প্রচ্ছদ    আন্তর্জাতিক   ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার...

ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার অনুরোধ মার্কিন সংস্থার

১৬ ডিসেম্বর ২০২৩ ০৩:৩৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

বিদেশে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগে ভারতকে আবারও ‘‘বিশেষ উদ্বেগের দেশ’’ ঘোষণা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন একটি ধর্মীয় পর্যবেক্ষক সংস্থা। শুক্রবার যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় ভারতের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের স্বাধীন কমিশন ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) বলেছে, ‘‘বিদেশে আন্দোলনকারী, সাংবাদিক এবং আইনজীবীদের কণ্ঠ থামিয়ে দেওয়ার জন্য ভারত সরকারের সাম্প্রতিক প্রচেষ্টা ধর্মীয় স্বাধীনতার ওপর মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’’

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘‘ইউএসসিআইআরএফ ভারতের পরিকল্পিত, চলমান এবং গুরুতর ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা লঙ্ঘনের ঘটনায় ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসাবে ঘোষণা করার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে অনুরোধ জানায়।’’

আরও পড়ুন

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি

ইউএসসিআইআরএফের কমিশনার স্টিফেন শ্নেক কানাডায় শিখ আন্দোলনকারী হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড এবং যুক্তরাষ্ট্রে আরেক শিখ আন্দোলনকারী গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের সাথে ভারত সরকারের জড়িত থাকার অভিযোগকে ‘‘অত্যন্ত উদ্বেগজনক’’ বলে অভিহিত করেছেন।

তবে ওয়াশিংটনে নিযুক্ত ভারতীয় দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে কোনও বৈষম্য থাকার অভিযোগ নিয়মিতভাবে অস্বীকার করে আসছে দেশটির সরকার।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ফেডারেল কৌঁসুলিরা বলেছিলেন, উত্তর ভারতে একটি সার্বভৌম শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সাথে জড়িত নিউইয়র্ক সিটির এক বাসিন্দাকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় এক নাগরিক ভারত সরকারের নিযুক্ত এক কর্মীর সাথে কাজ করেছিলেন। তবে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে বিবেচিত চীনের উত্থানের মুখে যুক্তরাষ্ট্র এবং ভারত যখন ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে, তখন এই ইস্যুটি নরেন্দ্র মোদি এবং জো বাইডেন প্রশাসনের জন্য অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে।

ইউএসসিআইআরএফ বলেছে, তারা ১৯৯৮ সালের যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসাবে ঘোষণা করতে ২০২০ সাল থেকে প্রত্যেক বছরই পররাষ্ট্র দপ্তরের কাছে সুপারিশ জানিয়ে আসছে। এই আইনে নিষেধাজ্ঞা আরোপ বা বিভিন্ন ধরনের সুবিধা প্রত্যাহার করতে পারে যুক্তরাষ্ট্র। যদিও সেগুলো স্বতঃস্ফূর্ত নয়।

ইউএসসিআইআরএফ কমিশনার ডেভিড কারি বলেছেন, ভারত থেকে বিদেশে বসবাসরত ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করার জন্য ভারতের অভ্যন্তরীণ দমন-পীড়নের এই সম্প্রসারণ ‘‘বিশেষ বিপজ্জনক এবং উপেক্ষা করা যায় না।’’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২০ সালে প্রথমবারের মতো ইউএসসিআইআরএফের অনুরোধকে ‘‘পক্ষপাতদুষ্ট এবং উদ্দেশ্যমূলক’’ আখ্যায়িত করে সুপারিশটি প্রত্যাখ্যান করেছিল।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড
চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ লাখ টাকা মূল্যের ১০০ রোল চায়না কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি কাভার্ড ভ্যানসহ মো. নোমান (৩০)…
 ২৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করতে প্রস্তুত, জনগণকে এগিয়ে আসতে হবে: রাশেদ খাঁন

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করতে প্রস্তুত, জনগণকে এগিয়ে আসতে হবে: রাশেদ খাঁন
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তবে পরিস্থিতির উন্নয়নে স্থানীয়…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

রাজধানীর পল্লবীতে পার্ক করা বাসে আগুন দিল দুর্বৃত্তরা!

রাজধানীর পল্লবীতে পার্ক করা বাসে আগুন দিল দুর্বৃত্তরা!
রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্ক করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ১০টি আসন পুড়ে…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজধানী

শরীয়তপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
শরীয়তপুর প্রতিনিধি: “আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে শরীয়তপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর)…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন শিশুটির অভিভাবক…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজধানী

পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: মনিরুজ্জামান(পাবনা): উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সামাজিক বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে পাবনায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজশাহী

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির
দেশ, ধর্ম কিংবা ভাষা নয়—যেখানেই জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই মজলুমের পক্ষে নিজেদের অবস্থান থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির…
 ২৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!

পড়াশোনায় কেমন ছিলেন মেসি, প্রকাশ্যে এল স্কুলের নম্বরপত্র!
ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গোল, অ্যাসিস্ট আর একের পর এক রেকর্ড গড়ে জিতেছেন রেকর্ড…
 ২৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষতা উন্নয়ন ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিদেশে যাওয়ার আগে কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি

শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক ও শিল্পকারখানার শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। একই সঙ্গে বেতন বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

গাজীপুরে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ১৭ লাখ টাকা উদ্ধার

গাজীপুরে ৪৪ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ ১৭ লাখ টাকা উদ্ধার
গাজীপুর সংবাদদাতা:বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উত্তর…
 ২৬ নভেম্বর ২০২৬    ঢাকা

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর

আ.লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে এলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও…
 ২৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফেনী সদরে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত

ফেনী সদরে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সদর উপজেলার ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণের লক্ষ্যে গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফেনী সদর উপজেলা পরিষদে এ সভা…
 ২৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত…
 ২৬ নভেম্বর ২০২৬    খুলনা

আক্কেলপুরে রায়কালী বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি মোকলেছুর, সম্পাদক রাশেদুজ্জামান

আক্কেলপুরে রায়কালী বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি মোকলেছুর, সম্পাদক রাশেদুজ্জামান
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী বাজার বণিক সমিতির নির্বাচনে মোকলেছুর রহমান (মোকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ভোটগ্রহণের মাধ্যমে…
 ২৬ নভেম্বর ২০২৬    রাজশাহী