প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   কখন আল্লাহ আমাদের অভিভাবক হবেন...

কখন আল্লাহ আমাদের অভিভাবক হবেন – মুস্তাফিজ শিহাব

১৯ মার্চ ২০১৮ ০৮:২৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

সম্প্রতি পত্রিকায় এসেছে যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান যদি পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন করে তবে সৌদি আরবও পিছিয়ে থাকবে না। মন্তব্যটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। ২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সাথে চুক্তির সূত্র ধরে পারমাণবিক কর্মসূচি সীমিত করে আনার ঘোষণা দিয়েছিল ইরান; যাকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফলতা হিসেবে দেখেছেন পর্যবেক্ষকরা। মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরাইলকেই পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে দেখা হলেও এ বিষয়ে কখনই মুখ খোলেনি দেশটি।
মার্কিন যুক্তরাষ্ট্র্রসহ আরো যে সকল পশ্চিমা দেশ রয়েছে তাদের প্রত্যেকেরই সামরিক শক্তি বৃদ্ধিতে কোন বাঁধা নেই। তারা প্রতিনিয়ত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে চলছে। মধ্যপ্রাচ্যে যে সকল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রয়েছে সে দেশগুলো থেকে ১৯৮৮ সাল থেকেই পারমাণবিক অস্ত্রের বিস্তাররোধ-বিরোধী চুক্তিতে সাক্ষর নিয়ে রাখা হয়। এর ফলে পূর্বে যারা পারমাণবিক প্রকল্প তৈরি করেছে শুধু তারাই পারমাণবিক অস্ত্র তৈরি করার বৈধতা পায় ও পরবর্তীতে কারো সামর্থ্য থাকলেও তাকে আর পারমাণবিক অস্ত্র তৈরি করার অনুমতি প্রদান করা হয় না।
পাশ্চাত্যের পরাশক্তিধর দেশগুলো তাদের ইচ্ছামত নিজেদের সামরিক শক্তিকে বৃদ্ধি করে চলছে কিন্তু দুর্বলতর দেশগুলোর উপর বিভিন্ন ধরনের আইন আরোপ করছে। মধ্যপ্রাচ্যের কথাই চিন্তা করা যাক। সৌদি আরব, ইরাক এরা কখনই পারমাণবিক বোমা তৈরি করতে পারে নি কারণ পূর্বেই তাদের সাথে চুক্তি সাক্ষর করা হয়। ইরানের পারমাণবিক বোমা বানানোর ব্যবস্থা থাকলেও পাশ্চাত্যের চাপের ফলে তারা এতদিন এ বিষয়ে নিশ্চুপ ছিল কিন্তু বর্তমান সময়ে এসে তারা এ বিষয়ে চিন্ত-ভাবনা করছে। পারমাণবিক বোমা কিন্তু এরই মধ্যে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া পারমাণবিক শক্তিধর হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। তাদের হাত ধরে মধ্যপ্রাচ্যে ইসরাইলও পারমাণবিক শক্তি সঞ্চয় করেছে। তারা যতই সমান, সমঅধিকার ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে পৃথিবী পরিচালনার কথা বলুক না কেন মূলত তারা ‘জোর যার মুল্লুক তার’ (Might is Right) এই নীতিতেই রয়েছে। জর্জ আরওয়েল বলেছিলেন, সব পশুই সমান, তবে কিছু কিছু পশু সমানের চাইতেও বেশি সমান। এ কথার সূত্র ধরে বলা যায়, পৃথিবীর সকল দেশ নীতিগতভাবে সমান হলেও পশ্চিমা পরাশক্তিধর দেশগুলো অন্যান্যদের তুলনাই বেশি সমান।
মুসলমানদের মধ্যে শিয়া ও সুন্নীর বিরোধ এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে মনে হতে পারে এ দুটো আলাদা ধর্ম। এই ফেরকাগত বিরোধিতার সূত্র ধরে শত শত বছর ধরে মধ্যপ্রাচ্যে জ্বলছে আগুন। এই সুযোগে পশ্চিমারা অস্ত্রব্যবসা করে নিচ্ছে যে যতটুকু পারছে। প্রতিপক্ষ ইরানের পরমাণু কর্মসূচির অসিলা ধরে সৌদি আরবও যদি পরমাণু কর্মসূচি নেয় তাহলে সেই যুদ্ধ আরো ভয়াবহ রূপ নেবে। আর এখানে পশ্চিমারা বরাবরের মতোই ইন্ধন যুগিয়ে যাবে।
পাকিস্তানকে অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল করে রেখেছে ভারত ও চীন। বাংলাদেশকে নিয়েও চলছে আঞ্চলিক ও পশ্চিমা ষড়যন্ত্র। রীতিমত পুরো বিশ্ব এখন মুসলমানদের বিরুদ্ধে এক হয়ে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। মুসলমানরা এই কথা বুঝতেও পারছে না, উল্টো নিজেরাই নিজেদের সাথে লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে আর নিজেদের প্রভুদের খুশি করে পশ্চিমা আগ্রাসনের হাত থেকে বেঁচে থাকতে চাচ্ছে। পশ্চিমা পরাশক্তিধর দেশগুলো সব সময়ই নিজেদের প্রভুত্ব অক্ষুন্ন রাখবে। এজন্য তারা তাদের সামরিক শক্তিকে ব্যবহার করবেই। কিছুদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে, “তার দেশ পৃথিবীতে না থাকলে পৃথিবী নামক গ্রহ থাকার প্রয়োজন নেই।”
আমাদের দেশ যদি সংকটাপন্ন হয় তখন কোনো পরাশক্তিধর রাষ্ট্রই আমাদের সঙ্গে থাকবে না, কারণ আমরা মুসলিমপ্রধান দেশ। আমাদের তাই এখন একটাই আশ্রয়- আমাদের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন যে তিনি মোমেনদের ওয়ালি, অভিভাবক। তিনি মোমেনদের রক্ষাকর্তা। আমাদেরকে তাই এখন বাঁচতে হলে মোমেন হতে হবে। তাহলে আমাদের নেতা হবে একজন, সিদ্ধান্ত হবে একটি। আমরা হবো এক জাতি। আমদের লক্ষ্য ও উদ্দেশ্য হবে একটি। ঐক্যের চেয়ে বড় কোনো শক্তি নেই। একদিকে আল্লাহর অভিভাবকত্ব, আরেকদিকে আমাদের ঐক্যের শক্তি- এই দুটো মিলিয়ে আমরাই হবো একটি পরাশক্তিধর জাতি।
(লেখক- সহকারী সাহিত্য সম্পাদক, দৈনিক বজ্রশক্তি, ফেসবুক- facebook.com/glasnikmira13)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর