প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   লা’নতের প্রকারভেদ এবং মুসলিম জনসংখ্যা

লা’নতের প্রকারভেদ এবং মুসলিম জনসংখ্যা

১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৩৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক
মোহাম্মদ আসাদ আলী

সর্বশক্তিমান আল্লাহ কোর’আনে বিভিন্ন জাতি, গোষ্ঠী, গোত্র, এমন কি ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য লা’নত অর্থাৎ অভিশাপ দিয়েছেন। তাঁর অভিশাপ মানেই নির্মম শাস্তি। আল্লাহ, যার চেয়ে বড় ক্ষমাশীল নেই, যার চেয়ে বড় দয়াশীল নেই, যার কাছে ক্ষমা চাইলে তিনি বার বার ক্ষমার আশ্বাস দিয়েছেন, সেই তিনিই যখন অভিশাপ দেন তখন নিশ্চিতভাবে বলা যায় যে, সেই ব্যক্তি বা গোত্র বা গোষ্ঠী বা জাতি ক্ষমার যোগ্যতা ছাড়িয়ে বহুদূরে চলে গেছে, সেই গফুরুর রহীমেরও ক্ষমার সীমানা ছাড়িয়ে গেছে। কোর’আনে দেখা যায় তিনি বিভিন্নভাবে, প্রধানতঃ তিনভাবে লা’নত দিয়েছেন। আর তা হচ্ছে-
১। তিনি শুধু নিজে দিয়েছেন।
২। অন্যের মুখ দিয়ে দিয়েছেন।
৩। তিনি তাঁর মালায়েক অর্থাৎ ফেরেশতা ও মানবজাতি সম্মিলিতভাবে লা’নত দিয়েছেন।
উদাহরণ: ১ম ক্ষেত্রের লা’নত হচ্ছে শুধু তাঁর একার লা’নত তিনি দিচ্ছেন তাদের, যুদ্ধ করতে বললে যারা ভয়ে মুর্ছিত, মৃতপ্রায় হয়ে যায় (মোহাম্মদ-২৩, ২৪), কাফেরদের (আহযাব-৬৪), মুনাফিকদের (আহযাব-৬০, ৬১), জালেমদের (অন্যায়কারীদের) (হুদ-১৮) ইত্যাদি।
২য় ক্ষেত্রের লা’নত হচ্ছে অন্যের মুখ দিয়ে লা’নত তিনি দিচ্ছেন বনি ইসরাইলের কাফেরদের একবার দাউদ (আ:) কে দিয়ে আরেকবার ঈসা (আ:) কে দিয়ে (মায়েদা-৮১) ।
আর ৩য় ক্ষেত্রের লা’নত হচ্ছে তিনি, তাঁর মালায়েক ও মানব জাতির সম্মিলিত লা’নত দিচ্ছেন দু’বার। একবার দিচ্ছেন সেই সব কাফেরদের যারা মৃত্যু পর্যন্ত আল্লাহর দীনকে অস্বীকার কোরে কাফের অবস্থাই মারা গেল। তাদের সম্বন্ধে আল্লাহ বলছেন- তারা (জাহান্নামে) চিরদিন থাকবে। তাদের শাস্তি কমানোও হবেনা, বিরতিও দেয়া হবে না (বাকারা-১৬১, ১৬২)। আরেকবার দিচ্ছেন তাদের, যারা একবার সত্য গ্রহণ করার পর কুফরে (অবিশ্বাসে) ফিরে গেছে (মায়েদা-৮৬, ৮৯) ।
আল্লাহর একার দেয়া লা’নত, অন্যের মুখ দিয়ে দেয়া লা’নত আর আল্লাহ, তাঁর মালায়েক ও মানব জাতির সম্মিলিত লা’নত; এই তিন রকমের লা’নতের মধ্যে সবচেয়ে ভয়ংকর লা’নত হচ্ছে ঐ সম্মিলিত লা’নত সন্দেহ নেই। অন্যের মুখ দিয়ে তিনি যে দু’বার বনি ইসরাইল অর্থাৎ ইহুদি জাতিকে লা’নত দিলেন তার পরিণাম দেখলেই বোঝা যাবে যে সম্মিলিত লা’নত কত ভয়ংকর হবে।
ইহুদি জাতির উপর প্রথম লা’নত তিনি দিলেন দাউদের (আ:) মুখ দিয়ে। ফল হলো এই যে, ব্যাবিলোনের রাজা (নবুশ্যাড্নেয়ার) ইহুদিদের আক্রমণ কোরে পরাজিত করলো। ব্যাবিলোনীয় সৈন্যরা তাদের ঘরে ঘরে প্রবেশ কোরে তাদের হত্যা করলো, বাকি সমস্ত লোকজনকে বন্দি কোরে সমস্ত জাতিটাকে ক্রীতদাসে পরিণত কোরে তাদের স্বদেশ ব্যাবিলোনে নিয়ে গেল, ইহুদিদের ডেভিড মন্দির (Temple of David) ধ্বংস কোরে দিল। এ শাস্তি আল্লাহ দিলেন খ্রিস্টপূর্ব ৫৮৬ সনে। তারপর যখন তারা আবার বিপথগামী হলো তখন আল্লাহ তাঁর নবী ঈসা (আ:) এর মুখ দিয়ে তাদের দ্বিতীয় বার লা’নত দিলেন। এই দ্বিতীয় লা’নতের ফলে সেই ৭০ খ্রিস্টাব্দ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত অর্থাৎ প্রায় দুই হাজার বছর এই ইহুদি জাতি ইউরোপের যে দেশেই তারা আশ্রয় নিয়েছে, বসতি স্থাপন করেছে, সেই দেশের সমস্ত মানুষ তাদের অবজ্ঞা করেছে, ঘৃণা করেছে। আমরা শুকর যেমন ঘৃণা করি তেমনি ঘৃণা করেছে। শুধু ঘৃণা কোরেই তারা ক্ষান্ত হয় নি। মাঝে মাঝেই ইউরোপের খ্রিস্টানরা দলবদ্ধ হয়ে ইহুদিদের বসতি আক্রমণ কোরে তাদের পুরুষদের হত্যা কোরে মেয়েদের বেঁধে নিয়ে গেছে, সম্পত্তি লুটপাট কোরে বাড়ি-ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই কাজটা ইউরোপীয় খ্রিস্টানরা প্রতিটি ইউরোপিয়ান রাষ্ট্রে এতবার করেছে যে ইউরোপীয় ভাষায় একে বোঝাবার জন্য একটি নতুন শব্দেরই সৃষ্টি হয়েছে। সেটা Pogrom, যার আভিধানিক অর্থ হলো Organised Killing and Plunder of a Community of People, বাংলায় “সুসংগঠিত ভাবে সম্প্রদায় বিশেষকে হত্যা ও লুণ্ঠন।” দু’হাজার বছর ধরে অভিশপ্ত ইহুদিদের উপর ঐ Pogrom চালাবার পর শেষ Pogrom আল্লাহ করালেন হিটলারকে দিয়ে। তাকে দিয়ে তিনি ইউরোপের ইহুদিদের উপর চরম অত্যাচার করালেন ও তাদের ছয় মিলিয়ন অর্থাৎ ৬০ লক্ষ ইহুদিদের হত্যা করালেন। এ হিসাবটা অবশ্য ইহুদিদের করা সুতরাং বাড়াবাড়ী হতে পারে, কিন্তু হিটলারের হাতে যে লক্ষ লক্ষ ইহুদি মারা গেছে তা ঐতিহাসিক সত্য। মনে হয় এখন আল্লাহ তাদের উপর থেকে লা’নত উঠিয়ে নিয়েছেন। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাদের উপর আর Pogrom হচ্ছে না এবং তারা বর্তমানে একটি শক্তিশালী ও সম্মানিত জাতি।
এখন মুসলিম বলে পরিচিত জাতিটির দিকে দৃষ্টি দেয়া যাক। অস্বীকার করার কোন উপায় নেই যে আল্লাহ লা’নত দিলে কোন জাতির যে দশা হয়, এই জাতির দশা ঠিক তাই। মুসলিম বলে পরিচিত এই জাতি সমস্ত পৃথিবীময় তেমনি ঘৃণিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অপমানিত হচ্ছে। এই জাতি পৃথিবীর যেখানেই আছে সেই দেশের মানুষ দিয়ে অত্যাচারিত, অপমানিত, লাঞ্ছিত হচ্ছে। খ্রিস্টানদের হাতের কাছে যেখানে মুসলিম আছে সেখানে খ্রিস্টানদের দিয়ে, (বসনিয়া-হারজেগোভিনা, সুদান, ফিলিপাইন, ইথিওপিয়া) ইহুদিদের দিয়ে (পশ্চিম এশিয়া প্যালেস্টাইন), বৌদ্ধদের দিয়ে (চীন, মায়ানমার, থাইল্যাণ্ড, কমপুচিয়া ভিয়েতনাম) হিন্দুদের দিয়ে (সমস্ত ভারত ও কাশ্মীর)। অর্থাৎ পাঁচটি প্রধান ধর্মের চারটিকে দিয়েই পৃথিবীর সর্বত্র মুসলিম নামের এই জাতিটাকে পেষা হচ্ছে। আর সে পেষা কেমন পেষা? তাদের গুলি কোরে, ধারাল অস্ত্র দিয়ে, ট্যাংক দিয়ে পিষে হত্যা করা হচ্ছে, তাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া, তাদের মেয়েদের ধরে নিয়ে যেয়ে ধর্ষণ করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হচ্ছে, ইউরোপের ও অন্যান্য স্থানের বেশ্যালয়ে বিক্রি করা হচ্ছে। বসনিয়ায় খ্রিস্টান সার্বরা যা করেছে তার নজির মানুষের ইতিহাসে নেই। খ্রিস্টান সার্বরা ৭০ হাজার মুসলিম নারীকে ধর্ষণ কোরে গর্ভবতী করেছে, তাদের সাত মাস পর্যন্ত আটকে রেখেছে যাতে তারা খ্রিস্টানদের ঔরসজাত সন্তানগুলি গর্ভপাত কোরে ফেলে দিতে না পারে। আর এ শতাব্দীর শুরুতে গত ১০ বছরে বহুজাতিক বাহিনী এক ইরাকেই হত্যা করেছে প্রায় ১০ লক্ষাধিক নারী-পুরুষ ও শিশুকে। অন্যদিকে আরাকানে বৌদ্ধরা হাজার হাজার মুসলিম রোহিঙ্গাদের তাদের বাস্তুচ্যুত করছে এবং অগণিত নারী-পুরুষদের নৌকা কোরে অজানা পথে পাড়ি দিতে বাধ্য করেছে। এ যদি আল্লাহর লা’নতের ফল না হয় তবে লা’নত কাকে বলে?

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর