প্রচ্ছদ    আন্তর্জাতিক   পশ্চিমারা করতে পারে, উ. কোরিয়া...

পশ্চিমারা করতে পারে, উ. কোরিয়া কেন করতে পারবে না? প্রশ্ন রাশিয়ার

৩১ অক্টোবর ২০২৪ ০১:০৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের খবরে উদ্বিগ্ন পশ্চিমা বিভিন্ন দেশ। রাশিয়ার কুরস্ক এলাকায় উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা অবস্থান করছে, এমন দাবিও করেছে যুক্তরাষ্ট্র।

এমনকি কিছু উত্তর কোরীয় সেনা ইউক্রেনের ভেতরে ঢুকে পড়েছে বলেও শোনা যাচ্ছে। এমন অবস্থায় রাশিয়া প্রশ্ন তুলেছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সাহায্য করতে পারলে উত্তর কোরিয়া কেন আমাদের সাহায্য করতে পারবে না?

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া এই প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!


প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত প্রশ্ন তুলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে কেন উত্তর কোরিয়ার মতো তার মিত্ররা মস্কোকে সাহায্য করতে পারবে না যেখানে পশ্চিমা দেশগুলো কিয়েভকে সাহায্য করার অধিকার তাদের রয়েছে বলে দাবি করছে।

নিরাপত্তা পরিষদের বৈঠকে ভ্যাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্র, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ইউক্রেন এবং অন্যান্যদের কাছ প্রশ্নের মুখে পড়ার পর এই প্রশ্ন সামনে আনেন। এসব দেশের সকলেই উত্তর কোরিয়া কাছ থেকে সৈন্য নিয়ে নিজ ভূখণ্ডে মোতায়েনের জন্য জাতিসংঘের প্রস্তাব এবং প্রতিষ্ঠাতা ইউএন চার্টার লঙ্ঘনের জন্য রাশিয়াকে অভিযুক্ত করে।

বৈঠকে জাতিসংঘে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জুনকুক হোয়াং বলেছেন, “আগ্রাসনমূলক কাজকে সমর্থন করা সম্পূর্ণরূপে জাতিসংঘের সনদের নীতি লঙ্ঘন করে এবং এটি বেআইনি। রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্য প্রেরণের মতো যে কোনও কর্মকাণ্ড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন।”

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বুধবার বলেছেন, উত্তর কোরিয়ার প্রায় ১০ হাজার সৈন্য ইতোমধ্যেই পূর্ব রাশিয়ায় অবস্থান করছে এবং সম্ভবত তাদেরকে ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধ অভিযানে সহায়তা করার জন্য ব্যবহার করা হবে বলে মনে হচ্ছে।

জবাবে নেবেনজিয়া বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক যোগাযোগ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না। অবশ্য ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্যদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেনি রাশিয়া।

নেবেনজিয়া বলেন, “পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সহযোগিতার বিষয়ে যা বলা হচ্ছে তা যদি সত্যও হয়, তাহলে কেন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা এই ত্রুটিপূর্ণ যুক্তি সবার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যে, তাদের ইউক্রেনকে সাহায্য করার অধিকার রয়েছে? এবং রাশিয়ান মিত্রদের অনুরূপ কাজ করার অধিকার নেই?”

জবাবে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়্যাস জানিয়েছেন: “ইউক্রেনকে সহায়তা প্রদানকারী দেশগুলোর একটিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার অধীনে নেই।”

তিনি আরও বলেন, “পুরোপুরি-নিষেধাজ্ঞার অধীনে থাকা উত্তর কোরিয়ার কাছ থেকে সহায়তা গ্রহণ করা জাতিসংঘের সনদের নির্লজ্জ লঙ্ঘন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের যুদ্ধকে সমর্থন করার জন্য উত্তর কোরিয়ার সৈন্য পাঠানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।”


রয়টার্স বলছে, উত্তর কোরিয়া ২০০৬ সাল থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার অধীনে রয়েছে এবং পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিকাশকে থামানোর লক্ষ্যে কয়েক বছর ধরে এই ধরনের পদক্ষেপগুলো ক্রমাগত জোরদার করা হয়েছে।

অন্যদিকে উত্তর কোরিয়া রাশিয়ায় সেনা মোতায়েনের কথা স্বীকার করেনি, তবে দেশটি বলেছে, এই ধরনের যেকোনও পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ।

জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সং কিম নিরাপত্তা পরিষদকে জানান, “যদি রাশিয়ার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্বার্থ উন্মোচিত হয় এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ক্রমাগত বিপজ্জনক প্রচেষ্টার মাধ্যমে তা হুমকির সম্মুখীন হয় এবং যদি এটি মনে করা হয় যে- আমাদের কিছু দিয়ে তাদের জবাব দেওয়া উচিত, আমরা তখন একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।”

তিনি আরও বলেন, “পারস্পরিক নিরাপত্তা এবং পরিস্থিতির উন্নয়নে একে অপরের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে পিয়ংইয়ং এবং মস্কো।”

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা