প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   কোরবানি কখন কবুল হবে?

কোরবানি কখন কবুল হবে?

১৭ জুন ২০২৪ ০৯:০৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান:
আরবি  ‘র্কুব’ শব্দ থেকে ‘কোরবান’ শব্দটি এসেছে যার অর্থ- নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, সান্নিধ্য অর্জন করা, নৈকট্য লাভ করা, উৎসর্গ করা, বিশেষ ঘনিষ্ঠ হওয়া, খুব প্রিয় হওয়া, ভালোবাসার পাত্র হওয়া ইত্যাদি। নিজের প্রিয় কোনো জিনিসকে স্বেচ্ছায় আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্যের প্রত্যাশায় আল্লাহর রাহে বিলিয়ে দেওয়াই কোরবানি। যে বা যারা এই কোরবানি করবে তারা হবে ‘মোকাররাবুন’। আল্লাহর একান্ত প্রিয়, ঘনিষ্ঠতম কিছু সংখ্যক বান্দাকে তিনি পবিত্র কোর’আনে উল্লেখ করেছেন ‘মোর্কারাবুন’ বলে (ওয়াকেয়া- ১১)। এই কোরবানি হতে পারে পার্থিব কোনো সম্পদ বা নিজের অমূল্য জীবন অথবা অন্য যে কোনো প্রিয় কিছু। আল্লাহর রাস্তায় নিজেদের জীবন ও সম্পদ কোরবানি করা, বিলিয়ে দেওয়া মো’মেন হবার পূর্বশর্ত। (সুরা হুজুরাত- ১৫)। মহান আল্লাহ সুরা তওবার ১১১ নাম্বার আয়াতে বলেছেন, “আমি মো’মেনদের জীবন ও সম্পদ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে।” এই আয়াত থেকেও বোঝা যায় ঈমান আনার পর জান্নাতে যাবার শর্ত হলো আল্লাহর রাস্তায় জীবন ও সম্পদ কোরবানি করা। এই কোরবানি করবার বিশেষ কোনো সময় নেই। জীবনের প্রতিটা ক্ষণেই আমরা যেন নিজেদের সম্পদ ও কর্ম দিয়ে দীনের খেদমত করতে পারি সেই প্রচেষ্টাই আমাদের করা উচিত। কিন্তু জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে সামর্থ্যবান ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আশায় যে পশু জবাই করে তাকেই আমরা কোরবানি বলে জানি।

কোরবানির ইতিহাস:
কেবল শেষ ইসলাম নয়, পূর্বের সব ঐশ্বরিক ধর্মেই আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করার হুকুম ছিল। আল্লাহ বলেন, “আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম দিয়েছি। তিনি তাদেরকে জীবনোপকরণস্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়েছেন, সেগুলির উপর যেন তাহারা আল্লাহর নাম উচ্চারণ করে। তোমাদের ইলাহ এক ইলাহ, সুতরাং তাহারই নিকট আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীতগণকে (সুরা হজ- ৩৪)।” এই আয়াত থেকে এটা সুস্পষ্ট হয় যে, অতীতের সকল দীনে আল্লাহ পশু কোরবানি করার নিয়ম বেঁধে দিয়েছিলেন। এছাড়াও আল্লাহ পবিত্র কোর’আনে বলেছেন, “আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনাও। যখন তারা উভয়ে কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হল এবং অন্যজনের কবুল হল না। সে বলল, ‘আমি তোমাকে হত্যা করবই।’ অপরজন বলল, ‘আল্লাহ তো একমাত্র মুত্তাকীদের কোরবানি কবুল করেন।’ (সুরা মায়েদা- ২৭)।” ইবনে কাসির বর্ণনা করেছেন যে, “হাবিল একটি ভেড়া এবং তার ভাই কাবিল তার ফসলের কিছু অংশ স্রষ্টার উদ্দেশ্যে নিবেদন করে। আল্লাহর নির্ধারিত পদ্ধতি ছিল যে আগুন আকাশ থেকে নেমে আসবে এবং গ্রহণযোগ্য কোরবানি গ্রহণ করবে। তদনুসারে, আগুন নেমে আসে এবং হাবিলের জবেহকৃত পশুটির কোরবানি গ্রহণ করে। অন্যদিকে কাবিলের ফসল কোরবানি প্রত্যাখ্যাত হয়। কাবিল এই ঘটনায় ঈর্ষাণি¦ত হয় ও সামাজিকভাবে অপমানবোধ করে, এর ফলে তার ভাই হাবিলকে সে হত্যা করে, যা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড হিসেবে পরিগণিত। কাবিল তার কৃতকর্মের জন্যে অনুতপ্ত না হওয়ায় আল্লাহ তাকে ক্ষমা করেননি।” এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে, পশু কোরবানির এই রীতি আমাদের আদি পিতা আদম (আ.) এর দীনেও প্রচলিত ছিল। আমরা সনাতন ধর্মসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বহু ধর্মে পশু বলি দেবার একটা রীতি দেখি। জাহেলিয়াতের যুগে মক্কার লোকেরা যে পৌত্তলিকতার ধর্ম অনুসরণ করত সেখানেও পশু কোরবানির প্রচলন ছিল। কেননা সেটা ছিল ইব্রাহীম ও ইসমাইল (আ.) এর ধর্মেরই বিকৃত রূপ। রসুলাল্লাহও (সা.) পশু কোরবানির এই আমলকে হযরত ইবরাহিম (আ.) এর সুন্নাহ হিসাবে পালন করেছেন। যায়েদ ইবনে আরকাম (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসুলুল্লাহ (সা.)! এ কোরবানি কী? মহানবী (সা.) এরশাদ করলেন, তোমাদের পিতা হযরত ইবরাহিমের (আ.) সুন্নত (সহিহ আবু দাউদ)। সুতরাং কোরবানির ইতিহাসে ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র ইসমাইল (আ.) এর ঘটনাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়। কাজেই এই ঘটনাটি আমাদের উপলব্ধি করতে হবে।

মহান আল্লাহ বলেন, “অতঃপর সে (ইসমাইল) যখন তাহার পিতার সঙ্গে কাজ করার মতো বয়সে উপনীত হল তখন ইবরাহিম বলল, ‘বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবেহ করছি, এখন তোমার অভিমত কী?’ সে বলল, ‘হে আমার পিতা! আপনি যা আদিষ্ট হয়েছেন তা পালন করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।’ যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং ইবরাহিম তার পুত্রকে কাত করে শায়িত করল, তখন আমি তাকে আহ্বান করে বললাম, ‘হে ইবরাহিম! ‘তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করলে!- এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয় ইহা ছিল এক স্পষ্ট পরীক্ষা। আমি তাহাকে মুক্ত করলাম এক কোরবানির (দুম্বা) বিনিময়ে। আমি ইহা পরবর্তীদের স্মরণে রেখেছি।” (সুরা সাফ্ফাত: ১০২-১০৮)।

আরও পড়ুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো  এম আর হাসান

মানব ইতিহাসে এমন নিদর্শন আর দ্বিতীয়টি নেই যে, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় পুত্রকে নিজ হাতে কোরবানি করার চেষ্টা এবং পুত্রও কোনো রকম আপত্তি না করে আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করার প্রতিশ্রুতি দেওয়া। এই শ্রেষ্ঠ কোরবানির জন্য তাঁর উপাধী হয়েছে ইবরাহিম খলিলুল্লাহ (আল্লাহর বন্ধু) আর ইসমাইল যাবিউল্লাহ (আল্লাহর রাস্তায় যবেহ হয়েছেন যিনি)। আর পুরস্কার স্বরূপ মহান আল্লাহ তাঁদের বংশধারাতেই পাঠিয়েছেন মানবজাতির মুকুটমণি, সকল নবী-রসুলদের সরদার, সমগ্র মানবজাতির শিক্ষক, সমগ্র জগতের জন্য রহমত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মাদুর রসুলাল্লাহ (সা.)-কে এবং ইবরাহিমকে (আ.) করেছেন মুসলিম মিল্লাতের পিতা। কোরবানির এই অসাধারণ নিদর্শন যেন মানবজাতি স্মরণে রাখে ও নিজের জীবন-সম্পদ, স্ত্রী-পুত্র-পরিজন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে- এজন্যই মহান আল্লাহ পশু কোরবানিসহ ইবরাহিম (আ.) জীবনের অনেক ঘটনাকেই পবিত্র হজের অনুষ্ঠানে রূপকভাবে স্মরণ করানোর জন্য হজের আনুষ্ঠানিকতা হিসাবে ঠিক করে দিয়েছেন।

কোরবানির ঈদে পশু জবাই:
হজ ইসলামের অন্যতম একটি ফরজ বিধান । এই হজের একটি অংশ হলো পশু কোরবানি করা। আল্লাহ বলেন, “এই সমস্ত আন‘আমে (চতুষ্পদ জন্তু) তোমাদের জন্য নানাবিধ উপকার রহিয়াছে এক নির্দিষ্ট কালের জন্য; অতঃপর উহাদের কোরবানির স্থান প্রাচীন গৃহের নিকট (সুরা হজ- ৩৩)”। মূলত হাজীদের মধ্যে সকল সমর্থ্য ব্যক্তির জন্য পশু কোরবানি বাধ্যতামূলক করা হয়। কিন্তু রসুলাল্লাহ (সা.) ও খুলাফায়ে রাশেদার যুগে যারা হজ করতে যেতে পারত না তাদের অনেকে হাজীদের সাথে সংহতি প্রকাশ করার জন্য, ঐকমত্য প্রকাশ করার জন্য সামর্থ্য অনুসারে নিজ স্থানেই পশু কোরবানি করে দরিদ্র ও আত্মীয়বর্গের মাঝে গোস্ত বিতরণ করতেন। আমরা যে পশু কোরবানি দেই সেটার প্রচলন মূলত এখান থেকেই। রসুলাল্লাহ (সা.) নিজেও হজে না গেলেও পশু কোরবানি করতেন।

কোরবানি হোক অর্থবহ:
আল্লাহ পবিত্র কোর’আনে কোরবানির প্রকৃত উদ্দেশ্য ঠিক করে দিয়ে বলেছেন, “বল, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ জগতসমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে (আন’আম- ১৬২)”। ভোগ আত্মাকে কলুষিত করে। কোরবানির শিক্ষাই হলো ত্যাগের মাধ্যমে নিজেকে, আত্মাকে পবিত্র করা। মানুষের জীবনে ক্ষুদ্র থেকে বৃহত্তর যেকোনো কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা  হলো কোরবানি। আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে পৃথিবী থেকে যাবতীয় অন্যায়, অবিচার, যুদ্ধ-রক্তপাত এক কথায় যাবতীয় অশান্তি দূর করে ন্যায়, সুবিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, এই সংগ্রামে নিজেদের জীবন ও সম্পদ কোরবানি করতে হবে। এই কাজটিই করে গেছেন নবী-রসুলগণ এবং মো’মেন মোজাহেদগণ। এই একই কাজ করার জন্য ইবরাহিম (আ) কে আগুনের লেলিহান শিখায় নিক্ষেপ করা  হয়েছিল, বহু নবীকে হত্যা করা  হয়েছে, কোনো নবীকে করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলা হয়েছে, কোনো নবীর উম্মতকে ফুটন্ত তেলের কড়াইতে ফেলে দেওয়া  হয়েছে। যুগে যুগে ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে আছে হাজারো মো’মেনের জীবন, যারা বেঁচে আছেন সত্যনিষ্ঠ মানুষদের হৃদয়ের মণিকোঠায়। কিন্তু বর্তমানে কোরবানির প্রকৃত আকিদা বিকৃত হয়ে যাওয়ার কারণে আমরা বুঝতে অক্ষম যে, কোনটি আল্লাহর পথে প্রকৃত কোরবানি আর কোনটি কেবল পশু জবেহ। কোরবানির প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে বর্তমানে ধার্মিকগণ পুরোপুরিভাবে বেখেয়াল। প্রত্যেক কাজেরই লক্ষ্য থাকতে হবে সঠিক। উদ্দেশ্যবিহীন কোনো কিছুরই কোনো মূল্য থাকে না।

আমাদের বুঝতে হবে যে, পশু কোরবানির এই প্রথা মূলত আমাদের এক মহান শিক্ষা দেবার জন্যই দেওয়া হয়েছে। আমরা যেন এর মাধ্যমে ইবরাহিম (আ.) এর জীবন থেকে শিক্ষা নিয়ে আল্লাহর রাস্তায় জীবন-সম্পদ কোরবানি করার প্রেরণা লাভ করতে পারি। আল্লাহ বলেছেন, ‘আল্লাহ তো একমাত্র মুত্তাকীদের কোরবানি কবুল করেন।’ (সুরা মায়েদা- ২৭)। অর্থাৎ যারা লোক দেখানোর জন্য, শুনাম অর্জন করার জন্য বা উদরপূর্তি করার জন্য পশু জবাই দেবে তাদের কোরবানি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না।

কোরবানি কবুল হবে মোমেনদের যারা মোখলেছ, যারা সহি নিয়তে আল্লাহ এবং তাঁর রসুলের (সা.) প্রতি ঈমান আনবে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করবে। যাদের সংগ্রামের উদ্দেশ্য হবে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানবতার কল্যাণ। যাদের দুনিয়াবী কেনো স্বার্থ থাকবে না। এমন মোমেন, মোখলেছ, সত্যনিষ্ঠ বান্দার জন্যই কোরবানি এবং তাদের কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে।

মহান আল্লাহ আরও বলেন, “এবং উষ্ট্রকে করিয়াছি আল্লহার নিদর্শনগুলির অন্যতম; তোমাদের জন্য উহাতে কল্যাণ রহিয়াছে। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় উহাদের উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। যখন উহারা কাত হইয়া পড়িয়া যায় তখন তোমরা উহা হইতে আহার করো এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে (যে অভাবীরা গোস্ত চাইতে আসে না)  ও যাচ্ঞাকারী অভাবগ্রস্তকে (যে অভাবীরা গোস্ত চাইতে আসে); এইভাবে আমি উহাদেরকে তোমাদের অধীন করিয়া দিয়াছি যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। কখনোই আল্লাহর নিকট পৌঁছায় না উহাদের গোস্ত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এইভাবে তিনি উহাদেরকে তোমাদের অধীন করিয়া দিয়াছে যাহাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এই জন্য যে, তিনি তোমাদেরকে পথপ্রদর্শন করিয়াছেন; সুতরাং তুমি সুসংবাদ দাও সৎকর্মপরায়ণদেরকে। (সুরা হজ- ৩৬-৩৭)।

[লেখক: শিক্ষাবিদ। যোগাযোগ: ০১৬৭০১৭৪৬৪৩, ০১৭১১০০৫০২৫, ০১৭১১৫৭১৫৮১]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা…
 ৭ নভেম্বর ২০২৬    খুলনা

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক হলরুমে দিবসটি…
 ৭ নভেম্বর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন
জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তন চত্বরে এক যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

আওয়ামী লীগের পুনর্বাসনের আগে অতীতের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে: হাসনাত

আওয়ামী লীগের পুনর্বাসনের আগে অতীতের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের অতীত শাসনামলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত না করে দলটিকে রাজনীতিতে…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মিঠাপুকুরে নববধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির তিন সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ

মিঠাপুকুরে নববধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির তিন সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ
রংপুর,প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে শিরিনা আক্তার (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

বরিশালে হেযবুত তওহীদের নারী বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে হেযবুত তওহীদের নারী বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত
আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: “জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ধর্মব্যবসা ও বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগতে হবে, জাগাতে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলায় হেযবুত তওহীদের নারী বিভাগের…
 ৭ নভেম্বর ২০২৬    বরিশাল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী!

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী!
ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৮০টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। এসব ফ্লাইটের যাত্রী হিসেবে মোট ২৩ হাজার ৮৫ জন আটকা…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি!

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি!
সাংবাদিকের সঙ্গে সাম্প্রতিক বিরোধের জেরে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের…
 ৭ নভেম্বর ২০২৬    বিনোদন

‘হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে’: তথ্য প্রতিমন্ত্রী

‘হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে’: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরেই ফিরতে হবে এবং তার বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও…
 ৭ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

এক দিনেই ২১৩ রান হৃদয়ের, সাকিবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস!

এক দিনেই ২১৩ রান হৃদয়ের, সাকিবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস!
সিলেট টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। এক দিনেই…
 ৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকারবিরোধী শক্তিগুলো আবারও ষড়যন্ত্রের মাধ্যমে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

তাহসিফ হত্যা মামলা: তিন দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ!

তাহসিফ হত্যা মামলা: তিন দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ!
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার তার বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান!

৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়