প্রচ্ছদ    আন্তর্জাতিক   ক্রিমিয়া-মস্কোর পাশাপাশি রাশিয়ায় তেল ডিপোতে...

ক্রিমিয়া-মস্কোর পাশাপাশি রাশিয়ায় তেল ডিপোতে ইউক্রেনের হামলা

১৭ সেপ্টেম্বর ২০২৩ ০৮:০৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রিমিয়া উপদ্বীপ, রাজধানী মস্কো এবং রাশিয়ার একটি তেল ডিপোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। তবে রাশিয়া বলেছে, রোববার (১৭ সেপ্টেম্বর) ভোরে ক্রিমিয়াতে ইউক্রেনের সমন্বিত একটি আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে তারা।

এছাড়া ইউক্রেনীয় ড্রোন রাজধানী মস্কোকেও লক্ষ্যবস্তু করেছে এবং এর জেরে রাজধানীতে বিমান চলাচল ব্যাহত করেছে। অন্যদিকে ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণ-পশ্চিমে একটি তেল ডিপোতে আগুন ধরে যায়। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সাম্প্রতিক দিনগুলোতে অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ান সামরিক লক্ষ্যবস্তু এবং রাশিয়ান নৌবাহিনীর কৃষ্ণসাগর নৌবহরের অবকাঠামোর ওপর একের পর এক হামলা চালিয়েছে ইউক্রেন। মূলত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে মস্কোর যুদ্ধ চালানোর শক্তিকে দুর্বল করার জন্য এই হামলা চালাচ্ছে কিয়েভ।

আরও পড়ুন

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

অন্যদিকে যুদ্ধের সম্মুখ সময় বলে পরিচিত এলাকা থেকে অনেক দূরে রাশিয়ার ভূখণ্ডের গভীরেও ইউক্রেনীয় আক্রমণ বেশ বেড়েছে। মস্কোর মেয়র বলেছেন, রোববার ভোরে রাজধানী মস্কো অঞ্চলে কমপক্ষে দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

রয়টার্স অবশ্য রোববারের এই হামলা ও হামলা ব্যর্থ করে দেওয়ার রিপোর্টগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এবং কিয়েভ থেকেও হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

শনিবার রাতে ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ওলেক্সি দানিলভ কিয়েভের মিত্রদের অস্ত্র সরবরাহের গতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শেষ করার এটাই একমাত্র উপায়।

ইউক্রেনস্কা প্রাভদা নিউজ সাইটে মতামতধর্মী লেখায় দানিলভ লিখেছেন, ‘উদাহরণস্বরূপ বলা যেতে পারে, রাশিয়ান কৃষ্ণসাগর নৌবহরকে সম্পূর্ণ বা আংশিক নির্মূল করতে হবে এবং এটিই চলমান যুদ্ধ থেকে রাশিয়াকে বেরিয়ে যাওয়ার পথ খোঁজার জন্য প্রক্রিয়াটিকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করতে পারে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন দিক থেকে ক্রিমিয়াকে লক্ষ্য নিক্ষেপ করা অন্তত ছয়টি ড্রোন ধ্বংস করেছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপের দেওয়া এই বিবৃতিতে অবশ্য ইউক্রেনীয় হামলায় ক্রিমিয়া উপদ্বীপে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা বলা হয়নি।

অন্যদিকে মস্কো অঞ্চলে একটি ড্রোন ইস্ত্রা জেলায় এবং আরেকটি রামেনস্কি জেলার ওপর ধ্বংস করা হয়েছে বলে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে বলেছেন। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে কোনও হতাহতের বা ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন তিনি।

তবে এই ড্রোন হামলার ঘটনায় মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে অন্তত ৩০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ছয়টি বাতিল করা হয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে। মূলত সাম্প্রতিক মাসগুলোতে ড্রোন হামলার ঘটনায় রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ এই ধরনের পদক্ষেপ বেশ ঘন ঘনই নিতে বাধ্য হয়েছে।

এছাড়া রোববার ভোরে ইউক্রেনের ড্রোন হামলায় দক্ষিণ-পশ্চিম রাশিয়ায় একটি তেল ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একটি জ্বালানি ট্যাংকে আগুন ছড়িয়ে পড়লেও পরে তা নিভিয়ে ফেলা হয় বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন।

রাশিয়ার ওরিওল অঞ্চলের গভর্নর আন্দ্রেই ক্লিচকভ টেলিগ্রামে বলেছেন, ‘হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। জরুরি পরিষেবার সকল দল ওই অঞ্চলে কাজ করছে।’

অবশ্য ওই তেলের ডিপোটিতে সরাসরি ড্রোন আঘাত হেনেছে নাকি ড্রোনের ধ্বংসাবশেষে আঘাত করেছে তা তিনি উল্লেখ করেননি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন
দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ীদের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। তরুণদের মেধা,…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

ইউক্রেনের স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!
যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা সীমিত করার নির্দেশ হোয়াইট হাউস থেকেই এসেছিল বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার পর বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী
বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়ার পর এখন বিরোধী দলের আসনে বসে ১১-দলীয় জোট দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বর্ডার…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, শেষ সময় ১৫ নভেম্বর!
দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা…
 ১৬ অক্টোবর ২০২৬    জাতীয়

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত আমিরের আহ্বান!
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পূজার সময় নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই

আমার আরও অনেক কিছু দেওয়ার আছে: রশমি দেশাই
দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরেছেন ভারতীয় অভিনেত্রী রশমি দেশাই। স্টার প্লাসের ধারাবাহিক ‘সায়োনি’র মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘদিন কাজ থেকে…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

সাশ্রয়ের নসিহত, স্বজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ—এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?

সাশ্রয়ের নসিহত, স্বজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ—এটাই কি আই হ্যাভ আ প্ল্যান?
ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ…
 ১৬ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং
ভারতের চলমান যুব আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভকে বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক…
 ১৬ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির শর্ত!
প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আবারও জাতীয় দলের জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। মানসিক স্বাস্থ্যগত কারণে…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ জন্য মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চেয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে চিঠি দিয়েছে…
 ১৬ অক্টোবর ২০২৬    অর্থনীতি

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস

‘কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে’: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর দাবি, প্রতিপক্ষের খেলোয়াড়েরা বারবার তাঁকে ফাউল করলেও…
 ১৬ অক্টোবর ২০২৬    খেলাধুলা

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!

৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা!
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর এসব পরিবারের…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!

পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে!
পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’-এর গল্প নকলের অভিযোগ উঠেছে বাংলাদেশের নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এর বিরুদ্ধে। তানভীর তন্ময় পরিচালিত নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও…
 ১৬ অক্টোবর ২০২৬    বিনোদন