প্রচ্ছদ    আন্তর্জাতিক   মার্কিন সীমান্ত অভিমুখে বাংলাদেশিসহ হাজার...

মার্কিন সীমান্ত অভিমুখে বাংলাদেশিসহ হাজার হাজার অভিবাসীর পদযাত্রা

২৫ ডিসেম্বর ২০২৩ ০৩:১৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানোর আশায় মেক্সিকোর দক্ষিণাঞ্চল থেকে হাজার হাজার অভিবাসী পদযাত্রা শুরু করেছেন। এই অভিবাসীদের বেশিরভাগই দক্ষিণ ও মধ্য আমেরিকার বিভিন্ন দেশের। তাদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় অনেক অভিবাসীও রয়েছেন। এই পদযাত্রায় আরও অনেকে যুক্ত হবেন বলে প্রত্যাশা করেছেন অভিবাসীরা।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রায় ৭ হাজার অভিবাসী এই পদযাত্রায় অংশ নিয়েছেন; যাদের বেশিরভাগই দক্ষিণ এবং মধ্য আমেরিকার নাগরিক। অভিবাসীদের যুক্তরাষ্ট্রের সীমান্তমুখী পদযাত্রায় হাজার হাজার শিশুও রয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে সীমান্তে অভিবাসীদের ঢল সামলানোর উপায় নিয়ে আলোচনা করতে বুধবার দেশটিতে সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তার এই সফরের আগে মেক্সিকো থেকে পায়ে হেঁটে যুক্তরাষ্ট্রের সীমান্ত অভিমুখে যাত্রা শুরু করেছেন ওই অভিবাসীরা।

আরও পড়ুন

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

অভিবাসীদের ঢল বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের কয়েকটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর দুই দেশের যৌথ সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের সংখ্যার ‘‘নাটকীয়’’ উল্লম্ফন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

২০২২-২৩ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমোন্তে আটককৃত অভিবাসীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, কেবল চলতি বছরের সেপ্টেম্বর মাসেই যুক্তরাষ্ট্রের সীমান্ত রক্ষী বাহিনী অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী ২ লাখের বেশি অভিবাসীকে আটক করেছে।

অভিবাসীদের নতুন এই পদযাত্রা বড়দিনের সন্ধ্যায় গুয়েতেমালা সীমান্ত লাগোয়া মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর তাপাচুলা থেকে শুরু হয়েছে। দারিদ্র্য থেকে মুক্তির যাত্রা লেখা একটি ব্যানার নিয়ে যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে হাঁটছেন ওই অভিবাসীরা।

স্থানীয় গণমাধ্যম বলছে, পদযাত্রায় অংশ নেওয়া বেশিরভাগ অভিবাসীই কিউবা, হাইতি এবং হন্ডুরাসের বাসিন্দা। তবে কেউ কেউ বাংলাদেশ ও ভারতের মতো দূরের দেশ থেকেও এই পদযাত্রায় শামিল হয়েছেন।

অনেকে বলেছেন, ট্রানজিট পারমিটের জন্য কয়েক মাস অপেক্ষা করার পর তারা এই পদযাত্রায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অভিবাসী অধিকার কর্মী লুইস গার্সিয়া ভিলাগ্রান বলেছেন, উত্তরে গণ পদযাত্রায় যোগদান করা অনেক অভিবাসীর জন্য এটাই শেষ অবলম্বন; যারা তাপাচুলায় দীর্ঘদিন ধরে আটকা ছিলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত (গুয়েতেমালা লাগোয়া) খোলা রয়েছে এবং এই সীমান্ত দিয়ে প্রতিদিন অন্তত ৮০০ থেকে ১ হাজার মানুষ সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ছেন। আমরা যদি তাপাচুলা থেকে বের না হই, তাহলে শহরটি ভেঙে পড়বে।

‘‘আমরা মেক্সিকোর কর্তৃপক্ষকে বলেছি আমাদের উপকূলীয় মহাসড়ক দিয়ে যাওয়া এবং হাঁটা ছাড়া আর কোনও উপায় নেই।’’

অভিবাসীরা ২৪ ডিসেম্বর ভোরে যাত্রা শুরু করার পর প্রথম সকালেই প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। হন্ডুরাসের একজন অভিবাসী বলেছেন, তিনি একটি অপরাধী চক্রের হাত থেকে বাঁচতে নিজ দেশ ছেড়েছেন। ওই চক্রের সদস্যরা তাকে হত্যার হুমকি দিয়েছে।

জোসে স্যান্তোস নামের এক অভিবাসী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমি ভয় পেয়ে মেক্সিকোতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে আশা করেছিলাম।

গত শুক্রবার মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বলেছেন, তিনি অভিবাসন নিয়ে উদ্বেগ মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আবারও কাজ করতে আগ্রহী। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে মেক্সিকোর এই প্রেসিডেন্টের।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা