয়পুরহাটের মোবারক, নওগাঁর অ্যাডভোকেট আব্দুল মোতালেব, খুলনার নাদির উদ্দিন খান, নেত্রকোনার মজিবুর রহমান খান, খুলনার হাফিজুল ইসলাম, জয়পুরহাটের আবুল বাশার চৌধুরী, ফেনীর খায়েজ আহমেদ ভূঁইয়া, গোপালগঞ্জের চার্লস বৌদ্ধ, ঢাকা-১৭ আসনের আবু বৌদ্ধ, নোয়াখালীর সৈয়দ আহমেদ, কক্সবাজার মোহম্মদ শাহ আলম, বগুড়ার সুমন মন্ডল, আবু রায়হান, সাজিদ খান, চট্টগ্রামের শাহাদাত চৌধুরী, পটুয়াখালীর দলিল উদ্দিন, টাঙ্গাইলের শহিদুল ইসলাম, কুমিল্লা মো. মাইনুদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন অনেকে: সামান্তা শারমিন

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন অনেকে: সামান্তা শারমিন

তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মুবিন চৌধুরী বলেন, গত ১৯ সেপ্টেম্বর আমাদের জাতীয় কাউন্সিল হয়। আজ অসংখ্য নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন। এটি প্রমাণ করে যে, বাংলার মানুষ একটি নতুন ধরনের রাজনীতি দেখতে চায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সর্বস্বান্ত হয়ে আজ শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ করছে।

তিনি বলেন, সামনে নির্বাচন আসছে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আসন্ন নির্বাচনে আমরা প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা আশা করি, নির্বাচন কমিশন তার ক্ষমতা যথাযথ প্রয়োগ করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। জনগণ ভোট দেবে। আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না, সেটি লগি-বৈঠা দিয়ে হত্যা হোক কিংবা পেট্রোল বোমা দিয়ে হত্যা হোক।

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, আমি আপনাদের অঙ্গীকার দিতে চাই যে, দলের সব সদস্য হবে এই দলের নেতা। তৃণমূল বিএনপির কাছে তাদের আসতে হবে না। তৃণমূল বিএনপি যাবে তৃণমূলের কাছে। দলীয় কমিটিসহ সব কিছু কেন্দ্রভিত্তিক হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

‘মাকে সঙ্গে দিলে সুইসাইড করব’, ইউএনওকে বললেন ছেলে!

‘মাকে সঙ্গে দিলে সুইসাইড করব’, ইউএনওকে বললেন ছেলে!
বৃদ্ধ ও হৃদ্‌রোগে আক্রান্ত মাকে নিজের সঙ্গে রাখতে রাজি নন ছেলে। এমনকি মাকে সঙ্গে রাখলে আত্মহত্যা করবেন বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, জীবনের শেষ সময়ে ছেলের…
 ৯ অক্টোবর ২০২৬    রাজশাহী

নানা পাটেকারের মৃত্যু নিয়ে মন্তব্য, তনুশ্রী দত্তকে তিরস্কার!

নানা পাটেকারের মৃত্যু নিয়ে মন্তব্য, তনুশ্রী দত্তকে তিরস্কার!
প্রবীণ অভিনেতা নানা পাটেকারের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তার মন্তব্যকে সংবেদনহীন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়ান…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ!

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ!
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন…
 ৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

দ্রুত ইমাম মাহদীর আগমন কামনা মোজতবা খামেনির!

দ্রুত ইমাম মাহদীর আগমন কামনা মোজতবা খামেনির!
ইরানের পুলিশ বাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বৃদ্ধির আশা…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বিয়ে ছাড়াই অন্যের স্ত্রীর সঙ্গে ৭ মাস বসবাসের অভিযোগ, মুচলেকায় মুক্ত ইমাম!

বিয়ে ছাড়াই অন্যের স্ত্রীর সঙ্গে ৭ মাস বসবাসের অভিযোগ, মুচলেকায় মুক্ত ইমাম!
বরিশালের বাকেরগঞ্জে অন্যের স্ত্রীর সঙ্গে বিয়ে ছাড়াই প্রায় সাত মাস ধরে বসবাসের অভিযোগ উঠেছে এক মসজিদের ইমামের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা ও ইমামের প্রথম স্ত্রীর স্বজনরা…
 ৯ অক্টোবর ২০২৬    বরিশাল

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন অনেকে: সামান্তা শারমিন

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন অনেকে: সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ইসলামে তাঁর প্রবেশকে কটাক্ষ করে অনেকে তাঁকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি মুসলিমদের…
 ৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ঢাকায় বিশ্ব শিশু দিবস ও ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঢাকায় বিশ্ব শিশু দিবস ও ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বিশ্ব শিশু দিবস এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)…
 ৮ অক্টোবর ২০২৬    ঢাকা

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় হাইকোর্টের স্থগিতাদেশ

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় হাইকোর্টের স্থগিতাদেশ
সমবায় আইন ও উপ-আইন অমান্য করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সমবায় সংগঠন ‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’-এর আগামী শনিবার (১০ অক্টোবর) চিটাগাং ক্লাব লিমিটেডে আহ্বান করা…
 ৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে চেতনানাশক স্প্রে করে চুরি: বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

ফকিরহাটে চেতনানাশক স্প্রে করে চুরি: বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
বাগেরহাটের ফকিরহাটে চেতনানাশক ওষুধ স্প্রে করে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় মো. হাফিজুর রহমান শিকারী (৭৭) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ…
 ৮ অক্টোবর ২০২৬    খুলনা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!
ফেসবুক-ইনস্টাগ্রাম স্ক্রল করতে গেলেই প্রায়ই চোখে পড়ে নানা পাটেকরের বিভিন্ন সিনেমার দৃশ্য। কখনো হাসির দৃশ্য, কখনো রাগী মুখভঙ্গি, আবার কখনো মজার সংলাপ—বছরের পর বছর ধরে…
 ৮ অক্টোবর ২০২৬    বিনোদন

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!
ফেসবুকে ভুয়া নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর মোবাইল ফোনে ‘বিয়ে’ করেন এক তরুণ। এরপর স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলে…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা ভারতবিরোধী নন, বরং আধিপত্যবাদবিরোধী। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কোনো দেশের সঙ্গে পারস্পরিক সুবিধার চুক্তি…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!
দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়