প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সাম্প্রদায়িক ঐক্য গঠনে আমাদের করণীয়

সাম্প্রদায়িক ঐক্য গঠনে আমাদের করণীয়

১২ জুন ২০১৫ ০৪:৩৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

হুমায়ুন কবির:

এটা ঐতিহাসিক সত্য যে কেবল মাত্র স্রষ্টার বিধান অনুসরণ করেই মানবজীবন শান্তিময় হয়েছে। আল্লাহ যাঁদেরকে তাঁর নবী-রসুল-অবতাররূপে পৃথিবীতে প্রেরণ করেছেন তাঁরা এবং তাঁদের যোগ্য অনুসারীরা যখন স্রষ্টার বিধান দিয়ে মানবসমাজকে পরিচালিত করেছেন তখন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছে অনাবিল শান্তি। প্রাচীন ভারবর্ষের শান্তিময় সমাজের কথা কিংবদন্তীরূপে মানুষের মুখে মুখে নন্দিত হচ্ছে। একইভাবে মধ্যপ্রাচ্যের শান্তির যুগ বলতে আজও রাজা দাউদ (আ:) ও রাজা সোলায়মান (আ:) এর যুগকেই বোঝানো হয়ে থাকে। এই ইতিহাসের ধারাবাহিকতায় সর্বশেষ অর্ধ-পৃথিবীতে শান্তির যুগ প্রতিষ্ঠিত হয় মহানবী মোহাম্মদ (দ:) ও তাঁর জাতির মাধ্যমে। যখনই মানবজাতি স্রষ্টার বিধানকে পরিত্যাগ করেছে, তখনই তারা ঘোর অশান্তিতে পতিত হয়েছে। বর্তমানে মানবজাতি যে অশান্তিতে নিমজ্জিত তার মূল কারণ এটাই।
সকল ধর্মই এসেছে একই স্রষ্টার পক্ষ থেকে, মানবতার নিশানকে সকলের ঊর্ধ্বে তুলে ধরার জন্যই সকল ধর্মের আবির্ভাব। সেই ধর্মগুলি আজ কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। যার ফলে মানবজাতি এর কল্যাণ থেকে বঞ্চিত। আনুষ্ঠানিকতাসর্বস্ব সেই ধর্মগুলিকে ব্যবসায়ের পুঁজিতে পরিণত করেছেন ধর্মব্যবসায়ী শ্রেণি। শুধু তাই নয়, এক শ্রেণির অসাধু ব্যক্তি (রাজনৈতিক বা অরাজনৈতিক) কায়েমী স্বার্থে এক ধর্মের মানুষকে অন্য ধর্মের অনুসারীদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার জন্য সেই ধর্মের উপাস্য, দেবদেবী, পবিত্র গ্রন্থাদি, পূজনীয় ব্যক্তিত্ব, উপাসনা ইত্যাদি সম্পর্কে অবমাননাকর উক্তি করে। তাদের প্ররোচনায় এক ধর্মের মানুষ ক্ষিপ্ত হয়ে অন্য ধর্মের অনুসারীদের উপরে হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে। এভাবেই সৃষ্টি হয় ধর্মীয় দাঙ্গার। একই ধর্মের মানুষ বিভিন্ন দেশে বসবাস করে। ফলে ধর্মীয় দাঙ্গাও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। মানবজাতির অতীত থেকে বর্তমান পর্যন্ত সময়কালে কোটি কোটি মানুষ ধর্মীয় দাঙ্গায় প্রাণ দিয়েছে, কোটি কোটি মানুষের মানবাধিকার পদদলিত হোয়েছে। এই নতুন শতাব্দীতেও পৃথিবীতে যতগুলি যুদ্ধ-বিগ্রহ হোয়েছে, সবগুলির পেছনে মূল কারণ রাজনৈতিক আধিপত্য হলেও এতে ইন্ধন যুগিয়েছে ধর্মীয় বিদ্বেষ। অথচ সকল ধর্মের অবতারগণ একই স্রষ্টার প্রেরিত এবং তাঁদের প্রত্যেকের ধর্ম পৃথক পৃথক ছিলো না, তারা সবাই ছিলেন একই ধর্মের অনুসারী। তাহলে তাঁদের অনুসারীরা কেন শুধু শুধু নিজেদের মধ্যে বিভেদ লালন করে চলবেন? আর কতকাল তারা এভাবে ধর্মের নামে অধর্মকে জিইয়ে রাখবেন? এর সমাধান করা আশু কর্তব্য।
পাশাপাশি আছে ধর্মীয় উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ। ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যেই নয় কেবল, প্রতিটি ধর্ম সম্প্রদায়ের মধ্যেই বিকৃত উগ্র মতবাদের দেখা মেলে। তারা নিজেদের ধর্মীয় আদর্শকে জোর করে অন্যের উপর চাপিয়ে দিতে চেষ্টা করে। এই জঙ্গিবাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটি বিরাট বাধাস্বরূপ। বর্তমানে বিশ্বময় এই জঙ্গিবাদকে শক্তি প্রয়োগের মাধ্যমে নির্মূল করার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এটা সঠিক পন্থা নয়, শক্তি প্রয়োগ করে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়, সাময়িক দমন করা সম্ভব। পশ্চিমা পরাশক্তিগুলিও এই পথে এখন পর্যন্ত সফলতা অর্জন করতে পারে নি। না পারার কারণ, জঙ্গিবাদ একটি আদর্শিক বিষয়, যেখানে একটি ভ্রান্ত আদর্শের দ্বারা একজন মানুষকে সহিংস কাজে উজ্জীবিত করে তোলা হয়, এমন কি এই কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করলেই পরম সফলতা জান্নাত প্রাপ্ত হবে বলে শিক্ষা দেওয়া হয়। এই ভ্রান্ত আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষ বুকে বোমা বেঁধে বিস্ফোরণ ঘটিয়ে জীবন দিয়ে দিতেও দ্বিধা করে না। এই কাজটি কিন্তু তাদেরকে দিয়ে জোর করে করানো যেত না, কারণ সকলের কাছেই জীবন মূল্যবান। ধর্মের অপব্যাখ্যা দিয়েই তাদেরকে দিয়ে এই কাজ করানো সম্ভব হয়। যদি সাধারণ মানুষকে ধর্মের সঠিক ব্যাখ্যা ও প্রমাণসহ বুঝিয়ে দেওয়া যায় যে, জঙ্গি কর্মকাণ্ড করে জান্নাতে যাওয়া যাবে না উপরন্তু এই পথে চললে মানুষ দুনিয়াও হারাবে আখেরাতও হারাবে, তাহলেই আর কেউ ঐ ভুল পথে পা বাড়াবে না এবং ইতোমধ্যে যারা ভ্রান্তির মধ্যে পতিত হয়েছে তারাও সেই পথভ্রষ্টতা থেকে ফিরে আসবে। কিন্তু তা না করে যদি কেবল শক্তিপ্রয়োগ করে তাদেরকে দমন করার চেষ্টা করা হয়, তবে তারা আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে। এতে জঙ্গিবাদ গোপনে গোপনে বিস্তারলাভ করবে এবং যে কোন সুযোগ পেলেই আবার সমাজের শান্তিভঙ্গ করবে। একইভাবে সাম্প্রদায়িক দাঙ্গাও জোর করে দমন করলে সেটা নির্মূল হবে না, হয়তো সাময়িক নিয়ন্ত্রণ করা যাবে। তবে একে পুরোপুরি দূর করে কেবল পরমতসহিষ্ণুতা নয়- সকল ধর্মের অনুসারীদের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক প্রতিষ্ঠা করতে হলে তাদেরকে বোঝাতে হবে যে, সকল ধর্মই স্রষ্টা থেকে এসেছে, সকল নবী-রসুল-অবতারগণও সেই একই স্রষ্টার প্রেরিত, সকল মানুষই একই বাবা-মা আদম-হাওয়ার সন্তান, সুতরাং তারা সকলে ভাই ভাই। সকল ধর্মগ্রন্থ একই স্রষ্টার বাণীকে ধারণ করে আছে, তাই সেগুলিও সমানভাবে শ্রদ্ধেয়। এই শিক্ষা যদি সর্বসাধারণকে দেওয়া যায় তবে কেউ আর অন্যের ধর্মের প্রতি অবমাননা হয় এমন কোন কাজ করবে না, ভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা বিস্তার করবে না।
“মানবজাতির কল্যাণার্থে উপর্যুক্ত বিষয়গুলিতে সকল ধর্মীয় সম্প্রদায়ের আজ একমত হওয়া আবশ্যক”- এটা উপলব্ধি করে ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর অনুসারীদের আহ্বানে আমাদের দেশের বিভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ গত ২০ আগস্ট ২০১৪ ঈসায়ী তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনার কক্ষে আলোচনায় বসেন। তারা সকলেই সর্বসম্মতিক্রমে এই মতে উপনীত হন যে, আমাদের দেশের সর্বশ্রেণির মানুষের সামনে উপর্যুক্ত বিষয়গুলি তুলে ধরে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে, একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এটা করতে পারলেই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিদ্বেষ নামক এই যুগ যুগান্তরের অভিশাপ থেকে আমরা মুক্তি পাবো। আর ধর্মব্যবসায়ীরাও সাধারণ ধর্মপ্রাণ মানুষকে প্রভাবিত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারবে না। এত বড় একটি কাজ আমাদের নাগরিক উদ্যোগে সম্পূর্ণরূপে করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলির যথাযথ সহযোগিতা প্রদান। আমরা গভীরভাবে বিশ্বাস করি, আমরা যদি সবাই মিলে সকল ধর্মের মধ্যে যে মিলগুলি রয়েছে, মানবতার কথাগুলি রয়েছে সেগুলিকে ঐক্যসূত্র হিসাবে ঊর্ধ্বে তুলে ধরতে পারি, তবে আন্তঃধর্মীয় বিদ্বেষ দূরীভূত হবে, ধর্মব্যবসায়ী ও জঙ্গিবাদীদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে। ফলে এই উদ্যোগ মানবতার কল্যাণে এবং দেশের শান্তিরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। .

লেখক: যামানার এমামের অনুসারী;

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। উদ্বোধনের তারিখ নির্ধারণের পর…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!
জন্ম থেকেই দুই হাত নেই, তবু থেমে নেই শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার জীবনসংগ্রাম। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের পাঠদান করে চলেছেন তিনি। এবার তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য। সোমবার (১২ অক্টোবর) তিনি এ তথ্য…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!
ঘরে পড়ে ছিল স্ত্রীর নিথর দেহ। শোক বুকে নিয়েই ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে যান স্বামী রোমান মোল্যা (৬০)। তবে নামাজ শেষে…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক