প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্ম প্রচারে অর্থের লেনদেন নিষিদ্ধ

ধর্ম প্রচারে অর্থের লেনদেন নিষিদ্ধ

১৬ এপ্রিল ২০২৪ ১১:৫২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হেদায়াতের জ্ঞান আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য বিশেষ দান। পবিত্র কোর’আন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়াহ বা পথনির্দেশ (সুরা বাকারা ২)। তাই কোর’আন শিক্ষা দিয়ে তথা দীন শিক্ষা দিয়ে তার কোনো বিনিময় মানুষ নিতে পারে না। কোর’আনের জ্ঞান মানুষের নিজস্ব জ্ঞান বা সম্পত্তি নয় যে একে পণ্যরূপে বিক্রি করা যাবে। আল্লাহর রসুল বলেছেন, “পূর্ববর্তী কেতাবে লিপিবদ্ধ আছে, আল্লাহ বলেছেন, “হে আদমের সন্তান! পারিতোষিক গ্রহণ ব্যতীত শি¶া দান কর, যেরূপভাবে তোমাদের পিতা পারিতোষিক দেওয়া ছাড়া শি¶ালাভ করেছে।” (ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে কুদসি।)
কোনো নবী-রসুল ইসলাম প্রচার করে তার বিনিময় গ্রহণ করেন নি। তারা বলেছেন, হে আমার সম্প্রদায়! এর (হেদায়াতের আহ্বান) পরিবর্তে আমি তোমাদের যুক্তিসঙ্গত। জাতির ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, জেহাদ ইত্যাদি জাতির অস্তিত্ব রক্ষার প্রধান শর্ত। সেই ঐক্যবিনাশী কোনো কথা বা কাজ হতে দেখলে রসুল (সা.) বিন্দুমাত্র ছাড় দিতেন না। এই জাতিবিনাশী কাজগুলোর একটি হচ্ছে দীন নিয়ে বাড়াবাড়ি ও অতি বিশ্লেষণ। বিষয়টি পরিষ্কার করার জন্য কয়েকটি ঘটনা উল্লেখ করছি।
একদিন একজন লোক এসে আল্লাহর রসুলের (সা.) কাছে অভিযোগ করলেন, ওমুক লোক নামাজ লম্বা করে পড়ান, কাজেই তার (পড়ানো) জামাতে আমি যোগ দিতে পারি না। শুনে তিনি (সা.) এত রাগান্বিত হয়ে গেলেন যে -বর্ণনাকারী আবু মাসউদ (রা.) বলছেন যে- আমরা তাকে এত রাগতে আর কখনও দেখিনি (হাদিস- আবু মাসউদ (রা.) থেকে বোখারী।)।
একদিন আল্লাহর রসুলকে (সা.) জানানো হলো, কিছু আরব সওম রাখা অবস্থায় স্ত্রীদের চুম্বন করেন না এবং রমজান মাসে সফরে বের হলেও সওম রাখেন। শুনে ক্রোধে বিশ্বনবীর (সা.) মুখ-চোখ লাল হয়ে গেলো এবং তিনি মসজিদে যেয়ে মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর হামদ বলার পর বললেন-সেই সব লোকদের কী দশা হবে যারা আমি নিজে যা করি তা থেকে তাদের বিরত রেখেছে? আল্লাহর কসম তাদের চেয়ে আমি আল্লাহকে বেশি জানি এবং বেশি ভয় করি (হাদিস-আয়েশা (রা.) থেকে বোখারী, মুশলিম, মেশকাত)।
আল্লাহ যতটুকু করতে বলেছেন তার থেকে বেশি করা সীমালংঘন, জুলুম। আল্লাহর বিধানের মধ্যে কঠোরতা বা তাশাদ্দুদ আরোপ করার ফলে কী হয়? আল্লাহর দীনের যে সহজ-সরল বৈশিষ্ট্য তা হারিয়ে দীন দুর্বোধ্য, জটিল, কষ্টকর ও কঠিন হয়ে পড়ে। তখন মানুষ দীনের বিধান পালনের বিষয়ে বিরূপ হয়ে যায়। দীন সাধারণ মানুষের বোধগম্যতা ও পালনের বাইরে চলে যায়। গুটিকয়েক লোক অতি কষ্ট করে এসব নিয়ম-কানুন পালন করেন, কিন্তু অধিকাংশ মানুষ বিধি-বিধান পালনের ক্ষেত্রে বীতশ্রদ্ধ ও হতাশ হয়ে পড়ে। এমন যেন না হতে পারে সে বিষয়ে আল্লাহর রসুল সদা-সর্বদা তাঁর সাহাবিদেরকে নসিহত ও নির্দেশ দিয়ে গেছেন এবং নিজেও সে মোতাবেক আদর্শ স্থাপন করেছেন। একটি উদাহরণ দিই। আনাস (রা.) বলেন, “একবার নবী (সা.) এর সঙ্গে আমরা সফরে ছিলাম। আমাদের কেউ সিয়াম পালন করেছেন আবার কেউ ছেড়ে দিয়েছেন। এরপর প্রচণ্ড গরমের সময় আমরা এক প্রান্তরে অবতরণ করলাম। চাদরবিশিষ্ট লোকেরা আমাদের মধ্যে সর্বাধিক ছায়া লাভ করতে সক্ষম হয়েছে। যারা সিয়াম পালন করছিল তারা কোন কাজই করতে পারছিল না। যারা সিয়াম রত ছিল না, তারা উটের তত্ত্বাবধান করছিল, খেদমতের দায়িত্ব পালন করছিল এবং পরিশ্রমের কাজ করছিল। তখন রসুলাল্লাহ বললেন, আজ তো সওম ভঙ্গকারীরা সমুদয় সওয়াব অর্জন করে নিল (বোখারি: ২৬৯১, মুসলিম: ২৪৯৩)।
সফরে সওম রাখার কষ্টকর অবস্থা থেকে রেহাই দেওয়ার জন্য আল্লাহ সওম রাখতে নিষেধ করেছেন, এটা বান্দার প্রতি আল্লাহর রহমত। রসুলাল্লাহর জীবদ্দশায় সওম নিয়ে কোনো কঠোরতা কেউ আরোপ করতে পারেনি। বাড়াবাড়ির আতিশয্যে যারা সফরেও কষ্ট করে সওম রাখা শুরু করলেন বিশ্বনবীর (সা.) ভর্ৎসনা শুনে তারা আবার ভারসাম্য ফিরিয়ে আনলেন। কিন্তু আজ এই জাতিকে কে বাড়াবাড়ি থেকে ফিরিয়ে আবার ভারসাম্যে আনবে? নবী তো আর আসবেন না, সুতরাং এ কাজ তাঁর প্রকৃত উম্মাহকেই করতে হবে।
আমার দেখা একটি ঘটনা বলছি। এক ভদ্রলোক উমরা হজ্ব করতে যাবেন। তাঁর বয়স পঁচাত্তরের বেশি। তাঁর সঙ্গে অন্তত আরো চল্লিশজন সমবয়স্ক মানুষও উমরা পালন করতে যাবেন। প্রক্রিয়া সম্পাদন করতে করতে রমজান মাস শুরু হয়ে গেল। পহেলা রমজান তাঁর সৌদি আরবের মক্কায় যাওয়ার ফ্লাইট। বাংলাদেশে তখন চৈত্রমাসের লম্বা দিন। ভোর চারটায় উঠে তিনি প্রথম রমজানের সেহরি খেলেন। ছয়টার মধ্যে ঢাকা বিমান বন্দরে গিয়ে চার ঘণ্টা বসে থাকলেন। অপেক্ষার পর সোয়া দশটায় বিমান উড়ল। বিমান প্রথমে গেল দুবাইতে, সেখানে কয়েক ঘণ্টার বিরতি। তারপর গেল জেদ্দা, তারপর সেখান থেকে মক্কা। বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় তিনি মক্কায় গিয়ে পৌঁছলেন। সারা রাস্তায় এই মানুষগুলি রোজা রেখেছেন।
সৌদি আরবের সময় আমাদের দেশ থেকে তিন ঘণ্টা কম, অর্থাৎ সেখানে সূর্যাস্ত হয় বাংলাদেশের তিন ঘণ্টা পর। মুসাফির বা অসুস্থ মানুষের জন্য সওম প্রযোজ্য নয়, এ কথা পবিত্র কোর’আনে আল্লাহ জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, “যে লোক অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে, সে অন্য দিনে গণনা পূরণ করে নিবে (সুরা বাকারা ১৮৫)। কিন্তু হজ এজেন্সির মুয়াল্লিম (শিক্ষক বা তত্ত্বাবধায়ক), শুনেছি তিনি নাকি একজন মুফতি, তিনি হাজিদেরকে সওম ভাঙার অনুমতি দিলেন না। যুক্তি হিসাবে বলা হল, রসুলের যুগে উত্তপ্ত মরুভূমির মধ্যে উটের পিঠে সফর করতে হত। বর্তমানে প্লেনে করে সফর আরামদায়ক। তাই বর্তমানে ঐ বিধানের সুবিধা নেওয়া চলবে না। ফলে এই বৃদ্ধ মানুগুলোকে সেদিন প্রায় সাড়ে ষোল ঘণ্টা সওম রাখতে হয়েছিল। ফ্লাইটে তাঁর চেয়েও শক্ত মানুষ ছিলেন, তাদের ক্ষেত্রেও একই নিয়ম জারি থাকল।
এটাই হচ্ছে দীন নিয়ে বাড়াবাড়ি, যা আল্লাহ সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ করেছেন। বিদায় হজের ভাষণেও আল্লাহর রসুল বলেছেন, “হে মানুষ! তোমরা কখনোই দীন (বিধি-বিধান) নিয়ে বাড়াবাড়ি করো না- কারণ অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গেছে।” তিনি আবু মুসা (রা.) ও মু’আয (রা.) কে ইয়ামেনে দীন প্রচার, প্রশাসনিক ও কূটনৈতিক দায়িত্ব দিয়ে প্রেরণ করার সময় বলেছিলেন, “তোমরা (দীন পালনকে) সহজ কর, কঠিন করো না। সুসংবাদ দাও, বীতশ্রদ্ধ করো না। পরস্পর মেনে ও মানিয়ে চলো, মতবিরোধ করো না। (বোখারি ৩০৩৮, মুসলিম ৪৬২৬)।
আমরা বর্তমানে যেমন দেখি, আমাদের আলেম ওলামারা রমজান মাসে বেশ আয়োজন করে প্রশ্ন-উত্তরের অনুষ্ঠান করেন। সেখানে সওম পালনের খুঁটিনাটি মাসলা-মাসায়েল নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নের সংখ্যা হাজার হাজার। বেশিরভাগই কী করলে সওম ভাঙবে তা নিয়ে, যেমন ঢেকুরের সঙ্গে আসা খাবার বা দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার গিলে ফেললে রোজার ক্ষতি হবে কিনা, রোযাদার ব্যক্তি পানিতে বায়ু ছাড়লে রোযা নষ্ট হবে কিনা, রোজা অবস্থায় এন্ডোস্কপি করা যাবে কিনা ইত্যাদি। কিন্তু আল্লাহর রসুল বেশি প্রশ্ন করা অপছন্দ করতেন। ফলে তাঁর সাহাবিরাও তাঁকে খুব কমই প্রশ্ন করতেন।
ইমাম দারিমি (রহ.) তাঁর সুনান আদ-দারেমি নামক হাদিস গ্রন্থে এ সম্পর্কে সাহাবী ও তাবেয়ীদের কিছু মতামত উল্লেখ করেছেন। যেমন ইবনে আব্বাস (রা.) বলেন, “আমি রসুলাল্লাহর সঙ্গীদের চাইতে উত্তম কোনো মানব দল কখনো দেখিনি। রসুলাল্লাহর গোটা যিন্দেগীতে তাঁরা তাঁকে মাত্র তেরটি প্রশ্ন করেছেন। এর সবগুলোই কোর’আনে উল্লেখ হয়েছে। যেমন: ‘হে নবী! এরা তোমাকে হারাম মাসগুলোতে যুদ্ধ সংক্রান্ত বিধান জিজ্ঞেস করছে’। অথবা হে নবী তাঁরা তোমার নিকট হায়েয সংক্রান্ত বিধান জানতে চাচ্ছে’ -প্রভৃতি।
অতঃপর হযরত ইবনে আব্বাস (রা.) বলেন: “সাহাবীগণ কেবল সেইসব প্রশ্নই করতেন, যা ছিল তাঁদের জন্যে উপকারী।” তাঁরা প্রশ্ন করতেন নানা ঘটনার প্রেক্ষিতে। সম্ভাব্য পরিরিস্থিতি কল্পনা করে কোনো প্রশ্নই তারা করতেন না। এমন প্রশ্ন কেউ করলে উমর (রা.) তাকে রীতিমত অভিশাপ দিতেন। উমার (রা.) মিম্বারে আরোহণ করে বলেছেন, “আমি আল্লাহর নাম নিয়ে যা ঘটেনি সে সম্পর্কে কোন ব্যক্তি কর্তৃক প্রশ্ন করাকে নিষিদ্ধ করছি। কারণ যা কিছু ঘটবে তার সব কিছুরই বিবরণ আল্লাহ দিয়ে দিয়েছেন (দারেমি ১/৫০)।
কাসেম (রা.) লোকদের সম্বোধন করে বলেন: “তোমরা এমনসব বিষয়ে প্রশ্ন করছ, যেসব বিষয়ে প্রশ্ন করার জন্যে আমরা কখনো মুখ খুলিনি। তাছাড়া তোমরা এমনসব বিষয়েও খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছ যা আমার জানা নেই। সেগুলো যদি আমার জানা থাকত, তবে তো নবী করীমের (সা.) ফরমান অনুযায়ী সেগুলো তোমাদের বলেই দিতাম।”
উমার ইবনে ইসহাক (রহ) বলেছেন: “রসুলাল্লাহর অর্ধেকের বেশি সাহাবীর সংগে সাক্ষাতের সৌভাগ্য আমার হয়েছে। আমি তাঁদের চাইতে অধিক জটিলতামুক্ত এবং কঠোরতা বর্জনকারী মানব গোষ্ঠীর সাক্ষাত পাইনি।”
মূলত সাহাবীরা রসুলাল্লাহকে যা করতে দেখতেন, যেভাবে করতে দেখতেন সেটার অনুসরণ করতেন। এটাই ছিল রসুলাল্লাহর শিক্ষাদানের পদ্ধতি। তিনি কখনও ব্যাখ্যা করে বলেননি যে ওজুর চার ফরজ না ছয় ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নত ইত্যাদি। এগুলো বহু পরে ফকিহরা গবেষণা করে বের করেছেন।
অত্যন্ত প্রয়োজনীয় কোনো বিষয়ে মসলা জানতে চাইলে বিশ্বনবী (সা.) প্রথমে তা সরলভাবে বলে দিতেন। কিন্তু কেউ যদি আরও একটু খুঁটিয়ে জানতে চাইতো তাহলেই তিনি রেগে যেতেন। কারণ তিনি জানতেন ঐ কাজ করেই অর্থাৎ অতি বিশ্লেষণ ও ফতোয়াবাজি করেই তার আগের নবীদের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। কিন্তু তাঁর অত ক্রোধেও, অত নিষেধেও কোনো কাজ হয় নি। পরবর্তীতে তাঁর জাতিটিও ঠিক পূর্ববর্তী নবীদের (আ.) জাতিগুলোর মতো দীন নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে অতি মুসলিম হয়ে মসলা-মাসায়েলের তর্ক তুলে বিভেদ সৃষ্টি করে হীনবল, শক্তিহীন হয়ে শত্রুর কাছে পরাজিত হয়ে তাদের গোলামে পরিণত হয়েছে।

লেখক: এমাম, হেযবুত তওহীদ
যোগাযোগ: ০১৬৭০১৭৪৬৪৩, ০১৭১১৫৭১৫৮১, ০১৭১১০০৫০২৫]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা…
 ৭ নভেম্বর ২০২৬    খুলনা

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক হলরুমে দিবসটি…
 ৭ নভেম্বর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন
জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তন চত্বরে এক যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

আওয়ামী লীগের পুনর্বাসনের আগে অতীতের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে: হাসনাত

আওয়ামী লীগের পুনর্বাসনের আগে অতীতের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের অতীত শাসনামলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত না করে দলটিকে রাজনীতিতে…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মিঠাপুকুরে নববধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির তিন সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ

মিঠাপুকুরে নববধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির তিন সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ
রংপুর,প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে শিরিনা আক্তার (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

বরিশালে হেযবুত তওহীদের নারী বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে হেযবুত তওহীদের নারী বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত
আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: “জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ধর্মব্যবসা ও বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগতে হবে, জাগাতে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলায় হেযবুত তওহীদের নারী বিভাগের…
 ৭ নভেম্বর ২০২৬    বরিশাল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী!

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী!
ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৮০টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। এসব ফ্লাইটের যাত্রী হিসেবে মোট ২৩ হাজার ৮৫ জন আটকা…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি!

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি!
সাংবাদিকের সঙ্গে সাম্প্রতিক বিরোধের জেরে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের…
 ৭ নভেম্বর ২০২৬    বিনোদন

‘হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে’: তথ্য প্রতিমন্ত্রী

‘হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে’: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরেই ফিরতে হবে এবং তার বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও…
 ৭ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

এক দিনেই ২১৩ রান হৃদয়ের, সাকিবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস!

এক দিনেই ২১৩ রান হৃদয়ের, সাকিবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস!
সিলেট টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। এক দিনেই…
 ৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকারবিরোধী শক্তিগুলো আবারও ষড়যন্ত্রের মাধ্যমে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

তাহসিফ হত্যা মামলা: তিন দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ!

তাহসিফ হত্যা মামলা: তিন দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ!
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার তার বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান!

৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়